Al-maarif

মুফাসসির-এ মুরাদাবাদ
পূর্বসূরীদের সম্পর্কে অজ্ঞতা, একটি জাতির অধঃপতনের অন্যতম কারণ । পূর্বসূরীদের বীরত্বগাথা  জীবনী, উত্তরসূরিদের উজ্জীবিত করে। বাতিলের মোকাবেলা করার শক্তি জোগায় । নিজেকে আরও কর্মতৎপর করে তুলে।

হকপন্থী দল হিসেবে আমরা আমাদের আকাবিরদের সম্পর্কে কতটুকু জানি। ভারতবর্ষে হক্ব প্রতিষ্ঠায়, আকাবিরগণের সংগ্রামী জীবন সম্পর্কে না জানায়, সংকীর্ণমনা হয়ে থাকতে হয় পদে পদে। অথচ আমাদের আকাবিরদের রয়েছে এক সংগ্রামী ইতিহাস। বাতিলের মোকাবিলায় যারা ছিলেন আপোসহীন। ব্যক্তিজীবন হতে শুরু করে, সামাজিক, রাজনৈতিক এমনকি রাষ্ট্রীয় পর্যায়ের পথিকৃৎ ছিলেন তাঁরা।

এমনই এক মহান আকাবীর ছিলেন আমাদের। যিনি “মুফাসসিরে মুরাদাবাদ” নামে খ্যাত। সদরুল আফাজিল আল্লামা সৈয়দ নইমুদ্দিন মুরাদাবাদী (রাহমাতুল্লাহি আলাইহি )।

তাঁর অনবদ্য তাফসীর “নইমুল বায়ান ফি তাফসীরিল কুরআন” ও “খাজাইনুল ইরফান ফি তাফসীরিল কুরআন” এর পাশাপাশি বিষয়ভিত্তিক প্রায় ৪০ টির মত কিতাব রয়েছে।

“আল বালাগ”, “আল হিলাল” এবং নিজ প্রতিষ্ঠিত “সাওয়াদ আল আ’জম” মাসিক পত্রিকার মাধ্যমে তিনি  তৎকালীন উগ্রপন্থী হিন্দুদের ছুড়ে দেওয়া বিভিন্ন আপত্তির জবাব দেন। পাশাপাশি ইসলামপন্থী বিভিন্ন বাতিল ফিরকাদের অপতৎপরতার জবাব দিয়ে সাধারণ মুমিন মুসলমানদের ঈমান এবং আমলকে হেফাজত করেন।

পাহাড়ি অঞ্চলের মানুষদের দ্বীন-ধর্ম  বুঝার ও পালনের সুবিধার্থে তাদের নিজ ভাষায় “পেরাচীন কাল” নামে কিতাব রচনা করেন।

এ মহান মনীষী ময়দানেও ছিলেন এক বীর সিপাহসালার। হিন্দু পণ্ডিতদের মোনাজারায় নাস্তানাবুদ করেছেন বহুবার। তৎকালীন সময়ে বাতিল ফেরকাদের উপদ্রবও ছিল অনেক। রাসুলের শান মানে আঘাত করা, নবুয়তের দাবি করা, হিন্দু মুসলিম ভাই ভাই বলে সুলেহ কুল্লি করা সহ নানা ফেতনার ছড়াছড়ি ছিল চারদিকে। এ মহান সিপাহসালার মাঠে ময়দানে বক্তৃতা, মোনাজারা ও লেখনীর মাধ্যমে এগুলোর জবাব দেন কঠোর হস্তে।

মুসলমানদের রাজনৈতিক জীবন সম্পর্কেও তিনি ছিলেন অত্যন্ত সচেতন। দ্বিজাতিতত্ত্বের যেই বীজ বপন করে গিয়েছিলেন ইমাম আলা হযরত, সেই তত্ত্বের প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারই যোগ্য সাগরীদ সৈয়দ নইমুদ্দিন মুরাদাবাদী। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর,সেই রাষ্ট্রের সংবিধান লেখার দায়িত্ব অর্পিত হয় মুফাসসিরে মোরাদাবাদ এর উপর। একে একে ১১ টি আইন লিখে শেষ করলেও, সমাপ্ত করতে পারেননি। আল্লাহর ডাকে সারা দিয়ে যাত্রা করেন অনন্তকালের দিকে।

তাঁর উত্তরসূরী হওয়ার দাবীদার হিসেবে আমরা তাঁর সম্পর্কে কতটুকু জানি! আল্লাহ তায়ালা তাঁর যোগ্য উত্তরসূরী হতে আমাদের তৌফিক দিন। আমীন।

এ মহান মনীষির বীরত্বগাঁথা জীবনের ঝলক পেতে “মুফাসসির-এ মুরাদাবাদ” হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ উপহার।

অসংখ্য মোবারকবাদ “শেখ ফরিদ উদ্দিন” ভাইকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লেখনীর জন্য। আকাবীর সিরিজের অন্যান্য বইগুলার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান।

ইলম ও খোদাভীতি: আলেমগণের মর্যাদার মাপকাঠি
শেখ আহমদ জাওয়াদ, আল-হাদিস, অনার্স ৪র্থ বর্ষ,  কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসা।

আলেমগণ হলেন নবীগণের ওয়ারিশ। জাতির কর্ণধার, পথিকৃৎ। নবীগণের প্রদর্শিত পথে নিজের জীবন পরিচালনা পূর্বক; জনসাধারণকে সেই পথে পরিচালিত করার অন্যতম এক রাহবার। আলেমগণের মধ্যেই রয়েছে পূর্ণাঙ্গ তাকওয়া, খোদাভীতি। তাকওয়াই আলেমকে অন্য সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছে । মূলত যিনি যত জানেন, তাঁর ভয়ও তত বেশি। আর যে জানে না তার ভয়ই বা কি আর সাহসীকতাই বা কি! উদাহরণস্বরূপ বলা যায়, বনের সিংহকে একজন সুস্থ মস্তিষ্কওয়ালা লোক মাত্রই ভয় করে। কেননা সিংহ সম্পর্কে সে যথেষ্ট জ্ঞান রাখে। কিন্তু একজন শিশু কিংবা পাগল সিংহকে ভয় পায় না; কারণ সে সিংহ সম্পর্কে অজ্ঞ।

শরীয়তের মাসয়ালা মাসায়েল এবং আল্লাহ তায়ালার মারেফত সম্পর্কে যার ইলিম যত বেশি, আল্লাহতালার প্রতি ভয়-ভীতিও তার তত বেশি। আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মাজিদে এরশাদ করেছেন-

إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ

অর্থাৎ “প্রকৃতপক্ষে আলেমগণই আল্লাহ তায়ালাকে ভয় করে।”[1]

খাশইয়াহ বা আল্লাহর ভয় কি?

খাশইয়াহ বা আল্লাহর ভয় সম্পর্কে হযরত সাঈদ ইবনে জুবাইর (র.) বলেন-

الخَشْيَةُ أنْ تَخْشى اللهَ حَتّى تَحُولَ خَشْيَتُهُ بَيْنَكَ وبَيْنَ مَعْصِيَتِهِ فَتِلْكَ خَشْيَتُهُ.

অর্থাৎ “খাশইয়াহ বা আল্লাহর ভয় হলো এমন ভয়, যা তোমার ও তাঁর অবাধ্যতার মধ্যে অন্তরায় সৃষ্টি করে। সেটাই খাশইয়াহ বা আল্লাহর ভয়।”[2]

হযরত আবুল কাসিম আল-জুনাঈদ বাগদাদী (র.) বলেছেন:

الخوف توقع العقوبة على مجاري الأنفاس

অর্থাৎ “আল্লাহর ভয় হল, প্রতিটি নিঃশ্বাসের সাথে শাস্তির আশঙ্কা করা।”[3]

খাশইয়া ও খাওফ এর মধ্যে পার্থক্য:

উল্লেখ্য  الخوف এবং الخشيةউভয়ের অর্থই ভয়-ভীতি। তবে এখানে সুক্ষ্ম একটি পার্থক্য বিদ্যমান। আল্লামা ইবনুল কায়্যিম বলেন-

والخشية أخصُّ من الخوف، فإنَّ الخشية للعلماء بالله، قال تعالى:   إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ، فهي خوفٌ مقرونٌ بمعرفة، وقال النبيّ – صلى الله عليه وسلم -: إنِّي أتقاكم لله وأشدُّكم له خشيةً

অর্থাৎ الخشية হচ্ছে الخوف এর চেয়ে খাস, কেননা খাশইয়াহ  আল্লাহ তায়ালার সম্পর্কে উলামাদের ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলেন:إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ অতএব, খাশইয়াহ হল, জ্ঞানের সাথে সংশ্লিষ্ট এক ধরনের ভয়। রাসূলুল্লাহ ﷺ এরশাদ করেন: “নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তাঁর ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পোষণ করি।”[4]

অত:পর উল্লেখ করেন-

فالخوف حركة، والخشية انجماع، وانقباض، وسكون.

অর্থাৎ “সুতরাং, ভয় হলো অন্তরের কম্পনের নাম, আর খশিয়াহ হল- অবনত হওয়া, সংকুচিত হওয়া এবং স্থির হওয়া।”[5]

প্রকৃত আলেম কারা?

বিভিন্ন দৃষ্টিকোন থেকে আলেমের বিভিন্ন সংজ্ঞা রয়েছে। সাধারণভাবে বলা যায়, যিনি পবিত্র কালামুল্লাহ ও হাদিসে মোবারাকা তাহক্বীক ভিত্তিক অর্থসহকারে বুঝেন এবং সেখান থেকে মাসআলা মাসায়েল ইস্তেম্বাত করতে সক্ষম, তাদেরকেই আলেম বলে।

তবে আলোচ্য আয়াতের আলোকে কাঁদেরকে আলেম হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সে সম্পর্কে আল্লামা আলুসী (র.) বলেন-

والمُرادُ بِالعُلَماءِ العالِمُونَ بِاَللَّهِ عَزَّ وجَلَّ وبِما يَلِيقُ بِهِ مِن صِفاتِهِ الجَلِيلَةِ وأفْعالِهِ الحَمِيدَةِ وسائِرِ شُؤُونِهِ الجَمِيلَةِ لا العارِفُونَ بِالنَّحْوِ والصَّرْفِ مَثَلًا، فَمَدارُ الخَشْيَةِ ذَلِكَ العِلْمُ لا هَذِهِ المَعْرِفَةُ فَكُلُّ مَن كانَ أعْلَمَ بِهِ تَعالى كانَ أخْشى.

অর্থাৎ “এখানে “উলামা” বলতে সেই ব্যক্তিদের বোঝানো হয়েছে, যারা আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’আলার সম্পর্কে জ্ঞান রাখেন এবং তাঁর সাথে সম্পর্কিত মহান গুণাবলি, প্রশংসনীয় কর্মসমূহ এবং অন্যান্য সুন্দর বিষয়সমূহ সম্পর্কে অবগত; নাহু ও সরফ ইত্যাদি জানা ব্যক্তিরা নন। কেননা খাশিয়্যাত তথা তাকওয়া অর্জনের মাপকাঠি হলো এই বিশেষ জ্ঞান; সাধারণ এই ফুনুনাত জানার নাম নয়। সুতরাং যে ব্যক্তি আল্লাহ্‌ তাআলার ব্যাপারে অধিক জ্ঞান রাখে, সে-ই তাঁকে বেশি ভয় করে।”[6]

وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِنَّ الْفَقِيهَ حق الفقيه من لم يقنط النَّاسَ مِنْ رَحْمَةِ اللَّهِ، وَلَمْ يُرَخِّصْ لَهُمْ فِي مَعَاصِي اللَّهِ تَعَالَى، وَلَمْ يُؤَمِّنْهُمْ مِنْ عَذَابِ اللَّهِ، وَلَمْ يَدَعِ الْقُرْآنَ رَغْبَةً عَنْهُ إِلَى غَيْرِهِ، إِنَّهُ لَا خَيْرَ فِي عِبَادَةٍ لَا عِلْمَ فِيهَا، وَلَا عِلْمَ لَا فِقْهَ فِيهِ، وَلَا قِرَاءَةَ لَا تَدَبُّرَ فِيهَا

অর্থাৎ, “হযরত আলী (র.) বলেছেন: “প্রকৃত ফকীহ তথা সুক্ষ্ম জ্ঞানের অধিকারী আলেম তিনিই, যিনি মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করেন না, পাপের লিপ্ত হতে দেন না, আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করতে বলেন না এবং কুরআন ছেড়ে অন্য কিছুতে মনোযোগ দেন না। ইবাদত তখনই ভালো, যখন তার সাথে ইলিম থাকে; ইলিম তখনই ভালো, যখন তার মধ্যে ফিকহ বা সুক্ষ্ম বোধশক্তি থাকে; আর কুরআন পড়া তখনই ভালো, যখন তা নিয়ে গভীর চিন্তা-ভাবনা করা হয়।”[7]

তাকওয়ার ভিত্তিতে আলেমের শ্রেণীবিভাগ

তাফসীরে কুরতুবীতে উল্লেখ আছে-

وأخْرَجَ ابْنُ أبِي حاتِمٍ، مِن طَرِيقِ سُفْيانَ عَنْ أبِي حَيّانَ التَّيْمِيِّ، عَنْ رَجُلٍ قالَ: كانَ يُقالُ: العُلَماءُ ثَلاثَةٌ، عالِمٌ بِاللَّهِ عالِمٌ بِأمْرِ اللَّهِ، وعالِمٌ بِاللَّهِ لَيْسَ بِعالِمٍ بِأمْرِ اللَّهِ، وعالِمٌ بِأمْرِ اللَّهِ لَيْسَ بِعالِمٍ بِاللَّهِ، فالعالِمُ بِاللَّهِ وبِأمْرِ اللَّهِ: الَّذِي يَخْشى اللَّهَ ويَعْلَمُ الحُدُودَ والفَرائِضَ، والعالِمُ بِاللَّهِ لَيْسَ بِعالِمٍ بِأمْرِ اللَّهِ: الَّذِي يَخْشى اللَّهَ ولا يَعْلَمُ الحُدُودَ ولا الفَرائِضَ، والعالِمُ بِأمْرِ اللَّهِ لَيْسَ بِعالِمٍ بِاللَّهِ: الَّذِي يَعْلَمُ الحُدُودَ والفَرائِضَ، ولا يَخْشى اللَّهَ

অর্থাৎ “ইবনু আবি হাতিম (র.) সুফিয়ান থেকে, তিনি আবু হাইয়ান আত-তাইমি থেকে, তিনি এক ব্যক্তির কাছ থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলতেন: – “আলিম তিন প্রকার:

১। যিনি আল্লাহ তায়ালার মা’রিফত সম্পর্কে অবগত এবং আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখেন।

২। যিনি আল্লাহ তায়ালার মা’রিফত সম্পর্কে অবগত কিন্তু আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখেন না।

৩। যিনি আল্লাহ তায়ালার মা’রিফত সম্পর্কে অবগত নন কিন্তু আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান রাখেন।

সুতরাং যিনি আল্লাহ তায়ালার মা’রিফত সম্পর্কে এবং তাঁর বিধিবিধান সম্পর্কে অবগত, তিনিই আল্লাহ তায়ালাকে প্রকৃতপক্ষে ভয় করেন এবং ইসলামের সীমারেখা এবং ফরজবিধান সম্পর্কে জ্ঞান রাখেন। আর যিনি আল্লাহ তায়ালার মা’রিফত সম্পর্কে  অবগত কিন্তু তাঁর বিধিবিধান সম্পর্কে অবগত নন; তিনি আল্লাহকে ভয় করেন তবে ইসলামের সীমারেখা এবং ফরজ বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখেন না। অপরদিকে যিনি আল্লাহ তায়ালার মা’রিফত সম্পর্কে অবগত নন; তবে তাঁর বিধিবিধান সম্পর্কে অবগত, তিনি প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালাকে ভয়ই করেন না।”[8]

প্রকৃতপক্ষে আলেমগণই আল্লাহকে ভয় করেন

আল্লাহ তায়ালা পবিত্র কালামুল্লাহ শরীফে এরশাদ করেছেন –

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ

অর্থাৎ “প্রকৃতপক্ষে আলেমগণই আল্লাহ তায়ালাকে ভয় করে।”

উক্ত আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত তাফসীরকারক আল্লামা আলুসী বাগদাদী (র.) এরশাদ করেন-

وتَقْدِيمُ المَفْعُولِ لِأنَّ المَقْصُودَ بَيانُ الخاشِينَ والإخْبارُ بِأنَّهُمُ العُلَماءُ خاصَّةً دُونَ غَيْرِهِمْ

অর্থাৎ “এখানে المفعول আগে আনা হয়েছে, কেননা এর দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহকে ভয় করার বিষয়টি শুধুমাত্র আলেমদের মধ্যেই সীমাবদ্ধ থাকা; অন্যদের মধ্যে নয়।”[9]

এখানে আল্লাহ তায়ালাকে ভয় করার ব্যপারটি আলেমগণের ক্ষেত্রেই খাস করা হয়েছে। কেননা আলেমগণ আল্লাহ তায়ালার মা’রেফত সম্পর্কে জ্ঞাত। আর আলেম হতে জনসাধারণ যতটুকু জেনেছে, তার ভয়ও সেই পরিমান। অপরদিকে কাফেরদের আল্লাহ সম্পর্কে কোন জ্ঞান নেই; তাই তাঁদের ভয়ও নেই।

আলেম মাত্রই তাকওয়াবান

তাকওয়া ও ইলিম একে অন্যের পরিপূরক। ইলিম ছাড়া যেমন প্রকৃত তাকওয়া অর্জিত হয় না, তেমনি তাকওয়া ব্যতীত আলেম হওয়া যায় ন। এ প্রসঙ্গে তাফসীরে মাওয়ারদীতে উল্লেখ আছে-

قالَ الرَّبِيعُ بْنُ أنَسٍ: مَن لَمْ يَخْشَ اللَّهَ فَلَيْسَ بِعالِمٍ.

অর্থাৎ “রাবি ইবনে আনাস (র.) বলেছেন: যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সে প্রকৃতপক্ষে আলিমই নয়।” [10]

ইমাম আহমদ বিন হাম্বল (র.) তদীয় “আজ-জুহ্দ” কিতাবে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন-

لَيْسَ العِلْمُ بِكَثْرَةِ الرِّوايَةِ، ولَكِنَّ العِلْمَ الخَشْيَةُ.

অর্থাৎ “অধিক রেওয়াত করার নাম ইলিম নয়; আল্লাহ তায়ালার ভয় হচ্ছে প্রকৃত ইলিম। [11]

হযরত ইয়াহইয়া ইবনে কাছির (র.) বলেন-

العالِمُ مَن خَشِيَ اللهَ.

অর্থাৎ “প্রকৃত আলিম হলেন সেই ব্যক্তি, যিনি আল্লাহ তায়ালাকে ভয় করেন।”[12]

আল্লাহর ভয়ই আলেমগণের সম্মানিত হওয়ার মূল কারণ

আলেমের সম্মানিত হওয়ার মাপকাঠি হলো তাকওয়া বা আল্লাহ তায়ালার ভয়।

فالكَرامَةُ بِقَدْرِ العِلْمِ لا بِقَدْرِ العَمَلِ، نَعَمِ العالِمُ إذا تَرَكَ العَمَلَ قَدَحَ ذَلِكَ في عِلْمِهِ، فَإنَّ مَن يَراهُ يَقُولُ: لَوْ عَلِمَ لَعَمِلَ

অর্থাৎ “সম্মান জ্ঞানের পরিমাণ অনুযায়ী হয়, আমলের পরিমাণ অনুযায়ী নয়। তবে হ্যাঁ, যদি একজন আলেম আমল না করে, তাহলে তা তার জ্ঞানের ওপর প্রভাব ফেলে। কারণ যারা তাকে দেখবে, তারা বলবে: ‘যদি সে সত্যিই জানত, তবে অবশ্যই আমল করত।”[13]

তাফসীরে কবীরে উল্লেখ রয়েছে-

الخَشْيَةُ بِقَدْرِ مَعْرِفَةِ المَخْشِيِّ، والعالِمُ يَعْرِفُ اللهَ فَيَخافُهُ ويَرْجُوهُ. وهَذا دَلِيلٌ عَلى أنَّ العالِمَ أعْلى دَرَجَةً مِنَ العابِدِ، لِأنَّ اللَّهَ تَعالى قالَ: ﴿إنَّ أكْرَمَكم عِنْدَ اللَّهِ أتْقاكُمْ﴾ (الحُجُراتِ: ١٣) فَبَيَّنَ أنَّ الكَرامَةَ بِقَدْرِ التَّقْوى، والتَّقْوى بِقَدْرِ العِلْمِ

অর্থাৎ “ভীতিপ্রাপ্ত সত্তাকে যতটুকু চেনা যায়, ভয়ের পরিমাণও ততটুকু হয়। একজন আলেম আল্লাহ তায়ালাকে চেনেন, ফলে তিনি তাঁকে ভয় করেন এবং তাঁর প্রতি আশাও রাখেন। এটি হচ্ছে এর দলীল যে, একজন আলেমের মর্যাদা একজন আবেদ বা ইবাদতকারীর চেয়ে অধিক, কারণ আল্লাহ তায়ালা এরশাদ করেন- “নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে, যে সবচেয়ে বেশি পরহেজগার।” (সূরা হুজুরাত: ১৩) – এতে স্পষ্ট হয়েছে যে, সম্মান পরহেজগারিতা অনুযায়ী নির্ধারিত, আর পরহেজগারিতা ইলিম অনুযায়ী নির্ধারিত।”[14]

আলেমগণ হলেন আল্লাহর নবীগণের উত্তরসূরী। দম্ভ-অহংকার বিবর্জিত এমন এক মহান ব্যক্তিত্ব; যিনি সর্বদা আল্লাহ তায়ালার ভয়ে ভীত। এমন আলেম সম্পর্কেই রাসূলে আকরাম ﷺ এরশাদ করেন-

إِنَّ اللهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرَضِيهِ وَالنُّونَ فِي الْبَحْرِ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يُعَلِّمُونَ النَّاسَ الْخَيْرَ

“নিশ্চয়ই আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, আসমান ও জমিনের সব বাসিন্দা, এমনকি সাগরের গভীরে থাকা মাছ পর্যন্ত- সেই সব আলেমের জন্য দোয়া করে, যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়।”[15]

[1] সূরা ফাতির আয়াত ২৮

[2] তাফসীরে দুররে মানছুর, ইমাম জালালুদ্দীন সুয়ূতী, সূরা ফাতির আয়াত ২৮

[3] মাদারিজুস সালিকীন, ইবনে কায়্যিম জাওজিয়্যাহ, ২ খন্ড ১৮০ পৃষ্ঠা।

[4] মাদারিজুস সালিকীন, ইবনে কায়্যিম জাওজিয়্যাহ, ২ খন্ড ১৮০ পৃষ্ঠা।

[5] প্রগুক্ত

[6] তাফসীরে রূহুল মায়ানী, আল্লামা আলুসী বাগদাদী (র.), পৃষ্ঠা ১১ খন্ড ৩৬৩ পৃষ্ঠা।

[7] তাফসীরে কুরতুবী, সূরা ফাত্বির, আয়াত ২৮

[8] তাফসীরে দুররে মানছুর, ইমাম জালালুদ্দীন সুয়ূতী, সূরা ফাতির আয়াত ২৮।

[9] তাফসীরে রূহুল মায়ানী, আল্লামা আলুসী বাগদাদী (র.), পৃষ্ঠা ১১ খন্ড ৩৬৩ পৃষ্ঠা।

[10] তাফসীরে মাওয়ারদি, আল্লামা আবুল হাসান মাওয়ারদী , সূরা ফাতির আয়াত-২৮।

[11] তাফসীরে দুররে মানছুর, ইমাম জালালুদ্দীন সুয়ূতী, সূরা ফাতির আয়াত ২৮।

[12] প্রাগুক্ত

[13] তাফসীরে কবীর, ইমাম ফখরুদ্দিন রাজী (র.), সূরা ফাতির আয়াত ২৮।

[14] প্রাগুক্ত

[15] তাফসীরে কুরতুবী, সূরা ফাতির আয়াত ২৮

দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত কয়েকটি ঘটনা
ইবাদতসমূহের মধ্যে অবশ্যই ক্ববুল হবে, এমন একমাত্র ইবাদত হলো রাসূল ﷺ এর উপর দরুদ শরীফ পাঠ করা। মাক্ববূল এ আমলকে ঘিরে যুগে যুগে অনেক প্রেমময় ও আকর্ষণীয় ঘটনার জন্ম হয়েছে। নিম্নে এরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো।

দালাইলুল খাইরাত রচনা

দরুদ শরীফের উপর পৃথিবীখ্যাত একখানা কিতাব রয়েছে যার নাম “দালাইলুল খাইরাত”। যার লেখক হলেন আল্লামা মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবি বকর সুলায়মান আল জাজুলী আল্ হাসানী (র.) তিনি ছিলেন একজন বিখ্যাত আলিম এবং আল্লাহর ওলী। তার দালাইলুল খাইরাত কিতাবটি রচনার পেছনে একটি সুন্দর চমকপ্রদ ঘটনা রয়েছে। আল্লামা নাবহানী তার লিখিত “জামে কেরামত আউলিয়া” কিতাবে বর্ণনা করেন-

إنّ مؤلّفه سيّدي محمد بن سليمان الجزولي حضره وقت الصلاة، فقام يتوضّأ؛ ‌فلم ‌يجد ‌ما ‌يخرج ‌به الماء من البئر. فبينما هو كذلك إذ نظرت إليه صبيّة من مكان عال؛ فقالت له: من أنت؟ فأخبرها. فقالت له: أنت الرجل الذي يثنى عليك بالخير؛ وتتحيّر فيما تخرّج به الماء من البئر!! فبصقت في البئر ففاض ماؤها على وجه الأرض، فقال الشيخ بعد أن فرغ من وضوئه: أقسمت عليك؛ بم نلت هذه المرتبة؟! فقالت: بكثرة الصلاة على من كان إذا مشى في البرّ الأقفر تعلّقت مئتين وواحدا. الوحوش بأذياله صلى الله عليه وسلم. فحلف يمينا أن يؤلّف كتابا في الصلاة ‌على النبي صلى الله عليه وسلم.

নামাজের সময় হল। মোহাম্মদ আল জাজুলী ওজুর জন্য উঠে দাঁড়ালেন। কিন্তু কূপ হতে পানি তোলার মতো কিছু পেলেন না। তিনি পানি উঠানোর চিন্তায় বিভোর। এমন সময় এক উঁচু জায়গা থেকে একটি বালিকা তাকে দেখলো। সে বললো আপনি কে? তার পরিচয় দিলেন। বালিকা বলল, আপনি সেই ব্যক্তি যার এত প্রশংসা করা হয়। অথচ কীভাবে কূপ থেকে পানি তুলবেন এই সামান্য ব্যাপারটি নিয়ে অস্থির। এরপরে বালিকাটি তার মুখ থেকে কূপের মধ্যে থুতু ফেলল সাথে সাথে কুপ হতে পানি উপরে উঠে এসে জমিনের উপর পড়ল। শায়খ জাজুলী (র.) ওযু শেষ করার পর মেয়েটিকে বললেন, আল্লাহর কসম খেয়ে বলছি, বলত এই মর্তবা তুমি কেমন করে লাভ করেছ? মেয়েটি জবাবে বলল, আমি সেই নবীয়ে পাক ﷺ এর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি। যিনি জঙ্গলের পথে চললে বন্য হিংস্র প্রাণী এসে তার কদমে লুটিয়ে পড়তো। তখন শায়খ জাজুলী (র.) প্রতিজ্ঞা করলেন, যে তিনি দরুদ শরীফের একখানা কিতাব রচনা করবেন।

সেই থেকে তিনি বিভিন্ন দরুদ শরীফ সংগ্রহ শুরু করলেন এবং বিশেষত ঐ মেয়েটি যে দরুদ পড়ত। যাকে দরুদে বীর বলা হয়। এভাবে করেই দালাইলুল খায়রাত কিতাব রচনা করলেন। আর ঐ কিতাবটির রাসূল প্রেমিকদের খোরাক হিসেবে পঠিত হচ্ছে।

হযরত বিলাল (রা.) এর ঘটনা

আবু দারদা রাদ্বি. হতে বর্ণিত, তিনি বলেন:

قَالَ ‌لَمَّا ‌دَخَلَ ‌عمر بن الْخطاب سَأَلَ ‌بِلَال أَنْ يَقْدِمَ الشَّامَ فَفَعَلَ ذَلِكَ قَالَ وَأَخِي أَبُو رُوَيْحَةَ الَّذِي آخَى بَيْنَهُ وَبَيْنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَ دَارِيَّا فِي خَوْلَانَ فَأَقْبَلَ هُوَ وَأَخُوهُ إِلَى قَوْمٍ مِنْ خَوْلَانَ فَقَالَا لَهُمْ قَدْ جِئْنَاكُمْ خَاطِبَيْنِ وَقَدْ كُنَّا كَافِرَيْنِ فهدانا الله ومملوكين فأعتقا اللَّهُ وَفَقِيرَيْنِ فَأَغْنَانَا اللَّهُ فَإِنْ تزوجونا فَالْحَمْد لله وإ تَرُدُّونَا فَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ فَزَوَّجُوهُمَا ثُمَّ إِنَّ بِلَال رَأَى فِي مَنَامِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ يَقُولُ مَا هَذِهِ الْجَفْوَةُ يَا بِلَالُ أما آن أَن تزورني فَانْتَبَهَ حَزِينًا وَجِلًا خَائِفًا فَرَكِبَ رَاحِلَتَهُ وَقَصَدَ الْمَدِينَةَ فَأَتَى قَبْرَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَجَعَلَ يَبْكِي عِنْدَهُ وَجَعَلَ يُمَرِّغُ وَجْهَهُ عَلَيْهِ وَأَقْبَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ صلوَات الله عَلَيْهِمَا فَجعل يمهما وَيُقَبِّلُهُمَا فَقَالَا لَهُ يَا بِلَالُ نَشْتَهِي نَسْمَعُ أَذَانَكَ الَّذِي كُنْتَ تؤذنه لروس اللَّهِ صلى الله عليه وسلم فِي السَّحَرِ فَفَعَلَ فَعَلَا سَطْحَ لمَسْجِد فَوَقَفَ مَوْقِفَهُ الَّذِي كَانَ يَقِفُ فِيهِ فَلَمَّا أَنْ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ارْتَجَّتِ الْمَدِينَةُ فَلَمَّا أَنْ قَالَ أَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ زَادَ تَعَاجِيجُهَا فَلَمَّا أَنُ قَالَ أَشْهَدُ أمُحَمَّدًا رَسُولُ اللَّهِ خَرَجَ الْعَوَاتِقُ من خَ دورهن فَقَالُوا أَبُعِثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا رؤى يَوْمٌ أَكْثَرَ بَاكِيًا وَلَا بَاكِيَةً بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ ذَلِكَ الْيَوْمِ.

অর্থাৎ হযরত ওমর (রা.) যখন ফতেহ বায়তুল মুকাদ্দাসের উদ্দেশ্যে ভ্রমণ করলেন। ভ্রমণ কালে জাবিয়াতে গেলে হযরত বেলাল (রা.) আবদার করলেন, তাঁকে শামে অবস্থান করতে দেওয়ার জন্য। হযরত ওমর (রা.) তাই করলেন। অতঃপর বেলাল বললেন আমার ভাই আবু বোহাইয়াকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। তারপর বেলাল ঘুমের ঘোরে দয়াল নবীকে স্বপ্নে দেখলেন। নবীজি বেলাল কে বলছেন এ কেমন জুলুম হে বেলাল! হে বেলাল, আমার জিয়ারত করার সময় কি এখনো আসেনি হে বেলাল? হযরত বেলাল চিন্তাযুক্ত ও ভীত সন্ত্রস্ত  হয়ে পড়লেন। এবং মদিনার প্রতি যাওয়ার প্রস্তুত করলেন। অতঃপর রওজা মুবারকে এসে কান্না শুরু করলেন যাতে তার চেহারায় কান্নার প্রভাব পড়ল। অতঃপর ইমাম হাসান হোসাইন (রা.) আগমন করলেন। হযরত বেলাল তাদের উভয়কে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। হাসান হোসাইন বললেন আপনার আজান শোনার আকাঙ্ক্ষা পোষণ করতেছি। যে আজান আপনি রাসূলের জন্য মসজিদে পেশ করতেন। তারা উভয়ে মসজিদের ছাদে আরোহণ করে বেলালকে আজানের স্থলে যেখানে দাঁড়িয়ে তিনি আযান দিতেন সেখানে দাঁড় করিয়ে দিলেন। বেলাল যখন “আল্লাহু আকবার, আল্লাহু আকবার” বলেন তখন মদিনা প্রকম্পিত হয়ে উঠল। যখন তিনি “আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ” বললেন কম্পন আরো বেড়ে গেল। তিনি যখন “আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ” বললেন তখন এলাকাবাসী প্রবল অনুরাগে বেরিয়ে পড়ল। এবং বলতে লাগলো রাসুল ﷺ বুঝি মদিনায় এসে গিয়েছেন। বর্ণানাকারী বললেন দয়াল নবীজির পরে আজকের চেয়ে বেশি কান্না মদিনায় আর কোন দিন দেখা যায় নাই।[1] ঘটনাটি অনেক ইতিহাসের কিতাবে আলোচনা করা হয়েছে।

রাসূল ﷺ কর্তৃক আহার লাভ

হযরত আবু আবদির রহমান সালামী, হযরত আবুল খায়ের আকতা (র.) বর্ণনা করেন:

وروى أبو عبد الرحمن السلمي عن أبي الخير الأقطع: أنه ‌مكث ‌خمسة أيام لا يأكل، فجاء للقبر الشريف وشكا، ثم تنحى ونام خلف المنبر، فرآه صلى الله عليه وسلم وأبو بكر عن يمينه، وعمر عن يساره، وعليّ بين يديه، فحرّكني عليّ وقال: قم، قد جاء النبي صلى الله عليه وسلم، فقمت إليه وقبلت بين عينيه، فدفع إليّ رغيفا، فأكلت نصفه، وانتبهت فإذا في يدي نصف رغيف.

নিশ্চয় তিনি পাঁচ দিন পর্যন্ত না খেয়ে অবস্থান করছেন। অর্থাৎ ৫ দিন পর্যন্ত কোন খাবার পাননি। অতঃপর এ উপবাস অবস্থায় নবীয়ে পাক ﷺ এর রওজা শরীফে এসে নবীজির দরবারে সালাম পেশ করলেন। এবং নিজের কষ্ট উপবাসের কথা নবীজির কাছে ব্যক্ত করতঃ রওজা শরীফ হতে সরে গিয়ে মিম্বর শরীফের পেছনে ঘুমিয়ে গেলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ঘরে নবীজির দিদার পেয়ে গেলেন। ডান পাশে হযরত আবু বকর (র.) বামপাশে হযরত ওমর (র.) সম্মুখ পানে হযরত আলী (র.)। হযরত আলী (র.) আমাকে নাড়া দিয়ে বললেন, তুমি উঠ, নিশ্চয়ই রাসূলে পাক ﷺ এসেছেন। আমি নবীজির সম্মুখে দাঁড়িয়ে গেলাম আর নবীজি আমার দু চোখের মধ্যখান অর্থাৎ কপালে চুমু দিলেন আর আমাকে একটি রুটি দিলেন। অতঃপর আমি রাসুলের দেয়া রুটিটি খেতে শুরু করলাম। স্বপ্নেই অর্ধেক খেয়ে নিলাম অতঃপর জাগ্রত হয়ে দেখি বাকি অর্ধেক রুটি আমার হাতেই রয়েছে।[2]

ক্ষমার সুসংবাদ

عَنْ الْعُتْبِيِّ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَجَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ، سَمِعْتُ اللَّهَ يَقُولُ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جاؤُكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّاباً رَحِيماً وَقَدْ جِئْتُكَ مُسْتَغْفِرًا لِذَنْبِي مُسْتَشْفِعًا بك إلى ربي. ثم أنشأ يقول: ‌يَا ‌خَيْرَ ‌مَنْ ‌دُفِنَتْ بِالْقَاعِ أَعْظُمُهُ … فَطَابَ مِنْ طِيبِهِنَّ الْقَاعُ وَالْأَكَمُ/  نَفْسِي الْفِدَاءُ لِقَبْرٍ أَنْتَ سَاكِنُهُ … فِيهِ الْعَفَافُ وَفِيهِ الْجُودُ وَالْكَرَمُ . ثُمَّ انْصَرَفَ الْأَعْرَابِيُّ، فَغَلَبَتْنِي عَيْنِي فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي النَّوْمِ، فَقَالَ يَا عُتْبِيُّ، الْحَقِ الْأَعْرَابِيَّ فَبَشِّرْهُ أَنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَهُ».

অর্থাৎ আল্লামা উতবী (র.) হতে বর্ণিত যে তিনি বলেন আমি একদা নবীয়ে পাক ﷺ রওজা শরীফের পাশে বসা ছিলাম। এমতাবস্থায় একজনে আরাবী এসে নবীয়ে পাক ﷺ এর রওজা পাশে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ﷺ ওগো আল্লাহর রাসুল ﷺ আমি শুনেছি যে আল্লাহ তায়ালা বলছেন-

وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جاؤُكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّاباً رَحِيماً

অর্থ: আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব! (তারা) আপনার দরবারে হাজির হয়, (প্রত্যেক প্রকারের অপরাধী প্রতিটি যুগে যেকোন প্রকারের অপরাধ-ই করুক না কেন আপনার আস্তানা মোবারক এসে যায়) অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল ﷺ তাদের পক্ষে সুপারিশ করেন। তবে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবুলকারী দয়ালু পাবে। এ আয়াত শরীফ পাঠ করতঃ বলছে- নিশ্চয় আমি আপনার দরবারে এসেছি ইয়া রাসূলাল্লাহ আমার গুনাহ মাফির জন্য। আমার প্রভুর দরবারে একটু সুপারিশ করুন। অতঃপর সে আবৃত্তি করলো-

‌يَا ‌خَيْرَ ‌مَنْ ‌دُفِنَتْ بِالْقَاعِ أَعْظُمُهُ … فَطَابَ مِنْ طِيبِهِنَّ الْقَاعُ وَالْأَكَمُ

نَفْسِي الْفِدَاءُ لِقَبْرٍ أَنْتَ سَاكِنُهُ … فِيهِ الْعَفَافُ وَفِيهِ الْجُودُ وَالْكَرَمُ

এভাবে অত্যন্ত বিনয়ের সাথে নবীজির দরবারে আর্জি জানিয়ে চলে গেল। আল্লামা উতবী বলেন- আমিও ঘুমিয়ে গেলাম স্বপ্নের ঘরে নবীয়ে পাক ﷺ এর দিদার নসিব হয়ে গেল। হুজুর ﷺ আমাকে বললেন, হে উতুবী ওই আরাবীকে বলে সুসংবাদ দিয়ে দাও যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন।[3]

আল্লামা কুরতবী (র.) তাফসির গ্রন্থে লিখেন, হযরত আবু সাদেক, হযরত আলী (র.) হতে বর্ণনা করেন, তিনি বলেন:

قدم علينا أعرابي بعد ما دفنا رسول الله صلى الله عليه وسلم بثلاثة أيام، فرمى بنفسه على قبر رسول الله صلى الله عليه وسلم وحثا على رأسه من ترابه، فقال: قلت ‌يا ‌رسول ‌الله ‌فسمعنا ‌قولك، ووعيت عن الله فوعينا عنك، وكان فيما أنزل الله عليك (ولو أنهم إذ ظلموا أنفسهم) الآية، وقد ظلمت نفسي وجئتك تستغفر لي. فنودي من القبر إنه قد غفر لك.

অর্থাৎ রাসুলে পাক ﷺ এর ইন্তেকাল শরীফের তিনদিন পর আমাদের নিকট একজন বেদুইন আসলেন। অতঃপর নিজেকে রওজা শরীফের ধুলির সাথে মিশিয়ে দিল আর বলল- আপনি যা বলেছেন- ওগো আল্লাহর রাসূল ﷺ! আমরা আপনার সে কথাগুলো শুনেছি। আপনি সচেতনতা বা সাহায্য আল্লাহ হতে পেয়েছেন। আমরাও আল্লাহর নিকট সাহায্য চাই। কেননা আল্লাহ আপনার প্রতি নাযিল করেছেন। (আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে। তখন হে মাহবুব! তারা আপনার দরবারে হাজির হয়। অতঃপর আল্লাহর নিকট ক্ষমা চায়, আর রাসুল তাদের ক্ষমা সুপারিশ করেন। তবে অবশ্যই তারা আল্লাহকে অত্যন্ত তাওবা কবুলকারী দয়ালু পাবে)। ইয়া রাসুলাল্লাহ! নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। তাই আমি আপনার কাছে এসেছি। আমাকে ক্ষমা করিয়ে দিন। এ কথা বলার সাথে সাথেই কবর বা রওজা শরীফ হতে আহবান আসলো যে, নিশ্চয়ই তাকে ক্ষমা করা হয়েছে।[4]

আল্লাহ তায়ালা যেন আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার ও দরুদ শরীফের সকল বরকত হাসিল করার তাওফিক দান করেন, আমীন।

সূত্র: ফাদ্বায়েলে দরূদ

কৃত : -মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, হাজী আলীম উল্লাহ আলিয়া মাদ্রাসা, চুনারুঘাট, হবিগঞ্জ।

[1] গাসসানী, আবুল হাসান, আখবার ওয়া হেকায়াত, ৪৬ পৃষ্ঠা।

[2] সাখাবী, আব্দুর রহমান, আল ক্বাওলুল বাদী।

[3] তাফসীরে ইবনে কাছীর।

[4] তাফসীরে কুরতুবী ৫/২৬৬।

তাকওয়ার পরিচয়, স্তরসমূহ এবং প্রকারভেদ
তাকওয়া কী?

তাকওয়া শব্দটি আরবি  التقوي (আত তাকওয়া) থেকে এসেছে। তাকওয়ার শাব্দিক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা, বর্জন করা, সংযত হওয়া, আত্মশুদ্ধি, খোদাভীরুতা ইত্যাদি।

ইসলামী পরিভাষায়- আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায় এবং অসন্তুষ্টির ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপাচার থেকে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। যিনি তাকওয়া অবলম্বন করেন, কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন, তাকে বলা হয় মুত্তাকী।

তাকওয়া অবলম্বনের গুরুত্ব

আল্লাহ তাআলা ইরশাদ করেন—

يَاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقاتِهٖ وَلَا تَمُوۡتُنَّ اِلَّا وَاَنۡـتُمۡ مُّسۡلِمُوۡنَ

অর্থ— হে ঈমানদারগণ! আল্লাহকে যেমনিভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় কর এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।  [1]

অন্য আয়াতে আল্লাহ তা’আলা ইরশাদ করেন—

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ

অর্থ— হে মানব মন্ডলী! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন।  [2]

অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন—

وَاتَّقُوا الله وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

অর্থ: আর আল্লাহকে ভয় কর এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন। [3]

এভাবে পবিত্র কুরআন মাজীদের বহুসংখ্যক আয়াতে করিমায় আল্লাহকে ভয় করা তথা তাকওয়া অবলম্বনের নির্দেশ রয়েছে। অতএব তাকওয়া হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত রাখা। বান্দার প্রতিটি কাজকর্ম, চলাফেরা, লেনদেন, আচার ব্যবহার সবকিছুই আল্লাহর ইলিম ও কুদরতে আবদ্ধ।  কোন কিছুই বান্দা আল্লাহ থেকে গোপন রাখতে পারে না।  সবার চোখ ফাঁকি দেয়া যায়,  দুর্নীতি করা যায়, বিশৃঙ্খলা করা যায়, দায়িত্বে অবহেলা করা যায়, আমানতের খেয়ানত করা যায়, কিন্তু আল্লাহর কুদরতি দৃষ্টিকে ফাঁকি দেয়া যায় না। তাই আল্লাহর ভয়কে সদা সর্বদা অন্তরে জাগরূক রেখে আল্লাহর হুকুম পালন করার নাম তাকওয়া।

হযরত আবু হুরায়রা (রা.) এর মতে তাকওয়া

ইবনে আবিদ দুনিয়া স্বীয় “তাকওয়া” গ্রন্থে বর্ণনা করেন—

عن ابي هريره رضي الله تعالى عنه ان رجلا قال له ما التقوى؟ قال أتخذت طريقا ذا شوك؟ قال نعم قال فكيف صنعت؟ قال أذا رأيت الشوك عدلت عنه او جاوزته او قصرت عنه قال ذلك التقوى—

অর্থ— হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন— তাকওয়া কি? তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় গমন করেছ? তিনি বললেন, হ্যাঁ। আবু হুরায়রা (রা.) বললেন, সেই কাঁটাযুক্ত রাস্তা কিভাবে অতিক্রম করেছ? তিনি বললেন, যখন আমি কাঁটা দেখতে পেয়েছি, তখন রাস্তা পরিবর্তন করেছি অথবা পরিহার করেছি অথবা ইহা থেকে সংক্ষিপ্ত করেছি। আবু হুরায়রা (রা.) বললেন, ইহাই হচ্ছে তাকওয়া। [4]

হযরত উবাই বিন কা’ব (রা.) এর মতে তাকওয়া

হাফিজ ইবনে কাসির আরেকটি বর্ণনা নকল করেছেন নিম্নরূপ—

وقد قيل ان عمر بن الخطاب رضي الله تعالى عنه سأل أبي أبن كعب عن التقوي فقال له أما سلكت طريقا ذا شوك؟ قال بلي قال فما عملك؟ قال شمرت وأجتهدت قال فذلك التقوى

অর্থ— বর্ণিত আছে যে, একবার ওমর বিন খাত্তাব (রা.) উবাই বিন কাব (রা.) কে প্রশ্ন করলেন, তাকওয়া কী? জবাবে উবাই বিন কা’ব (রা.) বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত কোন রাস্তা দিয়ে গমন করেছেন? ওমর (রা.) জবাবে বললেন, হ্যাঁ। উবাই বিন কা’ব (রা.) বললেন, তখন আপনি কিভাবে অতিক্রম করেছেন? ওমর (রা.) বললেন, আমি চিন্তা ভাবনা করে সাবধানতার সাথে অতিক্রম করেছি। উবাই বিন কা’ব (রা.) বললেন, ইহা হচ্ছে তাকওয়া।   [5]

তাকওয়ার স্তর ও প্রকারভেদ

উলামায়ে কিরাম তাকওয়ার স্তর ও প্রকারভেদ বর্ণনা করতে গিয়ে তাকওয়াকে সাধারণত: তিন প্রকারে বিভক্ত করেছেন।

প্রথম প্রকার: প্রতিটি মুমিন মুসলমান যাবতীয় শিরক ও কুফুরী গুনাহ থেকে বেঁচে থাকা।

দ্বিতীয় প্রকার: প্রতিটি মুমিন মুসলমান ফরয ওয়াজিব আমল যথাযথ আদায়ের সাথে সাথে হারাম কাজ তথা গুনাহে কবিরা থেকে বেঁচে থাকা।

তৃতীয় প্রকার: প্রতিটি মুমিন মুসলমান ফরয ওয়াজিবসহ মুস্তাহাব ও নফল আমল আদায়ের সাথে সাথে মাকরূহ ও মুবাহ আমল তথা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা।

এ প্রসঙ্গে আল্লামা হাফিজ ইবনে কাছির (র.) তদীয় তাফসীর গ্রন্থে তাকওয়াকে তিনভাগে ভাগ করেছেন। তিনি পবিত্র কুরআনের সূরা ফাতির এর ৩২ নং আয়াত উল্লেখ করে বলেন: আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন—

ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ أصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا ۖ فَمِنْهُمْ ظَالِمٌۭ لِّنَفْسِهِۦ وَمِنْهُم مُّقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌۢ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ ۚ

অর্থ:  অতঃপর আমি এই কিতাবটির উত্তরাধিকারী করেছি আমার বান্দাহদের মধ্যে তাদেরকে, যাদেরকে আমি মনোনীত করেছি। তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি জুলুমকারী এবং কেউ কেউ মধ্যমপন্থা অবলম্বনকারী। আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী। [6]

হাফিজ ইবনে কাছির (র.) এর মতে তাকওয়া ৩ প্রকার

হাফিজ ইবনে কাসির (র.) বলেন-

ثم قسم ألى ثلاثة أنواع فقال (فمنهم ظالم لنفسه) وهو المفرط في فعل بعض الواجبات المرتكب لبعض المحرمات (ومنهم مقتصد) وهو المؤدي للواجبات التارك المحرمات وقد يترك بعض المستحبات ويفعل بعض المكروهات (ومنهم سابق بالخيرات بأذن الله) وهو الفاعل للواجبات والمستحابات التارك للمحرمات والمكروهات وبعض المباحات

অর্থ:  অতঃপর ইহাকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে।

প্রথম- (তাদেরকে কেউ নিজের প্রতি জুলুমকারী ) সে হলো এমন ব্যক্তি, যে কোন কোন ওয়াজিব আমল ছেড়ে দেয় এবং কোন কোন হারাম কাজে লিপ্ত হয়ে যায়।

দ্বিতীয়- (তাদের কেউ কেউ মধ্যমপন্থা অবলম্বনকারী) সে হলো এমন ব্যক্তি, যে ওয়াজিব বিষয়াদি পালন করে এবং হারাম বিষয়গুলো ত্যাগ করে। তবে কোন কোন মোস্তাহাব বিষয় ছেড়ে দেয় এবং কোন কোন মাকরূহ বিষয় আমল করে ফেলে।

তৃতীয়- (তাদেরকে কেউ আল্লাহর হুকুমে কল্যাণকর কাজে অগ্রগামী) সে হলো এমন ব্যক্তি, যে ওয়াজিব বিষয়সমূহ আমল করে সাথে সাথে মুস্তাহাব আমলও করে। হারাম কাজ পরিত্যাগ করে সাথে সাথে মাকরূহ বিষয়সমূহ পরিত্যাগ করে। আবার কোন কোন মোবাহ বা বৈধ কাজও পরিত্যাগ করে।[7]

হাফিজ ইবনে কাসীর এর বক্তব্য থেকে স্পষ্ট হলো যে, আল্লাহকে ভয় করা বা তাকওয়ার দৃষ্টিতে প্রতিটি উম্মতে মোহাম্মদী ﷺ এর তিনটি স্তর রয়েছে—

এক- নিজের প্রতি জুলুমকারী ।

দুই- মধ্যমপন্থা অবলম্বনকারী।

তিন- কল্যাণকর কাজে অগ্রগামী ।

প্রকৃতপক্ষে ইহাই তাকওয়ার তিনটি স্তর। কারণ যার অন্তরে যত বেশী তাকওয়া থাকবে, সে তত বেশি আল্লাহর হুকুম পালন করবে। পাপ কাজ থেকে বিরত থাকবে। যার অন্তর তাকওয়া শূণ্য, সেই বেপরোয়া হয়ে আল্লাহর হুকুমের বরখেলাফ করবে।

ইমাম তাবারী (র.) এর মতে তাকওয়া  ৩ প্রকার

ইমাম তাবারী (র.) স্বীয় তাফসির গ্রন্থে এ প্রসঙ্গে বলেন—

فالأتقاء الأول هو الأتقاء بتلقي أمر الله بالقبول والتصديق والدينونة به والعمل والأتقاء الثاني الأتقاء بالثبات على التصديق وترك التبديل والتغيير والأتقاء الثالث هو الأتقاء بالأحسان والتقرب بنوافل الأعمال

অর্থ-  তাকওয়ার প্রথম স্তর হল আল্লাহর হুকুম—আহকাম সমূহ বিশ্বাস করে ঈমান এনে বাস্তবে আমল করা।

তাকওয়ার দ্বিতীয় স্তর হল বিশ্বাসকৃত ঈমান-আকিদার প্রতি দৃঢ় থাকা এবং পরিবর্তন পরিবর্ধন থেকে বিরত থাকা।

তাকওয়ার তৃতীয় স্তর হল ইহসান করা এবং নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। [8]

ইমাম ইবনু জুযাই (র.) এর মতে তাকওয়া ৫ প্রকার

ইমাম ইবনু জুযাই (র.) التسهيل لعلوم التنزيل গ্রন্থে বলেন—

درجات التقوى خمس الأول أن يتقي العبد الكفر وذلك مقام الأسلام الثانية أن يتقي المعاصي والحرمات وهو مقام التوبة الثالثة أن يتقي الشبهات وهو مقام الورع الرابعة أن يتقي المباحات وهو مقام الزهد الخامسة أن يتقي حضور غير الله على قلبه وهو مقام المشاهدة

অর্থ:  তাকওয়ার স্তর হলো পাঁচটি। এক— বান্দাহ কুফরী থেকে বেঁচে থাকবে। ইহা হলো ইসলামের ভিত্তি। দুই— বান্দাহ গুনাহ ও নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবে। ইহা হলো মাকামে তাওবাহ। তিন— বান্দাহ সন্দেহপূর্ণ কাজ থেকে বেঁচে থাকবে। ইহা হলো মকামে ওয়ারা। চার— বান্দাহ মুবাহ বিষয় থেকে বেঁচে থাকবে। ইহা হল মাকামে যুহুদ। পাঁচ— অন্তরে আল্লাহ ভীতি ব্যতীত অন্য কিছুকে উপস্থিত হওয়া থেকে বেঁচে থাকবে। ইহা হলো মাকামে মুশাহাদা। [9]

ইবনে কাইয়ুম আল জাওযিয়া বলেন—

التقوى ثلاث مراتب أحدها حمية القلب والجوارح عن الأثام والمحرمات والثانية حميتها عن المكروهات والثالثة الحمية عن الفضول ما لا يغني

অর্থ:  তাকওয়ার স্তর হলো তিনটি। এক— কলব এবং অন্যান্য অঙ্গ—প্রত্যঙ্গকে গুনাহ ও হারাম কাজ থেকে নিরাপদ রাখা। দুই— এগুলোকে মাকরূহ বিষয় থেকে মুক্ত রাখা। তিন— নিজেকে অনর্থক ও বেহুদা কাজ থেকে মুক্ত রাখা। [10]

আলা হযরত (র.) এর মতে তাকওয়া ৭ প্রকার

আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন বেরলভী (র.) উল্লেখ করেছেন তাকওয়া ৭ প্রকার।

১। কুফর থেকে বিরত থাকা। এটা আল্লাহর অনুগ্রহে প্রত্যেক মুসলমানের মধ্যেই রয়েছে।

২। ভ্রান্ত আকাঈদ ও মতবাদ থেকে বেঁচে থাকা। এটা প্রত্যেক সুন্নী মুসলমানের মধ্যেই অর্জিত রয়েছে।

৩। সকল কবিরাহ গুনাহ থেকে বিরত থাকা।

৪। সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকা।

৫। সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থাকা।

৬। রিপুর প্রবৃত্তি থেকে বেঁচে থাকা।

৭। অন্যের প্রতি দৃষ্টিপাত না করা। এটা বিশেষ ব্যক্তি বর্গের পরিচয়।[11]

মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী (র.) এর মতে তাকওয়া ২ প্রকার

আল্লামা মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী (র.) উল্লেখ করেছেন— তাকওয়া দুই প্রকার। শারীরিক ও আত্মিক।

১। শারীরিক তাকওয়া হচ্ছে— পাপাচার সমূহ থেকে বেঁচে থাকা ও সৎকাজ করার নাম।

২। আত্মিক তাকওয়া হচ্ছে— আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি সম্মান প্রদর্শন করার নাম। আল্লাহ তায়ালা এরশাদ করেছেন—

وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

এবং যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, নিশ্চয় তা হচ্ছে হৃদয়ের তাকওয়া।  [12]

সূত্র:

তাকওয়া কী ও কেন?

কৃত: হাফিজ মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দিন, খতিব বৃস্টল সেন্ট্রাল মসজিদ,ইউ কে।

[1] সূরা আলে ইমরান, আয়াত নং- ১০২

[2] সূরা নিসা, আয়াত নং- ১

[3] সূরা বাকারা, আয়াত নং- ১৯৪

[4] তাফসীরে দুররে মানসূর, সূরা বাকারা, আয়াত নং – ২

[5] তাফসীরে ইবনে কাছীর, সূরা বাকারা, আয়াত নং – ২

[6] সূরা ফাতির, আয়াত নং- ৩২

[7] তাফসীরে ইবনে কাছীর, সূরা আলে ইমরান, আয়াত নং- ১০২

[8] তাফসীরে তাবারী, সূরা মায়েদা, আয়াত নং- ৯৩

[9] আত তাসহিল লি উলুমিত তানজিল, ১/৬৯

[10] আল ফাওয়াঈদ, পৃষ্ঠা ৬৫

[11] কানযুল ঈমান ও খাজাইনুল ইরফান- সূরা বাকারা ২ নং আয়াতের ব্যাখ্যা

[12] প্রাগুক্ত

জ্ঞানার্জনে শিক্ষকের আবশ্যকতা
হযরত আল্লামা শেখ আব্দুল হক দেহলভী (র.) স্বরচিত “তাকমীলুল ঈমান” নামক কিতাবে উল্লেখ করেছেন যে,

دراصل علم کے حاصل کرنے کا واحد ذریعہ تو استاد ھی ہے ۔ مطالب زیادہ سے زیادہ حاصل کرنا تو اپنے فہم و استنباط کا نتیجہ ہوتے ہیں حدیث پاک میں اس نکتے کو یوں واضح کیا ہے

অথার্ৎ “জ্ঞান অর্জনের একমাত্র রাস্তা হলো উস্তাদের সাহচর্য, উদ্দেশ্য এবং ব্যাখ্যা তো নিজের পক্ষ থেকে চিন্তা ভাবনা করে করা যায়। হাদীস পাকের মধ্যে এই ভেদকে এভাবে বর্ণনা করা হয়েছে—

انَّمَا الْعِلْمُ بِالتَّعَلُّمِ وَالْحِلْمُ بِالتَّحَلُّمِ

অর্থাৎ নিশ্চয়ই এলেম অর্জিত হয় শিক্ষার দ্বারা আর অভিজ্ঞতা হাছিল হয় ধৈর্যের দ্বারা।”

ইমাম আবু হাইয়্যান উন্দুলুসী (র.) বলেন-

اِذَا رُمْتَ الْعُلُوْمَ بِغَيْرِ شَيْخٍ  ــ  ضَلَلْتَ عَنِ الصِّرَاطِ الْمُسْتَقِيْمِ

অর্থাৎ “যদি তুমি উস্তাদ ব্যতীত ইলিম অর্জন করো, তবে তুমি সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে।”

“কাইফিয়্যাতু ফি উলুমির রেওয়াত” গ্রন্থে উল্লিখিত আছে-

قَالَ اِبْنُ جَابِرٍ: لَا يُؤْخَذُ الْعِلْمُ اِلَّا مِمَّنْ شُهِدَ لَهٗ بِالطَّلَبِ

অর্থাৎ “ইমাম ইবনে জাবির (র.) বলেন— উস্তাদের নিকট উপস্থিত হওয়া ছাড়া ইলিম শিক্ষালাভ করা যায় না।”

তাই যুগ যুগ ধরে পৃথিবীতে যত বড় বড় মনীষী, দার্শনিক ও মহাপুরুষের আবির্ভাব ঘটেছে তাদের প্রত্যেককেই কোন না কোন শিক্ষকের নিকট জ্ঞান অর্জন করতে হয়েছে। কারণ শিক্ষক ব্যতীত জ্ঞানার্জন অসম্ভব ।

ইলমে তাজবীদ (কুরআন পাঠের নিয়ম কানুন), ইলমে তাছাউফ সহ অনেক বিষয় এমন ও রয়েছে যে, শিক্ষক ব্যতীত একটি অক্ষরও বুঝা কারো পক্ষে সম্ভব নয়। অবশ্য গণিতের সূত্র গুলি শিক্ষা দেওয়ার পর যেমনিভাবে ছাত্রদেরকে অঙ্ক কষে দিতে হয় না, বরং তারা নিজে নিজেই অঙ্ক কষতে পারে, তদ্রূপ যে কোন বিষয়ে প্রাথমিক শিক্ষালাভ করার পর বিভিন্ন বই পুস্তক কিতাবাদি পাঠ করে জ্ঞানের পরিধি বৃদ্ধি করা সম্ভব ও সহজ। এ ছাড়াও আউলিয়ায়ে কেরামের ইলহাম, ইলমে লাদুনী তো অনস্বীকার্য।

বড়পীর দস্তেগীর হযরত গাউছুল আজম শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (রা.) যিনি মাতৃগর্ভে পবিত্র কোরআনের প্রথম ১৮ পারা এবং হযরত খাজা কুতুব উদ্দীন বখতিয়ার কাকী (র.) পবিত্র কোরআনের ১৫ পারা হিফজ (মুখস্থ) করেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, তাদেরকেও অনেক উস্তাদ ও পীর মাশয়েখের নিকট শিক্ষা লাভ করতে হয়েছে।

মূল কথা হলো, আম্বিয়ায়ে কেরাম ব্যতীত সবাই শিক্ষকের মুখাপেক্ষী। একমাত্র নবী রাসুলগণ কে ওহীর মাধ্যমে সরাসরি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন । তাঁরা আল্লাহ ছাড়া অন্য কারো মুখাপেক্ষী নন । সুতরাং শিক্ষার জন্য শিক্ষক অপরিহার্য। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর।

সূত্র:

ইসলামের দৃষ্টিতে শিক্ষকের মর্যাদা (হতে পরিমার্জিত)

কৃত: আল্লামা শেখ জুবাইর আহমদ রহমতাবাদী, সহকারী অধ্যাপক, সিরাজনগর ফাজিল মাদ্রাসা,শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

আল্লাহ তায়ালার জাত সম্পর্কিত আকিদা
আল্লাহ তায়ালার জাত একমাত্র  নূরে মতলক

পবিত্র কোরআন মাজিদের ১৮ পারা সূরা নূর ৩৫ নং আয়াতে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন-

اَللهُ نُوْرُ السَّموَاتِ وَالْاَرْضِ

অর্থাৎ আল্লাহ তায়ালা আসমানসমূহ ও জমিনের নূর তথা আলো দানকারী।

এ আয়াতে কারীমার ব্যাখ্যায় মুফাসসিরীনে কিরামগণ লিখেছেন- আল্লাহতা’য়ালার ذات জাত হচ্ছেন نور ‘নূর‘ বমা’না منور ‘মুনাওইর’ আলোদানকারী বা নূরের স্রষ্টা তথা- কুলকায়েনাতের স্রষ্টা। যাঁকে نور مطلق ‘নূরে মতলক’ বলে আখ্যায়িত করা হয়ে থাকে। (মিশকাতুল আনোয়ার, তাফসিরে কবির)

যেমনিভাবে ওয়াজিবুল ওজুদ একমাত্র আল্লাহতা’য়ালা। তিনি  ব্যতীত ওয়াজিবুল ওজুদ আর কেউ নেই। কেননা ওয়াজিবুল ওজুদ ঐ সত্তাকে বলে যিঁনি সত্তাগতভাবে স্বয়ং অস্তিত্বশীল, অন্যের দ্বারা অস্তিত্বশীল নন। যিঁনি কখনো অস্তিত্বহীন ছিলেন না এবং অস্তিত্বহীন হবেনও না। এমন সত্তা একমাত্র আল্লাহ।

এভাবে নূরে হাকিকী বা নূরে মতলক একমাত্র আল্লাহ। কেননা নূরে হাকিকী বা প্রকৃত অর্থে নূর একমাত্র আল্লাহতা’য়ালার জাত বা সত্ত্বাকেই বুঝায়। আল্লাহতা’য়ালা ব্যতীত যা কিছু আছে তাকে বিজ্জাত মুজলিম বা অন্ধকার বলা হয়। হ্যাঁ আল্লাহপাক যাঁকে নূর বানিয়েছেন বা নূর দান করেছেন তাকে রূপক অর্থে নূর বলা হয়। এ ধরনের নূরকে নূরে মজাজি বলে। অতএব আল্লাহতা’য়ালা ব্যতীত যে সকল সম্মানিত মাখলুককে আমরা নূর বলে থাকি তা নূরে মজাজি। নূরে মতলক বা নূরে হাকিকী নয়।

এ প্রসঙ্গে তাফসিরে রূহুল মায়ানী ৬ষ্ঠ খণ্ড ১৮ পারা- اَللهُ نُوْرُ السَّموَاتِ وَالْاَرْضِ এ আয়াতের তাফসিরে ১৬৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-

فَالْوُجُوْدُ الْحَقِّ ـ وَاللهُ تَعَالَى كَمَا اَنَّ النُّوْرَ الْحَقِّ هُوَ اللهُ عَزَّوَجَلَّ ـ

ভাবার্থ: অতএব যেমনিভাবে ওজুদে হক একমাত্র আল্লাহ তা’য়ালা, তেমনিভাবে নূরে হকও একমাত্র আল্লাহতা’য়ালা’।

এর কয়েক লাইন পরে  উল্লেখ রয়েছে-

وَفَسَّرَ النُّوْرَ فِىْ هذِهِ الْاَيَةِ اَعْنِىْ قَوْلَهُ تَعَالى(اَللهُ نُوْرُ السَّموَاتِ وَالْاَرْضِ)بِذلِكَ ثُمَّ اَشَارَ اِلى وَجْهِ الْاِضَافَةِ اِلى(السَّموَاتِ وَالْاَرْضِ) بِقَوْلِهِ: لَايَنْبَغِىْ اَنْ يُّخْفَى عَلَيْكَ ذلِكَ بَعْدَ اَنْ عَرفت اَنَّهُ تَعَالَى هُوَ النُّوْرُ وَلَانُوْرٌ سِوَاُه ـ

অর্থাৎ  اَللهُ نُوْرُ السَّموَاتِ وَالْاَرْضِ এ আয়াতে কারীমার মধ্যে যে নূর রয়েছে, সেই নূরের তাফসীরের দ্বারা প্রমাণিত হলো যে, একমাত্র আল্লাহ তায়ালাই  নূরে হাকিকী। তিনি ব্যতীত প্রকৃতপক্ষে আর কোন নূর নেই।

সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজী (র.)  (ওফাত ৬০৪ হিজরি) তদীয় ‘তাফসিরে কবির’ নামক কিতাবের ১২ নম্বর জিলদের ২৩ নম্বর জুজ এর ২৩০ পৃষ্ঠায় ইমাম গাজ্জালি (র.)  এর- مشكوة الانوار ‘মিশকাতুল আনওয়ার’ নামক কিতাবের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেন-

وَالْمُمْكِنُ لِذَاتِهِ يَسْتَحِقُّ الْعَدَمُ مِنْ ذَاتِهِ وَالْوُجُوْدُ مِنْ غَيْرِهِ وَالْعَدَمُ هُوَ الظُّلْمَةِ

ভাবার্থ : মুমকিন বিজ্জাত বা সত্ত্বাগত  মুমকিন  বলা  হয় যা স্বয়ং অস্তিত্বশীল নয়, অন্যের দ্বারা অস্তিত্বশীল হয়, আর সকল عدم ‘আদম’ বা অস্তিত্বহীন হচ্ছে জুলমত বা অন্ধকার (যা নূরের বিপরীত)। অতঃপর বলেন-

اَلْحَاصِلَةُ وَالْوُجُوْدُ هُوَ النُّوْرُ- فَكُلُّ مَا سِوَى اللهِ مُظْلِمٌ لِذَاتِهِ مُسْتَنِيْر بِاِنَارَةِ اللهِ تَعَالَى

ভাবার্থ: সারকথা হচ্ছে, আল্লাহতা’য়ালার ওজুদই হচ্ছে একমাত্র নূর (বা হাকিকী নূর বমা’না منور ‘মুনাওইর’ নূর সৃষ্টিকারী) অতএব আল্লাহ ছাড়া অন্য সবকিছু সত্ত্বাগতভাবে জুলমত বা অন্ধকার এবং আল্লাহ প্রদত্ত নূরের দ্বারাই নূরান্বিত।

অতঃপর আরো বলেন-

وَعِنْدَ هَذَا يُظْهِرُ اَنَّ النُّوْرَ الْمُطْلَقَ هُوَ اللهُ سُبْحَانَهُ وَاَنَّ اِطْلَاقُ النُّوْرِ عَلَى غَيْرِهِ مَجَازٌ اِذْ كُلُّ مَا سِوَى اللهِ (ص ۲۳٠ جزء ۲۳)

ভাবার্থ: প্রমাণিত হলো যে, নিশ্চয়ই নূরে মতলক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু তা’য়ালা। আল্লাহ ছাড়া অন্যের উপর নূরের এতলাক বা অন্য কাউকে নূর আখ্যায়িত করা মাজাজ বা রূপক অর্থে প্রয়োগ হবে।

অতঃপর আরো বলেন-

فَثَبَتَ اَنَّهُ سُبْحَانَهُ هُوَ النُّوْرُ- وَاِنْ كُلُّ مَا سِوَاهُ فَلَيْسَ بِنُوْرٍ اِلَّا عَلَى سَبِيْلِ الْمَجَازِ (ص ۲۳٠ جزء ۲۳)

ভাবার্থ: অতএব, স্পষ্টভাবে প্রমাণিত হলো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তা’য়ালাই একমাত্র নূর। আল্লাহতা’য়ালা ছাড়া অন্য যা কিছুই রয়েছে কাউকে নূর বলে আখ্যায়িত করা যায় না কিন্তু তা হবে মাজাজ বা রূপক অর্থে নূর।

অতঃপর আরো বলেন-

وَاعْلَمْ اَنَّ هَذَا الْكَلَامُ اَلَّذِىْ رَوَيْنَا عَنِ الشَّيْخِ الْغَزَّالِىْ رَحْمَهُ اللهُ كَلَامٌ مُسْتَطَابٌ وَلَكِنْ يَرْجِعُ حَاصِلَهُ بَعْدَ التَّحْقِيْقِ اِلَى اَنَّ مَعْنَى كَوْنِهِ سُبْحَانَهُ نُوْرًا اَنَّهُ خَالِقُ لِلْعَالَمِ وَاَنَّهُ خَاِلُق لِلْقُوَّى الدَّرَاكَةُ وَهُوَ الْمَعْنَى مِنْ قَوْلِنَا مَعْنَى كَوْنِهِ نُوْرَا السَّموَاتِ وَالْاَرْضِ اَنَّهُ هَادِىُ اَهْلِ السَّموَاتِ وَالْاَرْضِ— فَلَاتَفَاوُتَ بَيْنَ مَا قَالَهُ وَبَيْنَ الَّذِىْ نَقَلْنَاهُ عَنِ الْمُفَسِّرِيْنَ فِى الْمَعْنَى وَاللهُ اَعْلَمُ

ভাবার্থ: ইমাম ফখরুদ্দিন রাজী (র.)  বলেন- জেনে রাখুন! নিশ্চয়ই এই বক্তব্য যা আমি বর্ণনা করেছি, তা হলো শায়খ ইমাম গাজ্জালী (র.)  হতে كلام مستطاب উত্তম কালাম বা গ্রহণযোগ্য বক্তব্য থেকে বর্ণনা করেছি। তা তাহকিক বা বিশ্লেষণ করে যা প্রাধান্য পায় তা হলো যে, এ অর্থে আল্লাহতা’য়ালা নূর যে, তিনি জগতের স্রষ্টা এবং নিশ্চয়ই তিনি (আল্লাহতা’য়ালা) শক্তিশালী জ্ঞান বা বোধগম্যতা সৃষ্টিকারী) আমাদের বক্তব্যে এ অর্থই বহন করে যে, আল্লাহতা’য়ালার কালাম اَللهُ نُوْرُ السَّموَاتِ وَالْاَرْضِ আল্লাহতা’য়ালা আসমান জমিনের নূর অর্থাৎ তিনি (আল্লাহতা’য়ালা) নিশ্চয়ই আসমান ও জমিনের অধিবাসীদের পথ প্রদর্শক এবং স্রষ্টা। আল্লামা ইমাম গাজ্জালী (র.)  যে ফয়সলা দিয়েছেন এবং মুফাসসিরীনগণ থেকে আমরা যা বর্ণনা করেছি এর উভয়ের মধ্যে অর্থের দিক দিয়ে কোন পার্থক্য নেই।

নূর শব্দের অর্থ

এ প্রসঙ্গে তাফসিরে রূহুল মায়ানী ৬ষ্ঠ খণ্ড ১৮ পারা اَللهُ نُوْرُ السَّموَاتِ وَالْاَرْضِ এ আয়াতের তাফসিরে ১৬৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-

مَعْنَى النُّوْرِ وَهُوَ الظُّهُوْرُ فِىْ نَفْسِهِ وَاِظْهَارُ لِغَيْرِهِ

নূর অর্থ হলো: যা নিজে নিজে জুহুর বা প্রকাশ এবং অন্যকেও প্রকাশকারী।

একই পৃষ্ঠায় আরও উল্লেখ রয়েছে-

وَقِيْلَ: نُوْرٌ بِمَعْنَى مُنَوَّرٌ وَرُوِىَ ذَلِكَ عَنِ الْحَسَنِ- وَاَبِى الْعَالِيَه وَالضَّحَّاكِ وَعَلَيْهِ جَمَاعَةٌ عَنِ الْمُفَسِّرِيْنَ

অর্থাৎ ‘نور ‘নূর’ এর অর্থ হচ্ছে منور ‘মুনাওইর’ অন্য সবকিছুকে আলোকিতকারী। হাসান আবু আলীয়া ও জেহহাকসহ এক জামাত মুফাসসিরীনে কেরামের অভিমত এর উপরই রয়েছে।

চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খাঁন (র.)  তদীয় نور المصطفى নামক কিতাবে উল্লেখ করেন-

محققین کے نزدیک نور وہ کہ خود ظاھر ہو اور دوسروں کا مظھر کما ذکرہ الامام حجۃ الاسلام الغزالی ثم العلامہ الزرقانی فی شرح المواھب الشریف باین معنی اللہ عز وجل نور حقیقی ہے بلکہ حقیقۃ وھی نور ہے اور آیۃ کریمہ اللہ نور السموات والارض بلا تکلف وبلاتاویل اپنے معنی حقیقی پرہے فان اللہ عز وجل ھو الظاھر بنفسہ المظھر لغیرہ من السموات والارض ومن فیھن وسائر المخلوقات-

ভাবার্থ: মুহাক্কিক বা বিশে­ষকদের মতে নূর ইহাকেই বলে যে, স্বয়ং প্রকাশমান এবং অন্যকে প্রকাশকারী, যেমন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (র.) , আল্লামা যারকানী শরহে মাওয়াহিব শরীফে উল্লেখ করেছেন। এ অর্থে মহান আল্লাহতা’য়ালা হচ্ছেন নূরে হাকিকী বা প্রকৃতপক্ষে حقيقة তিনিই একমাত্র নূর, আর الله نور السموات والارض ‘আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি’ আয়াতে কারীমায় জটিল ও কুটিল ব্যাখ্যা ব্যতীত স্বীয় হাকিকী অর্থে প্রযোজ্য হবে। কেননা নিশ্চয় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেই প্রকাশমান এবং অন্যকে প্রকাশকারী। আসমান, জমিন উভয়ের অধিবাসী এবং সমস্ত সৃষ্টিজগতকে জাহির বা প্রকাশ করেছেন।

তাফসিরে কবীর নামক কিতাবে উল্লেখ রয়েছে, আল্লাহ যে নূর এ নূরের অর্থ خَالِقُ لِلْعَالَمِ কুলকায়েনাতের স্রষ্টা।

আল্লামা রাগেব ইস্পাহানির লিখিত ‘আল মুফরাদাত’ নামক কিতাবের ৫০৮ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-

وَسَمَّى اللهُ تَعَالَى نَفْسَهُ نُوْرًا مِّنْ حَيْثُ اَنَّهُ هُوَ الْمُنَوَّرُ— قَالَ: (اَللهُ نُوْرُ السَّموَاتِ وَالْاَرْضِ)

অর্থাৎ ‘আল্লাহ তাবারাকা ওয়া তা’য়ালা স্বীয় নাফস বা জাতকে নূর বলে নামকরণ করেছেন এ মর্মে যে- এ নূরের অর্থ হলো منور ‘মুনাওইর’ বা আলোদানকারী। আল্লাহতা’য়ালা এরশাদ করেছেন- আল্লাহ আসমান ও জমিনের নূর দানকারী।’

এ প্রসঙ্গে আল্লামা ফাসী (র.)  তদীয় ‘মাতালিউল মুসাররাত শরহে দালাইলুল খায়রাত’ নামক কিতাবে উল্লেখ করেন-

قَدْ قَالَ الْاَشْعَرِىُّ اَنَّهُ تَعَالَى نُوْرٌ لَيْسَ كَاالْاَنْوَارِ وَالرُّوْحُ النُّبُوَّةِ الْقُدُسِيَّةِ لُمْعَةٌ مِّنْ نُوْرِهِ وَالْمَلَئِكَةُ شُرُرٌ تِلْكَ الْاَنْوَارِ وَقَالَ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ اَوَّلُ مَاخَلَقَ اللهُ نُوْرِىْ وَمِنْ نُوْرِىْ خَلَقَ كُلَّ شَيْئٍ وَغَيْرِهِ مِمَّا فِىْ مَعْنَاهُ-

অর্থাৎ ইমামে আহলে সুন্নাত আবুল হাসান আশআরী (র.)  এরশাদ করেন- নিঃসন্দেহে  আল্লাহতা’য়ালা নূর কিন্তু অন্য কোন নূরের মত নয়। (যাঁর কোন উদাহরণ নেই) হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মোবারক সেই নূরেরই ঝলক এবং ফেরেশতাগণ ঐ জ্যোতি থেকে ঝড়ে পড়া নূরের খণ্ডসমূহ। হুজুর ﷺ এরশাদ করেন- আল্লাহতা’য়ালা সর্বপ্রথম আমার নূর মোবারককে সৃষ্টি করেছেন এবং আমার নূর হতেই সবকিছু সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর হাবিব সৃষ্ট নূর।

সারকথা হলো- আল্লাহতা’য়ালার জাত মোবারক হচ্ছেন হাকিকী নূর বা নূরে মতলক বমা’না আলোদানকারী, কুল কায়েনাতের স্রষ্টা। আল্লাহর ذات জাত যে নূর এ নূরের অংশ হয় না, টুকরো হয় না, ভাগ হয় না। লাল নয়, কালো নয়, হলুদ নয়, সবুজ নয়, যাঁর কোন উদাহরণ বা মিসাল নেই তিনি  হচ্ছেন নিরাকার অবশ্যম্ভাবী অস্তিত্বের অধিকারী।

আল্লাহ আজলি (যিনি সবসময় ছিলেন যার আরম্ভ নেই) আবদি (যাঁর কোন শেষও নেই) ছরমদী যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন, যাঁর কোন লয়, ক্ষয়, পরিবর্তন-পরিবর্ধন নেই। তাঁর কোন ধ্বংস নেই তিনি  কাদীমে হাকিকী এবং ওয়াজিবুল ওজুদ, অবশ্যাম্বভাবী অস্তিত্বের অধিকারী, তিনি  হচ্ছেন আল্লাহ।

সূত্র:

আকাঈদে আহলে সুন্নাহ। (হতে পরিমার্জিত)

কৃত : অধ্যক্ষ আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী (মা.জি.আ.)