ব্লগকরি
ব্লগ কন্টেন্ট হিসেবে ভিডিওকে কেন বেছে নেবেন এবং আমার অভিজ্ঞতা
ব্লগ করি বাংলা ব্লগে আমাদের আজকের অতিথি ব্লগরন এর দেলোয়ার জাহান রনি ওরফে ডিজে রনি। রনি একজন সফল ব্লগার এবং ইন্টারনেট প্রফেশনাল, একই সাথে তিনি বাংলা ব্লগিং কমিউনিটির জন্য দীর্ঘদিন ধরে ব্লগিং এবং ভিডিও তৈরী করে আসছেন। তিনি আজকে ভিডিও ব্লগ কন্টেন্ট এর ব্যপারে লিখেছেন।
ব্লগিং এর কথা আসলেই আমাদের চোখে ভেসে আসে ওয়েব পেইজে কিছু লেখা হেডিং দিয়ে আলাদা করা কিছু কন্টেন্ট এবং মাঝে মাঝে কিছু ছবির ব্যবহার। সত্যি কথা বলতে কি একসময় ব্লগিং মানে আমি নিজেও তাই জানতাম। অনেক রাতের পর রাত জেগে নিজের এবং ক্লায়েন্টের জন্য কন্টেন্ট তৈরি করেছি এই রকম ভাবেই।
ব্লগিং তার সেই অবস্থা থেকে অনেক দূর এসেছে। তৈরি হয়েছে ব্লগিং এর নিত্য নতুন কৌশল এবং কন্টেন্ট এবং কিওয়ার্ডে এসেছে আধুনিক ধ্যান ধারনা। ব্লগে কন্টেন্ট কি কি রকম হতে পারে বলে আপনার ধারনা? দেখুন তো আমার আইডিয়ার সাথে আপনার মিলে যায় নাকি-
১. টেক্সট কন্টেন্ট
২. ইমেজ কন্টেন্ট
৩. ভিডিও কন্টেন্ট
৪. ভয়েস বা অডিও কন্টেন্ট
আরো জানুনঃ- ১৬ ধরনের ব্লগ কনটেন্ট এর ব্যাপারে
চাইলে আমি এদের মাঝে আরো অনেক রকম ভাগ এবং প্রকারভেদ দেখাতে পারি, কিন্তু আমার মাথায় ব্লগ কন্টেন্ট বলতে মূলত এই চার ধরনের কন্টেন্ট এর আইডিয়াই আসে। আমরা যারা ব্লগ লিখি বা ব্লগিং কিছুদিন যাবত করছি তারা সবাই এই চার রকমের মধ্যে তিন রকেমের কন্টেন্ট আমাদের ব্লগ পোস্ট গুলোতে হরহামেশাই ব্যবহার করছি। তবে আজকে কথা বলব আমি শুধু মাত্র ভিডিও কন্টেন্ট নিয়ে এবং আমার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা।
ভিডিও কন্টেন্ট কেন তুলনামূলক ভাবে অন্য কন্টেন্ট থেকে ভালো?
ভিডিও কন্টেন্ট কি তার সংজ্ঞা আমি দেয়ার প্রয়োজন মনে করছি না। আমরা সবাই ইউটিউবে ভিডিও দেখে অভ্যস্ত এবং সবাই মোটামুটিভাবে টিউটোরিয়ালও দেখি নিয়মিত। কাজের কথায় আসা যাক, ভিডিও কন্টেন্ট কেন বেটার বলে মনে করি-
১. ভিডিও টেক্সটের থেকে অনেক বেশি অ্যাপিলিং এবং ইন্টারেস্টিং। ইউটিউবের জনপ্রিয়তা দেখেই এর প্রমান মেলে। নিজেই দেখবেন অনেক সময় শুধু মাত্র একটি ভিডিও দেখার জন্য ইউটিউবে ঢুকে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন। এর কারন ভিডিও অনেক বেশি আকর্ষন করে মানু্ষের মনকে।
২. একটা ভিডিওতে আপনি একইসাথে টেক্সট, ইমেজ, অডিও এবং ফেইস এক্সপ্রেশন দেখাতে পারেন। দেখতে পারেন গ্রাফিকাল এনিমেশন যা টেক্সটের মাধমে অন্য কাউকে বোঝানো বা বলাও সম্ভব নয়।
৩. ধরুন আপনি তিন-চার জন ব্লগারকে বা এক্সপার্ট নিয়ে একটা প্রশ্ন-উত্তর পর্ব করতে চান এবং চান যে এটি আপনার পাঠকদের কাছে পৌছে যাক তবে ভিডিও বাদে আপনার হাতে ভালো কোন অপশন নেই।
আমার মনে পড়ে আমি একজন নামকরা ব্লগারের ইন্টারভিউ পড়ছিলাম বেশ কিছুদিন আগে এবং আমি খুজে বেড়াচ্ছিলাম ভিডিও লিঙ্ক। কারন আমার মনে হয়েছিল পড়ার থেকে ভিডিও দেখা এবং শোনায় আমার কষ্ট কম হবে আর আমি মনেও রাখতে পারব বেশি বেশি। ইন্টারভিউটা বেশ লম্বা ছিল এবং কন্টেন্ট শুধু মাত্র টেক্সটে হবার কারনে আমার অনেক কিছুই মনে নেই। তখন থেকেই আমার মাথায় এটা ঢুকে যায় যে যদি আমি কখনো কোন এক্সপার্ট এর ইন্টারভিউ করি আমার ব্লগের জন্য তবে তা অবশ্যই ভিডিও ইন্টারভিউ হবে।
৪. ইউটিউব কিংবা ভিমোতে আপনি একটা ভিডিওতে যত ভিউ নাম্বার, শেয়ার এবং কমেন্ট দেখতে পান, আমার মনে হয় পৃথিবীর সেরা ব্লগার বা ব্লগের কোন পোস্টেও আপনি এত কমেন্ট এবং ভিউ দেখতে পাবেন না। জাস্ট নিজেই যাচাই করে দেখুন না। ভিডিওর মত ভাইরাল কন্টেন্ট আর কিছুই হতে পারেনা।
৫. একটা ২০ মিনিটের ভিডিওতে আপনি যা বলতে পারবেন তা হয়ত লিখতে গেলে ৫০ পৃষ্ঠা হয়ে যাবে। যা পড়া এবং মনে রাখা যে কারো জন্যই বিরক্তিকর। ভিডিওর নিজস্ব একটা গতি আছে যার সাথে দর্শক নিজেকে খাপ খাইয়ে নেয় এবং বাধ্য হয় তা মনে রাখতে। আমাদের হিউম্যন সাইকোলজিটাই এমন।
আরো অনেক যুক্তি দেয়া যায় ভিডিও কন্টেন্ট কেন বেটার তা নিয়ে, কিন্তু আমার অভিজ্ঞতার কথাও তো বলতে হবে। মোদ্দা কথা হল বেশিরভাগ ভিজিটর পড়ার থেকে দেখা এবং শুনতে বেশি পছন্দ করেন, আর আমরা কন্টেন্ট হিসেবে তাই দিতে চাই যা আমাদের ভিজিটররা পছন্দ করবে।
যেভাবে আমি শুরু করি
ব্লগরনের জন্য আমি ইউনিক কিছু কন্টেন্ট আইডিয়া খুঁজছিলাম। যেহেতু ব্লগটি বাংলায় তাই আমাকে এমন কিছু একটা করতে হবে যা আমাদের দেশে সচরাচর হচ্ছে নাহ। মুলত ব্লগে অন্যান্য কন্টেন্ট থাকলেও ভিডিও কন্টেন্ট নাই। তখন আমার মাথায় ভিডিও কন্টেন্ট তৈরির আইডিয়া আসে।
কিন্তু সমস্যা ছিল যেহেতু ব্লগরন টেকি ঘরানার ব্লগ, তাই আমাকে এমন একটা আইডিয়া খুজে বের করতে হবে যা নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারব এবং আমার রেগুলার ভিজিটররাও তা আগ্রহ নিয়ে দেখে এবং শেয়ার করে। সেই চিন্তা থেকেই আমি দেখলাম আমদের দেশে অনলাইন প্রফেশনালদের নিয়ে ইন্টারভিউ খুব কম হয়েছে। আর যা-ও আছে তাতে প্রয়োজনীয় ইনফরমেশনের থেকে অপ্রয়োজনীয় কথা বার্তাই বেশি। আমি ঠিক করলাম আমি নিজে এইরকম প্রফেশনালদের কাছে যাব এবং পারসনালি তাদের সাফল্য ব্যার্থতা এবং প্রফেশন নিয়ে কিছু কথা বলব। পুরো বিষয়টি আমি আড্ডার আদলেই করতে চাই, যাতে করে দর্শকরা বোর হয়ে না যায় এবং প্রয়োজনীয় কিছু ইনফরমেশন উঠে আসে সবার সামনে।
সেই আইডিয়া থেকেই ইউটিউবে ব্লগরন চ্যানেল এর যাত্রা শুরু। এই চ্যানেলে আমার নিজস্ব কিছু ভিডিও রেগুলার থাকছে যাতে আমার জানা বিভিন্ন প্রশ্নের জবাব আমি দিচ্ছি। সব কিছু মিলেয়ে বলা চলে একটা ইনফরমেটিব বাংলা চ্যানেলের যাত্রা শুরু করতে চাচ্ছি। আমি জানিনা না এতে কার কতটুকু লাভ হবে বা হচ্ছে, কিন্তু আমার শখ পুরন করতে পারছি আমি এবং বেশ কিছু নতুন জিনিস শিখতে পারছি।
কি কি টুলস প্রয়োজন
টেক্সট কন্টেন্ট এর জন্য আপনার খুব বেশি ইনভেস্টমেন্ট না লাগলেও ভিডিও কন্টেন্ট বা ভিডিও তৈরির জন্য আপনার কিছু ইন্সট্রুমেন্ট দরকার। প্রথমত, আপনার একটা ভালো ডিজিটাল ক্যমেরা দরকার। দ্বিতীয়ত, ক্যামেরা দাঁড় করিয়ে রাখার জন্য ক্যামেরা স্ট্যান্ড। ভিডিও তৈরির জন্য আপনার ক্যামেরার এক্সট্রা ব্যাকআপ ব্যাটারি এবং আপনার সুবিধামত লাইটিং এর সরঞ্জাম।
সাউন্ড রেকর্ডিং এর জন্য এক্সট্রা মাইক অথবা ডিজিটাল সাউন্ড রেকর্ডার রাখতে পারেন, যা বাইরে রেকর্ডিং এর সময় আপনার খুবই কাজে দেবে।
মোটামুটি মানের একটি ডিজিটাল ক্যামেরা কিনতেও আপনার ১০,০০০ টাকার উপর খরচ হবে। আর যদি এর থেকে ভালো ক্যমেরা কিনতে চান তবে DSLR ক্যমেরা কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকার মত মিনিমাম খরচ করতে হবে। আমি নিজের ভিডিও গুলো করার জন্য নাইকন এর DSLR ব্যবহার করছি।
এই ইন্সট্রুমেন্ট চয়েজ সম্পুর্ন আপনার উপর নির্ভর করে। আপনি কোন কোয়ালিটির ভিডিও এবং কোন পরিবেশে ভিডিও করবেন তার উপর।
কিভাবে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নেবেন
যখন আপনি কারো ইন্টারভিউ করতে যাবেন, তার আগেই আপনাকে তার সাথে কন্টাক্ট করে সময় চেয়ে নিতে হবে। যদি আপনি তার পরিচিত না হয়ে থাকেন তবে আপনার পরিচয় এবং উদ্দেশ্য তাকে জানান এবং তার কাছ থেকে নির্দিষ্ট একটি সময় চেয়ে নিন। আপনার যোগাযোগ করার জন্য ফেইসবুক, ইমেল বা ফোন ব্যবহার করতে পারেন।
সময় পাওয়া গেলে জিজ্ঞেস করুন কোথায় তিনি আপনাকে ইন্টারভিউটি দিতে চান অথবা আপনার যদি কোন সুবিধামত জায়গা থাকে, তবে তাকে জানান সেখানে তিনি আসতে পারবেন কিনা।
কি কি বিষয়ে তার সাথে কথা বলতে চান এবং প্রশ্ন-উত্তর কি রকম হবে তার একটা ড্রাফট কপি আগেই তাকে পাঠিয়ে দিন। এতে আপনি যার ইন্টারভিউ করতে চান তিনি প্রস্তুতির সময় পাবেন।
আপনি যেখানেই ভিডিও করেন না কেন, আপনাকে দুটি সমস্যায় প্রায়শই পড়তে হবে। একটি হল পর্যাপ্ত লাইটিং এবং আরেকটি হল সাউন্ড। যদি আপনার প্রফেশনাল গ্রেডের ইন্সট্রুমেন্ট এবং লাইটিং এর ব্যবস্থা থেকে থাকে তবে এসব নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে।
কি কি সমস্যা হতে পারে
আমি যখন তমাল আনোয়ারের সাথে আড্ডা দিতে গেলাম তখন আমরা যেখানে ভিডিও শুট করেছিলাম সেখানে অতিরিক্ত শব্দ ছিল এবং নয়েজে আমাদের খুব সমস্যা হচ্ছিল, তার উপর ইলেক্ট্রিসিটির সমস্যাও ছিল একটু পর পর। এসব অনাকাঙ্খিত সমস্যা আপনার হতেই পারে ভিডিও করতে যাবার সময়। প্রথম কয়েকবারের ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি।
কাজেই আপনার কাছে যদি এক্সট্রা ডিজিটাল সাউন্ড রেকর্ডার থেকে থাকে তবে এই রকম পরিস্থিতিতে তা খুবই কাজে দেবে। ভিডিও এডিটিং এর সময় এই সাউন্ড আপনার নয়েজ লেভেল কমাতে কাজে আসবে।
আপনাকে মাথায় রাখতে হবে আপনি যার ইন্টারভিউ করছেন তিনি প্রফেশনাল অভিনেতা নন। কাজেই ক্যমেরার সামনে অনেক প্রশ্ন আপনার একবার দুবার এবং তিন-চারবার পর্যন্ত করতে হতে পারে। তাই আপনার সাথে যথেষ্ট পরিমান মেমরি কার্ড রাখলে বিপদে তা কাজে দেবে।
মুলত প্রতিটি ভিডিও করার আগেই আপনার নিজের উচিত একবার দেখে নেয়া কিভাবে লাইট এবং রেকর্ডিং হচ্ছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
এডিটিং এবং পাব্লিশিং
ভিডিও শুট করার পর সব থেকে গুরুত্বপুর্ন কাজটি হল এডিটিং। আপনার ভিডিও যদি ঠিক ভাবে শুট করতে পারেন তবে এডিটিং এ আপনাকে অনেক কম ঝামেলা পোহাতে হবে। ভিডিও এডিটিং এর জন্য আমি এখনো পর্যন্ত ২টি সফটওয়্যার ব্যবহার করছি।
এডোবি প্রিমিয়ার প্রো এবং
উইন্ডোজ মুভি মেকার
তুলনামূলক ভাবে উইন্ডোজ মুভিমেকার ব্যবহার করা আপনার জন্য সহজ হবে যদি আপনি মাত্র এডিটিং শুরু করে থাকেন। কিন্তু ফাইন টিউনিং এবং সুক্ষ কিছু এডিটিং এর জন্য আপনাকে অবশ্যই এডোবি প্রিমিয়ার ব্যবহার করতে হবে।
আপনি ইউটিউবেই অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন যদি শুরু করতে চান।
ভিডিও পব্লিশ করার জন্য আপ্লোড করতে পারেন ইউটিউব, ভিমো, ফেইসবুক কিংবা আপনার যদি পারসোনাল ভিডিও হোস্ট করার মত সার্ভার থাকে সেখানে। তবে আমার মতে প্রমোশন করতে চাইলে আপনাকে ইউটিবেই ভিডিও আপলোড করতে হবে, কারন ইউটিবের ভিজিটর সব থেকে বেশি। এরপর এই ভিডিও চাইলেই আপনি শেয়ার করতে পারেন সোশাল মিডিয়াগুলোতে প্রমোশন করার জন্য।
ভিডিও কন্টেন্ট এর একটা বড় সুবিধা হল – অনেক বছর পরেও আপনি ভিডিও কন্টেন্ট থেকে কমেন্ট এবং ভিজিটর পাবেন, যেখেন বেশিরভাগ টেক্সট কন্টেন্ট বছর খানেক পরেই পুরনো হয়ে যায়।
ব্লগরনের প্রথম ভিডিও ইন্টারভিউতে অতিথি হিসেবে ছিল তমাল। এই লিংকে গিয়ে এই ইন্টারভিউটি দেখতে  এবং আরো বিস্তারিত জানতে পারবেন।
ভিডিও কন্টেন্ট নিয়ে আপনার মতামত বা আইডিয়া আমাকে জানাতে পারেন নিচে কমেন্ট করে, হয়ত আমরা সবাই নতুন কিছু শিখতে পারব আপনার কাছ থেকে।
The post ব্লগ কন্টেন্ট হিসেবে ভিডিওকে কেন বেছে নেবেন এবং আমার অভিজ্ঞতা appeared first on ব্লগকরি.
ইন্টারনেট মার্কেটিং এ মেয়েরা এত কম কেন? এবং আমি যা করলাম
যতগুলো ইন্টারনেট মার্কেটিং মিটাপ/সেমিনারে আমি গিয়েছি, সেখানে একই জিনিস লক্ষ করেছি, ছেলেরা ৯৯% আর মেয়েরা নেই বললেই চলে। আমি ভাবতে থাকি যে কেন এমন হল?
আমি ইন্টারনেটে রিসার্চ করলাম আর দেখলাম যে আমাদের দেশের জেন্ডার রেশিও ৪৯/৫১ অর্থাৎ ৪৯% ছেলে আর ৫১% মেয়ে[1]। অথবা প্রতি ১০০টি ছেলের জন্য ১০৮টি মেয়ে।
ভালই হলো, যখন আমার পিয়ারের ১০০ জন বিয়ে করে ফেলবে, আমার জন্য আরো ৮ জন থাকবে বাছাই করার জন্য।
ব্যাপারটা অদ্ভুত না? যে আমাদের দেশে মেয়েদের সংখ্যা বেশি? এখানে অবাক হবার কিছু নেই এটা প্রকৃতি (এবং আল্লার দান), এমনটি হতেই পারে তবে যে বিষয়টি আমাকে চিন্তার মাঝে ফেলে তা হল আমাদের দেশ তার ৫১% জনবলকে কাজে লাগাতে পারছে না। এই ৫১% মানুষ বোঝা হয়েই আছে।
একটা স্টার্টআপ কোম্পানীতে যদি টিম মেম্বার সবাই ছেলে হয়ে থাকে, তাহলে তারা কেবলমাত্র ৫০%, কারন বাকি ৫০% ঘরে বসে আছে। এটা একটা সাইন্টিফিক ফ্যাক্ট যে ছেলেদের আর মেয়েদের চিন্তা/দক্ষতা/ক্ষমতা আলাদা আলাদা[2], তাই কেবলমাত্র ছেলেদের কাজে পাঠিয়ে আর মেয়েদের ঘরে বসিয়ে একটা জাতি বেশিদূর যেতে পারবে না। এটা আমার কথা না, এটা বিল গেটস এর কথা[3]।
অন্যান্য সেক্টরের কথা আমি জানি না তবে আমি যে সেক্টরে আছি, ইন্টারনেট মার্কেটিং, এখানে তো যে কেউ ঘরে বসে কাজ করতে পারে?
আমি বিমপা গ্রুপে আমার মত শেয়ার করলাম, (লিংক)
নিজেকে কোট করছি
“ইন্টারনেট মার্কেটিং এ মেয়েরা এত কম কেন?
বাংলাদেশের জনসংখ্যার ৫১ শতাংশই মেয়েরা, তাহলে ইন্টারনেট মার্কেটিং ফিল্ডে মেয়েদের সংখ্যা এত কম কেন?
আপনার মতে এর কারন কি?
১) ইন্টারনেট মার্কেটিং/টেক বিষয়ক কাজ কি শুধুই ছেলেদের ফিল্ড?
২) ফিল্ডে পর্যাপ্ত পরিমান ফিমেল রোল মডেলের অভাব?
৩) শিক্ষার অভাব?
৪) অনলাইনে নিরাপত্তার অভাব?
আপনার কি মনে হয়, ইন্টারনেট মার্কেটিং এ মেয়েরা এত কম কেন? এর জন্য কি করা যায়?”
আমি এতে অনেক সারা পেলাম। একজন তো শুরুতেই বললো,
কোট করছি, “শুধু ছেলে তাই পারছি না, এত কম্পিটিশন আবার মেয়েদের আনতে চাচ্ছেন! দরকার কি ওরা ঘরে বসে ডিম ভাজি করুক”
প্রথমত, ইন্টারনেট + বিশ্ববানিজ্য এতটাই বিশাল যে যে কেউ তার মত কাজ করতে পারে, আর তার অংশ নিয়ে নিতে পারে। কিন্তু আমাদের দেশে সবাই ওই সহজ কাজটাতে ভিড় করে বসে আছে (লো হ্যংগিং ফ্রুট) তাই তার এত কম্পিটিশন মনে হচ্ছে।
এই কমেন্টটা পড়ে অনেক কষ্ট পেলাম কারন মানুষের এরকম মন মানসিকতার কারনে হয়ত মেয়েরা এখনো পিছিয়ে আছে। মেয়েদের শিখালে তো চাবি কাঠি ওদের হাতে এসে যাবে, ফলে তাদের ওপর শাসন করা যাবে না।
আবুল কাশেম লিখেছেন,
কোট করছি,
“আসলে কোন সেক্টরেই বা বেশী বা যথেস্ট? একমাত্র গার্মেন্টস ছাড়া সব অফিসেই মেয়েরা মাইনরিটি। শিক্ষকতায় তুলনামুলক ভালো উপস্থিতি আছে। যদি নিরাপত্তা ,সুযোগ আর সুবিধার কথা বলা হয় তাহলে অনলাইন প্রফেশনাল হওয়া তাদের জন্য অনেক বেটার চয়েস।”
আমি একমত যে অনলাইন কাজ মেয়েদের জন্য সবচেয়ে উপযোগী। আমি ২য় যে কারনটা লিখেছিলাম, ফিমেল রোল মডেলের অভাব, এখানে আসিফ আনোয়ার পথিক একটা মন্তব্য করেছেন,
নিজেকে কোট করছি,
“২) ফিল্ডে পর্যাপ্ত পরিমান ফিমেল রোল মডেলের অভাব? উপরের কারনটা চক্রাকারে ঘুরতে থাকবে, কারন মেয়েরা কাজে না আসলে, রোল মডেল তৈরী হবে না সুতরাং আবার সেই সমস্যা! তাই আমার মতে যেসব মেয়েরা অনলাইনে কাজ করে, তাদের উচিত সেলফ ব্র্যান্ডিং করে অন্য মেয়েদেরকে অনুপ্রানিত করা + মেয়েদের উচিত ছেলে রোল মডেল থেকেও অনুপ্রানিত হওয়া, হ্যা আমিও পারব!”
আসিফ আনোয়ারকে কোট করছি,
“আমারও তাই ধারনা। ফিমেইল রল মডেলের দরকার পড়ে না। তবে আমারদের যে সমাজ, তাতে কোন মেইল রোল মডেলের কাছ থেকে ডেডিকেশান দিয়ে একটা মেয়ের ভালোভাবে নিতে পারে না, যেটা একটা ছেলে খুব সহজেই পারে। গড়ে ডেডিকেশানের অভাব কিছুটা থাকলেও, বেতিক্রমও আছে। অনেকেই সংসারের কারনে, এখানে শ্রম দিতে গেলে ডাবল শ্রম হয়ে যায় ব্যাপারটা। তবে, ধিরে ধিরে ধৈর্য নিয়ে কাজ করে ভাল করেছে, এরকমও দেখেছি।”
ইন্টারনেট এর কাজ কিন্তু আমি নিজে ঘরে বসে শিখেছি, তাই আপনার উচিত কারো উপর ভরসা না করে গুগল আর ইউটিউব এর সাহায্য নেয়া।
সোহেল রানা একটি গুরুত্বপূর্ন পয়েন্ট তুলে ধরেছেন,
কোট করছি,
“প্রথমে আপনাকে ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এর উপর আলোকপাত করার জন্য। আসলে এর পিছনে অনেক কারণ আছে। তবে আমার কাছে প্রথম যেটা মনে হয় এর সাথে আত্ম নির্ভরশীলতার বিষয়টা অনেকাংশে জড়িত। বাংলাদেশে এখন ও সেই পরিস্থিতি গড়ে উঠেনি যে ছেলে হক আর মেয়ে হোক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আত্ম নির্ভরশীল হতে হবে । বাংলাদেশের এখনো অনেক মেয়েই মনে করে যে তারা পড়াশোনা করছে ভাল একটা ডিগ্রি অর্জন করার জন্য,আত্ম নির্ভরশীল হবার জন্য নয় । আর এই মানসিকতা না থাকার কারণে তারা নিজেদের থেকে কোন চেষ্টা করেনা । তাই বলে সব মেয়ে নয় । আবার অন্যদিকে ছেলেরা তাদের ছাত্র জীবন থেকে চেষ্টা করে নিজে নিজে তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার । ফলে তারা কোন না কোন আয় এর উৎস খোঁজে এবং যেহেতু বর্তমান সময় এ ইন্টারনেট সুবিধা অনেক ভালো,তাই তারা চেষ্টা করে এর মাধ্যমে কোন কিছু করে আয় করার । এবং তাদের এই চর্চা পপরবর্তীতে পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয় । আর এ কারণেই মনে হয় ছেলেরা মেয়েদের থেকে এই সব পেশায় অনেক বেশি এগিয়ে । যাই হোক আমার কাছে এটায় প্রধান কারণ মনে হয় ।”
মেয়েদেরকে, ছেলেরা কিছু করতে দিচ্ছে না, সবসময় ব্যাপারটা এমন না; অনেক মেয়েদের (সবার না) জীবনের একটাই লক্ষ যে সে বিয়ে করবে এরপর স্বামীর টাকায় শপিং করবে। একটা মেয়ে যদি নিজে থেকে আত্বনির্ভরশীল না হতে চায়, তাহলে কেউ তাকে এটা করিয়ে দিতে পারবে না।
আমার মনে হয় সবার প্রথমে মেয়েদেরকে তাদের ফ্যামিলিতে লিডার হিসেবে প্রতিষ্টিত করতে হবে। আর এজন্য ছেলেদেরকে তার ঘরের মেয়ে সদস্যদেরকে গুরুত্ব দিতে হবে।
আরো কিছু কমেন্ট নিচে তুলে ধরলাম,
মাহবুব পিয়াল লিখেছেন,
“আমি মনে করি মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ সেক্টর এটা , ছেলেরা ভালোভাবে উদ্যোগ নিলেই মেয়েরা এই সেক্টরে আগ্রহী হতে পারে”
মেহেদি লিখেছেন,
“আশা করি ধীরে ধীরে হয়ে যাবে, বাংলাদেশের মানুষ তো মাত্রই জানা শুরু করছে। একটা সময় আসবে যখন মেয়েরা তাদের ক্যারিয়ারের স্বপ্নে এটাকে স্থান করে নিবে আর সমাজ এবং পরিবার সেটাকে গ্রহন করবে যেমনটা অন্য প্রোফেশনের জন্য করে থাকে।”
এর জবাবে ইফাত শারমিন লিখেছেন,
“মনে হয় না হবে কারন আমাদের সমাজ আমাদের পরিবার মেয়েদের কাজ করাকে সাপোর্ট করে না…”
তিনি আরো লিখেছেন,
কোট করছি,
“খুব ভালো একটি বিষয় উত্থাপন করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে Tamal Anwar ভাই। আমার ক্ষেত্র থেকে এই টুকুই আমি বলবো যে আমরা মেয়েরা ঘরে বাইরে কোথাও থেকে তেমন সহযোগিতা পাই না বলে ইন্টারনেট মার্কেটিং এ আসতে পারছি না। সব থেকে বড় যে বাধাটি, সেটি আসে পরিবার থেকে, কারণ এই কাজে আসার জন্য প্রচুর সময় দিতেয় হয় নেট এ, যা পরিবার মেনে নিতে পারে না। একটি মেয়ে ইন্টারনেটে বসে আছে, এটা দেখলেই অনেকে ভ্রু কুচকে ফেলে। তাদের ধারণা মেয়েরা নেটে এতো থাকা টা নিরাপদ নয়, তাই পরিবার থেকেই তাকে প্রথম বাধা টা দেয়া হয়। আর একটি ছেলে যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে খুটি নাটি বিষয় গুলো জানতে পারে, শিখতে পারে, একটি মেয়ে চাইলেও তা পারে না, আমি নিজেই সেটা ফেইস করছি।”
একটা কথা এখানে উঠে এসেছে আর তা হল, সমাজ আর পরিবার মেয়েদেরকে কাজ করতে দেয় না।
আচ্ছা একটা পরিবারও তো ছেলে মেয়ে নিয়েই তৈরি (নাকি পরিবারে কেবল ছেলেরাই থাকে?), এই পরিবারেও তো তাহলে ৪৯-৫১ জেন্ডার রেশিও কাজ করছে।
আর সমাজ হলো অনেকগুলো পরিবারের সমন্বয় (নাকি সমাজ পরিবারের বাইরের একটা জিনিস?) আমরা যদি ধারনা করি যে শুধুমাত্র পরিবার/সমাজের জন্য মেয়েরা কাজ করতে পারে না, তার মানে কি এই না যে মেয়েরাও মেয়েদেরকে অনলাইন/অফলাইনে কাজ করতে বাধা দেয় (যেহেতু সমাজ = ৪৯% ছেলে + ৫১% মেয়ে)
আচ্ছা একটা মজার ব্যাপার লক্ষ করুন,
এই গ্রুপ পোস্টটাতে যান…
এখানেও দেখবেন যারা কমেন্ট করেছে তারা সবাই ছেলে(আবার সেই ৯৯%), আর এখনো পর্যন্ত একজন মেয়ে শুধু কমেন্ট করেছে, ইফাত শারমিন। যার কমেন্টট এর সারমর্ম, “সমাজ/পরিবার মেয়েদেরকে কাজ করতে দিবে না আর কখনো দিবেও না।”
ছেলেদের কমেন্ট পড়লে দেখবেন একজন বাদে বাকি সবাই মোটামুটি আশাবাদী এবং মেয়েদেরকে এই সেক্টরে কাজ করার ব্যাপারে উৎসাহী।
তাই আমি এটাই বলবো, যে যদি সমাজ বা পরিবারের কারনে মেয়েরা অনলাইনে কাজ করতে না পারে, এর দোষ শুধু ছেলে না, বরং মেয়েদেরও আছে। কারন আমি, তুমি, আমরা সবাই মিলেই এই সমাজ, জাতি এবং এই দেশ।
তাই আমি এই ডিসকাশন আর না বাড়িয়ে, আমি কাজে লেগে পড়লাম। আমরা সারা জীবন আলোচনা সমালোচনা করতে পারবো এই বিষয়ে কিন্তু কাজের কাজ কিছুই হবে না।
আমার ঘরেও ১৮ বছর বয়সি কর্মক্ষম একটি মেয়ে আছে। ওর নিজের একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন আছে। সে দিনরাত ফেসবুকে সময় কাটায়।
এর আগেও আমি ওকে অনলাইন কাজের ব্যাপারে বলেছিলাম কিন্তু তাতে কোন লাভ হয়নি। এবার আমি তাকে কড়া করে বললাম আর অনলাইন কাজের জন্য মটিভেট করলাম।
আমি তাকে (এবং আমার ভাইকে) বললাম, বাবা-মা যখন আর থাকবে না, আমি আর তোদেরকে পালতে পারবো না। আমার বিয়ের পর যখন তোদের ভাবি আসবে তখন তোদেরকে চাকরের মত খাটতে হবে। তুই যখন বিয়ে করে আরেক ঘরে যাবি, সেখানেও তোর বুয়ার কাজ করতে হবে। তাই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের লাইফ নিজে সেট করতে হবে। নিজের ইনকাম আর ক্যারিয়ার থাকলে জীবনটা নিজের মত করে চালাতে পারবি।
মটিভেশনে কাজ হল আর সে কাজে লেগে পড়লো। আমি তাকে বাবলস ওয়েবসাইটে কাজ করার জন্য পরামর্শ দিলাম। আমি তাকে বললাম যে মাসে ৫০ হাজার টাকা কামানো লাগবে না, মাসে ১ হাজার টাকা ইন্টারনেটের বিল দেয়ার মত টাকা কামাই করলেই হবে, এরপর আস্তে আস্তে নিজের লেভেল আর ইনকাম বাড়াতে হবে।
সে অনেক পরিশ্রম আর মেধা দিয়ে সেই ওয়েবসাইটে আর্টিকেল লেখার কাজ করতে লাগলো।
মাত্র ১৫ দিন পর সে ৫১ ডলার (৪ হাজার টাকা) আয় করে ফেলল।
এখন সে আরো এডভান্স লেভেলের সাইটগুলোতে কাজ করছে।
আমি সফল হয়েছি, আমার ঘর থেকে আমি শুরু করলাম আর আমার বোনকে আমি অনলাইনে আয় করা শিখিয়েছি। এখন আপনার পালা, আপনার ঘরের মেয়েদেরকে অনলাইন আয়ের ব্যাপারে উৎসাহী করুন। তাদেরকে ইন্টারনেট মার্কেটিং শিখান। একদিন দেখা যাবে যে আমাদের দেশের এই ৫১% মানুষ আর বোঝা থাকবে না।
আপনারা যারা অনলাইনে নতুন, আয় করতে চান, তারা আমার ওয়েবসাইটে শিখতে পারেন।
Sources:
Gender ratio in Bangladesh till 2013
Men and women differ in brain use during same task
Bill Gates tells the truth in Saudi Arabia
The post ইন্টারনেট মার্কেটিং এ মেয়েরা এত কম কেন? এবং আমি যা করলাম appeared first on ব্লগকরি.
ব্লগ শুরু করে দিন!
বন্ধুরা কেমন আছেন?
আমি ভালো আছি।
গত ২০ তারিখে গিয়েছিলাম ইন্টারনেট মার্কেটিং আড্ডায়; এযাবত কালের সবচেয়ে বড় ইন্টারনেট মার্কেটারদের মিটাপ ছিল এটি।
কখন, কি, কেন, কিভাবে, কারা? বিস্তারিত জানতে পড়ুন এই পোস্টটি আর এই লেখাটিতে রয়েছে এর পেছনের গল্প।
অনেক বিষয়ে সেদিন আলোচনা হলো এবং বারবার নিজেকে ব্র্যান্ডিং নিয়ে কথা বার্তা হল।
Post by Abu Sufian Nilove.
আরো ছবি এখানে
আমি সবাইকে সাজেশন দিলাম যে আমরা সবাই যারা ইন্টারনেট মার্কেটিং এ আছি তাদের সবার ব্লগ করা উচিত। একথায় সবাই একমত পোষন করলো।
ব্লগিং হলো একটি টু-এজড-সোর্ড অথবা দুই দিকে ধার ওয়ালা তলোয়ার।
প্রথমত আপনি আপনার ব্লগে আপনার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন, যাতে করে মানুষ জানতে পারলো আপনি একজন এক্সপার্ট। -এর মানে এই না, যে আপনি ব্লগে লিখবে “আমি এটা পারি, আমি সেটা পারি” আপনি লিখবেন এমন কিছু কথা যাতে অন্যেরা উপকৃত হয়।
দ্বিতীয়ত আপনি আপনার ব্লগকে একটি লঞ্চপ্যাড হিসেবে ব্যাবহার করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার কাস্টমারকে কিছু সেল করতে পারেন।
এখন যেহেতু সোশাল মিডিয়া আছে, প্রায় সবারই ফেসবুক, টুইটার, গুগল প্লাস একাউন্ট আছে –আপনি প্রশ্ন করতে পারেন “তাহলে ব্লগের কি দরকার?”
কারনটা হল এই, ৫ বছর আগে ফেসবুক-টুইটার কিছুই ছিলনা; এবং ভবিষ্যতে হয়ত নতুন কোন প্ল্যাটফর্ম এসে যাবে (যেমন ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট)
কিন্তু কিছু কিছু প্ল্যাটফর্ম এখনো রয়ে গেছে, যেমন ইমেইল, ফোরাম, ওয়েবসাইট এবং ব্লগ।
সোশাল মিডিয়া একাউন্টগুলো আপনার নিজের না, আর যেকোন সময় এটি ব্যান হয়ে যেতে পারে। যেকোন সময় নতুন নিয়ম চালু হতে পারে যেখানে আপনি কিছু প্রোমোট করতে পারবেন না।
অন্যদিকে আপনার ব্লগ আপনার নিজের, এখানে নেই কোন বাধা। আপনি নিজেকে যেভাবে খুশি উপস্থাপন করতে পারেন। আপনি একটি ওয়েব ডোমেইন নিয়ে ব্লগ শুরু করলে এটি সারাজীবন আপনি রাখতে পারেন। সোশাল মিডিয়া যতবারই চেঞ্জ হোক বা নতুন যেকোন কিছুই আসুক না কেন, ইন্টারনেট যতদিন থাকবে, ততদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন।
তাহলে আর অপেক্ষা কেন?
ব্লগ শুরু করে দিন।
আমি দেখিছি যে আপনাদের মাঝে অনেকেই ব্লগ শুরু করে দিয়েছেন,
কিন্তু এখন কি?
আপনি ব্লগটি সবার জন্য না লিখে, লিখুন আপনার কাংখিত পাঠকদের জন্য।
কে আপনার পাঠক, কাদেরকে আপনি আকৃষ্ঠ করতে চাচ্ছেন?
যেমন এই লেখায় আমি বাংলাদেশের ইন্টারনেট মার্কেটিং এক্সপার্ট যাদের ব্লগ আছে বা শুরু করতে চাইছেন, তাদের জন্য লিখছি।
তারা কোন ভাষায় কথা বলে?
তারা বাঙ্গালী হলে আমি বাংলায় লিখব, আর বিদেশি ভাষাভাষী হলে আমি আমার ব্লগ ইংরেজীতে লিখব।
নিজেকে প্রশ্ন করুন,
আমার যারা ক্লায়েন্ট বা কাস্টমার, তাদের কি কি সমস্যা, তারা কি জানতে চায়?
আমি এমন কি কি জানি, যা আমার কাংখিত পাঠকদের জানাতে পারবো?
যে বিষয়ে আমি লিখছি তার পর্যাপ্ত চাহিদা আছে তো?
আমি কি এই বিষয়ে আগামী ৫-১০ বছর লিখে যেতে পারবো?
এই ব্লগ এর ভবিষ্যৎ কি?
এই সকল প্রশ্নের জবাব খুজে বের করুন, কিছু সময় ব্যয় করুন রিসার্চ করতে, এরপর শুরু করে দিন।
ব্লগের সেটাপ কেমন হবে?
ব্লগটির জন্য প্রথমেই একটি সুন্দর ও ছিমছাম টেমপ্লেট সেট করুন। টেমপ্লেটটি আপনার ব্লগের ব্র্যান্ডিং এর জন্য মানানসই হতে হবে।
এমন একটি থিম/টেমপ্লেট সেট করুন যা খুব দ্রুত লোড হয়। দরকার হলে অন্য পিসিতে আপনার ব্লগটি খুলে দেখুন কত সময় লাগে।
আপনার ব্লগের জন্য এই কয়েকটা পেজ সেট করুন,
১) এবাউট পেজঃ- ব্লগ ব্র্যান্ডিং আর সেলফ ব্র্যান্ডিং এর জন্য অবশ্যই একটি এবাউট পেজ থাকতে হবে। এ পেজে নিজের একটি ভাল প্রফেশনাল ফটো দিবেন। সাথে নিজের বায়োগ্রাফি থাকতে হবে। বায়োটি ফার্স্ট পারসনে লিখলেই ভাল হয় কারন আপনার ব্লগের আপনি লিখছেন।
২) কনটাক্ট পেজঃ- এই পেজে কিভাবে মানুষ আপনার সাথে যোগাযোগ করবে তার বিস্তারিত বর্ননা করবেন। সাধারনত এই পেজে একটা ইমেইল এড্রেস বা ইমেইল ফর্ম থাকে। স্কাইপি বা ফোন নাম্বার, অফিসের ঠিকানা (যদি থাকে) তাহলে সেগুলো এখানে উল্লেখ করতে পারবেন। মোটকথা, যে এই পেজে এসেছে, সে আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাই আপনাকে কিছু অপশন দিতে হবে যেন পাঠক আপনার সাথে যোগাযোগ করতে পারে।
৩) সার্ভিসেস পেজঃ- প্রথমেই বলেছিলাম যে আপনার ব্লগ আপনার জন্য একটি লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। আপনি যদি সার্ভিস অফার করে থাকেন (যেটা প্রায় আমরা সকল ইন্টারনেট মার্কেটাররাই করে থাকি) তাহলে সেটা এখানে উল্লেখ করুন। আপনার ব্লগ থেকে আপনি অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন।
৪) রিসোর্স পেজঃ- আপনার পছন্দের ব্লগ, সার্ভিস সমূহের লিস্ট এই পেজে দিতে পারেন। এতে করে আপনি পাঠক হারাচ্ছেন না, বরং পাঠক আপনাকে পছন্দ করবে যে আপনার মাধ্যমে সে এত কিছু জানতে পারছে।
ব্লগের লেখাগুলো কিভাবে সাজাবো?
ব্লগের লেখা সাজানোর সবচেয়ে ভাল উপায় হলো ক্যটেগরি। শুরুতে ক্যটেগরি না বানিয়ে, প্রথমে কিছু লেখা পাবলিশ করুন, এরপর তাদেরকে উপযুক্ত ক্যটেগরিতে ভাগ করুন। ব্লগে ট্যগ এর ব্যবস্থাও আছে। তবে মনে রাখবেন যে আপনার ব্লগের যেন খুব কম ক্যটেগরি (যেমন ৪টি) আর ট্যগ থাকে (প্রতি পোস্ট এ মাত্র ৩-৪টি)
প্রায় সময়ই আমি দেখি যে নতুন ব্লগারেরা অনেক ক্যটেগরি তৈরী করে ফেলে পরে আর লেখতে পারে না। তাই আগে লিখুন, তারপরে ক্যটেগরি সেট করুন।
লেখার সাথে সুন্দর ছবি এড করে দিন।
আপনি যদি ভাল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনার তোলা ছবিগুলো এড করে দিন। অন্যের ফটো ব্যবহার করার আগে তাদের অনুমতি নিন এবং ছবির সাথে একটি ক্রেডিট লিংক দিয়ে দিন।
আপনি ক্রিয়েটিভ কমনস এ গিয়ে আপনার ব্লগে ব্যবহার করার জন্য ছবি খুজে নিতে পারেন।
ব্লগের লেখার সাথে সামাঞ্জস্যপুর্ন ছবি দেয়া একজন পেশাদার কন্টেন্ট মার্কেটারের গুন। এতে পাঠক পড়তে আগ্রহ পাবে, ঠিক তেমনি যেমন আমরা ছবি সহ বই পছন্দ করি।
ব্লগের লেখাগুলো এভাবেই ছোট ছোট প্যরাগ্রাফে ভাগ করে দেবেন যাতে করে পড়তে সহজ হয়।
কতখানি লিখব আর কয়বার লিখব?
এটা নির্ভর করে আপনি কি শেয়ার করছেন। ব্লগ কয়েক লাইনেরও হতে পারে আবার ৫০০-১০০০ শব্দেরও হতে পারে। তবে বর্তমানে সবাই লিখছে। তাই সবার থেকে আলাদা হতে হলে আপনাকে প্রচুর পরিমান লিখতে হবে। যত বেশি তথ্য নির্ভর লেখা লিখবেন, তত বেশি আপনার লেখা শেয়ার হবে। বেশি বেশি লেখা যেমন ৫০০-১০০০ শব্দের তথ্য-নির্ভর পোস্ট এখন গুগল খুব পছন্দ করে।
চেষ্টা করুন সপ্তাহে ১টি করে নতুন লেখা পোস্ট করার।
তা যদি সম্ভব না হয় তাহলে মাসে ২ট অথবা অন্তত ১টা লেখা ব্লগে আপডেট করার।
প্রতিটি পোস্ট যেন মানুষ আগেরটার চেয়ে দ্বিগুন আগ্রহ নিয়ে পড়ে, সেটার চেষ্টা করুন।
যদি দেখেন যে সময় হয়ে গেছে, আমার একটা পোস্ট লেখতে হবে, তাহলে লেখার দরকার নেই।
যখন ভেতর থেকে লেখা বের হবে তখনি আপনি ব্লগে লিখুন।
নিয়মিত ব্লগ লেখলে পাঠকেরা নিয়মিত আসবে আর সার্চ ইঞ্জিনে আপনি দ্রুত এগিয়ে যাবেন।
ব্লগ লিখলাম, এখন প্রমোট করব কিভাবে?
ব্লগ লিখে ফেসবুক, টুইটারে প্রমোট করেই বসে থাকবেন না। আরো দূরে যান। বিভিন্ন গ্রুপ আর ফোরাম (যেটা আপনার ব্লগের বিষয়ের সাথে মিলে যায়) সেখানে শেয়ার করুন। অন্যান্য ব্লগে কমেন্ট করুন। আপনার বন্ধুদেরকে ইমেইল করে জানান, তাদেরকে নতুন লেখাটি পড়তে আর তাতে কমেন্ট করতে বলুন।
আপনার লেখায় পাঠককে প্রশ্ন করুন। তাদেরকে কমেন্ট করতে উৎসাহিত করুন।
কেউ কমেন্ট করলে তার রিপ্লাই দিন। ব্লগে সোশাল শেয়ার বাটন দিন, যেন যে কেউ খুব সহজেই এটা শেয়ার করতে পারে।
অন্য ব্লগারদের সাথে (অবশ্যই যারা আপনার ব্লগের বিষয়ের ওপর লেখে) তাদের সাথে বন্ধুত্ব করুন। তাদেরকে আপনার ব্লগের লেখা লিংক করতে অনুরোধ করুন।
রিনস, ওয়াশ এন্ড রিপিট (চালিয়ে যান!)
যা করছেন চালিয়ে যান। ভাল ভাল পোস্ট লেখুন, মানুষকে হেল্প করুন, লেখা শেয়ার করুন, ক্লায়েন্ট আকর্ষন করুন আর টাকা আয় করুন।
এখন আপনার জন্য একটি চ্যলেঞ্জ…
ব্লগ শুরু করেছেন?
আমি একটি লিস্ট তৈরী করিছি যেখানে আমি বাংলাদেশের সব ইন্টারনেট মার্কেটারদের ব্লগ এর কালেকশন করছি।
এই লেখাটির নিচে একটি কমেন্ট করুন আর আপনার ব্লগ এর লিংকটি দিন।
আমাকে আরো জানান কেন আপনি আপনার ব্লগটি লিখছেন? আপনার কাংকিত পাঠক কারা?
এই লেখাটি সোশাল মিডিয়া/ইমেইল যেকোন ভাবে আপনার কোন বন্ধুর কাছে শেয়ার করুন আর তাকেও ব্লগ লিখতে উৎসাহিত করুন।
আবার কথা হবে!
তমাল আনোয়ার
The post ব্লগ শুরু করে দিন! appeared first on ব্লগকরি.