Prothomalo theme

ভারতীয় সেনাবাহিনীর অগ্নিপথ স্কিম: চাকরিতে বয়সের সীমা ২ বছর বাড়ল
তুমুল বিক্ষোভ চলার মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে ‘অগ্নিপথ’ স্কিমের আওতায় কর্মী নিয়োগের বয়সসীমা বাড়াল দেশটির কেন্দ্রীয় সরকার। গতকাল বৃহস্পতিবার চাকরিতে নিয়োগের সর্বোচ্চ সীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ সুযোগ শুধু চলতি বছরের জন্যই কার্যকর হবে। দুই বছর নিয়োগ বন্ধ থাকায় এ বছরের জন্য বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

গত বুধবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, অগ্নিপথ প্রকল্পের আওতায় সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সের নারী-পুরুষেরা চার বছরের জন্য সেনা, বিমান ও নৌবাহিনীতে চাকরি পাবেন। তাঁদের মূলত প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তাঁদের প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং ৪ বছর পর ১১ থেকে ১২ লাখ রুপি এককালীন অর্থ দেওয়া হবে। কিন্তু ২৫ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণের চাকরি স্থায়ী করা হবে না।

সৌন্দর্যচর্চায় বর্ষার পানি
শুরু হলো রিমঝিম বর্ষার দিন। বর্ষার পানিকে বলা যায় একেবারেই অক্ষারীয় পানি। সফট ওয়াটার বা কোমল পানির বিশুদ্ধ রূপ এটি, যা ত্বক ও চুলের যত্নে দারুণ কাজ করে; যদিও কোমল এই পানি পাওয়া সহজ নয়। বৃষ্টির সরাসরি পানি বরং ত্বক ও চুলের জন্য ক্ষতিকর। বৃষ্টির পানি একেবারেই প্রাকৃতিক হলেও শহরের দূষণ ও ধুলোবালু পানির বিশুদ্ধতা নষ্ট করে; বাড়ায় অ্যাসিড ও অন্যান্য ক্ষতিকর উপাদানের পরিমাণ। তাই বৃষ্টির পানি সংগ্রহ করতে হয় সতর্কতার সঙ্গে। লিখেছেন রিফাত পারভীন

সাড়ে তিন শ টাকার শাড়িতে বিবি রাসেল
গুলশানের ২৭ নম্বর বাড়িটা আসলে একটা কফি শপ, নাম চেরিবিন। সেখানেই রঙিন জামাকাপড় পরে এসেছে সবাই। নারীদের বেশির ভাগেরই পরনে শাড়ি। থাকবে নাই-বা কেন, শাড়িকে ঘিরেই যে আয়োজন। পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস সামনে রেখে শাড়ি নিয়ে আড্ডা দিতেই এই উদ্যোগ। এখানে-সেখানে জড়ো হয়ে আমন্ত্রিত অতিথিরা ধোঁয়া ওঠা কফির মগ হাতে আড্ডা দিচ্ছেন।

এই আয়োজনের আহ্বায়ক শাফিয়া শামা। শামা একজন নারী উদ্যোক্তা, ‘উড়ান’ নিয়ে পথ চলছেন বেশ কয়েক বছর হয়ে গেল। হোঁচট খেয়েছেন, উঠে দাঁড়িয়েছেন, আবার পথ চলেছেন। শুরুটা সহজ ছিল না। কিছু মানুষের অনুপ্রেরণা যেমন ছিল, তেমনি ছিল কাছের মানুষদের টিটকিরি, অবিশ্বাস আর অসহযোগিতা। সাবেক স্বামীই তো বলেছিলেন, ‘তুমি ব্যবসা করে মাসে যে টাকা আয় করবে, তা দিয়ে আমার সিগারেটের দামই হবে না। এইগুলো বাদ দাও।’ তাঁর কথা না শুনে নিজের মনের কথা শুনেছেন শামা। তিলে তিলে দাঁড় করিয়েছেন উড়ানকে। সেই উড়ানের পক্ষ থেকেই গতকাল সন্ধ্যায় ছিল এই আয়োজন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা ডিজাইনার বিবি রাসেল।বিজ্ঞাপনবিজ্ঞাপন

উড়ানের উদ্যোক্তা শাফিয়া শামা

গায়ে সাড়ে তিন শ টাকার একটি শাড়ি পেঁচিয়ে এসেছিলেন বিবি রাসেল। সগর্বে সে কথা জানিয়ে বললেন, ‘আপনারা আমাকে আজ যে শাড়িতে দেখছেন, এর দাম সাড়ে তিন শ টাকা। দামাদামি করে আরেকটু কমেও কিনতে পাওয়া যাবে। আমি বিশ্বের যে প্রান্তেই যাই না কেন, সরকারি, বেসরকারি যত বড় আয়োজনেই যাই না কেন, আমাদের দেশের তাঁতিদের তৈরি এ রকম শাড়ি পরেই যাই। এভাবেই আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। এই তাঁতের শাড়ি, গামছাই আমার কাছে ইতিবাচক বাংলাদেশের প্রতিচ্ছবি। কত টাকার শাড়ি, তাতে কিছু আসে-যায় না। রুচি আর স্টাইলই সব।’ এই ডিজাইনার বিশ্বাস করেন, নারীর জন্য শাড়ির চেয়ে সুন্দর পোশাক আর হয় না।

কথা বলছেন বিবি রাসেল

ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ জানান, তাঁর আলমারির শতকরা ৭৫ ভাগ পোশাকই ‘মেড ইন বাংলাদেশ’। দেশি পোশাকেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। অন্যদেরও বেশি বেশি দেশি পণ্য কিনতে অনুরোধ করেন তিনি।

শামার ডিজাইন করা শাড়িতে এক মডেল

শিমুল মুস্তফার কথায় ঝরে পড়ল খানিকটা আক্ষেপ। এই আবৃত্তিকার বলেন, ‘গত কয়েক বছরে দেশে অনেক অডিটরিয়াম হয়েছে, তবে কিছুই জনগণের জন্য হয়নি। হাতে গোনা কিছু মানুষের জন্য হয়েছে। সেসব অডিটরিয়ামে লুঙ্গি পরে ঢোকা যায় না। নৃত্যের জন্য টাকা পাওয়া যায় না; কিন্তু “ড্যান্সে”র জন্য স্পনসরের অভাব হয় না।’ শাড়ির চেয়ে সুন্দর পোশাক যে আর হয় না, এ কথার সঙ্গে তিনিও একমত।

বসুন্ধরা সিটিতে গোলাপের টাওয়ার, সেলফিপ্রেমীদের ভিড়
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রবেশ করতেই চোখে পড়ল বড় একটি জটলা। সবাই সেলফি তোলায় ব্যস্ত। কেউ বন্ধুর সঙ্গে তুলছেন, কেউবা প্রিয় মানুষ বা পরিবারের সঙ্গে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে কেনাকাটা করতে এসেছেন ফারজানা খন্দকার ও আশিক হোসেন দম্পতি। ‘ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয় মানুষকে নিয়ে শপিং করতে এসেছি। এসেই দেখি গোলাপ ফুল দিয়ে বানানো টাওয়ার। এই স্থাপনার সঙ্গে স্মৃতি ধরে রাখাতে সেলফি তুললাম। সঙ্গে সঙ্গে উপহার হিসেবে দেওয়া হলো দুটো চকলেট। ফটো কনটেস্টে বিজয়ীদের টি-শার্টও উপহার দেওয়া হবে,’ বললেন এই দম্পতি। মিরপুর থেকে মা-বাবার সঙ্গে এসেছে ১০ বছরের শিশু অনুপ্রেয়ণা দাস। পরিবারের সবাই মিলে সেলফি তোলার পর তাঁরা জানান, ইয়ামাহার আয়োজনটি তাঁদের খুব ভালো লেগেছে। ছবিগুলো তাঁরা সঙ্গে সঙ্গে ফেসবুকে আপলোড করে দিয়েছেন বলেও যোগ করলেন।

সেলফি তুলছেন তিন বান্ধবী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে কেনাকাটা করতে এসেছেন তিন বান্ধবী। সেলফি তোলার কারণ জানতে চাইলে উত্তর এল, ‘ভালোবাসার সব স্মৃতি ফ্রেমে বন্দী করতে ভালো লাগে। আর ফুলের সঙ্গে সেলফি তুলতে কার না ভালো লাগে, বলুন!’ কথা শেষ হতে না হতেই আবারও নতুন ফ্রেমে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন সমাজবিজ্ঞানে পড়ুয়া এই তিনজন।বিজ্ঞাপনবিজ্ঞাপন

দল বেঁধে সেলফি তোলার রহস্য বিষয়ে ইয়ামাহা মোটরসাইকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালোবাসা দিবসে বসুন্ধরা সিটিতে মনোমুগ্ধকর ফটো বুথ স্থাপন করেছে ইয়ামাহা। প্রিয় মানুষকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসা জানানো হয়। এ জন্য ভালোবাসা দিবস উপলক্ষে ইয়ামাহার পক্ষ থেকে বানানো হয়েছে এই গোলাপ টাওয়ার।

ভালোবাসা দিবসে বসুন্ধরা সিটিতে মনোমুগ্ধকর ফটো বুথ স্থাপন করেছে ইয়ামাহা

গোলাপের এই টাওয়ারে মানুষ সেলফি তুলছেন। তুলে ফেসবুক আপলোড করছেন। ইয়ামাহার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবি তুলে কেউ #yamahabdValentine দিলেই সঙ্গে সঙ্গে চকলেট দেওয়া হচ্ছে। ফটো কনটেস্টে বিজয়ীদের দেওয়া হবে টি-শার্ট। এ আয়োজন শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি, চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিজ্ঞাপন বার্তা

দেশি ব্র্যান্ডগুলোর বসন্ত-পোশাক
ফুলের সঙ্গে বসন্তের গভীর প্রণয়ের সম্পর্ক। সেইলরের ২০২২ সালের বসন্ত কালেকশনে এবার তাই যশোরের গদখালীর ফুলের মাঠের দিগন্তজোড়া রঙিন ফুলকে উপস্থাপন করা হয়েছে। ‘ফুলের রাজ্যে সেইলর’ ক্যাম্পেইন বিষয়ে এই পোশাক ব্র্যান্ডের প্রধান পরিচালন কর্মকর্তা রেজাউল কবির বলেন, ‘দেশের ফুলের চাহিদার সিংহভাগ পূরণ করে গদখালী। মূলত শীতের শেষ থেকে বসন্তের শুরু পর্যন্ত যশোরের গদখালী অপরূপ সৌন্দর্যে সাজে। আমরা নেদারল্যান্ডসের কেউকেনহোফ, ফ্রান্সের প্রোভেন্স, ক্যালিফোর্নিয়ার কার্লসবাদের নাম জানি। একইভাবে, আমাদের গদখালী হয়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। তাই সেইলরের এবারের বসন্তের ক্যাম্পেইনের শুটিং হয়েছে যশোরের গদখালীতে। আমরা নিজেদের যা কিছু, সেটাকেই আন্তর্জাতিকভাবে তুলে ধরাতে বিশ্বাসী।

দিগন্তজোড়া ফুলগাছের এমন দৃশ্য গদখালী ছাড়া বাংলাদেশের অন্যত্র বিরল। একই স্থানে দেশি-বিদেশি এত রকমের ফুলের গাছ আর কোথাও দেখা যায় না। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকার মতো দেশির পাশাপাশি, গ্লাডিওলাস, জারবেরা, জিপসির মতো বিদেশি ফুলের গাছেরও দেখা মেলে গদখালীতে। সকাল ছয়টা থেকে আটটা—এই দুই ঘণ্টা গদখালী বাজারে বসে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার।

দিগন্তজোড়া ফুলগাছের এমন দৃশ্য গদখালী ছাড়া বাংলাদেশের অন্যত্র বিরল। একই স্থানে দেশি-বিদেশি এত রকমের ফুলের গাছ আর কোথাও দেখা যায় না। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকার মতো দেশির পাশাপাশি, গ্লাডিওলাস, জারবেরা, জিপসির মতো বিদেশি ফুলের গাছেরও দেখা মেলে গদখালীতে। সকাল ছয়টা থেকে আটটা—এই দুই ঘণ্টা গদখালী বাজারে বসে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার।

যশোরের গদখালিতে গোলাপ বাগানে সেইলরের মডেলরা

ফুলচাষিরা সংগ্রহ করা ফুল গরুর গাড়ি, সাইকেল, ভ্যান ও মোটরসাইকেলে নিয়ে হাজির হন ফুল বাজারে। বাহারি ফুলের সমারোহে বর্ণিল রূপে সাজে গদখালীর রাস্তা ও বাজার। সারা দেশ থেকে ফুলের ব্যবসায়ীরা এই বাজার থেকে পাইকারি দামে ফুল সংগ্রহ করেন। তারপর দেশব্যাপী সবার কাছে পৌঁছে দেন ভালোবাসার এই স্মারক।

সেইলর এনেছে বেশ কিছু বসন্ত–পোশাক

‘ট্রান্স মডেল হিসেবে অংশ নেওয়া বড় প্রাপ্তি’
কোন ডিজাইনারের পোশাক পরে হাঁটলেন? কী ধরনের পোশাক ছিল?

স্পেনের ডিজাইনার অস্কার গনজালেসের পোশাক ছিল আমাদের কিউতে। পোশাকের থিম ছিল ভালোবাসা দিবস। লাল, সাদা আর কালো রং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল। আমি দুটি পোশাক পরেছি। একটা শীতকালের হুডি, আরেকটা ছিল গাউন।

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিউইয়র্ক সিটি ফ্যাশন উইকে অংশ নিলেন তাসনুভা আনান

ফ্যাশন উইকে অংশ নেওয়ার ব্যাপারে যোগাযোগ হলো কীভাবে?

ফ্যাশনের এই আয়োজনের নাম ‘প্লিৎজ নিউইয়র্ক সিটি ফ্যাশন উইক’। আয়োজক হলো প্লিৎজ, সাউন্ডপেস ইন্টারন্যাশনাল ও ফোর এএম টিভি ইউএসএ। আমি নিউইয়র্ক এসেছি শুনে আয়োজকদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তাঁরা জিজ্ঞেস করেছিলেন, ফ্যাশন শোতে অংশ নিতে চাই কি না। আমি রাজি শুনে ডিজাইনার অস্কারের দলে আমাকে দেওয়া হলো। এরপর শুরু হলো মহড়া।

রাজশাহী বোর্ডে পাসের হারে সেরা বগুড়া
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে বগুড়া জেলা। জিপিএ–৫ পাওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে জেলাটি। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৪৮৪ জন। পাস করেছেন ১ লাখ ৪৩ হাজার ৪৮৯ জন। পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।

এর মধ্যে বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ২৫৭। পাস করেছেন ২৬ হাজার ৭৬২ জন, পাসের হার ৯৮ দশমিক ১৮ শতাংশ। জেলাটিতে জিপিএ–৫ পেয়েছেন ৮ হাজার ২৯১ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ–৫ দুই সূচকেই ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। একই অবস্থা বগুড়া জেলায়ও। জেলায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৮১৩ জন, পাস করেছেন ১২ হাজার ৬৬৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৩। মেয়েরা এবার জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৪১৩ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। এই তালিকায় শীর্ষে রাজশাহী জেলা, এ সংখ্যা ৯ হাজার ১৬৯। ৮ হাজার ২৯১ জনের জিপিএ–৫ নিয়ে দ্বিতীয় স্থানে আছে বগুড়া।

ছেলেরা পিছিয়ে পড়ার নেপথ্যে ‘প্রযুক্তিতে আসক্তি’

রাজশাহী শিক্ষা বোর্ডে ও বগুড়া জেলায় পাসের হার ও জিপিএ–৫–এর সূচকে ছেলেদের পিছিয়ে থাকার কারণ জানতে চাইলে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, মেয়েরা বেশি জীবনে বড় কিছু হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আকাশছোঁয়া স্বপ্ন দেখে, ফলে তারা পড়ালেখায় বেশি মনোযোগী। মা-বাবা ও অভিভাবকের অবাধ্য হয় না, আনুগত্য থেকে মন দিয়ে পড়াশোনা করে। প্রযুক্তিতে আসক্তি কম, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে অতিমাত্রায় সময় অপচয় করে না। সময়ের মূল্য বুঝে যখনকার পড়া তখনই পড়ে, কাজ ফেলে রাখে না।

শাহজাহান আলীর মতে, ছেলেরা জীবন নিয়ে ‘সিরিয়াস’ নয়, তেমন কোনো স্বপ্ন নেই। মা-বাবাকে ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় নষ্ট করে, প্রযুক্তিতে অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ে, ফেসবুকে বেশি সময় অপচয় করে। পড়ালেখায় ফাঁকি দেয়।

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সাবরিন সামান্তা বলেন, মেয়েরা নিজের ভবিষ্যৎ নিয়ে বেশি মনোযোগী থাকে। ভবিষ্যতের লক্ষ্য অর্জনের লক্ষ্য নিয়ে পড়াশোনা করে। বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিতে সময় নষ্ট করে না, প্রযুক্তিতে অতিমাত্রায় আসক্ত হয় না। এ কারণে ছেলেদের চেয়ে মেয়েদের ফল ভালো।

ঢাকা কলেজে একজন ছাড়া সবাই পাস
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন৷ ১৮০ বছর বয়সী এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৪৭ জন শিক্ষার্থী৷

এইচএসসি পরীক্ষায় ভালো ফল করলেও ঢাকা কলেজে শিক্ষার্থীদের কোনো উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরাও ক্যাম্পাসে আসেননি৷ শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, অনলাইনে পরীক্ষার ফল পাওয়া আর করোনা পরিস্থিতির কারণে এমন হয়েছে৷

ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকার প্রথম আলোকে কলেজের এইচএসসির ফলাফলের অনুলিপি দিয়েছেন৷ এতে দেখা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখা থেকে ঢাকা কলেজের ১ হাজার ১৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন৷ তাঁদের মধ্যে একজন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছেন৷ ১ হাজার ১৪৭ জন পেয়েছেন জিপিএ-৫৷

এর মধ্যে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ ৯১৭ জনের সবাই জিপিএ-৫ পেয়েছেন। মানবিক শাখা থেকে ১২১ জন উত্তীর্ণ হয়েছেন৷ তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন৷ অন্যদিকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ ১২৪ জনের মধ্যে ১১৮ জন জিপিএ-৫ পেয়েছেন৷

আজ রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা কলেজ ক্যাম্পাসে এইচএসসির ফলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কোনো উচ্ছ্বাস বা প্রতিক্রিয়া দেখা যায়নি৷ এ সময় ফলপ্রার্থী কোনো শিক্ষার্থীকেও দেখা যায়নি ক্যাম্পাসে। এ কারণে ক্যাম্পাস কার্যত ফাঁকাই ছিল৷ ভর্তি ও পরীক্ষাসংক্রান্ত কাজে উচ্চমাধ্যমিক, স্নাতক-স্নাতকোত্তরের কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা গেছে৷

ঢাকা কলেজের কর্মচারী মো. বাবুলের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এখন কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে৷ তা ছাড়া এখন অনলাইনেই এইচএসসির ফলাফল পাওয়া যায়৷ তাই আজ ক্যাম্পাস ফাঁকা৷’

ভিকারুননিসার ফল বরাবরের মতোই, নেই সেই উৎসব
ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর ১২টা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনের চিত্র আজ রোববার অন্য দিনের চেয়ে একটু আলাদা। প্রতিবছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে কলেজের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়। কিন্তু এবার করোনার কারণে শিক্ষার্থীদের ভিড় বা উচ্ছ্বাস কোনোটাই চোখে পড়েনি। কিছু শিক্ষার্থী এলেও তাঁদের মুখে ছিল মাস্ক।

করোনার কারণে বেশির ভাগ শিক্ষার্থীই অনলাইনে পরীক্ষার ফলাফল জেনেছেন। বেলা বাড়লে কিছু শিক্ষার্থী এসে ভালো ফলের আনন্দ সহপাঠীদের সঙ্গে ভাগাভাগি করেন। দুপুরে সেই সংখ্যাও কমে আসে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিক্ষার্থীদের আসতে নিষেধ করেনি। করোনা সংক্রমণের কথা ভেবেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি অনেক কম।

রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসার মূল শাখায় আজ দুপুরে সাংবাদিকদের সামনে কলেজের শিক্ষার্থীদের ফলাফল তুলে ধরেন অধ্যক্ষ কামরুন নাহার। তিনি বলেন, এবারের ফল অনেক সন্তোষজনক। গত বছর করোনার কারণে এইচএসসি পরীক্ষায় ‘অটো পাস’ হয়েছিল। সে তুলনায় এবারের পরীক্ষার ফল অনেক ভালো। মানবিক ও ব্যবসায় শিক্ষায় কোনো শিক্ষার্থী অকৃতকার্য হননি।

সরাসরি ক্লাস কম হয়েছে, এর প্রভাব ভবিষ্যতে পড়বে কি না, এ প্রশ্নের উত্তরে ভিকারুননিসার অধ্যক্ষ বলেন, ‘আমি সেটা মনে করি না। যে কয় দিন ক্লাস হয়েছে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে করেছে, পরীক্ষা দিয়েছে। পরীক্ষার সময় তাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা অত্যন্ত আনন্দের সঙ্গে সশরীর পরীক্ষা দিতে পেরেছে।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন ২ হাজার ২৩০ জন। পাসের হার ৯৯ দশমিক ৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮০ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৯৩ দশমিক ৩৫ শতাংশ। বিজ্ঞান বিভাগের দুজন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এই দুজন অকৃতকার্য হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের মূল ফটকের সামনে পাওয়া গেল ৩ শিক্ষার্থীকে। তাঁরা অভিভাবকের সঙ্গে এসেছেন। তাঁদের একজন বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সামরিন শামস। রাজধানীর ইস্কাটনের বাসায় বসে মুঠোফোনে চেষ্টা করেও ফল জানতে পারেননি। পরে মাকে নিয়ে কলেজে চলে এসেছেন। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে বলতেই মুঠোফোনে তাঁর ফল চলে আসে। সামরিন শামস বলেন, ‘এইমাত্র খবর পেলাম জিপিএ-৫ পেয়েছি। ফল পেতে সময় লাগছিল বলে কলেজে আসা। গত দুই বছরে আমাদের কম ক্লাস হয়েছে, অনলাইনের কারণে পড়ালেখার ধরন পরিবর্তন হয়েছে। তবু ভালো ফল এসেছে বলে অনেক খুশি।

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য: রাষ্ট্রপতি
কটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনারদের সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় নির্বাচন কমিশনারদের মধ্যে মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য। তাই নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ, রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা নিয়ে এই কাজ সম্পন্ন করতে হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে।

ভবিষ্যতে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় নির্বাচন কমিশন সবক্ষেত্রে সব পর্যায়ে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সিইসি ও নির্বাচন কমিশনাররা সাক্ষাৎকালে কমিশনের নির্বাচনী কার্যক্রমসহ তাঁদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাক্ষাতের সময় মুজিব বর্ষ উপলক্ষে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত একটি পরিচয়পত্র রাষ্ট্রপতি আবদুল হামিদকে প্রদান করে নির্বাচন কমিশন। এ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ ও জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১-এর অনুলিপি রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করা হয়।