আমাদের ইতালী

ইতালিতে ভূমিকম্প: জরুরী কিছু ফোন নাম্বার
২৯ মে ২০১২
যদি আপনি ইমিলিয়া অঞ্চলের ভুমিকম্প দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে এখানে কিছু জরুরী ফোন নাম্বার দেয়া হলো ফোন করার জন্য।
ফেরারা: ০৫৩২৭৭১৫৪৬
মেডোনা: ০৫৯২০০২০০
মিরানডোলা: ০৫৩৫৬১১০৩৯
সান ফিলিসি: ৮০০২১০৬৪৪
সেনতো: ৩৩৩২৬০২৭৩০

মার্কিন নাগরিকদের সহায়তার প্রয়োজনে কনস্যুলেট জেনারেল ফ্লোরেন্স এ যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে (+৩৯) ০৫৫-২৬৬-৯৫১।

ইতমধ্যে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ১৫ তে দারিয়েছে।

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০
উত্তর ইতালিতে গতকাল মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। ঘর-বাড়ির নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। মাত্র ৯ দিন আগে একই এলাকায় আরেকটি ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটেছিল। উত্তর ও মধ্য ইতালির ব্যাপক জায়গাজুড়ে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর ইতালির মোডেনা শহরের কাছাকাছি একটি এলাকায়। ইতালির রেডক্রস জানায়, বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে মানুষ চাপা পড়ে আছে।
পুলিশ ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই ঘরবাড়ি, অফিস আদালত থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
দুর্গত এলাকার সান ফেলিস সুল পানারো শহরের মেয়র আলবার্তো সিলভেস্ত্রি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, পরিস্থিতি অত্যন্ত নাজুক, কিছু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর আগে ২০ মে ৬ মাত্রার একটি ভূমিকম্পে এ এলাকায় ৭ জন নিহত হয় ও বহু ভবন ধসে পড়ে। ওই ভূমিকম্পে নড়বড়ে হয়ে পড়া অনেক ঘরবাড়ি ও ভবন গতকালের ভূমিকম্পে ধসে পড়েছে।

পুলিশের আরেক কেলেঙ্কারি
ঢাকার নিম্ন আদালত চত্বরের পাশে ক্লাবের ভেতরে নিয়ে পুলিশ এক তরুণীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। কোতোয়ালি থানার দুই পুলিশ সদস্য ওই তরুণীকে জড়িয়ে ধরে ক্লাবের ভেতর নিয়ে যায়। এরপর তারা অসৎ উদ্দেশ্যে তার শরীরে হাত দেয়। কেড়ে নেয় গলার স্বর্ণের চেইন। গতকাল মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। ওই তরুণী নিজে বিচারপ্রার্থী হিসেবে আদালতে গিয়ে এভাবেই পুলিশের লালসার শিকার হলেন। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন_ কোতোয়ালি থানার এএসআই নুরুজ্জামান ও এএসআই আমীর। বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ ক্লাবের সামনে উপস্থিত সাংবাদিক ও আইনজীবীদের কাছে ঘটনার বর্ণনা প্রদানকালে তরুণী ও তার মাকে জোর করে পুলিশ গাড়িতে তুলে নেয়। এ সময় পুলিশের নির্যাতনের শিকার হন তিন সাংবাদিক, দুই আইনজীবীসহ ৭ জন। বেসরকারি একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান সাংবাদিক নির্যাতনের দৃশ্য ধারণ করতে গেলে কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন চিৎকার করে বলতে থাকেন, 'ভালো করে ভিডিও করেন'। আগারগাঁওয়ে হামলার তিনদিনের মাথায় আবার পুলিশি নির্যাতনের শিকার হলেন সাংবাদিকরা।
এদিকে তরুণীর ওপর নির্যাতনের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান ও আমীরকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে লালবাগের অতিরিক্ত
উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার ও পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার রাজীব আল হাসানের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আজ বুধবার সকাল ১০টায় তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
খবর পেয়ে সন্ধ্যার দিকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল পুলিশের হাতে আটক মা ও মেয়েকে উদ্ধারের জন্য কোতোয়ালি থানায় ছুটে যান। এ ঘটনা জানিয়ে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। রাতে লাঞ্ছিত তরুণী, তার বাবা ও মাকে আইন ও সালিশ কেন্দ্রের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। রাতেই তিনজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। থানা থেকে আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার পর সুলতানা কামাল সংবাদিকদের বলেন, আমরা সঙ্গে সঙ্গে ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে অভিযুক্ত দুই পুলিশকে প্রত্যাহার করে ঘটনা তদন্তের কাজও শুরু করা হয়েছে। তবে নির্যাতিত মা-মেয়ের জবানবন্দি রেকর্ড করে দোষী পুলিশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একটি টিভি চ্যানেল গত রাতে তরুণীর নাম ও ছবি প্রকাশ করলেও সমকাল নীতিগত কারণে ওই প্রতিবেদনে তার নাম-পরিচয় প্রকাশ করছে না।
কী ঘটেছিল : প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে ওই তরুণী তার বাবা ও মায়ের সঙ্গে মোটরসাইকেলে মুখ্য মহানগর আদালত থেকে বের হচ্ছিলেন। মোটরসাইকেলটি পথে পুলিশ ক্লাবের সামনে পেঁৗছলে পুলিশ গতিরোধ করে। এরপর মোটরসাইকেলটি চোরাই বলে অভিযোগ করে পুলিশ তার বাবাকে থানায় নিয়ে যেতে চায়। ঘটনার প্রতিবাদ করলে পুলিশের এক সদস্য মেয়েটিকে পেছন থেকে জড়িয়ে ধরে টেনে ক্লাবের ভেতর নিয়ে যায়। সেখানে পুলিশ তার গায়ে হাত দেয় এবং অশ্লীল আচরণ করে। এরই মধ্যে অনেক লোকজন ক্লাবের সামনে জড়ো হন। তারা বিষয়টির প্রতিবাদ করেন। এ সময় প্রতিবাদকারী সাখাওয়াত ও রাজু নামে দুই আইনজীবী, কালের কণ্ঠের আদালত প্রতিবেদক এমএ জলিল, প্রথম আলোর আদালত প্রতিবেদক প্রশান্ত কর্মকার এবং বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিবেদক তুহিন হাওলাদারকে পুলিশ মারধর করে। সাংবাদিক ও আইনজীবীদের বেধড়ক লাঠিপেটা করে তারা। এ সময় পুলিশ প্রশান্ত কর্মকারের কালো গাউন ছিনিয়ে নেয়। ওসি সালাউদ্দিনের ইশারায় এসআই জামান ও এসআই জাহাঙ্গীর সাংবাদিকদের মারধর করেন। চ্যানেল আইয়ের প্রতিবেদক পরাগ আজিমের সঙ্গেও দুর্ব্যবহার করেন কোতোয়ালি থানার ওসি। সাংবাদিক ও আইনজীবীদের জোর করে গাড়িতে তুলে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনার পরপরই আদালতে কর্তব্যরত সাংবাদিকরা এ বিষয়ে নালিশ নিয়ে মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার কাছে যান। তিনি ঘটনার ব্যাখ্যা শুনতে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের আজ বুধবার ডেকে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবী ওমর ফারুক আসিফ বলেন, আদালত ভবনের সামনে থেকে তিনি দেখেন ৫-৬ পুলিশ সাদা শার্ট পরা এক ব্যক্তিকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে মারতে পুলিশ ক্লাবের ভেতর নিয়ে যাচ্ছে। মেয়েটি ও তার মা চিৎকার করছিলেন। একপর্যায়ে দুই পুলিশ সদস্য মেয়েটিকে টানাহেঁচড়া করে পুলিশ ক্লাবের ভেতর নিয়ে যাচ্ছিল। তিনি এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে পুলিশের একজন সদস্য উত্তেজিত হয়ে বলে ওঠে, বেশি আইন জানাবেন না। এ অবস্থায় ভীত হয়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি।
তরুণীর বক্তব্যে পুলিশের নির্যাতন : গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীদের সামনে ঘটনার বর্ণনা দেন ওই তরুণী। তিনি বলেন, আমি প্রেম করে বিয়ে করেছিলাম। বিয়ের পরপরই যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়ি। এ কারণে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করতে বাবা-মায়ের সঙ্গে উত্তরা থেকে আদালতে এসেছিলাম। কিন্তু আদালতে দেরিতে পেঁৗছার কারণে মামলা করা সম্ভব হয়নি।
আইনজীবী তাদের আজ (বুধবার) আবার যেতে বলেন। এরপর বাবার মোটরসাইকেলে বাসায় ফেরার জন্য রওনা দেন তিনি। ওই তরুণী বলেন, তখন দুপর ১২টার মতো হবে। আদালত থেকে বের হওয়ার আগেই সিভিল পোশাকের এক পুলিশ সদস্য আমার বাবার কলার চেপে ধরে। একপর্যায়ে মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ করে দিয়ে চাবি কেড়ে নেয়। বলে ওঠে, এটি চোরাই মোটরসাইকেল।
তখন আমরা সবাই এর প্রতিবাদ করি। কাগজপত্র বের করে দেখাই। তখন ওই পুলিশ সদস্য বলেন, আমার বাবার বিরুদ্ধে বংশাল থানায় ডাকাতি মামলা আছে। এ কথা বলেই মোটরসাইকেল ফেলে দেন। আমরা তিনজনই রাস্তায় পড়ে যাই। পুলিশ বাবাকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় ছাড়াতে গেলে দু'জন পোশাকধারী পুলিশ সদস্য আমাকে টেনেহিঁচড়ে পুলিশ ক্লাবের ভেতর ক্যান্টিনে নিয়ে যায়। একজন আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমাকে জড়িয়ে ধরে। অন্যজন গলায় চুমু দেয়। কাঁধে চুমু দেয়। প্রতিবাদ করলে গালে থাপ্পড় মারে। গলার চেইন ছিনিয়ে নেয়। চড়ের আঘাতে আমার কানের দুল চামড়ার ভেতরে কেটে ঢুকে যায়।
তিনি আরও বলেন, যে দুই পুলিশ সদস্য আমার গায়ে হাত দিয়েছে তাদের একজনের নেমপ্লেটে জামান লেখা ছিল। অন্যজনের নেমপ্লেট ছিল না। উচ্চতায় সে লম্বা, গোঁফওয়ালা ও গায়ের রঙ কালো। পুলিশের নির্যাতনে আমি 'মা মা' বলে চিৎকার করি। আমার চিৎকার শুনে ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তা উদ্ধার করে থানায় নিয়ে যান। প্রায় দু'ঘণ্টা থানায় বসে থাকার পর বাবার মোটরসাইকেলটি দেখার জন্য ফের আদালত চত্বরে যাই। সেখানে গিয়ে আইনজীবী ও সাংবাদিকরা ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাদের কাছে পুরো বিষয়টি বর্ণনা করি। এরপরই পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার মাকে আবার ধরে নিয়ে আসে।
লাঞ্ছিত তরুণীর মা জানান, তার স্বামী ১৭ বছর প্রবাসে থাকার পর তিন বছর আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি অটোরিকশা কিনে ব্যবসা শুরু করেন। তিনি অভিযোগ করে বলেন, বাবু নামে এক ব্যক্তির সঙ্গে তার অনেকদিন ধরে বিরোধ চলছে। ওই বাবু বংশাল থানা পুলিশের ইনফরমার। তার ধারণা এ ঘটনার পেছনে বাবুর হাত রয়েছে। আদালত চত্বরে তার স্বামীকে দেখে সে পুলিশ লেলিয়ে দেয়। পুলিশ ক্লাবে নিয়ে তার স্বামীকে বেধড়ক পেটায় পুলিশ। পুলিশ তাকেও মারধর করে। কথা বলার সময় তিনি মুখে পুলিশের ঘুষির দাগও দেখান।
পুলিশের বক্তব্য : পুলিশের লালবাগ বিভাগের ডিসি হারুন উর রশীদ সমকালকে বলেন, বংশাল থানার একটি মামলায় মেয়েটির বাবাকে গ্রেফতারের জন্য পুলিশ তাদের থামায়। তখনই মেয়েটি ও তার মায়ের সঙ্গে পুলিশের বাদানুবাদ ও টানাহ্যাঁচড়া হয়। পরে পুলিশ তিনজনকেই পুলিশ ক্লাবের ভেতর নিয়ে যায়। একটু পর মেয়ে ও তার মাকে বের করে দেওয়া হয়। পরে পুলিশ কর্মকর্তারা গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসেন। তিনি আরও বলেন, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাংবাদিক ও আইনজীবীদের পুলিশের লাঠিপেটা করা প্রসঙ্গে কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান বলেন, মেয়েটির ঘটনাকে পুঁজি করে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এটা করা হয়েছে। পুলিশ সাংবাদিকদের ওপর ইচ্ছাকৃত হামলা চালায়নি। তিনি আরও বলেন, দুপুরে ঘটনার পর তিনি তাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে থানায় নিয়ে এসেছিলেন।
ঘটনার পর ঢাকা মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা আদালত প্রতিবেদকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের ডেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে প্রতিবেদকরা লালবাগ বিভাগের সহকারী কমিশনার রাজিব আল মাসুদ ও কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান।
আদালত চত্বরে তরুণীর শ্লীলতাহানির পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তার বাবার বিরুদ্ধে বংশাল থানায় একটি ছিনতাই মামলা রয়েছে। গতকাল সন্ধ্যায় পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, ওই তরুণীর বাবার বিরুদ্ধে বংশাল থানায় কোনো মামলা নেই।

পুলিশ থেকে নিরাপদ দূরত্বে থাকুন
রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলাকালে কিংবা পেশাগত দায়িত্ব পালনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের থেকে নিরাপদ দূরত্বে থেকে সংবাদ ও ছবি সংগ্রহের জন্য সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ ফোরাম আয়োজিত 'জঙ্গিবাদ ও হরতাল দেশ গড়ার অন্তরায়' শীর্ষক এক সেমিনারে তিনি প্রধান অতিথি ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে সংবাদ সংগ্রহ করলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। 'আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে দূরে থাকা'র এ পরামর্শে উপস্থিত সাংবাদিকদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়। 'তার মানে কি আইন
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের কোনো সহযোগিতা করবে না'_ এ প্রশ্নে তিনি বলেন, 'অন দ্য রেকর্ডে' উত্তর দেব না।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকায় এমনিতে জনগণের যাতায়াতে বিঘ্ন ঘটছে। বিক্ষোভকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে থাকলে সে সময় নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করলে দুর্ঘটনা এড়ানো যাবে।
সাংবাদিক সাগর-রুনি হত্যাকাতমন্ত্রী বলেন, তদন্ত কাজ চলছে। কোনো ত্রুটি নেই। সোমবার রাতে বিডিনিউজ কার্যালয়ের নিচতলায় সংবাদ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফোরামের সভাপতি একেএম রানা চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও মুক্তিযোদ্ধা ড. মান্নান চৌধুরী, সাংসদ তাজুল ইসলাম, অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিন প্রমুখ।

আজ জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী
আজ বুধবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন তিনি। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, আলোচনা সভা, কাঙালিভোজ, আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান, মিলাদ মাহফিল, জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। ১৯৭৭ সালের ২১ এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে দলটি জাতীয় সংসদে বিরোধী দলের আসনে রয়েছে। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও 'জেড' ফোর্সের অধিনায়ক ছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিএনপি এক বিবৃতিতে জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষায় 'শহীদ জিয়া'র দর্শনকে সমুন্নত রেখে গণঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে। দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতির ঘোর দুঃসময়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়েছিলেন। তারপর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। কিন্তু শহীদ জিয়ার প্রচেষ্টা আধিপত্যবাদী শক্তি ভালো চোখে দেখেনি। তাই শুরু থেকেই তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল।
এ উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো মঙ্গলবার থেকে আট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিএনপির উদ্যোগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষে সোমবার দু'দিনের পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
এ ছাড়া দলীয়ভাবে আজ থেকে দু'দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খালেদা জিয়া এসব স্থানে খাবার বিতরণ করবেন।

আইপিএলেও সেরা অলরাউন্ডার সাকিব
মাল্টি মিলিয়ন ডলারের আইপিএলে বিশ্বের সব তারকা ক্রিকেটারকে টেক্কা দিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বিচারে আইপিএলের সেরা অলরাউন্ডার হয়েছেন তিনি। যে চারজনের কাঁধে ভর করে নাইটরা ফাইনাল জিতল, বিশ্বসেরা অলরাউন্ডার যে তাদের অন্যতম। বিসলা, ক্যালিস বড় ইনিংস খেলেছেন। আর ইস্পাত কঠিন মুহূর্তে ফিনিশিংটা দিয়েছেন সাকিব ও মনোজ। শুধু ব্যাট হাতে ফিনিশিং নয়, ফাইনালে বোলিং-ফিল্ডিং সব বিভাগে দুরন্ত ছিলেন সাকিব। কেন তাকে বিশ্বসেরা অলরাউন্ডার বলা হয় ফাইনালে প্রমাণ করে দিলেন। ফিল্ডিংয়ে সেরা ক্যাচ ধরেছেন, বোলিং করে উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে হৃদকম্প বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতিতে দলকে শিরোপা এনে দিলেন। অবশ্য শুধু ফাইনাল নয়, পুরো আইপিএলেই ব্যাট-বলে দুরন্ত ছিলেন সাকিব।
ক্রিকইনফো লিখেছে, বিশ ওভারের ক্রিকেটে অলরাউন্ডার যে কী গুরুত্বপূর্ণ, তা প্রমাণ করেছেন অনেকেই। এই যেমন ফাইনালে জ্যাক ক্যালিস_ হাসির উইকেটটি নিয়ে চেন্নাইয়ের রানের গতিতে কিছুটা লাগাম দেন তিনি। এরপর ৪৯ বলে ৬৯ রানের ইনিংসটি দিয়ে জয়ের ভিত গড়ে দেন। চেন্নাই সুপার কিংসের ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ব্যাটিংয়ে ক্যালিসের চেয়ে এগিয়ে। তাই বোলিংয়ে পিছিয়ে থাকার পরও ক্যালিসের ওপরে জায়গা করে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের কিয়েরন পোলার্ড তাদের দু'জনের চেয়েও রেটিংয়ে এগিয়ে। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট-বলে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। এ তিনজনই ব্যাটিং ও বোলিংয়ে দশের উপরে পয়েন্ট পেয়েছেন। কিন্তু মোট পয়েন্টে তাদের সবাইকে টেক্কা দিয়েছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের এ অলরাউন্ডার ব্যাট হাতে তেমন বেশি কিছু করতে না পারলেও বোলিং দিয়ে সবাইকে টপকে গেছেন। বোলিং পয়েন্টে তার কাছাকাছি যেতে পেরেছেন শুধু আজহার মেহমুদ। আইপিএলের পঞ্চম আসরে কমপক্ষে ৭৫ রান এবং ১০ উইকেট যারা পেয়েছেন তারাই বিবেচনায় এসেছে ক্রিকইনফোর এ পরিসংখ্যানে।

আওয়ামী লীগ সচল নয়, দলীয় কার্যক্রম প্রায় স্তিমিত
ওয়ান-ইলেভেন সময়কার তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবদুল জলিল এমপি বলেছেন, বাঘের মুখে আর ছাগল দেওয়া যাবে না। তবে যে আদলেই হোক নিরপেক্ষ নির্বাচনের বিকল্প ব্যবস্থা বের করতে হবে। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে সব রাজনৈতিক দল নিয়ে অন্তর্বর্তী কিংবা নিরপেক্ষ সরকার হতে পারে।
সমকালের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব সচল নয়। এ কারণে দলীয় কার্যক্রম প্রায় নিষ্ক্রিয়। মন্ত্রীরা সরকারি কাজে ঢাকার বাইরে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না করেই রাতের অন্ধকারে ফিরে আসছেন। তিনি সরকারের সাফল্যের পাশাপাশি ব্যর্থতার দিকগুলোও চিহ্নিত করে বলেন, বিদ্যুতে সফলতা নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে থাকা উচিত।
এ আলাপচারিতায় রাজনৈতিক প্রসঙ্গ ছাড়াও ওয়ান-ইলেভেনের সময়কালে গ্রেফতার অবস্থায় বিতর্কিত চিঠি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দূরত্বের বিষয়গুলো স্থান পেয়েছে। তিনি বলেছেন, 'ব্যবসায়ীরা সংসদ দখল করেছেন'। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান সাংসদদের অনেকেই জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন না বলেও মনে করেন তিনি।
পাঁচ-পাঁচবার নির্বাচিত এমপি আবদুল জলিল নওগাঁ জেলা গভর্নর, তিনবার পৌর চেয়ারম্যান ও সর্বশেষ সাবেক বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের সাবেক এ সাধারণ সম্পাদক দু'দফায় সভাপতিমণ্ডলীর সদস্য, তিন দফায় যুগ্ম সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ওয়ান-ইলেভেনের সময় গ্রেফতারকৃত অবস্থায় বিতর্কিত চিঠিকে কেন্দ্র করে দলীয়প্রধানের সঙ্গে তার সম্পর্কের ফাটল ধরে। কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন এ তারকা রাজনীতিক। এখন তার নাম উপদেষ্টা পরিষদের তালিকায়। রাজনীতির বাইরে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের কার্যক্রমে নিয়ে ব্যস্ত।

কলকাতায় নাইটবরণ
বছর কুড়ি আগে অ্যাংলো-ফরাসি পরিচালক রোল্যান্ড জিওফ গঙ্গাপাড়ের শহরকে নিয়ে ছবি বানিয়েছিলেন 'সিটি অব জয়'। তারপর থেকেই কলকাতাকে এ নামেই চিনে নিয়েছে সবাই। প্রাত্যহিক জীবনের নানা সমস্যার মধ্যেও কোনো উপলক্ষ ঘিরেই এ শহরের বাসিন্দারা উৎসব খুঁজে নেয়। আর সেই উপলক্ষটা যদি হয় সর্বভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ শিরোপা, তাহলে কী হতে পারে_ সেটা গতকাল বেশ ভালোই টের পেয়েছেন সাকিব আল হাসান। হুড খোলা গাড়িতে চড়ে জনস্রোতের আবেগ ঠেলে বিশ মিনিটের পথ দু'ঘণ্টায় পাড়ি দিয়েছেন। পশ্চিম বাংলার রাজ্যপাল এমকে নারায়ণের হাত থেকে উত্তরীয় গলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সন্দেশ খেয়েছেন। কলকাতার নাইটবরণ অনুষ্ঠানে নতুন এ অভিজ্ঞতা দারুণ উপভোগ করেছেন আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশের দূত সাকিব আল হাসান। 'কলকাতার মানুষদের আবেগ বুঝি। তাদের খুশি করতে পেরে ভালো লাগছে। দেশের হয়ে অনেক ম্যাচ জিতেছি, ট্রফি ছুঁয়েছি। কিন্তু আইপিএলের এ অভিজ্ঞতাটা আমার জন্য নতুন। জীবনের অন্যতম সেরা মুহূর্ত আমার। আমরা যে পারি, সেটাই দেখিয়ে দিলাম সবাইকে।' গতকাল সাকিবের এটুকু অনুভূতি ইডেন গার্ডেনে সত্তর হাজার দর্শককে গর্জে দেয়।
এমনিতে গতকাল সকালেই তিনি ঢাকায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু যে দলের মালিক শাহরুখ খান, তিনি নিশ্চয়ই সাকিবকে ছাড়তে রাজি হননি। আর তাই আইপিএল জয় করার পর কলকাতার ভালোবাসা সঙ্গে নিয়ে আজ দেশে ফিরছেন তিনি। 'আমাদের গরিব রাজ্য, তাই ভালোবাসা আর শুভেচ্ছা জানালাম। সঙ্গে দিলাম আন্তরিকতা।' পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিস্তা চুক্তি নিয়ে যতই মুখ ঘুরিয়ে থাকুন না কেন, এদিন মহাকরণের রয়র্টাস বিল্ডিংয়ে শাহরুখ খান যখন দলের সদস্যদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন তখন সাকিবের হাতে সন্দেশের প্যাকেট আর উত্তরীয় দেওয়ার সময় মমতাও খানিকক্ষণ কথা বলে নেন বাংলাদেশের দূতের সঙ্গে। এদিন সকাল থেকেই সিটি অব জয় ছিল তার আসল চেহারায়। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে টিম হোটেল থেকে ইডেন গার্ডেনের উদ্দেশে রওনা হন সাকিবরা। ১১টা ১৫ মিনিটে দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে শুরু হয় নাইটদের শোভাযাত্রা। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নিজেদের শহরে হুড খোলা গাড়িতে চড়ে সমর্থকদের সঙ্গে উল্লাস করার ছবি কেবল ইউরোপিয়ান ফুটবলেই দেখা যায়। এবার আইপিএলেও সেটা দেখাল নাইট রাইডার্স। এর আগে রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স কিংবা চেন্নাই সুপার কিংস ট্রফি জিতলেও সমর্থকদের এত কাছাকাছি কখনোই আসেনি। আর এখানেই পার্থক্য গড়ে দিয়েছেন নাইট মালিক শাহরুখ খান। দুপুর সাড়ে ১২টার দিকে নাইট রাইডার্সের মালকিন জুহি চাওলাকে নিয়ে শাহরুখ উপস্থিত হন পশ্চিমবাংলা সরকারের কার্যালয় রয়র্টাস বিল্ডিংয়ে। সেখানেই গৌতম গম্ভীর ট্রফি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেখান থেকে বাসে চড়ে তারা পেঁৗছেন ইডেন গার্ডেনে। যেখানে আগে থেকেই কলকাতার বিখ্যাত সব সঙ্গীতশিল্পী দর্শকদের গান পরিবেশন করতে থাকেন। কিন্তু ট্রফি নিয়ে নাইট সদস্যরা ইডেনে ঢুকতেই সব আলো চলে আসে সাকিবদের ওপর।
গত চার বছর ধরে নাইটরা যে স্লেগান 'করব, লড়ব, জিতব রে...' সামনে রেখে একের পর এক বিপদ সামলেছিল, গতকাল সেই স্লোগান পাল্টে দিয়ে সিটি অব জয়ের স্বাদ নেন নাইটরা। 'করেছি, লড়েছি, জিতেছি...'_ শুধু বাসের গায়েই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কেকের গায়েও একই স্লোগান লেখা ছিল। সন্দেশ কেকের সঙ্গে এক ভরির স্বর্ণের হার আর লকেট উপহার দেওয়া হয় সাকিবদের।
এমনিতে চুপচাপ স্বভাবের সাকিব গতকাল কলকাতার আবেগের সঙ্গে গা ভাসিয়েছিলেন। নাইট শিবিরে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনোজ তিওয়ারিকে নিয়ে শাহরুখকে কাঁধে চড়িয়ে উচ্ছ্বাস দেখান তিনি। আরও কী কী হয়েছিল কাল, আজ দেশে ফিরলে তারই গল্প শোনা যাবে সাকিবের কাছ থেকে।

বোনকে বাঁচাতে গিয়ে ভাই খুন
'বড় বোনকে পেটাচ্ছেন তার স্বামী হাফিজ'_ এ খবর পেয়ে ওই বোনের বাসায় ছুটে যান মিলন। ছয়তলা ফ্ল্যাটের সিঁড়িতে পেঁৗছেই তিনি বোন বেবীর চিৎকার শুনতে পান। ব্যাকুল হয়ে দরজার কড়া নাড়েন। এ সময় দরজা খুলে মিলনকে দেখে শটগান হাতে থাকা দুলাভাই হাফিজ আরও ক্ষিপ্ত হয়। ভাইয়ের সামনেই বোনকে নির্দয়ভাবে পেটাতে
থাকে হাফিজ। এ সময় বোনকে বাঁচাতে গেলে মিলনকে লক্ষ্য করে গুলি চালায় হাফিজ। এতে গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
সোমবার মধ্যরাতে রাজধানীর শাহজাহানপুরের ১৪৩ নম্বর শান্তিবাগের বাড়িতে এভাবেই ভগি্নপতি গার্মেন্ট ব্যবসায়ী হাফিজুর রহমান খানের শটগানের গুলিতে শ্যালক মোজাম্মেল হোসেন মিলন খুন হন। পুলিশ আসার আগেই পালিয়ে যায় ঘাতক হাফিজ। রাত সাড়ে ১২টায় ওই বাড়ির ছয়তলার ফ্ল্যাট থেকে মিলনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এসআই আহমেদ আলী। এ ব্যাপারে মঙ্গলবার শাহজাহানপুর থানায় হত্যা মামলা হয়েছে।
নিহতের ভাই আদনান রহমান সমকালকে বলেন, প্রায়ই বেবীকে মারধর, কথায় কথায় নিজের লাইসেন্স করা পিস্তল ও শটগান বের করে হুমকি দিত হাফিজ। সোমবার রাতেও বেবীকে মারধর করার সময় হাফিজের হাতে শটগান ছিল। মিলন তার কবল থেকে বেবীকে উদ্ধার করতে গেলে ওই শটগান দিয়েই গুলি করা হয় তাকে। গুলিটি মিলনের গলায় লাগলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এ দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন বোন বেবী। আর শ্যালকের মৃত্যু দেখে বাড়ি থেকে পালিয়ে যায় হাফিজ।
বোনের বাড়ির কাছাকাছি এলাকা রাজারবাগের ৯৫৬ নম্বর হোল্ডিংয়ে স্ত্রী মেহেরুন নেসা ও ১১ বছর বয়সী ছেলে সাদাবকে নিয়ে থাকতেন মিলন। চাঁদপুরে মতলবের পূর্ব ইসলামপুরে তাদের গ্রামের বাড়ি। বাবার নাম আবদুল খালেক। পাঁচ ভাই, এক বোনের মধ্যে মিলন ছিলেন সবার ছোট।

‘মেন্ডিসের মতো হারিয়ে যাবেন না নারিন’
আইপিএলের আবিষ্কার। আইপিএলে সুনিল নারিন রহস্য। গোটা ক্রিকেট দুনিয়ায় ক্যারিবিয়ান এই স্পিনারকে নিয়েই যত আলোচনা। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে মাত্র ৮ ওয়ানডে খেলেছেন ত্রিনিদাদের এই ক্রিকেটার। আন্তর্জাতিক অঙ্গনে সবেমাত্র যাত্রা শুরু। আইপিএলে খেলেই রীতিমতো হিরো নারিন। এবারের আইপিএলে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা নারিন রহস্যের জাল ভেদ করতে পারেননি। নারিনের মতো ক্যারিয়ারের যাত্রাটা এমনই হয়েছিল শ্রীলংকার স্পিনার অজন্তা মেন্ডিসের। ক্যারম বোলার হিসেবে প্রারম্ভিক যাত্রায় সাফল্যের রঙ ছড়ান তিনি। অনেক ব্যাটসম্যানই অজন্তা রহস্যের জালে আটকে গেছেন। কিন্তু সময়ের পরিক্রমায় মেন্ডিজ আজ হারিয়ে গেছেন। এমনকি শ্রীলংকা জাতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। ক্রিকেটবোদ্ধারা মনে করেন, মেন্ডিসের মতোই হারিয়ে যাবেন আইপিএলের আবিষ্কার নারিন। তবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কোচ কেলভিন উইলিয়ামসের বিশ্বাস, মেন্ডিসের মতো নারিন হারিয়ে যাবেন না।
ত্রিনিদাদের হয়ে ২০০৯ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় নারিনের। সে সময় ওই ক্লাবের প্রধান কর্মকর্তা ছিলেন উইলিয়ামস। সেই থেকে গত তিন বছর ধরে নারিনকে ভালোভাবেই পরখ করেছেন তিনি। সে কারণেই আত্মবিশ্বাসের সুরটা জোরেই বেজেছে উইলিয়ামসের কণ্ঠে, 'বোলিংয়ের বৈচিত্র্য আনার ক্ষেত্রে তিনি অনেক উন্নতি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাটসম্যানরা আপনার রহস্য তখনই ভেদ করবে, যদি আপনি বোলিংয়ে বৈচিত্র্য আনতে না পারেন। মেন্ডিসের ক্ষেত্রে যেটা হয়েছে। কিন্তু নারিন তার চেয়ে অনেক স্মার্ট। আমার বিশ্বাস, মেন্ডিসের মতো হারিয়ে যাবেন না নারিন।'
২০০৮ সালে ভারতের বিপক্ষে স্মরণীয় টেস্ট অভিষেক হয়েছিল মেন্ডিসের। টেস্ট সিরিজে রেকর্ড ২৬ উইকেট শিকার করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিলেন ২৭ বছর বয়সী এ স্পিনার। কিন্তু স্বপ্নের মতো শুরুটা ধরে রাখতে পারেননি মেন্ডিস। অন্যদিকে সদ্য সমাপ্ত আইপিএলে কলকাতার প্রথম শিরোপা জয়ের পেছনে নারিন রহস্যকেই বড় করে দেখছেন ক্রিকেটবোদ্ধারা। ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন ক্যারিবিয়ান এই স্পিনার। টেস্ট খেলার স্বপ্ন দেখছেন তিনি। তবে উইলিয়ামস মনে করেন, চলতি ইংল্যান্ড সিরিজে তাকে না খেলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানো উচিত। 'তিনি ক্রিকেটের সব ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন। এখন বাকি কেবল টেস্টে। আমি মনে করি, নির্বাচকরা তৃতীয় টেস্টে খেলার জন্য তাকে চাপ দেবেন না। তিনি কেবল ওয়ানডে সিরিজ খেলবেন।'