বিডি নিউজ | bdnews.com

‘নির্বাচন নিয়ে ব্যর্থদের উপদেশ শুনলে গণতন্ত্র সংহত হবে না’
যারা বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদে থেকেও নির্বাচন করতে ব্যর্থ হয়েছে তাদের কোনো উপদেশ শোনা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৪০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা নির্বাচন করতে পারেনি তাদের উপদেশ শুনলে গণতন্ত্র সুসংহত হবে না। কিভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা যায় সে চিন্তা আমাদের আছে। সেভাবেই এগুচ্ছি আমরা।

তিনি বলেন, সরকারকে অনেক কাজ করতে হয়। শুধু একটি দুটি বিষয়ে আটকে থাকলে হবে না। দেশের উন্নয়ন, অর্থনীতি, কূটনীতিসহ অনেক কাজ আমাদের হাতে।

তিনি বলেন, বিরোধী দল হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে শান্তি নষ্ট করছে। এরপরও বিরোধী দলের দাবি শুনতে হচ্ছে। তাদের আন্দোলন মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হচ্ছে। এসব সরকারকেই সামাল দিতে হয়।

Share this:

সংলাপের আহ্বান বিএনপির
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে বিরোধী জোটের সঙ্গে সংলাপ করতে ক্ষমতাসীন মহাজোট সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের মুখপাত্র ও উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদুর স্বাক্ষরিত বিএনপি স্থায়ী কমিটির বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

গত ২২ মে বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে যে বৈঠক করেছেন তার আলোচ্য বিষয়বস্তু বিবৃতিতে তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটি অনতিবিলম্বে রাষ্ট্রীয় সন্ত্রাস, সহিংসতা, হানাহানি, খুন, নিপীড়ন এবং আক্রমণাত্মক ও অশ্লীল মিথা প্রচারণা বন্ধ করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে জনগণের ভোটাধিকার রক্ষা ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে সব দলের অংশগ্রহণ ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে ঐকমত্য গঠনের লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে সংলাপের আয়োজনের জন্য আবারো ক্ষমতাসীন সরকারের প্রতি আহবান জানিয়েছে।

সভায় দেশের চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভার প্রস্তাবে বলা হয়, সর্বক্ষেত্রে বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা, অপশাসন, দুঃশাসন, কুশাসন, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, সমন্বয়হীনতা এবং দায়িত্বশীলদের কান্ডজ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য ও হটকারী আচরণ দেশকে এক নৈরাজ্যকর পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। সর্বগ্রাসী সংকটে জাতি আজ হাবুডুবু খাচ্ছে। এমন সংঘাতপূর্ণ অনিশ্চিত পরিবেশ বাংলাদেশে এর আগে আর কখনো সৃষ্টি হয়নি। জাতীয় সমপদের এমন নিষ্ঠুর লুণ্ঠন, এমন নির্লজ্জ জঘন্য দলীয়করণ এবং এমন বর্বর পৈশাচিক রাষ্ট্রীয় সন্ত্রাসের কোনো অভিজ্ঞতা স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের আর কখনো হয়নি।

জাতীয় স্থায়ী কমিটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সরকারের এই দুঃশাসন ও সর্বব্যাপী ব্যর্থতার প্রতিবাদে সারাদেশের মানুষ যখন ক্ষোভে ফেটে পড়েছে এবং বিরোধী দল যখন দেশবাসীর অধিকার, জাতীয় স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন গড়ে তুলছে সেই সময় গণবিচ্ছিন্ন সরকার আরো অস্থির ও বেপরোয়া হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা দলীয় সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে। একই সঙ্গে দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে জনগণের ওপর হামলায় নামিয়ে দেয়া হয়েছে। সভা-সমাবেশ, শোভাযাত্রায় সরাসরি সশস্ত্র হামলা চালানো হচ্ছে। বিরোধী দলের জাতীয় নেতৃবৃন্দের ওপরেও সরাসরি গুলিবর্ষণ করা হচ্ছে। মিছিল-সমাবেশ থেকে নারীদের পর্যন্ত ধরে নিয়ে তাদের ওপর দৈহিক নির্যাতন চালানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, জিজ্ঞাসাবাদের নামে দীর্ঘ সময়ের জন্য রিমান্ডে নিয়ে বিরোধী দলের নেতাকর্মী ও সম্মানিত নাগরিকদের ওপর পৈশাচিক নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় এবং বিরোধী দলের বিরুদ্ধে তা অপপ্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করা বর্তমান সরকারের এ জঘন্য কু-অভ্যাসে পরিণত হয়েছে।

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সক্রিয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় পাইকারি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় স্থায়ী কমিটি বলেছে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দকে পর্যন্ত হাস্যকর সব মিথ্যা অভিযোগে বারবার গ্রেফতার করা হচ্ছে। দেশের কারাগারগুলোর ধারণ ক্ষমতার তিন গুণেরও বেশি লোক এখন আটক রাখা হয়েছে, যাদের বেশিরভাগই বিরোধী দলের নেতাকর্মী। বর্তমান সরকার সারাদেশটাকেই আজ কারাগারে পরিণত করেছে।

বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক করে তাদের বিরুদ্ধে সরকারি দলের নেতা ও মন্ত্রীদের পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যন্ত প্রকাশ্যে মিডিয়ায় রাজনৈতিক ধাঁচের উস্কানিমূলক বক্তব্য রাখছে। সরকার এ শৃঙ্খলা ও আইন ভঙ্গ এবং এখতিয়ারবহির্ভূত অপতৎপরতায় মদদ দিচ্ছে এবং তাদের নানাভাবে পুরস্কৃত করছে।

বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্ব্বেও প্রজাতন্ত্রের চাকরিরত কিছু সদস্য জনগণ ও বিরোধী দলের বিরুদ্ধে দলীয় সন্ত্রাসীর মতো আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের চিহ্নিত করে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসমূহ ও প্রশাসনের আইন মান্যকারী সদস্যদের প্রতি জাতীয় স্থায়ী কমিটি আহ্বান জানিয়েছে।

জাতীয় স্থায়ী কমিটির পর্যবেক্ষণে বলা হয়, সরকার দেশে অঘোষিত একদলীয় বাকশাল পদ্ধতি প্রবর্তন করে গণতন্ত্রের নাম-নিশানা মুছে দিতে চায়। এ অসদুদ্দেশ্য হাসিলের জন্য তারা এক অসপষ্ট ও বেআইনি নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এমনকি দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপির দোয়ার মাহফিলে বাধা দেয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বেশির ভাগ সময়ে পুলিশ-র‌্যাব দিয়ে কার্যত অবরোধ করে রাখা হচ্ছে। দলের পক্ষ থেকে যে নেতাই মিডিয়ায় কথা বলছেন, তাকেই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতেই সশস্ত্রভাবে বাধা দেয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, জামিনে মুক্ত নেতাকর্মীদের জেল গেট থেকে ধরে আবারো জেলে ঢোকানো হচ্ছে। বিরোধী দলের ঘোষিত কর্মসূচি প্রতিরোধ করতে সরকারি দল, পুলিশ, র‌্যাব, বিজেবির পাশাপাশি দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামাচ্ছে। তাদের সশস্ত্র হামলার চিত্র গণমাধ্যমে প্রচারিত হলেও গ্রেফতার করা হচ্ছে না। এমনকি বিরোধী দলের প্রচারপত্র ছাপা ও বিলিতে পর্যন্ত পুলিশ বাধা দিচ্ছে। এভাবে বিরোধী দলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কার্যত অসম্ভব করে তোলা হচ্ছে।

জাতীয় স্থায়ী কমিটি বলেছে, গত ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের লাখ লাখ নেতাকর্মীকে হটাতে আলো নিভিয়ে গভীর রাতে রক্তক্ষয়ী অভিযান চালানোর পর দেশ-বিদেশে সরকার যে ভয়ঙ্কর চেহারায় আবির্ভূত হয়েছে তা আড়াল করতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন নেতা বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এক ঘৃণ্য প্রচারাভিযান শুরু করেছে। গণহত্যাকারী সরকার এখন সন্ত্রাস, ধ্বংস ও হত্যার পথ ছেড়ে বিরোধী দলকে আলোচনা বসার হাওয়াই আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তারা বলছে, সংবিধান বদল করে ক্ষমতা থেকে নির্বাচন করার যে অসৎ ও গণবিরোধী পদক্ষেপ তারা নিয়েছে, তা বহাল থাকবে এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। অর্থাৎ আলোচনার কথা বলে আলোচনার সব পথ তারাই রুদ্ধ করছে।

হেফাজতে ইসলামের ৫ মের অবস্থান কর্মসূচি সকাল পর্যন্ত অব্যাহত থাকলে সরকার উৎখাত হয়ে যেত- এই হাস্যকর অজুহাতে তাদের ওপর গভীর রাতে নৃশংস অভিযান পরিচালনাকে জাতীয় স্থায়ী কমিটি কোনোভাবেই সমর্থন করতে পারে না। ওই কর্মসূচিকে ঘিরে সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ মিডিয়া ও বিরোধী দলের হাতেও রয়েছে। বিএনপি কোনো সন্ত্রাসী কার্যক্রম কিংবা সরকার উৎখাতের ষড়যন্ত্রে কখনো বিশ্বাস করে না। এগুলো আওয়ামী লীগেরই মজ্জাগত অভ্যাস। তারাই সরকার উৎখাতের জন্য ‘ট্রামকার্ড ষড়যন্ত্র’ করেছিল। তারাই বিগত দিনে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে তাদের ’আন্দোলনের ফসল’ বলে একটি অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসিয়েছিল। বিতর্কিত মন্ত্রীদের বাদ দিয়ে ভালোভাবে দেশ চালানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৪ মের ঢাকার জনসভা থেকে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেছিলেন, জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় বসুন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে চায়ের আমন্ত্রণও জানিয়েছিলেন। সরকার সে আহ্বানে সাড়া না দিয়ে সমঝোতা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছে বলে জাতীয় স্থায়ী কমিটি মনে করে।”

“ইসলামী টিভি ও দিগন্ত টিভিকে রাতের অন্ধকারে বন্ধ করা, আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধের উদ্দেশ্যে ছাপাখানায় তালা দেয়া ও ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার-এর প্রতিবাদ করায় জাতীয় দৈনিক পত্রিকার ১৫ সম্পাদককে হুমকি, দৈনিক যুগান্তরের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে মালিকানার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের, টিভি টক শোতে সরকারের সমালোচকদের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক বক্তব্য, ৯০% নাগরিক তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এই জনমত জরিপ প্রকাশের দায়ে পত্রিকার সমপাদকের বিরুদ্ধে বিষোদগারের তীব্র নিন্দা জানিয়ে স্থায়ী কমিটি বলেছে, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতাকে সরকার শৃঙ্খলিত করেছে। এভাবে কোনো স্বৈরাচার দীর্ঘস্থায়ী হতে পারে না। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী তার পরিবার ও সরকারের নানান অপকীর্তি ও দুর্নীতির খবর প্রকাশ হয়ে পড়ছে।

বিভিন্ন সোস্যাল মিডিয়ার ওপর নজরদারি ও নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় স্থায়ী কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

আগামী ৩০ মে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম বীর অধিনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে জাতীয় স্থায়ী কমিটি বলেছে, শাসক দলের ইশতেহারের প্রতিফলনে বিতর্কিত কোনো বিচারকের পর্যালোচনা, ফরমায়েশি লেখকদের ইতিহাসের বিকৃতি ও সরকারি স্থূল অপপ্রচারণায় গণমানুষের হৃদয় থেকে শহীদ জিয়াকে মোছা যাবে না। এই বাংলাদেশই তার অবিনাশী স্মৃতিস্তম্ভ।”

Share this:

১৮ দলীয় জোট আমাদের কোন টাকা দেয়নি- আল্লামা শফী
আদালতে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর জবানবন্দি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন দলটির প্রধান আমীর আল্লামা আহমদ শফী। গতকাল দেশের বিভিন্ন গণমাধ্যমে কারাগারে আটক মহাসচিব জুনায়েদ বাবুনগরীর আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি  উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে আল্লামা শফি বলেছেন, গত ৫ই মে হেফাজত কর্মীরা সরকারের পতন ঘটাতে ঢাকায় যাননি। ইসলাম রক্ষায় ১৩ দফা দাবি বাস্তবায়ন করতেই সবাই শাপলা চত্বরে মিলিত হয়েছিলেন। অথচ সরকার নিরাপরাধ আলেমদের ওপর রাতের আঁধারে বর্বর নির্যাতন চালিয়েছে। গুলি করে মানুষ মেরেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন বা কাউকে ক্ষমতা থেকে নামানো বা বসানোর জন্য ঢাকা অবরোধ করেনি। কারণ, হেফাজতে ইসলাম ঈমান-আক্বীদা ভিত্তিক সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। শান্তিপূর্ণ উপায়ে ১৩ দফা দাবি আদায়ই চলমান আন্দোলনে আমাদের একমাত্র লক্ষ্য। সরকার পতনের আশা করার অভিযোগ মোটেও সঠিক নয়। তিনি বলেন, স্বীয় ঈমান-আক্বীদার তাগিদেই দেশের আলেম সমাজ ও তৌহিদী জনতা স্ব স্ব উদ্যোগেই হেফাজতে ইসলামের কর্মসূচিতে শরিক হয়ে থাকেন। সুতরাং ১৮ দলীয় জোট বা অন্য কোন দল থেকে অর্থ যোগান নেয়ার দাবিও ভিত্তিহীন।

বিবৃতিতে দিনি আরও উল্লেখ করেন, ৫ই মে ঢাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত বৈঠকে অবরোধ- পরবর্তী মহাসমাবেশ একই দিন নির্ধারিত সময়ে শেষ করার বিষয়টাও ঠিক করা ছিল। কিন্তু ৫ই মে দুপুর ২টার পর থেকে হেফাজত কর্মীরা রাজধানীতে সন্ত্রাসী হামলার ও হতাহতের শিকার হওয়ার পর যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে সে দিন আমার পক্ষে মহাসমাবেশে শরিক হওয়ার পক্ষে চরম নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

উদ্ভূত পরিস্থিতিতে আমার পক্ষ থেকে বারবারই প্রশাসনকে জানানো হয়েছে, রাতের বেলায় চরম নিরাপত্তাহীন এই পরিস্থিতিতে এতগুলো মানুষকে ছেড়ে দেয়া যায় না। ভোরেই সমাবেশ স্থলে গিয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে। সুতরাং পরদিন হেফাজতের অবস্থানকারী নেতা-কর্মীদের বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার খাবার সরবরাহ করার কথা ছিল বলে যা বলা হচ্ছে তা একেবারেই অমূলক।

তাছাড়া ৫ই মে ঢাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে কারা জড়িত ছিল তার সচিত্র প্রতিবেদন বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিক বার প্রকাশিত হয়েছে। কারা এসবের সঙ্গে জড়িত তা জাতি ভালভাবেই অবগত আছেন।

আল্লামা শাহ আহমদ শফী আরও বলেন, হেফাজতে ইসলামের কোন নেতাকর্মীই আমার নিয়ন্ত্রণের বাইরে ছিলেন না। আমাকে অবহিত করা ছাড়া কোন কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতাও কাউকে দেয়া হয়নি। আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছ থেকে রিমান্ডে জোর করেই বিভ্রান্তিমূলক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তিনি সরকারের প্রতি দমন-পীড়ন ও জবরদস্তিমূলক তৎপরতা বন্ধ করে উলামায়ে কেরামের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও হামলা-মামলা বন্ধ করে হেফাজতে ইসলামের উত্থাপিত ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, দেশের অনেক মাদরাসা এখনও বন্ধ রয়েছে, অনেক মসজিদের ইমাম-খতিব হামলা ও গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ওলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতাকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে দিতে হবে। তাদের প্রতি যে কোন ধরনের ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। এটা তাদের সাংবিধানিক নাগরিক অধিকার। এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমি আশা করবো, ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সরকার দেশের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে।

হেফাজতে ইসলামের মহাসচিব দারুল উলূম হাটহাজারী মাদ্‌রাসার প্রখ্যাত মুহাদ্দিস জুনায়েদ বাবুনগরীকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী কখনও প্রচলিত রাজনীতি ও সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন, এটা কেউ বিশ্বাস করবে না। তার বিরুদ্ধে অন্যায়ভাবে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তির ব্যবস্থা করুন।

Share this:

বাংলাদেশে হত্যা, গুমে অ্যামনেস্টির উদ্বেগ
বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, নারী ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার লন্ডনে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জানুয়ারিতে বলেছিলেন দেশে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। তবে গত ডিসেম্বর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং সহিংসতার ঘটনা ঘটছে। বিরোধী দলের হরতালের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের টানাপড়েনের প্রসঙ্গ টেনে অ্যামনেস্টি বলেছে, দুর্নীতির ওই অভিযোগ নিয়ে সরকারের সাড়া যথেষ্ট ছিল না।

Share this:

ছাত্রীদের জামার হাতা কেটে দিলেন মন্ত্রীর স্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুলার রোডের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ও শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর স্ত্রী মাহবুবা খানম কল্পনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অর্ধশতাধিক ছাত্রীর স্কুল ড্রেসের জামার ফুলহাতার অর্ধেকটা কেটে দিয়েছেন। এ সময় কাঁচিতে অনেকের হাতেও আঘাত লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  বুধবার ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৫০ জনের বেশি শিক্ষার্থী ফুলহাতা শার্ট পরে এসেছে- এমন অভিযোগ তুলে স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহবুবা খানম কল্পনা কাঁচি দিয়ে ছেলেদের সামনেই মেয়েদের জামার হাতা কেটে দেন। এ সময় অনেক শিক্ষার্থী ক্লাসেই কান্নায় ভেঙে পড়েন।

এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকেই প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের শাস্তির দাবিতে তারা স্কুল প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। স্কুলের গভর্নিং বডি যদি আজকের মধ্যে তাদেরকে অপসারণ না করে, তাহলে বৃহস্পতিবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেয়া হতে পারে বলে জানান অভিভাবকরা।

অভিভাবক আব্দুল আলিম মিয়া বলেন, স্কুল কর্তৃপক্ষ আগে কোনো ধরনের নোটিশ বা নির্দেশনা না দিয়ে এ কাজ করেছে। এ রকম স্বেচ্ছাচারি সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। শিক্ষার্থীরা ধর্মীয় কারণে হিজাব বা ফুলহাতা পরে আসতেই পারে। বাংলাদেশে এ ধরনের পোশাক নিষিদ্ধ নয়। আমরা স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের পদত্যাগ দাবি করছি।

তিনি বলেন, মন্ত্রীর স্ত্রী হওয়ার দাপটে স্কুলের ভাইস প্রিন্সিপাল এ কর্মকান্ডের পাশাপশি এর আগেও অনেক স্বৈরাচারী কর্মকান্ড করেছেন।

অভিভাবক সায়মা সুমী জানান, ইভটিজিং প্রতিহত করার জন্য এতো প্রচেষ্টা চালানো হয়। আবার ফুলহাতা ড্রেস পরে এলেও তা কেটে দেয়া হবে, তাহলে ইভটিজিং কমবে কিভাবে? আমরা মেয়েদের শালীনতার কথা চিন্তা করে হিজাব ও ফুলহাতা শার্ট পরতে উৎসাহিত করি- সেখানে স্কুল কর্তৃপক্ষ বাধা দিচ্ছে!

ভুক্তভোগী শিক্ষার্থী নওশিন বলেন, আমাদের আগে কখনো নোটিশ দেয়া হয়নি। ক্লাসে কখনো বলাও হয়নি। আমরা হিজাব পরিধান করি। কিন্তু এর সাথে শর্ট হাতা পরলে সবাই খারাপ ভাববে। তাই ফুলহাতা পরে আসি। কিন্তু ম্যাডামরা আমাদের কোনো ধরনের সুযোগ না দিয়ে সবার সামনে হাতা কেটে দিলেন।

আরেক অভিভাবক জহিরুল ইসলাম জানান, মুসলিম দেশে মেয়েরা ফুল হাতার পোশাক পরিধান করতেই পারে। যদি এটি তাদের পছন্দ না হয় তাহলে জিন্সের প্যান্ট এবং গেঞ্জি পরার নিয়ম করুক। তিনি মন্ত্রীর স্ত্রী বলে যা ইচ্ছা তাই করবেন- এটা হতে পারে না। এ ধরনের হঠকারী সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল ড. উম্মে সালেমা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার নির্দেশে তাদের জামার হাতা কেটে দেয়া হয়েছে। তিনি বলেন, এর আগে আমি তাদের অনেকবার নিষেধ করেছি ফুলহাতা পরে আসতে। কিন্তু এরপরও তারা একই কর্মকান্ড করেছে। তাই স্কুলের ভাইস প্রিন্সিপাল কাঁচি দিয়ে ফুলহাতা কেটে দিয়েছেন।

তিনি বলেন, স্কুলের নিয়ম অনুসারে সবাইকে ড্রেস পরে স্কুলে আসতে হবে। এর বাইরে মেনে নেয়া হবে না। তবে কেউ যদি পর্দার কারণে ফুলহাতা শার্ট ও হিজাব পরে, তবে লিখিতভাবে জানাতে হবে।

উদয়ন স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহবুবা খানম কল্পনার সঙ্গে যোগাযোগ করার জন্য বারবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া গেছে।

Share this:

‘বিরোধী দলের দাবি ভিন্ন সংলাপে লাভ নেই’
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে বিরোধী দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এড়িয়ে যেতে চাইছে। যদি তা না হয়, তাহলে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলতো। গতকাল পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সংবাদ  সম্মেলনে ‘রাজনৈতিক সংলাপ’ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। মন্ত্রী বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবি-ই বিরোধী দলের মূল দাবি হওয়া উচিত ছিল। কিন্তু তাদের দাবি ভিন্ন। আর ভিন্ন দাবি বলেই সংলাপ করেও কোন লাভ হবে না। মন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। শুরুতেই তিনি তার সফরের বিস্তারিত তুলে ধরে দীর্ঘ বক্তৃতা করেন। পরে প্রশ্নোত্তর পর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, দেশটির নয়া পররাষ্ট্রমন্ত্রী জন কেরি’র সঙ্গে বৈঠক, জিএসপি সুবিধা পুনর্বিবেচনা, টিকফা চুক্তি, চলমান মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ ও সমপ্রতি ভারতের কারাগারে থাকার খবর প্রকাশ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় টিকফা চুক্তি সই সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। চুক্তিটি সই হলে উভয়ের ‘লাভ’ হবে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। তবে এটি কোন অবস্থাতেই জিএসপি’র সঙ্গে সম্পর্কিত নয় বলে দাবি করেন মন্ত্রী। তার সফরে জিএসপি বহালের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘ইতিবাচক’ মনোভাব দেখেছেন বলেও দাবি করেন দীপু মনি। অপর এক প্রশ্নে তিনি বলেন, টিকফা নিয়ে জন কেরির সঙ্গে সরাসরি কোন কথা হয়নি। তবে দু’দেশের বাণিজ্য বিষয়ক সহযোগিতা বাড়ানো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, দেশটির বাজারে জিএসপি সুবিধা বহাল রাখাসহ রোহিঙ্গা ইস্যু ও দেশের চলমান পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে দীপু মনি বলেন, জবাবে তিনিও সফরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের সহিংস রাজনৈতিক পরিস্থিতি বিদেশী বিনিয়োগ বাধাগ্রস্ত করবে- বিদেশী গণমাধ্যমের এমন বক্তব্যের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ভিন্নমত পোষণ করেন। বলেন, আমার অতি সম্প্রতি শেষ হওয়া যুক্তরাষ্ট্র সফরে অনেক বিনিয়োগকারীর সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে তাদের আগ্রহ আমি দেখেছি। দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে জেনেভার মানবাধিকার বিষয়ক গণশুনানিতে দীপু মনির দাবি ‘অসত্য’ মর্মে সমপ্রতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কোথাও বলিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না। বরং আমি তুলনামূলক পরিসংখ্যান দিয়ে আগের সরকারের চেয়ে কমেছে বলে জানিয়েছি। একই সঙ্গে ক্রসফায়ারের ঘটনায় ৫০-এর অধিক পুলিশ নিহত হয়েছে বলেও তুলে ধরেছি। সুলতানা কামালকে উদ্দেশ্য করে দীপু মনি প্রশ্ন রাখেন, মানবাধিকার নিয়ে যারা কাজ করেন পুলিশ সদস্যদের মানবাধিকারের বিষয়টি কি তাদের আওতার বাইরে? পুলিশ কি মানুষ নয়? তাদের কি মানবাধিকার নেই? যদি এক্সচেঞ্জ অফ ফায়ার না হতো তাহলে এত সংখ্যক পুলিশ মরলো কিভাবে? মন্ত্রী বলেন, জেনেভায় আমার বক্তব্য শেষ হওয়ার পর পেডিয়াম থেকে নামার সঙ্গে সঙ্গে তিনি (সুলতানা কামাল) আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন। আমার বক্তৃতার প্রশংসা করেছেন। আমি অসত্য বললে তিনি আমার প্রশংসা করতেন না। ভিডিও ফুটেজ থাকলে তা আজ দেখাতে পারতাম। এটিএন’র একটি ক্যামেরা অবশ্য সেখানে আমি দেখিছি। যাই হোক এতদিন পর তার এমন বক্তব্য খুবই দুঃখজনক।’ সম্প্রতি বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মার্কিন রাষ্ট্রদূতকে লেখা চিঠির বিষয়টি ‘কূটনৈতিক শিষ্টাচার লংঘন’ কিনা জানতে চাইলে দীপু মনি বলেন, যে চিঠিটি লেখা হয়েছে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানার বাইরে ছিল। তবে পরে যতদূর জানা গেছে তাহলো- তিনি এটি ব্যক্তিগতভাবেই লিখেছেন। কোন সরকারি প্যাডে নয়। আর তা পাঠানো হয়েছে ই-মেইলে। কূটনীতিকদের চিঠি দিতে হলে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিতে হয় বলে মন্তব্য করেন দীপু মনি। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর অপহৃত হওয়া সাক্ষী সুখরঞ্জন বালী ভারতের কারাগারে রয়েছে এমন সংবাদের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে দীপু মনি বলেন, বিষয়টি দেখতে কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনকে দায়িত্ব দেয়া হয়েছে। এরই মধ্যে নাগরিকত্ব যাচাই করতে কারাগারে আটক ১৩০ জনের তালিকা পর্যালোচনা করা হচ্ছে। বাকি নাম পাওয়ার জন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি।

Share this:

থানা হেফাজতে ৬ দিন নির্যাতন- আড়াই লাখ টাকা দিয়েও বাঁচতে পারেনি শামীম
নারায়ণগঞ্জের আলোচিত ফোর মার্ডারের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল তাকে। আটকের পর সোনারগাঁ থানায় রাখা হয় ছয় দিন। সেখানেই চালানো হয় নির্যাতন। স্বজনদের কাছে দাবি করা হয় পাঁচ লাখ টাকা। টাকা দেয়া হলে ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। স্বজনদের দাবি-আড়াই লাখ টাকা দেয়া হয়েছিল। কিন্তু ছাড়া মেলেনি শামীম রেজার। বরং মুমূূর্ষু অবস্থায় তাকে চালান দেয়া হয় আদালতে। আদালত তার অবস্থা গুরুতর দেখে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। শামীম রেজা একজন ব্যবসায়ী। তাকে আটক করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে। নিয়ম অনুযায়ী আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। কিন্তু টানা ছয়দিন রাখা হয়েছিল থানায়। কোন মামলাও দেয়া হয়নি। নেয়া হয়নি আদালতে। প্রথম তিন দিন সাক্ষাৎ করতে দেয়া হয়নি স্বজনদের সঙ্গে। তিন দিন পর স্বজনদের ডেকে নিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে পুলিশ। পুরো টাকা দিতে না পারায় তাকে কোর্টে চালান দেয়া হয়। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে একে অপরকে জড়িয়ে ধরে বিলাপ করছিলেন শামীমের পরিবারের সদস্যরা। নিহতের বড় ভাই ইকবাল হোসেন জানান, শামীমের নামে কোথাও কোন অভিযোগ নেই। ফোর মার্ডারের সঙ্গে সে কোনভাবেই জড়িত নয়। শামীম একজন পাথর ব্যবসায়ী। গত ১৯শে এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী এবং কাজের মেয়েসহ ৪ জনকে এক সঙ্গে খুন করা হয়। মামলায় শামীমকে আসামিও করা হয়নি। হঠাৎ ১৪ই মে ভোর ৫টার দিকে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) অরূপ তরফদার জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে বাসা থেকে ধরে নিয়ে যান শামীমকে। থানায় এনে তাকে বেধড়ক পেটানো হয়। হাতে হ্যান্ডকাফ পরিয়ে ঝুলিয়ে পেটানো হয়। শামীমকে ধরে আনার পরপরই আমি থানায় যাই। থানা পুলিশ আমাকে তার সঙ্গে দেখা করতে দেয়নি। তিনদিন পর ওসি আমাকে বলেন, ‘আজ বিকালে থানায় আসেন। শামীমকে দেখে যেতে পারবেন। আমি বিকালে গেলে ওসি আমাকে দেখা করতে দেননি। বলেন, রাতে আসেন।’ চতুর্থ দিনের মাথায় রাত ৮টার দিকে থানায় গেলে শামীমের সঙ্গে সাক্ষাতের সুযোগ মেলে। আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে ভাই। বলে, পুলিশ আমাকে মেরে ফেলেছে। আমি আর বাঁচতে পারবো না। আমার জন্য দোয়া করিস। আমি দেখি- তার সারা শরীরে পেটানোর জখম। হাত-পা নাড়াতে পারছে না। উঠে দাঁড়াতে পারছে না। প্রশ্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে। তার এ অবস্থা দেখে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। ভাই আমাকে বলে, আমাকে ছাড়িয়ে নিতে হলে পুলিশকে টাকা দিতে হবে। সে অনুযায়ী আমি ওসি অরূপ তরফদারের সঙ্গে চুক্তি করি। ওসি আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। আমি ১৯শে মে রাত ১১টার দিকে ওসিকে আড়াই লাখ টাকা দিয়ে ভাইকে ছেড়ে দিতে বলি। ওসি বলেন, পুরো টাকা না দেয়া পর্যন্ত তাকে ছাড়বো না।

ইকবাল জানান, আমি বাকি টাকা ম্যানেজ করতে পারিনি। এ কারণে পরদিন শামীমকে কোর্টে চালান দেয়া হয়। চালানের পরও ওসি ফোন করে আমার কাছে টাকা দাবি করেন। অন্যদিকে আমি জানতে পারি তাকে চালান দেয়া হয়েছে। কেন চালান দেয়া হলো- জানতে চাইলে ওসি বলেন, এখনও চালান দেয়া হয়নি। টাকা না দিলে চালান দেব। নিহতের ছোট ভাই সুমন জানান, ৬ষ্ঠ দিনের মাথায় ২০শে মে তাকে আদালতে হাজির করে পুলিশ জোর করে ১৬৪ ধারায় জবানবন্দি আদায় করে। আদালতে দাঁড়াতে পারছিল না শামীম। তার শারীরিক অবস্থা দেখে আদালত তাকে দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়। সে অনুযায়ী তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, ৩ ভাই ও ১ বোনের মধ্যে শামীম মেজো। দেড় বছর বয়সী তার এক কন্যা সন্তান রয়েছে। বাবার নাম হাজী আলাউদ্দিন। থাকেন নারায়ণগঞ্জের সোনারগাঁর কুতাবের চরে। বুধবার বিকালে হাসপাতাল মর্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি’র উপস্থিতিতে মোস্টমর্টেম করেন সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান। ডাক্তারি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ডা. কামরুল কোন মন্তব্য করতে রাজি হননি।

নিহত শামীমের বাবা আলাউদ্দিন জানান, তাদের বাড়ি চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়ির পাশেই। চেয়ারম্যানের প্রথম স্ত্রী কামরুন নাহারের ছেলে শাহাদাত হোসেনের সঙ্গে শামীম রেজার ভালো সম্পর্ক ছিল। আলাউদ্দিন দাবি করেন, তার ছেলে শামীম কোনভাবেই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না। কিন্তু তার পরেও মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার ওসি (তদন্ত) অরূপ তরফদার গত ১৪ই মে শামীমকে তার বাড়ি থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য জানতে ডেকে নিয়ে যায়। পরে শামীমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আলাউদ্দিন বলেন, আমার ছেলেকে রিমান্ডে না এনেই থানার ছাদে হাত-পা বেঁধে মারধর করা হয়। প্রচণ্ড মারধরের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। ছেলেকে মামলা থেকে বাঁচাতে হলে ওসি অরূপ আলাউদ্দিনের কাছে টাকা চান। সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, রোববার শামীম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেখানে শামীম হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে, হত্যাকাণ্ডে যে দেড়লাখ টাকার চুক্তি হয় তার মধ্যে ৫০ হাজার টাকা সে পেয়েছিল। স্বীকারোক্তি দেয়ার পরেই শামীমকে জেলহাজতে পাঠানো হয়। নির্যাতন ও টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ সত্য নয়। অভিযোগের বিষয়ে জানতে ওসি অরূপ তরফদারের সঙ্গে যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

Share this:

অভিবাসন বিলে সিনেট প্যানেলের অনুমোদন, উদ্যোগের প্রশংসায় প্রেসিডেন্ট ওবামা
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১১ মিলিয়ন কাগজপত্রহীন অভিবাসীর নাগরিকত্ব লাভে অভিবাসন সংস্কারে খসড়া বিলটি মঙ্গলবার অনুমোদন করেছে সিনেট প্যানেল। এ অনুমোদনের মাধ্যমে অভিবাসন নীতিতে আগামী মাসে সিনেটের পূর্ন অধিবেশনে আলোচনার পথ প্রসস্থ হলো। অভিবাসন নীতিতে অগাধিকারে রাখা প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেট জুডিশিয়াল কমিটির নেয়া এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। বিলটি আইন হিসেবে পাস হতে জুনেই সিনেটের পূর্ণ অধিবেশনের ভোটে দেওয়া হবে। এর ফলে, ভাগ্য খুলে গেল দক্ষ হাইটেক কর্মীদের। ভারত ও অন্যান্য দেশের পাশাপাশি এখন বাংলাদেশের দক্ষ কম্পিউটার কর্মীরা যোগ্যতা দিয়ে ‘স্বপ্নের দেশ’ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের সুযোগ পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সিনেট জুডিসিয়ারি কমিটিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু’দলের চাওয়া-পাওয়ার একটি সমঝোতায় অবশেষে ১৩-৫ ভোটে এ বিলটি পাস হয়েছে। এছাড়া দু’দলের সমঝোতার ক্ষেত্রে এতে সমকামীদের অধিকার নিয়ে কিছু বিষয় বাড়তি যোগ করা হয়েছে। উল্লেখ্য, অভিবাসন সংস্কারে খসড়া বিলটিতে সমকামী ও বিদেশি দক্ষ শ্রমিকদের বিষয় নিয়ে সৃষ্ট জটিলতায় অত্যন্ত কষ্টসাধ্য সমঝোতা প্রক্রিয়ায় ৫ দিনে ৩০১টি সংশোধনী চূড়ান্ত করা হয়। কমিটির এই অবস্থানের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওবামা বলেছেন, দ্বিপাক্ষিক এই বিলটিকে সম্ভাব্য সুযোগ ব্যবহার করে দ্রুততার সঙ্গে সিনেটে পূর্ণাঙ্গ বিতর্কে তোলার জন্য আমি সিনেটকে উৎসাহিত করছি আর এর মাধ্যমে বিষয়টির আরো অগ্রগতি হবে বলে আশা করছি। প্রস্তাবিত বিলে আগামী ১৩ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ করে নেওয়ার কৌশল গ্রহণ করা হয়েছে। এছাড়া এতে মেঙিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলজুড়ে বিস্তৃত সীমান্তে আরো কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে। এই সীমান্ত পথেই সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। উল্লেখ্য, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন সংস্কারে ও কাগজপত্রহীন ইমিগ্র্যান্টদের কোনো সফল উদ্যোগ গ্রহণ করা হয়নি।

Share this:

আশুলিয়ায় বিক্ষোভ
সাভার শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন-ভাতা বাড়ানোসহ অন্যান্য দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাক শ্রমিকরা। আজ সকালেও কারখানায় এসে তারা কাজ না করে বের হয়ে যান। কারখানা থেকে বেরিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে ধাওয়া দিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র‌্যাব সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

Share this:

আপনি কে?
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে সতর্ক করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বলেছেন, পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালু নিয়ে অনধিকার চর্চা না করতে। গতকাল রাষ্ট্রদূতকে লেখা এক চিঠিতে পাটমন্ত্রী বলেন, ট্রেড ইউনিয়ন প্রশ্নে আপনি বলার কে? ড্যান মজিনা শনিবার এক অনুষ্ঠানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন চালু করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ পটভূমিতে মার্কিন রাষ্ট্রদূতকে লেখা চিঠিতে বস্ত্রমন্ত্রী বলেন, আমি সত্যি হতবাক তৈরী পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে তৈরী পোশাক শিল্পের মালিকদের ওপর সরাসরি চাপ সৃষ্টি তার (রাষ্ট্রদূতের) কূটনৈতিক শিষ্টাচার এবং পদমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা; বরং তার মন্তব্য দেশের সরকারের প্রতি অনধিকার চর্চাপ্রবণ, পীড়াদায়ক এবং উসকানিমূলক বলে মনে হতে পারে। বাংলাদেশ সরকার তৈরী পোশাক শিল্পে সিবিএ’র শ্রমিক কল্যাণ কমিটি করার অনুমোদনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং শ্রম আইন ২০০৬ সংশোধনের জন্য একটি বিল প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণ অবগতও রয়েছেন। ট্রেড ইউনিয়ন থাকা না থাকা অপরিহার্যভাবে একটি দেশের সরকারের অভ্যন্তরীণ বিষয়। বর্তমানে আমেরিকার কয়টি অঙ্গরাজ্যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। মন্ত্রী লতিফ সিদ্দিকী চিঠির শেষ অংশে লিখেছেন, যদি সংবাদপত্রে প্রকাশিত আপনার বক্তব্য সত্য না হয়ে থাকে, তাহলে দয়া করে আপনার অবস্থান ব্যাখ্যা করুন, যাতে অচিরেই বিভ্রান্তির অবসান হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (পিআরও) তারেক জহিরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চিঠির বিষয়টি জানানো হয়েছে। প্রসঙ্গত, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলমের সভাপতিত্বে সংসদ ভবনে গণশুনানি অনুষ্ঠিত হয় শনিবার। সেখানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা  বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পেতে হলে বাংলাদেশকে পোশাক কারখানায় শ্রমিকদের সংগঠন (ট্রেড ইউনিয়ন) করার অধিকার দিতে হবে। পাশাপাশি তাদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।

Share this: