lalsobuzerkotha

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালি খুলে দেওয়া ও নৌ-অবরোধ তুলে নেওয়া নিয়ে ইরানের দেওয়া নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে তেহরান। যদিও কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানিদের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তবে ইরান এর জবাবে বলেছিল, তারা তাদের প্রস্তাবের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো জবাব পায়নি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধটি আট মাসে পা দিতে চলছে। এমন অবস্থায় গত সপ্তাহে ইরান নতুন একটি প্রস্তাব দেয়। যেটির লক্ষ্য ছিল ভেস্তে যাওয়া যুদ্ধবিরতিটি পুনর্জাগরিত করা।

যুক্তরাষ্ট্রকে দেওয়া ইরানের নতুন প্রস্তাবে বলা আছে, যুক্তরাষ্ট্র তাদের নৌ-অবরোধ তুলে নেবে, ইরানের জব্দকৃত অর্থ ছেড়ে দেবে, সব ফ্রন্টে লড়াই বন্ধ করবে এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। আর এর বদলে ইরান সাতদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে।

ইরানের একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে মার্কিনিদের জবাব পৌঁছেছে। এরপর তিনি তা ইরান সরকারের কাছে পৌঁছে দিয়েছেন।

তবে মার্কিনিরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে নাকি রাজি হয়েছে নাকি আরও আলোচনায় সম্মতি হয়েছে তার কিছুই বলেননি সূত্রটি।

এরআগে ট্রাম্প গত শনিবার বলেন, ইরানের নতুন প্রস্তাবকে তিনি নাকচ করে দিয়েছেন। এ সময় তিনি জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা সীমিত করার যে খবর বের হয়েছে সেটি সত্যি নয়।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায়। কিন্তু এটি মাত্র কয়েকদিনের মধ্যে ভেস্তে যায়। দুই পক্ষই হামলা ও পাল্টা হামলায় জড়িত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জুনে যুদ্ধবিরতির চুক্তিতে যা ছিল নতুন প্রস্তাবে তাই আছে।

fblsk

The post ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র appeared first on lalsobuzerkotha.

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের প্রধান অগ্রাধিকার : পরিবেশ প্রতিমন্ত্রী
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো সনদের আওতায় অনুষ্ঠেয় কপ ৩১-এর প্রস্তুতিমূলক আন্তর্জাতিক প্রাক-অনলাইন সেমিনার ‘দ্য রোড টু আনাতোলিয়া : ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড এনডিসি ৩.০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়েবিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, ইউনেস্কো চেয়ার অন এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এবং গ্রিন স্কিলস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনস।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, টেকসই নগর ও বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। বায়ুদূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো, পাহাড় কাটা রোধ এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে কার্যকর আইন প্রয়োগ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর জন্য এনডিসি ৩.০ বাস্তবায়নে পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি। জলবায়ু সম্পর্কিত অগ্রাধিকারগুলোকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তরের পাশাপাশি বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইফুম পারভেজ বলেন, জলবায়ু অর্থায়নের উৎস বহুমুখীকরণে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর এবং কপ ৩১-এর আলোচ্য বিষয়ের সঙ্গে জাতীয় লক্ষ্যের সমন্বয় ঘটিয়ে বাস্তবায়নভিত্তিক ফলাফলের ওপর তিনি গুরুত্ব দেন।

স্বাগতিক বক্তব্য প্রদানকালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী গ্রিন হাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। তাই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ গ্রহণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ নূরুল মুনীরের সঞ্চালনায় সেমিনারে ইন্দোনেশিয়া, তুরস্ক, উগান্ডা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তারা গ্রিন ক্লাইমেট ফান্ড, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক ও মিশ্র অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে টেকসই প্রকল্প বাস্তবায়নের সুপারিশ জানান।

fblsk

The post জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের প্রধান অগ্রাধিকার : পরিবেশ প্রতিমন্ত্রী appeared first on lalsobuzerkotha.

গেইল-পাওয়েলের রেকর্ড ভাঙলেন ক্যাম্পবেল
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের জাত চেনান জন ক্যাম্পবেল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার দ্বিতীয় ম্যাচে আরেকবার ঝলক দেখালেন।

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করেছেন ক্যাম্পবেল। বুধবার গুয়াহাটিতে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন তিনি। দারুণ ভূমিকা রেখে দলকে ৪০৫ রানের সংগ্রহ এনে দেন।

ক্যাম্পবেল হাফ সেঞ্চুরি করেছেন ২৯ বলে। ক্যারিবিয়ান ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি, পেছনে পড়ে গেছে ক্রিস গেইলের ৩০ বলে ফিফটি।

এই ওপেনার ওখানেই থামেননি। ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরিও করেছেন। ২৭ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ১৯৯৯ সালে ৭২ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ড গড়েছিলেন রিকার্ডো পাওয়েল। সাত বল কম খেলে সেই রেকর্ড ভেঙে দেন বাঁহাতি ব্যাটার ক্যাম্পবেল (৬৫ বল)।

সেঞ্চুরি করার পর আর তিন বল খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। ৬৮ বলে ১০১ রানের ইনিংসে ছিল ৯ চার ও ৫ ছয়, স্ট্রাইক রেট ১৪৮.৫২। তার পর শাই হোপের ১০৪ ও আমির জাঙ্গুর ১১৪ রানের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ তাদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড সংগ্রহ করে।

fblsk

The post গেইল-পাওয়েলের রেকর্ড ভাঙলেন ক্যাম্পবেল appeared first on lalsobuzerkotha.

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছিল।

অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের কোনও দাম পরিবর্তন হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত মূল্যহার বহাল রাখা হয়েছে।

fblsk

The post অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে appeared first on lalsobuzerkotha.

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ জন্য বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসচেতনতা এবং চিকিৎসাবিজ্ঞানের উন্নতি ও অগ্রগতির ফলে বিশ্বের দেশে দেশে মানুষের গড় আয়ু বাড়ছে। দীর্ঘায়ু মানুষের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করছে; একই সঙ্গে দীর্ঘ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পারিবারিক সহায়তার ব্যবস্থাগুলোকে সময়োপযোগী করে তোলার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে আসছে।

তিনি বলেন, প্রবীণদের স্বার্থরক্ষায় সরকার সচেতন ও সতর্ক। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, জীবনচক্রের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি প্রবীণ বয়সে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি, বয়স্ক ভাতা সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে উল্লিখিত কল্যাণমুখী রাষ্ট্রের ধারণার আলোকে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। প্রবীণদের অবহেলা না করে তাঁদের সুস্বাস্থ্য বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখা এবং সামাজিক সুরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করার লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।

দেশের প্রবীণ জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক ভাতার পরিমাণ বৃদ্ধি এবং উপকারভোগীর সংখ্যা সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করার কার্যক্রম এগিয়ে চলেছে।

প্রবীণ ব্যক্তিদের পরিবার ও সমাজের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের ত্যাগ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তাই একটি কল্যাণমূলক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।

তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র- তিন স্তরেই প্রবীণদের প্রতি সম্মান, সহানুভূতি ও দায়িত্বশীলতার চর্চা অব্যাহত রাখা জরুরি। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আর্থিক স্থিতিশীলতা এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রবীণ নাগরিকদের স্বার্থরক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তবে রাষ্ট্র ও সমাজে আবহমান কালের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ যত বেশি বজায় থাকবে, সমাজে প্রবীণদের যত্ন, সম্মান ও মর্যাদা তত বেশি সুরক্ষিত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ শুভক্ষণে দেশের সব প্রবীণ নাগরিকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাঁর সরকারের লক্ষ্য, যেখানে বয়সে তরুণ কিংবা প্রবীণ প্রতিটি মানুষ তাঁর সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মর্যাদাপূর্ণ ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারে।

তিনি ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস, ২০২৬-এর সার্বিক সফলতা কামনা করেন।

fblsk

The post প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার appeared first on lalsobuzerkotha.

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

fblsk

The post প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার appeared first on lalsobuzerkotha.

চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস, কোথাও ভূমিধসের সম্ভাবনা
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতার পাশাপাশি ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, উল্লিখিত জেলাগুলোর কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারী) এবং ৮৮ মিলিমিটারের বেশি (অতি ভারী) বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণেই মূলত এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমারের কিয়াইকতো এলাকার কাছে উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এটি মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় টেকনাফে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

fblsk

The post চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস, কোথাও ভূমিধসের সম্ভাবনা appeared first on lalsobuzerkotha.

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের চাহিদা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে থাকলেও বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো ও উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ বাড়ানোর মধ্যে ভারসাম্য রাখাই নতুন মুদ্রানীতির অন্যতম লক্ষ্য।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। প্রথমবারের মতো ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসের (অক্টোবর-ডিসেম্বর) জন্য এ মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান ঢাকা পোস্টকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণার একটি প্রস্তাব ছিল। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যালোচনা করে তিন মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণার উদ্যোগ নিয়েছে।

মুদ্রানীতিতে কোন বিষয়টি গুরুত্ব পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি ও বেসরকারি বিনিয়োগ দুটিই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক এই দুটি বিষয় নিয়েই কাজ করে। তাই মূল্যস্ফীতি ও বেসরকারি বিনিয়োগকে সমন্বয় করেই নতুন মুদ্রানীতি ঘোষণা হবে।’

এতদিন বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর মেয়াদে মুদ্রানীতি ঘোষণা করত। এবার তিন মাসের জন্য মুদ্রানীতি ঘোষণার মাধ্যমে সেই ধারায় পরিবর্তন আসছে।

বেসরকারি বিনিয়োগ

বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি দীর্ঘদিন ধরেই দুর্বল। সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই শেষে এ খাতে ঋণপ্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। জুনে এ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৪৭ শতাংশ, যা ছিল রেকর্ড সর্বনিম্ন। ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগের স্থবিরতা, ব্যবসায়িক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও উচ্চ সুদের কারণে ঋণের চাহিদা কমেছে। ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য থাকলেও নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের আগ্রহ কম থাকায় সেই অর্থ উৎপাদনশীল খাতে যাচ্ছে না।

বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে গত ২ আগস্ট নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণের খরচ কমিয়ে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো ছিল এর অন্যতম উদ্দেশ্য। তবে এরপরও বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ৫ শতাংশের ওপরে ওঠেনি।

মূল্যস্ফীতির চাপ

অন্যদিকে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্টে দেশে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। আগস্টে মূল্যস্ফীতি গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

তবে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের ওপরে থাকায় মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ রয়েছে। ফলে মূল্যস্ফীতি কমানোর ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ঋণ ও বিনিয়োগ বাড়াতে কতটা সুযোগ রাখা হবে, সেটিই নতুন মুদ্রানীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বর্তমান অবস্থানে রাখার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের সম্ভাব্য প্রণোদনা কর্মসূচি, বিভিন্ন খাতে তারল্য সহায়তা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার ফলে অর্থনীতিতে অতিরিক্ত তারল্য তৈরি হতে পারে। এতে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

তিন মাস পরপর মুদ্রানীতি

সম্প্রতি জাতীয় সংসদের একটি কমিটিতেও বছরে চারবার মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব এসেছে। অর্থনীতির দ্রুত পরিবর্তনের সঙ্গে মুদ্রানীতিকে দ্রুত সমন্বয় করাই এর অন্যতম উদ্দেশ্য। তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করা হলে মূল্যস্ফীতি, ঋণপ্রবাহ, বিনিয়োগ ও তারল্যের পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে।

এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আসন্ন অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে মূল্যস্ফীতি সেই লক্ষ্যের চেয়ে প্রায় দেড় শতাংশীয় পয়েন্ট বেশি।

এ অবস্থায় আগামী তিন মাসের মুদ্রানীতিতে নীতি সুদহার, তারল্য ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কী অবস্থান নেয়, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

fblsk

The post মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক appeared first on lalsobuzerkotha.

ফিফার সদস্যদের জন্য সুখবর, ৬০০ কোটি ডলারের ভল্ট খুলছেন ইনফান্তিনো
ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, আর সমর্থনের পাল্লা ভারী করতে যেন একটু নড়েচড়ে বসছেন এর প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি ফিফার নগদ রিজার্ভ থেকে সংস্থার ২১১ সদস্যদের প্রত্যেককে অন্তত এক কোটি ডলার করে দেওয়ার তাগাদা দিয়েছিল উয়েফা ও কনকাকাফ। তাদের সেই আহ্বান বিবেচনায় রেখেছেন ইনফান্তিনো।

ফিফার নগদ রিজার্ভে থাকা ৬০০ কোটি ডলারের ভল্ট ভাঙতে চলেছেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান। সোমবার গভর্নিং বডির ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের কাছে পাঠানো চিঠি বিবিসি স্পোর্টের নজরে পড়েছে। সেখানে ইনফান্তিনো বলেছেন, অতিরিক্ত তহবিল থেকে দায়িত্বের সঙ্গে সর্বোচ্চ পরিমাণ অর্থ বিতরণকে তিনি সমর্থন দেবেন।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা গেছে। ইনফান্তিনো ওই চিঠিতে লিখেছেন, ‘আমি অর্থের পরিমাণ নিয়ে আগে থেকে কোনো মন্তব্য করব না। আমি সর্বোচ্চ পরিমাণ অতিরিক্ত তহবিলকে সমর্থন করব, যা ফিফার যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বের সাথে প্রদান করা সম্ভব, ন্যায্যভাবে প্রয়োগ করা হবে এবং স্বচ্ছ ও নিরীক্ষণযোগ্য ব্যবস্থা দ্বারা সমর্থিত হবে। এই উচ্চাকাঙ্ক্ষা প্রশংসনীয়। এখন আর্থিক প্রমাণ, প্রশাসনিক ব্যবস্থা এবং বাস্তবায়নকে অবশ্যই একে সমর্থন করতে হবে।’

তিনি ব্যাখ্যা করলেন, ‘একটি একক সংখ্যা আলোচনার সূচনা করতে পারে, কিন্তু তা একটি বৈশ্বিক নীতিকে সম্পূর্ণ করতে পারে না। তাই আমি মহাসচিবকে নির্দেশ দিয়েছি যেন তিনি সমস্ত দাখিলকৃত প্রস্তাবগুলোকে একত্রিত করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করেন, যা ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ফিফা কাউন্সিলের বিবেচনার জন্য পেশ করা হবে।’

গত বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা সভাপতির বাতিল হওয়া প্রাইভেট ইকুইটি প্রস্তাবের জবাবে ফুটবল পরিচালনা পর্ষদগুলোর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ-এর উদ্দেশ্য ছিল বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি তৈরি করা, যার ২১% শেয়ার একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। জাতীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে মাত্র চার দিন পর এই পরিকল্পনাটি বাতিল করা হয়।

সেই পরিকল্পনাটি বাতিল হলেও ইনফান্তিনো আবার দাবি করলেন, অতিরিক্ত অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই ওই প্রস্তাবটি দেওয়া হয়েছিল। সুইস-ইতালিয়ান প্রশাসক বললেন, ‘সাম্প্রতিক একটি বাণিজ্যিক প্রস্তাবনা, যা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফুটবলে আরও বেশি বিনিয়োগের জন্য ফিফাকে সক্ষম করার উদ্দেশ্যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল।’

২০২৭ সালের মার্চে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হতে নির্বাচনে দাঁড়াবেন ইনফান্তিনো। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ১৮ নভেম্বরের মধ্যে।

fblsk

The post ফিফার সদস্যদের জন্য সুখবর, ৬০০ কোটি ডলারের ভল্ট খুলছেন ইনফান্তিনো appeared first on lalsobuzerkotha.

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তার দল পিটিআই। গত ২৭ সেপ্টেম্বর এ নিয়ে রাজধানী ইসলামাবাদে জড়ো হওয়ার কথা ছিল দলটির নেতাকর্মীদের। তবে পাকিস্তান সরকার ইসলামাবাদে লকডাউন আরোপ করায় তারা তাদের কর্মসূচি পিছিয়ে ৫ অক্টোবর নিয়ে গেছে।

এরমধ্যে ইমরানের ছেলে কাশিম খান ইঙ্গিত দিয়েছেন, তার বাবাকে মুক্তি দিতে প্রস্তাব দিয়েছে শেহবাজ শরিফের সরকার।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে বিবিসি সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাশিম খান ব্লুমবার্গকে বলেছেন, তার বাবা জেলে থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তা দেখা তার জন্য কষ্টের। তাই তাকে জেল থেকে মুক্ত করতে যা করার দরকার তাই করতে রাজি আছেন বলেও জানান তিনি। কাশিম বলেন, “আমি চাই মুক্তির জন্য পাকিস্তান সরকারের সঙ্গে চুক্তি করুক আমার বাবা।”

তবে শেহবাজ শরিফের সরকার এমন কোনো প্রস্তাব দিয়েছে কি না সেটি নিশ্চিত নয়। ব্লুমবার্গ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

কাশিম ব্লুমবার্গকে বলেছেন, “স্বার্থপরতার দিক দিয়ে দেখলে, আমি চাইব আমার বাবা যেন প্রস্তাবটি গ্রহণ করে।” তবে বর্তমান বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেই বলে স্বীকার করেছেন কাশিম। কারণ গত সাত মাসে বাবার সঙ্গে একবারের জন্যও কথা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এরসঙ্গে তিনি এও সন্দেহ প্রকাশ করেছেন শেহবাজ শরিফ সরকারের কোনো প্রস্তাবে ইমরান খান রাজি হবেন। তিনি বলেন, “আমি তার সঙ্গে কথা বলতে চাই। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, আমাদের যেন তার সঙ্গে কথা বলতে দেওয়া হয়। এরসঙ্গে আরও অন্যান্য নির্দেশও আদালত দিয়েছেন। কিন্তু সরকার এগুলো পূরণ করেনি। আমার বাবা অত্যন্ত দৃঢ়চেতার মানুষ। তিনি জানেন জেলে আরও অন্যান্য রাজবন্দি আছেন। এখন আমাদের পরিবারের কিছু সদস্যও জেলে আছেন। এ কারণে নিজের মুক্তির চুক্তিতে হ্যাঁ বলা তার জন্য বেশ কঠিন।”

fblsk

The post ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে appeared first on lalsobuzerkotha.