বাংলারচিঠিডটকম

টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা থেকে আমরা দেখতে পাই, সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথই একটি সমাজকে দীর্ঘমেয়াদে অগ্রগতির দিকে নিয়ে যায়।

আজ ১৮ আগস্ট, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা জিআইজেড ও নরওয়ে সরকার ‘ইনফরমেশন ইন্টিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেক্টিভ অ্যাকশন’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম ও তথ্যের জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তথ্যপ্রবাহের সুযোগ যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি তথ্যের বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে তথ্যের পরিসর যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি ভুল তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলাও বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এসব বিষয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। একই সঙ্গে বাংলাদেশের বাস্তবতা ও প্রয়োজনের আলোকে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী ফ্রাঙ্কেনস্টাইনের উদাহরণ টেনে বলেন, প্রযুক্তি যদি শেষ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যতে এমন একটি দানবীয় জগৎ তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত আমাদেরই ধ্বংস করে দিতে পারে।

গণমাধ্যম ও তথ্য ব্যবস্থাকে আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে গবেষণা, নীতিনির্ধারণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি নতুন প্রজন্মের প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ডেটা-নির্ভর যোগাযোগ ব্যবস্থাকে ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার – এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে। একইসাথে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাদের খাপ খাওয়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ইউএনডিপির এ ধরনের আয়োজন দেশের গণমাধ্যম খাতে নীতি প্রণয়ন এবং কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংলাপে ইউএনডিপি-এর প্রতিনিধি, গণমাধ্যম বিশেষজ্ঞ, সাংবাদিক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সূত্র : পিআইডি

গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে গৃহভিত্তিক কর্মী নেতৃবৃন্দের জন্য উন্নত অ্যাডভোকেসি ও কমিউনিটিকে সংগঠিতকরণ এবং সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বিষয়ক দক্ষতা উন্নয়ন শিরোনামে দুটি প্রশিক্ষণ কোর্স ১৭ আগস্ট, সোমবার শেষ হয়েছে।

১৬ আগস্ট সোমবার থেকে উন্নয়ন সংঘের উদ্যোগে হোম নেট সাউথ এশিয়া ও এল আই ই বাংলাদেশের সহযোগিতায় দুই দিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, গৃহভিত্তিক কর্মী হিসাবে দেশের আর্থিক উন্নয়নে অনানুষ্ঠানিক ভূমিকা পালন করছেন। তাদের দক্ষতা এবং কাজের কৌশলগত উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের উন্নয়ন গতি আরও বাড়বে। শুধু নকশী কাঁথা, সেলাই কর্ম, বাঁশ বেতের কাজ, হাঁস মুরগি পালন, সবজি চাষ ছাড়াও কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণসহ আরও নতুন নতুন কাজে উদ্যোগী হওয়া এখন সময়ের দাবি।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. রফিকুল আলম মোল্লা, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, প্রকল্প সমন্নয়কারী লিটন সরকার, এপি ব্যবস্থাপক মিনারা পারভীন, গৃহভিত্তিক প্লাটফরমের আহ্বায়ক সুবর্না চৌধুরী চায়না প্রমুখ।

প্রশিক্ষণে গৃহকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেসি সম্পর্কে সম্যক ধারণা, পদ্ধতি ও প্রয়োগ সম্পর্কে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার প্রাপ্তি বিষয়ে সহযোগিতা করা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া সোস্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে গৃহভিত্তিক কর্মীদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচারণা ও বাজারজাতকরণ, ন্যায্য মুজুরি প্রাপ্তি, সোস্যাল মিডিয়ার অপব্যবহার রোধ ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দক্ষতার উন্নয়ন এবং গৃহভিত্তিক কর্মীদের জামালপুর হোম বেজড ওয়ার্কার্স নেটওয়ার্ক নামে একটি প্ল্যাটফরম তৈরি করা হয়।

নেটওয়ার্কে সুবর্না চৌধুরী চায়না আহ্বায়ক, প্রিয়াংকা ইসলাম যুগ্মআহ্বায়ক এবং ফেরদৌসী স্নিগ্ধাকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন কল্পনা, মিলি আক্তার, জীবন আরা ও জাকির হোসেন।

প্রশিক্ষণে মোট ৩০ জন গৃহভিত্তিক কর্মী ও নেতৃবৃন্দ অংশ নেন।

বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জহর আলীকে হত্যার চেষ্টার প্রতিবাদে ও জোরপূর্বক জমি দখলকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট, মঙ্গলবার সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম, জাহিদুল ইসলাম, আবদুল মান্নান ও প্রিয়া বেগম।

কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম বলেন, ১৩ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমার স্বামী জহর আলী জমি ধান চাষ করতে যান। একই এলাকার ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নূর আলম, রাব্বি মিয়ার নেতৃত্বে আমার স্বামীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাকে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি মৃত্যুশয্যায় রয়েছেন। এছাড়াও ভাতিজা জাহিদুল ইসলাম, জিয়াউল হকসহ অনেকেরেই মারপিট করেন এবং আমার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

তিনি আরও বলেন, আমাকেও মারধর করেন তারা। তারা মামলা তুলে নিতেও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। তাই আমরা জমি বেদখল ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ
জামালপুরের দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বাস্তবায়ন করাসহ সাতদফা দাবিতে ১৮ আগস্ট, মঙ্গলবার সকালে জামালপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।

জামালপুর জেলা দলিল লেখক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করার আগে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব মো. আরজু আকন্দ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সহ-সভাপতি বাবুল মিয়া, সদর দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মো. মোহন আকন্দ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বাবুল প্রমুখ।

এ সময় দলিল লেখক সমিতি জেলার কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব মো. আরজু আকন্দ বলেন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকাসহ দলিল লেখক কাউন্সিল গঠন করতে হবে।

পরে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন
১৩ থেকে ১৭ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে ৯ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বাংলাদেশ দলের এই সাফল্য কেবল একটি ম্যাচের জয় নয়; বরং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলগত সংহতি ও প্রতিযোগিতামূলক মানসিকতার একটি উজ্জ্বল বহিঃপ্রকাশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ ঐতিহাসিক সাফল্য দেশের তরুণ ও উদীয়মান প্রজন্মকে খেলাধুলায় আরো উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরো সুদৃঢ় করবে।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, দলের অধিনায়ক, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে মন্ত্রিসভা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। পিআইডি

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো :

(ক) বিদ্যমান Rapid Action Battalion-RAB বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় Special Response Battalion-SRB নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।

(খ) নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে; (গ) RAB সংক্রান্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ SRB এর নিকট স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান RAB সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সূত্র : পিআইডি

শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেরপুরের নকলা উপজেলার তিনজন বিএনপি নেতার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট, সোমবার দুপুরে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই তিন নেতাকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য রাখেন নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনসুর আলী।

লিখিত বক্তব্যে মো. মনসুর আলী বলেন, ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মনোয়ারা বেগম নকলা উপজেলায় ৬০ জন আলবদর ও রাজাকারের একটি তালিকা নিয়ে আসেন। তৎকালীন রাজনৈতিক চাপের কারণে ওই তালিকায় মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর নেয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

‎তার দাবি, ওই তালিকায় বিএনপিনেতা ও সাবেক পৌর মেয়র মোখলেছুর রহমান তারা, আইনজীবী এ কে এম আকরাম হোসেন এবং নকলা হাজি জাল মামুদ কলেজের সাবেক প্রভাষক এস এম আনিসুজ্জামান ফারুকের নাম অন্তর্ভুক্ত ছিল। তবে মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স ও সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনায় নিয়ে ওই তালিকার সত্যতা নিয়ে তার গুরুতর আপত্তি রয়েছে বলে জানান তিনি।

মনসুর আলী বলেন, পরবর্তীতে ওই তিনজনের নাম মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্তর্ভুক্ত করা হয়। তারা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। তার দাবি, মামলাটি সঠিক তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে পুনর্বিবেচনা করা প্রয়োজন।

‎তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা কোন নিরপরাধ ব্যক্তিকে রাজনৈতিক বা মতাদর্শগত কারণে হয়রানি করার শিক্ষা দেয় না। তাই মামলাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে সাজাপ্রাপ্তদের স্বজন ও বিএনপি নেতারা দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় ওই তিনজন নেতার বয়স ছিল ১০ থেকে ১২ বছরের মধ্যে। মামলার কয়েকজন সাক্ষীর বয়স নিয়েও তারা প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনজন নেতাকে মামলায় জড়িয়ে সাজা দেওয়া হয়েছে। তারা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

‎সংবাদ সম্মেলনে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আব্দুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, সাবেক যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন, নকলা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ছানোয়ার হোসেন অভি, মোখলেছুর রহমান তারার ছেলে মো. তানিম, এ কে এম আকরাম হোসেনের ছেলেসহ মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত
দুই বছর আগে হাতে এসেছিল মাত্র তিনটি ছাগল। প্রশিক্ষণ, পরিচর্যা আর পরিশ্রমে সেই তিন ছাগল এখন হয়েছে ১৫টি। নিজের পরিবারকে স্বাবলম্বী করার পর এবার সেই অর্জনের আনন্দ ভাগ করে নিচ্ছেন প্রতিবেশীর সঙ্গে। নিজের পাল থেকে একটি ছাগল প্রতিবেশীকে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আমেনা বেগম।

শুধু আমেনা নন, জামালপুরে এমন ৩০০ পরিবারই নিজেদের অর্জন থেকে একটি করে ছাগল তুলে দিচ্ছে অন্য অসচ্ছল পরিবারের হাতে। ১৭ আগস্ট, সোমবার দুপুর ২টায় জামালপুরের ইজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘প্রতিবেশীর সাথে সম্পদ হস্তান্তর ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান-২০২৬’-এ এমন মানবিক চিত্র দেখা যায়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এরিয়া প্রোগ্রাম ও উন্নয়ন সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আশরাফুল রাসেল। সম্পদ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ্ আব্দুল্লাহ আল মুর্শেদ, প্রধান শিক্ষক আনিছুজ্জামান, রশিদপুর নগর উন্নয়ন কমিটির সভাপতি মাহবুবুর রহমান আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সুবিধাভোগীরা নিজেদের স্বাবলম্বী হওয়ার গল্প এবং প্রতিবেশীর পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেন।

জামালপুর : প্রাণিসম্পদ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

জানা গেছে, দুই বছর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জামালপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় ৩০০ পরিবারের প্রত্যেককে তিনটি করে ছাগল দেওয়া হয়। ছাগল পালনের পাশাপাশি পরিবারগুলোর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে শাকসবজি উৎপাদন, পরিবারের আয় বাড়ানো, সন্তানদের পড়াশোনায় মনোযোগী করা, পারিবারিক সম্পর্ক ভাল রাখা এবং স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ এড়িয়ে শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ তৈরিসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে পরিবারগুলো নিজেদের উদ্যোগে ছাগল পালন ও পারিবারিক আয় বৃদ্ধির কাজ শুরু করে। নিয়মিত পরিচর্যা ও বংশবৃদ্ধির ফলে অনেক পরিবারের তিনটি ছাগল বেড়ে এখন ১২ থেকে ১৫টি হয়েছে। আর স্বাবলম্বী হওয়ার পর সেই সম্পদ থেকেই একটি করে ছাগল তুলে দেওয়া হচ্ছে প্রতিবেশী অসচ্ছল পরিবারের হাতে।

দুই বছরের মধ্যে ওই ৩০০ পরিবার উৎপাদিত প্রাণিসম্পদ থেকে পাশের ৩০০ পরিবারের মাঝে বিনামূল্যে ৮৪টি ছাগল, ৪৪৮টি মুরগী এবং ১৭০ হাঁস বিতরণ করেন।

জামালপুর পৌরসভা এবং সদর উপজেলার লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে প্রতিবেশীর সাথে সম্পদ হস্তান্তর ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামের বাসিন্দা আমেনা বেগম। দুই বছর আগে তিনটি ছাগল পাওয়ার পর নিয়মিত পরিচর্যা ও বংশবৃদ্ধির মাধ্যমে তার পাল এখন ১৫টি ছাগলে দাঁড়িয়েছে। নিজের পরিশ্রমে অর্জিত সেই সম্পদ থেকে একটি ছাগল প্রতিবেশী সুরভী বেগমকে দিতে পেরে আনন্দিত আমেনা।

আমেনা বেগম বলেন, দুই বছর আগে ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে আমি তিনটি ছাগল পেয়েছিলাম। যত্ন করে পালন করেছি। এখন আমার ১৫টি ছাগল হয়েছে। নিজের একটি ছাগল প্রতিবেশীকে দিতে পেরে আমি অনেক খুশি। আমি চাই, আমার কাছ থেকে পাওয়া ছাগলটি লালন-পালন করে সুরভীও একদিন স্বাবলম্বী হোক।

আমেনার কাছ থেকে ছাগল পাওয়া সুরভী বেগমের চোখেও এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। প্রতিবেশীর কাছ থেকে পাওয়া একটি ছাগলকে ভবিষ্যতের সম্ভাবনার শুরু হিসাবে দেখছেন তিনি। শুধু নিজের পরিবারের ভাগ্য বদল নয়, একদিন তিনিও অন্য কোন অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে চান।

সুরভী বেগম বলেন, আমার প্রতিবেশী ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে তিনটি ছাগল পেয়েছিলেন। এখন তার ১৫টি ছাগল হয়েছে। তিনি আমাকে একটি ছাগল দিয়েছেন। আমিও চেষ্টা করব ছাগলটি যত্ন করে বড় করতে। একদিন যদি তার মত স্বাবলম্বী হতে পারি, আমিও আরেকজন গরিব মানুষকে সাহায্য করতে চাই।

আয়োজকেরা জানান, এই কার্যক্রমের উদ্দেশ্য শুধু দরিদ্র পরিবারকে এককালীন সহায়তা দেওয়া নয়। বরং প্রশিক্ষণ ও সম্পদ দেওয়ার মাধ্যমে তাদের আয় করার সক্ষমতা তৈরি করা। পাশাপাশি একজন সুবিধাভোগী যখন নিজের অর্জিত সম্পদ থেকে আরেকজনকে সহযোগিতা করেন, তখন সেই সহায়তা ছড়িয়ে পড়ে এক পরিবার থেকে আরেক পরিবারে।

ফলে তিনটি ছাগল দিয়ে শুরু হওয়া উদ্যোগটি এখন শুধু ৩০০ পরিবারের স্বাবলম্বিতার গল্প নয়। বরং প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ ও মানবিকতারও উদাহরণ হয়ে উঠেছে। একসময় যারা অন্যের সহায়তার অপেক্ষায় ছিলেন, তারাই এখন অন্যের পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করেছেন।

উন্নয়ন সংঘের পরিচালক (মানবসম্পদ) জাহাঙ্গীর সেলিম বলেন, আমরা শুধু সম্পদ দিয়ে দায়িত্ব শেষ করতে চাই না। মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে সেই সম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি করা হয়েছে। আজ একজন সুবিধাভোগী যখন নিজের অর্জন থেকে প্রতিবেশীকে একটি ছাগল দিচ্ছেন। তখন সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় সাফল্য। একজনের হাতে দেওয়া সম্পদ আরেকজনের জীবনে আশার আলো জ্বালাবে। এটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, মানুষকে স্বাবলম্বী করার পাশাপাশি প্রতিবেশীর প্রতি দায়িত্ববোধ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিবার নিজের অবস্থার উন্নতি করে যখন আরেকটি পরিবারের পাশে দাঁড়ায়, তখন সমাজে সহযোগিতা ও মানবিকতার বন্ধন আরও শক্তিশালী হয়। এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল রাসেল জামালপুর এরিয়া প্রোগ্রামের প্রশংসা করে বলেন, দরিদ্র মানুষ ছাগল, হাস, মুরগি সহায়তা পেয়ে দুই বছর লালন পালন করে অধিক উৎপাদন থেকে একটা অংশ পাশের দরিদ্র পরিবারের মাঝে দান করে অন্যন্য উদাহরণ তৈরি হয়েছে। তিনি এই কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, ‘দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে? সেই অতীত বিবেচনা করে আমাদের তাদেরকে চোখে চোখে রাখতে হবে, অতীত বিবেচনা করেই ভবিষ্যতে তারা কী করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোন বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মত তাদেরকে সমুচিত জবাব দিতে হবে।’

আজ ১৬ আগস্ট, রবিবার বিকালে পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিশোরগঞ্জ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়। এতে জেলার নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের মধ্যে সন্মানি প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়া অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের আর্থিক অনুদানের চেকও দেন তিনি। একজন প্রতিবন্ধীর হাতে তুলে দেন চাকুরির নিয়োগপত্র।

প্রধানমন্ত্রী অতীতে বিভিন্ন রাজনৈতিক সংকটকালে কিছু গোষ্ঠীর ভূমিকার সমালোচনা করে বলেন, ‘এরা অতীতে কী করেছে তা বিবেচনায় নিয়ে এদের চোখে চোখে রাখতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে, ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক ঘটনাবলী এবং বিগত ১৭ বছরের জনগণের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে এদের কোনো ভূমিকা ছিল না।’

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরের আন্দোলনে বিএনপি ও তার মিত্র দলগুলোর নেতাকর্মীরাই গুম, খুন, নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন।

সাম্প্রতিক ‘সংস্কার’ সংক্রান্ত আলোচনার প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘বিগত ১৭ বছর ধরে রাজপথে অনুপস্থিত থেকে যারা আজ সংস্কারের নামে বড় বড় কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপিই ২০২২ সালে সর্বপ্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল। এরও আগে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংস্কারের প্রথম প্রস্তাবনা তৈরি হয়।’

জনকল্যাণমূলক অগ্রাধিকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যকর বাস্তবায়ন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। পাশাপাশি কৃষি খাতের আধুনিকায়ন এবং তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন মিল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষকে পেছনে রেখে বা তাদর সঠিকভাবে তৈরি করতে না পারলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যত যতই বড় স্লোগান দেই না কেন, মানুষকে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না।’

অন্য কোনো দেশের অনুকরণে নয়, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এমন এক বাংলাদেশ তৈরি করা হবে, যেখানে দেশের প্রতিটি শ্রেণীর মানুষ রাষ্ট্রের কাছ থেকে তার প্রাপ্য মর্যাদা ও সামর্থ্য অনুযায়ী সহায়তা পাবে।’

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের পেছনে ফেলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। নারীদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়িত করতেই ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে। নারীদের স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুবিধা দেওয়ার পাশাপাশি ভালো ফলাফলের জন্য সরকারি সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।

কৃষি ও কৃষকের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষক ভাইদের পাশে দাঁড়ানো এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা বর্তমান সরকারের অগ্রাধিকার। সে লক্ষ্যেই কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। ইতোমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যার মাধ্যমে দেশের ১৩ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। ‘

‘এছাড়া সেচ সুবিধা ও পানি সংকট দূরীকরণে আগামীতে দেশব্যাপী আড়াইশ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।’

শিক্ষাব্যবস্থা উন্নতকরনে ও তরুণ প্রজন্মের জন্য নতুন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু প্রাতিষ্ঠানিক সনদ নয়, শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- এবং ভাষার দক্ষতায় পারদর্শী করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা হবে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালু করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ মেধা ও প্রতিভাকে সঠিকভাবে বিকাশ ঘটাতে প্রতিটি ক্ষেত্রে সুযোগ তৈরি করা হচ্ছে।’

সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সমাজের দিকনির্দেশক হিসেবে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় গুরুদের আত্মনির্ভরশীল রাখতে বিশেষ সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অসচ্ছল, শারীরিক প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সহায়তা অব্যাহত রয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারের সময় বঞ্চনার শিকার ১ লাখ ২৩ হাজার শিক্ষকের অবসর ভাতার জটিলতা নিরসন করে অর্থ প্রদান সম্পন্ন করেছে বর্তমান বিএনপি সরকার।’

বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কল্যাণে এমন রাজনীতি করে, যে রাজনীতি কর্মসংস্থান সৃষ্টি করে, শিক্ষায় সহায়তা দেয়, কৃষকের ফসল বাড়াতে ভূমিকা রাখে এবং কলকারখানা গড়ে তোলে- সেটিই বিএনপির রাজনীতি। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে এবং এই উন্নয়ন যাত্রার প্রত্যক্ষ সাক্ষী দেশের সাধারণ মানুষ।

তিনি বলেন, ‘অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। মানুষের ভাগ্যের পরিবর্তন করা। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে।’

সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম,সংসদ সদস্য ফজলুর রহমান, মাজহারুল ইসলাম, জালাল উদ্দীন প্রমূখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস

জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট, রবিবার সকালে শহরের ভোকেশনাল মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সরকারি শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। মাছের পোনা অবমুক্ত শেষে স্মারক বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. ছানোয়ার হোসেন, ডক্টর মো. সাদিকুল রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, মৎস্য সম্পদের উন্নয়নে সরকার ধারাবাহিকতা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে পোনা অবমুক্তকরণও আছে। এছাড়াও খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের যে দেশীয় উপজাতির মাছ রয়েছে সেগুলো ছাড়া লাগে না। প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়। সেই ধরনের মাছ যেন বেশি করে উৎপাদিত হয় সরকার সেই ধরনের পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, খাল-বিল, নদী-নালায় যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে, যেগুলো মাছের স্বাভাবিক গতির বাধা সৃষ্টি করে সেগুলোর জন্য নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার জন্য সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ রয়েছে। কৃষির প্রোগ্রাম গুলো হয় সেখানে বিষয়গুলো ভালোভাবে আলোচিত হয়। আমাদের পরিবেশের সাথে মানুষের ভালো একটা সম্পর্ক আছে।

জেলা প্রশাসক আরও বলেন, এটা বইয়ের ভাষায় না? আমরা দেখলাম যে মানুষের কিছু নিজস্ব কিছু অভ্যাসের মাধ্যমে পরিবেশের উদয়ে মানুষ অনেক ভূমিকা রাখে। কিন্তু এখন সেইটির অভাব দেখা যাচ্ছে। আগের যুগে যে সমস্ত মানুষ অনেক কিছু চিন্তা করতেন। মৎস্য পোনা, ছোট মাছ বা জাটকা জাতীয় মাছ জালে পরলে ছেড়ে দিতেন। এইটা কেন করতেন? ওনাদের পড়াশোনা কম থাকলেও ওনাদের একটা জ্ঞান ছিল। যে এই জিনিসগুলো ছাড়তেছি তা কিছু দিন পর আবার এইগুলো উপকারে আসবে।

আলোচনা সভা শেষে দেশীয় প্রজাতির ছোট মাছ উৎপাদনকারীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিয়া উপস্থিত ছিলেন।

জামালপুর : সরকারি শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম