প্রথম আলো
হাম ছড়ানো শুরু হওয়ার প্রায় সাত মাস পর বাদ পড়া শিশুদের টিকা দিতে আবার বিশেষ ক্যাম্পেইন শুরু করছে সরকার। টিকা দেওয়া হবে ৩৪ লাখ শিশুকে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণের এলাকা শনাক্ত করে সব ঝুঁকিপূর্ণ শিশুকে সুরক্ষা দেওয়া এবং রোগী থেকে সংক্রমণ ঠেকানোর উদ্যোগ ছাড়া হাম নিয়ন্ত্রণ কঠিন হবে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আজ শনিবার রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম–রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬–এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সঙ্গে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এই ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এই শিশুরা ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম–রুবেলার টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল। উল্লেখ্য, হামের টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল করেছিল স্বাস্থ্য বিভাগ।
মুশতাক হোসেন, জনস্বাস্থ্যবিদ এখন উচিত ‘হটস্পট’ শনাক্ত করা। সেসব স্পটের কোনো শিশু যেন বাদ না পড়ে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো জরুরি।
মার্চ মাসের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সাত মাস পরেও হাম নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের গতকাল শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১ হাজার ২০১ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।
সাত মাসের হিসাবে দেখা যাচ্ছে, এ বছর হামে ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হামে ১০১ জন মারা গেছে। এই সময় সারা দেশে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে। এই সময় নিশ্চিত হাম শনাক্ত হয় ২১ হাজার ১৫ জনের। গতকাল সারা দেশে পাঁচ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধান উপায় টিকা। আমরা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে চাই। ইপিআইয়ের মাধ্যমে নিয়মিত টিকাদান চলবে, পাশাপাশি ক্যাম্পেইনও চলবে।’
এই ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এই শিশুরা ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম–রুবেলার টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল। উল্লেখ্য, হামের টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল করেছিল স্বাস্থ্য বিভাগ।
কোথায় ঘাটতি
হামে আক্রান্ত সাত বছরের শিশু কাফিয়া আক্তারকে কোলে করে মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে নিয়ে আসছেন তার বাবা। ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার আশায় তাঁকে এখানে আনা হয়।
পূর্ণ প্রস্তুতি ছাড়াই স্বাস্থ্য বিভাগ ৫ এপ্রিল হাম–রুবেলার জাতীয় ক্যাম্পেইন শুরু করে। প্রথমে ১৮টি জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায়; ১২ এপ্রিল থেকে চারটি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল) এবং ২০ এপ্রিল সারা দেশে। তখন ওই বয়সী ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে হাম–রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়। পরে হিসাব করে দেখা গেছে, ওই বয়সী শিশুর সংখ্যা আরও ৪৪ লাখ বেশি।
‘হাম-ডেঙ্গু দুটোতেই আক্রান্ত, ডাক্তার দেখে বলছে পজিশন খারাপ’
ওই ক্যাম্পেইন শেষ হয় ২০ মে। ওই সময় টিকাদানের হিসাবে দেখা যায়, কোনো কোনো এলাকায় ১০০ শতাংশের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। কারণ জানতে চাইলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছিলেন, কোনো কোনো এলাকায় ৫৯ মাসের বেশি বয়সী শিশুরা টিকা নিয়েছে, তাই হিসাব বেশি দেখা গেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ জরিপ করে বিভিন্ন শহরে ও গ্রামে টিকা না পাওয়া অনেক শিশুর সন্ধান পায়। ক্যাম্পেইনের পরেও বাদ পড়া শিশুদের টিকা দেওয়া চলতে থাকে। গতকাল পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৫৩০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
গতকাল ইপিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতিটি উপজেলা থেকে শিশুদের হিসাব নেওয়া হয়েছে। তার ভিত্তিতেই টিকা কার্যক্রম চলবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসমীম প্রথম আলোকে বলেন, কিছু ভুল ছিল। শিশুর সংখ্যা নির্ধারণে ভুল থাকতে পারে। আবার মাঠপর্যায়ে টিকা দেওয়ার সময় কিছু ত্রুটি থাকতে পারে। আশা করা যায় এবার সেই ভুলত্রুটি থাকবে না।
গতকাল ইপিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতিটি উপজেলা থেকে শিশুদের হিসাব নেওয়া হয়েছে। তার ভিত্তিতেই টিকা কার্যক্রম চলবে।
একাধিক গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়ার বয়সই হয়নি অর্থাৎ ছয় মাস বয়সের কম—এমন শিশুদেরও হাম হয়েছে। আবার ৫৯ মাস বয়সের বেশি অনেক মানুষের হাম হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ছয় মাসের কম বয়সীদের টিকা দিয়ে লাভ নেই। অন্যদিকে ৫৯ মাসের বেশি বয়সীদের টিকা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। কিন্তু এই বয়সীরা হামে আক্রান্ত হচ্ছে, হাম ছড়াচ্ছে।
হামে আক্রান্ত শিশুদের ৬৫% অপুষ্টির শিকার
জনস্বাস্থ্যবিদেরা প্রাদুর্ভাবের প্রায় শুরু থেকে সচেতনতা বৃদ্ধি, রোগীদের আইসোলেশনে রাখা, দরিদ্র রোগীদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা—এ ধরনের পরামর্শ দিয়ে আসছেন। কেউ কেউ ৬ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়ার পরামর্শও দিয়েছেন। কিন্তু সেসব পরামর্শকে স্বাস্থ্য বিভাগ গুরুত্ব দেয়নি।
বিজ্ঞানীরা বলছেন, ছয় মাসের কম বয়সীদের টিকা দিয়ে লাভ নেই। অন্যদিকে ৫৯ মাসের বেশি বয়সীদের টিকা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। কিন্তু এই বয়সীরা হামে আক্রান্ত হচ্ছে, হাম ছড়াচ্ছে।
হামে আক্রান্ত হয়ে রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। আগারগাঁও, ১২ আগস্ট
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘দরিদ্র পরিবারে কারও হাম হলে তাকে আইসোলেশনে নেওয়া কঠিন। কারণ, ঘর ছোট, এক ঘরেই একাধিক মানুষকে থাকতে হয়। তবে আমরা আশা করছি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ সব শিশুকে টিকার আওতায় আনলে হাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।’
জনস্বাস্থ্যবিদেরা বলেন, হাম নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হতে হবে হাম পরিস্থিতি প্রাদুর্ভাবের পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। প্রাদুর্ভাবের আগের বছর হামে কোনো মৃত্যু ছিল না, এক বছরে আক্রান্ত ছিল মাত্র ১৩২ জন। অনেকে মনে করছেন, বাংলাদেশের জন্য ওই পরিস্থিতিতে ফিরে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে।
হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র থেকেও ছড়াচ্ছে হাম
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, এপ্রিলে ক্যাম্পেইন শুরু হওয়ার পর একটি পর্যায়ে সংক্রমণ কমে এসেছিল। এরপর আবার বেড়েছে। এখন উচিত ‘হটস্পট’ শনাক্ত করা। সেসব স্পটের কোনো শিশু যেন বাদ না পড়ে। আর ৬ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা দরকার। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস দরিদ্র পরিবারে কারও হাম হলে তাকে আইসোলেশনে নেওয়া কঠিন। কারণ, ঘর ছোট, এক ঘরেই একাধিক মানুষকে থাকতে হয়। তবে আমরা আশা করছি, সবচেয়ে ঝুঁকিপূর্ণ সব শিশুকে টিকার আওতায় আনলে হাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
শিরোপা যাবে, নাকি অবনমন—সিটির সামনে কী শাস্তি
দ্য অ্যাথলেটিক বড় এক ‘ব্রেকিং’ই দিয়েছে গতকাল। প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের ১১৪টিতে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। দুই বছর আগে এ সব অভিযোগের ওপর যখন শুনানি শুরু হয়, বিবিসি শিরোনাম করেছিল খেলাধুলায় ‘শতাব্দীর আলোচিত বিচার’ বলে। দ্য অ্যাথলেটিকের সেই বিবিসিও নিজস্ব সূত্রের বরাতে রায়ের খবরটি নিশ্চিত করে।
তবে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করা হলেও এখনো শাস্তির সিদ্ধান্ত হয়নি। স্বাধীন কমিশনকে এখন ঠিক করতে হবে, আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে সিটিকে কী শাস্তি দেওয়া হবে।
সিটি অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে শাস্তি চূড়ান্ত হতে আরও সময় লাগতে পারে। কিন্তু প্রশ্ন উঠেছে, সবচেয়ে গুরুতর শাস্তিগুলোর কোনটি পেতে পারে ক্লাবটি? আর এত দিনে জেতা শিরোপাগুলোর কী হবে?
কী কী অভিযোগ ছিল সিটির বিরুদ্ধে
সিটির বিরুদ্ধে আনীত ১১৫টি অভিযোগকে পাঁচটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে।
১. ৫৪টি অভিযোগ: ২০০৯–১০ থেকে ২০১৭–১৮ মৌসুমের মধ্যে সঠিক আর্থিক তথ্য দিতে ব্যর্থ হওয়া।
২. ১৪টি অভিযোগ: ২০০৯–১০ থেকে ২০১৭–১৮ মৌসুম পর্যন্ত খেলোয়াড় ও কোচদের পারিশ্রমিকসংক্রান্ত সঠিক তথ্য দিতে ব্যর্থ হওয়া।
৩. ৫টি অভিযোগ: ২০১৩–১৪ থেকে ২০১৭–১৮ মৌসুম পর্যন্ত উয়েফার বিভিন্ন নিয়ম, যার মধ্যে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) অন্তর্ভুক্ত, মেনে চলতে ব্যর্থ হওয়া।
৪. ৭টি অভিযোগ: ২০১৫–১৬ থেকে ২০১৭–১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের পিএসআর (প্রফিট অ্যান্ড সাসটেইনিবিলিটি সংক্রান্ত) নিয়ম ভঙ্গ করা।
৫. ৩৫টি অভিযোগ: ডিসেম্বর ২০১৮ থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া।
ইতিহাদের আকাশে মেঘের ঘনঘটা
অভিযুক্ত সময়ে সিটি কি জিতেছে
সিটির বিরুদ্ধে ওঠা বেশির ভাগ অভিযোগের সময়কাল ২০০৯–১০ থেকে ২০১৭–১৮ মৌসুম পর্যন্ত। এ সময়ে ক্লাবটি জিতেছে তিনটি প্রিমিয়ার লিগ, তিনটি লিগ কাপ ও দুটি এফএ কাপ। অর্থাৎ অভিযোগের সময়কালে সিটির শোকেসে উঠেছে মোট আটটি বড় ঘরোয়া ট্রফি।
২০১১–১২ মৌসুমে প্রথমবার প্রিমিয়ার লিগ জেতে সিটি। পরেরবার শিরোপা আসে ২০১৩–১৪ মৌসুমে। এরপর পেপ গার্দিওলার অধীন ২০১৭–১৮ মৌসুমে আবার লিগ জেতে তারা; আর লিগ কাপগুলো ২০১৩–১৪, ২০১৫–১৬ ও ২০১৭–১৮ এবং এফএ কাপ ২০১০–১১ ও ২০১৭–১৮ মৌসুমে।
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি
শিরোপা কি কেড়ে নেওয়া হবে?
অভিযোগ প্রমাণিত হওয়ায় এসব শিরোপা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে না। তবে সম্ভাব্য শাস্তির মধ্যে অতীতের অর্জন থেকে শিরোপা বা অন্য ট্রফি কেড়ে নেওয়ার বিষয়টিও রয়েছে। তবে স্বাধীন কমিশনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হবে। কারণ, শাস্তি ঘোষণার সময়ই জানা যাবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
পয়েন্ট কাটা হতে পারে
সিটির জন্য সবচেয়ে আলোচিত শাস্তিগুলোর একটি হতে পারে পয়েন্ট কাটা। সেটি বর্তমান মৌসুমে কিংবা ভবিষ্যৎ কোনো মৌসুমে কার্যকর হতে পারে। কত পয়েন্ট কাটা হবে এবং কখন কাটা হবে, তা নির্ধারণ করবে কমিশন।
অতীতে আর্থিক নিয়ম ভঙ্গের ঘটনায় এভারটন ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট কাটা হয়েছিল। তবে সিটির বিরুদ্ধে অভিযোগের পরিমাণ ও ধরন অনেক বড় হওয়ায় ওই ঘটনাগুলো থেকে সিটির শাস্তি কতটা হতে পারে, তা সরাসরি বোঝার সুযোগ নেই।
প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারও সম্ভব
সবচেয়ে কঠোর শাস্তি হতে পারে প্রিমিয়ার লিগ থেকে অবনমন। সে ক্ষেত্রে সিটিকে শীর্ষ লিগের সদস্যপদ হারিয়ে নিচের বিভাগে (চ্যাম্পিয়নশিপ) যেতে হবে। অর্থাৎ অবনমন ঘটতে পারে পয়েন্ট কেটে নয়, সরাসরি বহিষ্কারের মাধ্যমেও।
তবে এটি এখনো সম্ভাব্য শাস্তির তালিকার একটি মাত্র বিকল্প।
ম্যানচেস্টার সিটির হোম ভেন্যু ইতিহাদ স্টেডিয়াম
জরিমানা বা অন্য শাস্তি
সিটির ওপর বড় অঙ্কের জরিমানাও আরোপ করা হতে পারে। এ ছাড়া খেলোয়াড়দের নিবন্ধন বা দলবদলের ওপর নিষেধাজ্ঞা, নির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়ার লিগের ম্যাচে অংশ নেওয়া স্থগিত করাসহ কিছু শাস্তির সুযোগ রয়েছে।
প্রভাব পড়তে পারে অন্য ক্লাবেও
সিটির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর শুধু ক্লাবটির নিজেদের অর্জন নিয়েই প্রশ্ন উঠবে না, ওই সময়ের প্রতিযোগিতাগুলোর অন্য ক্লাবগুলোর ওপরও এর প্রভাব পড়তে পারে।
সিটির বিরুদ্ধে এমন শাস্তি হলে কোনো ক্লাব যদি দাবি করে যে তাদের লিগ অবস্থান, পুরস্কারের অর্থ বা ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা পাওয়ার সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দাবিও আলাদাভাবে বিবেচিত হতে পারে। এ ধরনের দাবির জন্যও পৃথক প্রক্রিয়া প্রয়োজন হবে।
তবে এখন পর্যন্ত এসবের কিছুই চূড়ান্ত নয়। ১১৪ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর পরবর্তী ধাপ শাস্তি নির্ধারণ। এরপর সিটির আপিলের সুযোগও থাকবে। তাই সিটির কোনো শিরোপা বাতিল হবে কি না, কিংবা ক্লাবটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হবে কি না, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে কতটা সময়, তা আপাতত অজানা।
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ‘১১৫’ অভিযোগ: কেন থমকে আছে প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত বিচার
ক্যামেরায় ধরা পড়ল কোয়ান্টাম জগতের রহস্য
কোয়ান্টাম জগতের কথা উঠলেই একটি অদ্ভুত প্রশ্ন সামনে আসে। দুটি কণা যদি অনেক দূরে চলে যায়, তবু কি তারা একে অপরের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে? একটি কণার ধর্ম মাপলে কি অন্য কণাটির ধর্মের সঙ্গে তার সম্পর্ক পাওয়া সম্ভব?
পদার্থবিদ্যার ভাষায় এই অদ্ভুত ঘটনাকে বলা হয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট বা কোয়ান্টাম জট। দুটি কণা কোয়ান্টামগতভাবে জড়িয়ে পড়লে তাদের ধর্মের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয় যে তাদের মধ্যে অনেক দূরত্ব থাকলেও একটির সঙ্গে অন্যটির সম্পর্ক খুঁজে পাওয়া যায়। আলবার্ট আইনস্টাইন এই ঘটনাকে বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিসট্যান্স। বাংলা করলে বাক্যটা অনেকটা এমন দাঁড়া— দূর থেকে ভুতুড়ে কাণ্ড।
আলবার্ট আইনস্টাইন
আইনস্টাইনের কাছে বিষয়টি বেশ অস্বস্তিকর ছিল। কারণ, প্রচলিত পদার্থবিদ্যার ধারণার সঙ্গে এটি সহজে মেলে না। তিনি মনে করতেন, কণাগুলোর আচরণের পেছনে হয়তো এমন কোনো অজানা তথ্য আছে, যা আমরা এখনো জানি না। এই অজানা তথ্যকে বলা হয় হিডেন ভেরিয়েবল বা গোপন চলক। অর্থাৎ আইনস্টাইনের ধারণা ছিল, কণাগুলো হয়তো আগে থেকেই নিজেদের আচরণ ঠিক করে রাখে, শুধু আমরা তা জানি না।
কোয়ান্টাম জগতের ভৌতিক রহস্য
দুটি কণা কোয়ান্টামগতভাবে জড়িয়ে পড়লে তাদের ধর্মের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয় যে তাদের মধ্যে অনেক দূরত্ব থাকলেও একটির সঙ্গে অন্যটির সম্পর্ক খুঁজে পাওয়া যায়।
কিন্তু এই দুই ধারণার মধ্যে কোনটি ঠিক, তা পরীক্ষা করা সহজ ছিল না। ১৯৬০-এর দশকে পদার্থবিদ স্যার জন বেল এ সমস্যার একটি সমাধান দেন। তিনি এমন একটি পরীক্ষার প্রস্তাব করেন, যার মাধ্যমে বোঝা সম্ভব যে কণাগুলোর আচরণের পেছনে সত্যিই কোনো গোপন চলক আছে কি না। এই পরীক্ষার সঙ্গে জড়িয়ে আছে একটি নির্দিষ্ট সীমা, যাকে বলা হয় বেলের অসমতা।
কোয়ান্টাম কণার আচরণ যদি বেলের অসমতার নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তাহলে গোপন চলকের ধারণা দিয়ে সেই আচরণ ব্যাখ্যা করা যায় না। বিভিন্ন পরীক্ষায় বিজ্ঞানীরা আগেই বেলের অসমতা লঙ্ঘনের প্রমাণ পেয়েছিলেন। কিন্তু এবার বিজ্ঞানীরা আরও একধাপ এগিয়ে গিয়ে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের সেই প্রভাব ক্যামেরায় ধারণ করেছেন।
বিটা-বেরিয়াম বোরেট ক্রিস্টালের ছবি
২০১৯ সালে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিশেষ একটি ক্যামেরা ব্যবহার করে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের প্রথম ছবি তোলেন। তাঁদের পরীক্ষায় বেলের অসমতা লঙ্ঘনের প্রমাণও পাওয়া যায়। ছবিটি তোলার জন্য গবেষকেরা প্রথমে অতিবেগুনি রশ্মির একটি লেজার বিটা-বেরিয়াম বোরেট নামের একটি বিশেষ ক্রিস্টালের ওপর ফেলেন। এতে কিছু ফোটন বা আলোককণা ভেঙে দুটি ফোটনে পরিণত হয়। শক্তি ও ভরবেগ সংরক্ষণের নিয়ম অনুযায়ী, তৈরি হওয়া এই দুই ফোটন পরস্পরের সঙ্গে কোয়ান্টামগতভাবে জড়িয়ে পড়ে বা এন্ট্যাঙ্গেলড হয়ে যায়।
কোয়ান্টাম কণাদের পথ পাড়ি দিতে কি সময় লাগে না
২০১৯ সালে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিশেষ একটি ক্যামেরা ব্যবহার করে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের প্রথম ছবি তোলেন।
এরপর গবেষকেরা এই ফোটন দুটির আচরণ পর্যবেক্ষণ করেন। দেখা যায়, তাদের মধ্যে এমন একটি সম্পর্ক রয়েছে, যা কোনো গোপন চলক থাকলে যতটা হওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ ফোটন দুটির আচরণ বেলের অসমতার সীমা অতিক্রম করে। এভাবেই পরীক্ষাটি কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের অদ্ভুত বৈশিষ্ট্যের আরও একটি শক্ত প্রমাণ দেয়।
তবে ছবিটি তোলা হয়েছে একটু অন্যভাবে। গবেষকেরা এমন একটি বিশেষ ক্যামেরা ব্যবহার করেন, যা একেকটি ফোটন আলাদাভাবে শনাক্ত করতে পারে। ক্যামেরাটি তখনই ছবি তুলেছে, যখন একটি ফোটনের সঙ্গে এন্ট্যাঙ্গেলড সঙ্গী ফোটনটিও শনাক্ত হয়েছে। ফলে ছবিতে ধরা পড়ে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের প্রভাব।
বিজ্ঞানী মাইলস প্যাজেট
এই গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী মাইলস প্যাজেটের মতে, এটি কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। কোয়ান্টাম কম্পিউটিং ও কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মতো প্রযুক্তিতে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট এবং বেলের অসমতা এরই মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ক্যামেরা ব্যবহার করে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের প্রভাব নিশ্চিত করার ঘটনা এটাই প্রথম।
কোয়ান্টাম জগতের অনেক ঘটনাই আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে মেলে না। দুটি কণার মধ্যে এমন অদ্ভুত সম্পর্ক তারই একটি উদাহরণ। এত দিন এই সম্পর্কের কথা বিজ্ঞানীরা হিসাব-নিকাশ ও পরীক্ষার ফলাফল দিয়ে বুঝেছেন। এবার সেই অদ্ভুত সম্পর্কের প্রভাব ছবিতেও ধরা পড়ল।
লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সূত্র: স্পেস ডটকম
কোয়ান্টাম বলবিদ্যায় সবকিছুই কি অনিশ্চিত
সেরা হয়ে ১২ কোটি টাকা পেলেন, ১৬ বছর বয়সী কে এই নেনে
মাত্র ১৬ বছর বয়সেই ইতিহাস গড়লেন থাইল্যান্ডের রকশিল্পী নেনে রয়্যাল। ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এর ২১তম মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রতিযোগিতাটির ইতিহাসে তিনিই প্রথম থাই বিজয়ী।
নেনে রয়্যালের আসল নাম রাট্টিকান আমলোয়। ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তিনি পরিবেশন করেন মার্কিন রক ব্যান্ড দ্য হোয়াইট স্ট্রাইপসের জনপ্রিয় গান ‘সেভেন নেশন আর্মি’। তাঁর রক ও মেটাল পরিবেশনা পেছনে ফেলেছে ৯ প্রতিযোগীকে।
প্রতিযোগিতার শুরু থেকেই দর্শকদের অন্যতম প্রিয় হয়ে উঠেছিলেন নেনে। অডিশনে দ্য ক্র্যানবেরিজের ‘জম্বি’ গানটি ভারী রক ধাঁচে পরিবেশন করে বিচারকদের চমকে দেন তিনি। সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিবিসির তথ্য অনুযায়ী, ভিডিওটি এখন পর্যন্ত দুই কোটির বেশিবার দেখা হয়েছে।
ফাইনালের ফল ঘোষণার আগে আরও একটি বড় মঞ্চে ওঠার সুযোগ পান নেনে। জনপ্রিয় মার্কিন ব্যান্ড লিনকিন পার্কের সঙ্গে মঞ্চে তিনি পরিবেশন করেন ২০২৪ সালের গান ‘দ্য এম্পটিনেস মেশিন’।
ফল ঘোষণার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি নেনে। বিজয়ীর নাম ঘোষণার পর মঞ্চে হাঁটু গেড়ে বসে কাঁদতে দেখা যায় তাঁকে। এই জয়ের সঙ্গে তিনি পেয়েছেন ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩২ লাখ টাকা) পুরস্কার। বিজয়ী হওয়ার পর নেনে বলেন, ‘এ মুহূর্তে আমি খুব আনন্দিত এবং আবেগাপ্লুত।’ যাঁরা তাঁকে সমর্থন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।
নেনের এই জয় থাইল্যান্ডেও ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। দেশটির অনেক দর্শক সরাসরি অনুষ্ঠান দেখতে না পারায় ইউটিউবের সরাসরি সম্প্রচারের ওপর নির্ভর করেছিলেন। ফল ঘোষণার সময় সেই সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে গেলে দর্শকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। পরে নেনের জয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস।
একজন দর্শক ফেসবুকে লেখেন, ‘ইতিহাস তৈরি হলো!’ আরেকজন লেখেন, ‘বিশ্বকে লিখে রাখতে দিন, এই থাই মেয়েটি অসাধারণ প্রতিভাবান।’
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলও নেনে রয়্যালকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নেনের এই জয় থাইল্যান্ডের জন্য সম্মান বয়ে এনেছে। দেশটির সরকারি জনসংযোগ বিভাগও নেনের সাফল্যকে বিশেষভাবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, বিশ্বের অন্যতম বড় মঞ্চে নিজের থাই পরিচয় আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন নেনে।
নেনে রয়্যাল। ছবি : ইনস্টাগাম থেকে
ফুকেটের এক কিশোরীর গিটার হাতে বড় স্বপ্ন দেখার গল্পটি দেখিয়ে দিয়েছে, প্রতিভা, পরিশ্রম ও দৃঢ়তা যেকোনো জায়গা থেকেই আসতে পারে।
ছোটবেলা থেকেই গিটারের প্রতি নেনের ঝোঁক। মাত্র সাত বছর বয়সে তিনি গিটার বাজানো শেখা শুরু করেন। ভবিষ্যতে বিশ্বজুড়ে ঘুরে ঘুরে সংগীত পরিবেশন করার স্বপ্ন ছিল তাঁর।
থাইল্যান্ডের পর্যটননগরী ফুকেটে বেড়ে ওঠা নেনে স্থানীয় নাকা উইকেন্ড মার্কেটে নিয়মিত পথসংগীত পরিবেশন করতেন। ফলে শহরটির অনেকের কাছেই তিনি আগে থেকেই পরিচিত মুখ।
ফুকেটের ৪৩ বছর বয়সী ট্যুর গাইড পিয়ারাত না সংখলা বিবিসিকে বলেন, ছোটবেলা থেকেই নেনেকে গান করতে দেখেছেন তিনি। নেনের সাফল্যে তাঁর ভীষণ আনন্দ হচ্ছে বলেও জানান তিনি।
আবির্ভাবেই বিশ্বজুড়ে হইচই পড়ে যায়, কে এই রিচার
নেনের বিজয়ের পর নাকা মার্কেট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বের অন্যতম বড় মঞ্চে নেনেকে আলো ছড়াতে দেখে তারা গর্বিত। তাঁর প্রতিভা, সাহস ও স্বপ্নের প্রতি নিষ্ঠা অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে।
ফুকেটের কাজনকিয়েট আন্তর্জাতিক স্কুলেও নেনের জয় উদ্‌যাপন করা হয়েছে। স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকেরা একসঙ্গে বসে তাঁর ফাইনাল পারফরম্যান্স দেখেছেন। নেনের নাম ধরে উচ্ছ্বাস প্রকাশ করার সেই মুহূর্তের ভিডিওও প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ।
বিবিসি অবলম্বনে
আক্কেল দাঁত তোলার পর বেড়ে যায় খাবারের স্বাদ বলছে গবেষনা
আক্কেল দাঁত তোলা কিছু মানুষের ক্ষেত্রে সময়ের সঙ্গে স্বাদ শনাক্ত করার ক্ষমতায় সামান্য উন্নতি দেখা যেতে পারে
খাবারের স্বাদ শুধু জিহ্বায় অনুভূত হয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের স্মৃতি, অভ্যাস আর শরীরের নানা সূক্ষ্ম প্রতিক্রিয়া। পছন্দের খাবার মুখে তুলে কখনো মনে হয়, আজ স্বাদটা যেন একটু বেশি স্পষ্ট। আবার কখনো পরিচিত কোনো খাবারেই আগের মতো স্বাদ খুঁজে পাওয়া যায় না। এমন পরিবর্তনের পেছনে বয়স, মুখের স্বাস্থ্য কিংবা স্বাদের প্রতি সংবেদনশীলতার মতো নানা কারণ থাকতে পারে।
এর মধ্যে আক্কেল দাঁত বা থার্ড মোলার নিয়েও রয়েছে একটি কৌতূহলোদ্দীপক বৈজ্ঞানিক তথ্য। দাঁতটি তোলার পর স্বাদ গ্রহণের ক্ষমতা দীর্ঘমেয়াদে কিছুটা পরিবর্তিত হতে পারে কি না, তা নিয়ে গবেষণা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় দুই দশকের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, আক্কেল দাঁত তোলা কিছু মানুষের ক্ষেত্রে সময়ের সঙ্গে স্বাদ শনাক্ত করার ক্ষমতায় সামান্য উন্নতি দেখা যেতে পারে।
তাহলে মুখের একেবারে পেছনে থাকা এই দাঁতের সঙ্গে জিহ্বার স্বাদের সম্পর্ক কোথায়? আর দাঁত তোলার পর সত্যিই কি খাবারের স্বাদ আরও ভালোভাবে অনুভব করা সম্ভব?
২০ বছরের গবেষণায় কী জানা গেল?
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় দুই দশক ধরে ১ হাজার ২৫৫ জনের স্বাদ শনাক্ত করার ক্ষমতার তথ্য বিশ্লেষণ করেন। তাঁদের মধ্যে ৮৯১ জনের আক্কেল দাঁত তোলা হয়েছিল, আর ৩৬৪ জনের দাঁত তোলা হয়নি। গবেষণার সময় অংশগ্রহণকারীদের মিষ্টি, নোনতা, টক ও তেতো—এই চার ধরনের স্বাদ বিভিন্ন মাত্রার দ্রবণের মাধ্যমে শনাক্ত করতে দেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, যাঁদের আক্কেল দাঁত তোলা হয়েছিল, তাঁদের স্বাদ শনাক্ত করার গড় স্কোর অন্যদের তুলনায় কিছুটা বেশি ছিল। এই উন্নতি ছিল গড়ে ৩ থেকে ১০ শতাংশের মধ্যে।
তাহলে কি আক্কেল দাঁত স্বাদ কমিয়ে রাখে?
শুনতে এমন মনে হলেও গবেষকেরা এমন দাবি করেননি। তাঁদের মতে, আক্কেল দাঁত সরাসরি স্বাদ রিসেপ্টরকে আটকে রাখে এমন প্রমাণ পাওয়া যায়নি। বরং জিহ্বায় স্বাদের সংকেত বহনকারী কিছু স্নায়ুর কার্যক্রমে দীর্ঘমেয়াদে সূক্ষ্ম পরিবর্তন ঘটতে পারে, যা স্বাদ শনাক্ত করার ক্ষমতায় সামান্য পার্থক্য তৈরি করতে পারে। তবে এটি এখনো একটি সম্ভাব্য ব্যাখ্যা, চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
তাহলে দাঁত তোলার পর কারও স্বাদ কমে যায় কেন?
এটিও চিকিৎসাবিজ্ঞানে পরিচিত একটি বিষয়। বিশেষ করে নিচের চোয়ালের আক্কেল দাঁত তোলার সময় জিহ্বার পাশ দিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ স্নায়ু সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। এর ফলে কিছু মানুষের জিহ্বায় ঝিনঝিন অনুভূতি, অসাড়তা বা স্বাদে সাময়িক পরিবর্তন দেখা দেয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে এই সমস্যা স্বাভাবিক হয়ে যায়।
এই গবেষণা নিয়ে এত আলোচনা কেন?
অনেক দিন ধরেই ধারণা ছিল, আক্কেল দাঁত তোলার সঙ্গে স্বাদের পরিবর্তন হলে সেটি মূলত সাময়িক স্নায়বিক প্রভাবের ফল। কিন্তু এই গবেষণাটি দেখিয়েছে, দীর্ঘমেয়াদে কিছু মানুষের ক্ষেত্রে স্বাদ শনাক্ত করার ক্ষমতায় সামান্য ইতিবাচক পরিবর্তনও দেখা যেতে পারে। তবে এটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা হওয়ায়, আক্কেল দাঁত তোলাই যে এই পরিবর্তনের একমাত্র কারণ, এমন সিদ্ধান্ত দেওয়া যায় না।
শুধু স্বাদ বাড়ানোর জন্য কি আক্কেল দাঁত তোলা উচিত?
চিকিৎসকদের মতে, এর উত্তর হলো না। আক্কেল দাঁত তোলার সিদ্ধান্ত সাধারণত নেওয়া হয় যখন—দাঁত বেকায়দায় মাড়িতে আঁটকে থাকে, বারবার সংক্রমণ হলে,পাশের দাঁতের ক্ষতি করে,ব্যথা বা সিস্ট হওয়ার ঝুঁকি থাকলে, দাঁতের সারিবিন্যাস বা অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয়, বর্তমান বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে শুধু স্বাদ আরও ভালোভাবে পাওয়ার আশায় আক্কেল দাঁত তোলার পরামর্শ দেওয়া হয় না।
আপনার অভিজ্ঞতা কী বলছে?
আক্কেল দাঁত তোলার পর কি কোনো খাবারের স্বাদ আগের চেয়ে বেশি স্পষ্ট মনে হয়েছে? নাকি কয়েক দিনের জন্য জিহ্বায় ঝিনঝিন ভাব বা অসাড়তা অনুভব করেছেন? মিষ্টি, টক, নোনতা কিংবা ঝালের মধ্যে কোন স্বাদে সবচেয়ে বেশি পরিবর্তন টের পেয়েছেন? মানুষের অভিজ্ঞতা একেক রকম, আর বিজ্ঞানও এখনো এই প্রশ্নের সব উত্তর খুঁজে পায়নি। তবে একটি বিষয় স্পষ্ট মুখের একেবারে পেছনের ছোট্ট এই দাঁতটি আমাদের স্বাদ অনুভবের বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে।
ছবি: পেকজেলসডটকম
আজ টিভিতে যা দেখবেন (২৬ সেপ্টেম্বর ২০২৬)
উয়েফা নেশনস লিগে আজ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আজ খেলা আছে সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়ারও।
এশিয়ান গেমস: ক্রিকেট
জাপান-নেপাল
সকাল ৬টা, সনি স্পোর্টস ১
মালয়েশিয়া-ওমান
বেলা ১১টা, সনি স্পোর্টস ১
এশিয়ান গেমস
বিভিন্ন খেলা
সকাল ৬টা, সনি স্পোর্টস ২ ও ৫
ফিফা আসিয়ান কাপ
পাকিস্তান-থাইল্যান্ড
বেলা ৩টা, টি স্পোর্টস
ভিয়েতনাম-ফিলিপাইন
সন্ধ্যা ৬-৩০ মি., টি স্পোর্টস
উয়েফা নেশনস লিগ
স্লোভেনিয়া-স্কটল্যান্ড
সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস ১
বুলগেরিয়া-লুক্সেমবুর্গ
রাত ১০টা, সনি স্পোর্টস ২
আইসল্যান্ড-এস্তোনিয়া
রাত ১০টা, সনি স্পোর্টস ৫
চেক প্রজাতন্ত্র-ক্রোয়েশিয়া
রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১
ইংল্যান্ড-স্পেন
রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২
উত্তর মেসিডোনিয়া-সুইজারল্যান্ড
রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫
পিকলবল খেলে ১৩ বছরের কিশোরীর বিশ্বভ্রমণ
ভিয়েতনামে পৌঁছানোর পর এলসি হেন্ডারশট ভেবেছিল কঠিন কাজটা বুঝি এবার শেষ হলো। সে আর তার বাবা ইউটা থেকে গাড়ি চালিয়ে প্রথমে লাস ভেগাসে যান। সেখান থেকে বিমানে সান ফ্রান্সিসকো পৌঁছান। কিন্তু মাঝের পরের ফ্লাইটটি মিস করায় তাদের সেখানে এক রাত থাকতে হয়। এরপর প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে দীর্ঘ ১১ ঘণ্টার বিমানে তাঁরা জাপানে পৌঁছান। সেখান থেকে আবার পাঁচ ঘণ্টার বিমানযাত্রায় শেষে তাঁরা ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসেন।
১৩ বছরের এলসি খেলার জন্য এত দূরের ভ্রমণ আগেও করেছে। কিন্তু এবার তাকে যেতে হয়েছে ভ্রমণ ভিসার কঠিন সব নিয়মকানুনের মধ্য দিয়ে। ভিয়েতনামের নোই বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তার বাবা কেড ভিসার আবেদন করেন। মেয়ে যখন পিকলবল খেলার জন্য সারা পৃথিবী ঘুরে বেড়ায়, তখন বাবাকে একসঙ্গে ম্যানেজার, এজেন্ট, ট্রাভেল প্ল্যানার ও অভিভাবকের দায়িত্ব সামলাতে হয়। তাই কেড আগে থেকেই এ বিষয়ে খোঁজখবর নিয়ে রেখেছিলেন।
কিন্তু তাঁর সেই প্রস্তুতি হয়ে গেল এলোমেলো। ভিয়েতনামে পর্যটকেরা তখন আর ওই নিয়মে ভিসা পাচ্ছিলেন না। ফলে তাঁদের আবার জাপানে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। মনে হচ্ছিল, টুর্নামেন্টে খেলতে এলসি পৃথিবীর অর্ধেক পথ পার করে এসেছেন। শেষ পর্যন্ত সেটাই হয়তো খেলতে পারবেন না।
যুক্তরাষ্ট্রে বিরল দুই মাথার কচ্ছপের খোঁজ মিলেছে
ইউটার ম্যাপলটন শহরের বাড়িতে এলসির মা মেগান বসে ছিলেন। পরিবারের খেলার সুবিধার্থে সেখানে তাঁরা দুটি পিকলবল কোর্ট তৈরি করেছিলেন। সেখান থেকে মা মেগানকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। তিনি ভাবছিলেন, মাঝেমধ্যে সবকিছু এত কঠিন হয়ে যায় কেন?
চাইলে এলসি এই ঝামেলা ছেড়ে সুন্দরভাবে ম্যাপলটনের বাড়িতে ফিরে আসতে পারত। ৭ থেকে ১৭ বছর বয়সী তার চার ভাই–বোনের সঙ্গে ছুটি কাটাতে পারত। কিন্তু যার ভেতরের প্রতিভা এত অসাধারণ, তাকে কি আর চারদেয়ালের মধ্যে আটকে রাখা যায়?
১২ বছর বয়সে ১৬-অনূর্ধ্ব জুনিয়র টুর্নামেন্ট জেতে এলসি
পিকলবল খেলার নতুন প্রজন্মের অন্যতম বড় মুখ এলসি। ছোট হলেও আন্তর্জাতিক সার্কিটে তার ভক্ত–অনুরাগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পেশাদার পিকলবল–দুনিয়ায় সে এখন বেশ চেনা নাম। সে মনেপ্রাণে বিশ্বাস করে, পিকলবল খেলাই তার আসল কাজ, এটাই তার আসল পরিচয়।
তাই এখন এলসি জাপানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশ ঘুরে আসা এই দুঃস্বপ্নের গল্প জানায়।
সেদিন ইনস্টাগ্রামে দেওয়া একটি ভিডিওতে এলসি এভাবেই কথা শুরু করেছিল। সে তার সব ভিডিওই এই হাসিখুশি ও প্রাণবন্ত কথা দিয়ে শুরু করে। যদিও টানা ভ্রমণের ক্লান্তি আর ঘুমের অভাবে তার সাধারণ প্রাণচাঞ্চল্য কিছুটা কম ছিল। সে জানায়, ভিসা আসলে কী জিনিস, সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তবে এটুকু বুঝি যে ওটা আমাদের খুব জরুরিভাবে দরকার ছিল।
১০ বছর বয়সে পিকলবল খেলা শুরু করার পরই বিশ্বসেরা অ্যানা লি ওয়াটার্সের সাক্ষাৎকার দেখে এলসির বাবা কেডের মনে হয়েছিল, এই খেলাই হবে মেয়ের ভবিষ্যৎ। বড় ভাইদের সঙ্গে টেক্কা দেওয়া ও টুর্নামেন্টে বয়সে বড়দের হারিয়ে প্রতিভার প্রমাণ দেয় এলসি। মাত্র ১২ বছর বয়সে সে পেশাদার খেলোয়াড় হওয়ার প্রস্তাব পায়।
১২ বছর বয়সে ১৬-অনূর্ধ্ব জুনিয়র টুর্নামেন্ট জেতে এলসি। সে নিয়মিত ভোরবেলা উঠে নিজের নাশতা বানিয়ে খেলা শুরু করে। ২০১৯ সালে ওয়াটার্স যখন ১২ বছর বয়সে খেলা শুরু করেন, তখন খেলাটি অগোছালো ছিল এবং প্রতিপক্ষ ছিলেন শখের খেলোয়াড়েরা। তবে সম্প্রতি মে মাসে অ্যাপোলো স্পোর্টস ক্যাপিটাল ২২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করায় পিকলবল এখন এক বিশাল পেশাদার খেলা। যেখানে ছোটবেলা থেকে খেলা প্রতিভাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।
জীবনরক্ষায় স্মার্টফোনের যে ফিচারগুলো চালু রাখতে হবে
বাঁহাতি খেলোয়াড় এলসি। উচ্চতা দেড় বছরে ৬ ইঞ্চি বেড়ে ৫ ফুট ৮ ইঞ্চি হওয়ায় সে শরীরের সঙ্গে খেলার কৌশল মানিয়ে নিয়েছে। জেন আলফা প্রজন্মের কেলি গুডনো ও সাবেক স্কেটবোর্ডার তাম সুমাবুকুরোর মতো কিশোরেরাও এখন লাখ ডলারের স্পনসরশিপ নিয়ে পেশাদার সার্কিটে উঠে আসছে।
পিকলবল খেলোয়াড়দের মূল আয় আসে স্পনসরদের কাছ থেকে। এলসি ‘প্যাডলটেক’ নামের ব্র্যান্ডের সঙ্গে বহু বছরের চুক্তি করেছে। যারা তার যাতায়াত ও ভ্রমণের সব খরচ বহন করবে।
অ্যানা লি ওয়াটার্সের মতো ১ নম্বর তারকা স্পনসরশিপ থেকে কোটি কোটি টাকা আয় করেন
পিকলবলে পারিশ্রমিকের ২০ শতাংশ অর্থ এবং ৮০ শতাংশ আসে পুরস্কার ও ফি থেকে। শীর্ষ ২০ জন খেলোয়াড় ভালো আয় করেন এবং অ্যানা লি ওয়াটার্সের মতো ১ নম্বর তারকা স্পনসরশিপ থেকে কোটি কোটি টাকা আয় করেন। র‍্যাঙ্কিংয়ের ২ নম্বর খেলোয়াড় ২৬ বছর বয়সী অ্যানা ব্রাইট বিশ্বাস করেন, এলসি ভবিষ্যতে তাঁর চেয়েও ভালো খেলোয়াড় হয়ে উঠবে।
ভিয়েতনামের ভিসা বিপর্যয়ে বিমানবন্দর থেকে ফেরত আসতে হলেও এলসির বাবা কেডের বুদ্ধিতে জরুরি ভিসার ব্যবস্থা হয়। জাপানে এক রাত কাটিয়ে বিমানে পাঁচ ঘণ্টা ঘুমিয়েই হ্যানয়ে পৌঁছে সরাসরি টুর্নামেন্টের কোর্টে নেমে পড়ে ১২ বছরের এলসি।
এলসির ঘন ঘন ভ্রমণের চাপ সামলানোই পরিবারটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হেন্ডারশট দম্পতি নিজেদের ঘরকুনো ভাবলেও তাঁদের ক্যালেন্ডারে ২০২৬ সালের বারো মাসের সফরের লম্বা তালিকা রয়েছে। এতে ফ্লোরিডা, অ্যারিজোনা, নিউইয়র্ক, শিকাগো থেকে শুরু করে চীনের শেনজেন শহরও রয়েছে। কিছু জায়গায় বছরে দুবারও যেতে হয়।
বাবা কেডের মার্কেটিং ব্যবসাকে এআই এজেন্সিতে রূপান্তর করার পর পরিবারকে বেশি সময় দিতে চেয়েছিলেন। কিন্তু এখন পরিবার দুই ভাগে বিভক্ত। কেড ও এলসি থাকেন ভ্রমণে। আর মা মেগান চার সন্তানকে নিয়ে থাকেন বাড়িতে। খেলাধুলার ফাঁকে পড়াশোনা চালাতে এলসি এখন একটি অনলাইন চার্টার স্কুলে পড়ে।
হাত ধোয়ার সঠিক নিয়ম
বড় ভাইদের সঙ্গে টেক্কা দেওয়া ও টুর্নামেন্টে বয়সে বড়দের হারিয়ে প্রতিভার প্রমাণ দেয় এলসি। মাত্র ১২ বছর বয়সে সে পেশাদার খেলোয়াড় হওয়ার প্রস্তাব পায়
বাড়ির ১৫ বছর বয়সী বড় ভাইয়ের আগে এলসিকে একটি আইফোন দেওয়া হয়। মা–বাবা এটিকে পিকলবল ফোন বলেন। এর উদ্দেশ্য ভ্রমণে থাকা এলসির সঙ্গে মায়ের ভিডিও কল ও খবরাখবর নেওয়া।
এলসির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার বাবা চালান। এলসি নিজে ভিডিও ধারণ ও ক্যাপশন লিখলেও তাকে কোনো ইন্টারনেটে ব্রাউজ করার সুযোগ দেওয়া হয় না। সে কেবল ১৫ মিনিট সময়ে পোস্ট বা কমেন্টের উত্তর দিতে পারে। খেলায় নিজের প্রভাব ধরে রাখতে সে এটি করে।
অন্যতম শীর্ষ খেলোয়াড় অ্যানা ব্রাইট মনে করেন, শুধু খেলা নয়, কনটেন্ট তৈরির মাধ্যমে পিকলবলকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা দরকার। এলসির ফলোয়ার ১০ হাজারের কাছাকাছি। যা দিন দিন বাড়ছে।
সতীর্থদের সঙ্গে এলসির সম্পর্ক বেশ মজার। অনুশীলনে সতীর্থদের বাজে কথা বা গালি দেওয়ার জন্য সে শাস্তির ব্যবস্থা রাখে। কাউকে দিয়ে বাড়তি অনুশীলন করায়। আবার কারও কাছ থেকে দুই ডলার করে জরিমানা নেয়।
নতুন দল ‘শিকাগো স্লাইস’-এ যোগ দিয়ে চাপের মুখেও দুর্দান্ত খেলেছে সে। আড়াই হাজার দর্শকের সামনে ড্রিমব্রেকার রাউন্ডে টানা পয়েন্ট জিতে দলকে জয় এনে দেয় ১৩ বছরের এই কিশোরী।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
দাঁতের যত্নে যে কাজগুলো করতেই হবে
যুক্তরাষ্ট্র সব প্রস্তাব মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেবে না ইরান
যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নেওয়াসহ অন্যান্য প্রস্তাবে রাজি হলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেবে ইরান। তবে যুক্তরাষ্ট্র সব প্রস্তাব মেনে নিলেও পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না তেহরান। গতকাল শুক্রবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
ইরানের প্রস্তাব অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত বৃহস্পতিবার বলেছেন, সাত দিনের মধ্যে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করতে হবে। একই সময়ের মধ্যে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে, ইরানের জব্দ করা অর্থ ছাড় দিতে হবে এবং দেশটির জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধ বন্ধের চেষ্টায় হরমুজ প্রণালি এখন দর-কষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। তেহরান মার্কিন নৌ অবরোধ থেকে স্বস্তি চায়। অন্যদিকে ওয়াশিংটন বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা চায়। বর্তমানে প্রণালিটি তেহরান কার্যত বন্ধ করে রেখেছে।
গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই এই চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নেওয়ার পরই পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা বিস্তারিত আলোচনায় যেতে প্রস্তুত।
তবে ওই ইরানি কর্মকর্তা বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কিংবা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোসহ নিজেদের অধিকারের বিষয়ে কোনো ছাড় দেবে না ইরান। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি।
ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এর মধ্যে ইরানের ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার বিষয়টিও তারা উল্লেখ করেছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউরোপের সঙ্গে কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন
ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর গতকাল শুক্রবার এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছে উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তবসম্মত কারণ নেই। ইউরোপের যেসব দেশ হামলার সতর্কতা দিয়েছে, তাদের সমালোচনা করেন তিনি।
সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের পুতিন বলেন, ‘ইউরোপের অনেকেই সেখানে রুশ হামলার আশঙ্কার কথা বলছেন। এ কারণে তাঁরা মনে করছেন, তাঁদের নিজেদেরও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’
পুতিন আরও বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলতে চাই, আমরা ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছি না।’
চলতি মাসের শুরুতে জার্মানি অভিযোগ করে, গত আগস্টে দেশটির লাইপজিগ বিমানবন্দরে একটি ড্রোন হামলার পরিকল্পনা করেছিল মস্কো। পোল্যান্ড সতর্ক করে বলেছে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ওপর রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার বিষয়ে রাশিয়া নিজেদের অবস্থান পর্যালোচনা করছে বলেও জানান পুতিন।
আলোচনা পুনরায় শুরুর প্রস্তাবের বিষয়ে পুতিন বলেন, ‘হ্যাঁ, সব প্রস্তাবই আলোচনার টেবিলে আছে।সবকিছুই সম্ভব। তবে তারা যা করেছে, তার জবাবে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা আমরা সতর্কতার সঙ্গে বিবেচনা করব।’
দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত
তিনি একজন নবী, রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক। এত ব্যস্ততার মাঝেও কীভাবে দাম্পত্যের সূক্ষ্ম আবেগ, কোমলতা এবং ভালোবাসার ফুল ফোটাতে হয়—তিনি তা নিজের প্রাত্যহিক আচরণ দিয়ে শিখিয়ে গেছেন।
বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম; আর আমি আমার স্ত্রীদের নিকট তোমাদের চেয়েও উত্তম।” (সুনান ইবনে মাজাহ, হাদিস: ১৯৭৭)
নবীজির থেকে দাম্পত্য ভালোবাসার ১০টি হৃদয়গ্রাহী ও অনুকরণীয় সুন্নত তুলে ধরা হলো:
১. ভালোবাসার উন্মুক্ত প্রকাশ
অনেকে স্ত্রীর প্রতি ভালোবাসা মনের ভেতর গোপন রাখাকেই পৌরুষের লক্ষণ মনে করেন। কিন্তু আল্লাহর রাসুল (সা.) ভালোবাসা প্রকাশে ছিলেন অকপট।
সাহাবি আমর ইবনুল আস (রা.) একবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ‘মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে?’ কোনো প্রকার দ্বিধা ছাড়াই উত্তর দিলেন, ‘আয়েশা।’ আমর পুনরায় জিজ্ঞাসা করলেন, ‘পুরুষদের মধ্যে কে?’ তিনি বললেন, ‘তার পিতা (আবু বকর)।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৬৬২)
ভালোবাসার এই প্রকাশ শুধু মুখের কথায় সীমাবদ্ধ ছিল না, বরং তা জড়িয়ে ছিল প্রাত্যহিক অভ্যাসেও।  আয়েশা (রা.) বর্ণনা করেন, “আমি ঋতুবতী অবস্থায় পাত্র থেকে পানি পান করতাম; অতঃপর মহানবী (সা.) পাত্রটি নিজের হাতে নিয়ে ঠিক সেই জায়গায় নিজের মুখ রাখতেন, যেখানে আমি মুখ রেখে পান করেছিলাম; এবং সেখান থেকেই তিনি পান করতেন।” (সুনানে নাসায়ি, হাদিস: ৭০)
২. স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া
দাম্পত্য জীবনে ছোট ছোট যত্ন পরম বরকত বয়ে আনে। স্ত্রীর মুখে ভালোবেসে এক লোকমা খাবার তুলে দেওয়াকে আল্লাহর কাছে মহা পুরস্কারের কারণ সাব্যস্ত করা হয়েছে।
মহানবী (সা.) বলেছেন, “আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি যা কিছুই ব্যয় করবে, তার জন্য তোমাকে অবশ্যই পুরস্কৃত করা হবে; এমনকি তুমি ভালোবেসে যে লোকমাটি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, তার জন্যও তুমি সওয়াব লাভ করবে।” (সহিহ বুখারি, হাদিস: ৫৬)
বাইরে যাওয়ার সময় সুগন্ধি মাখা বা ফিটফাট হওয়া স্বাভাবিক, কিন্তু ঘরে ফিরে স্ত্রীর সামনে নিজেকে পরিপাটি রাখা দাম্পত্য সম্মানের অংশ।
স্ত্রীদের সঙ্গে নবীজির হাসিখুশি ভালোবাসা
৩. খেলাধুলায় অংশগ্রহণ
স্ত্রীর মন ভালো রাখতে খেলাধুলা ও শরীরচর্চামূলক আনন্দে নবীজি সময় দিতেন।
আয়েশা (রা.) বর্ণনা করেন, একবার এক সফরে মহানবী (সা.) কাফেলাকে কিছুটা এগিয়ে যেতে বললেন এবং তিনি একান্তে আয়েশাকে ডেকে বললেন, ‘এসো, আমরা দুজন দৌড় প্রতিযোগিতা করি!’
আয়েশা (রা.) বলেন, “আমি নবীজির সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং আমি তাঁকে হারিয়ে দিলাম। এর কয়েক বছর পর আমার শরীরের ওজন কিছুটা বাড়লে তিনি পুনরায় আমার সঙ্গে দৌড়ালেন এবং এবার তিনি আমাকে হারিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, ‘হে আয়েশা, এই জয় তোমার সেই আগের জয়ের প্রতিশোধ।’” (সুনানে আবু দাউদ, হাদিস: ২৫৭৮)
৪. স্ত্রীর জন্য নিজেকে সুন্দর রাখা
বাইরে যাওয়ার সময় সুগন্ধি মাখা বা ফিটফাট হওয়া স্বাভাবিক, কিন্তু ঘরে ফিরে স্ত্রীর সামনে নিজেকে পরিপাটি রাখা দাম্পত্য সম্মানের অংশ।
সাহাবি শুরাইহ ইবনে হানি (রা.) আয়েশাকে জিজ্ঞাসা করলাম, ‘আল্লাহর রাসুল যখন ঘরে প্রবেশ করতেন, তখন সর্বপ্রথম কোন কাজটি করতেন?’ তিনি উত্তরে বললেন, ‘তিনি মিসওয়াক করতেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৩)
ঘরে ফিরে মুখ দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন রাখা মূলত স্ত্রীর প্রতি গভীর যত্ন ও ভালোবাসারই প্রকাশ।
৫. স্ত্রীর কোলে মাথা রাখা
ক্লান্তির মুহূর্তে স্ত্রীর সান্নিধ্যে বিশ্রাম নেওয়া দাম্পত্যের বড় প্রশান্তি।  আয়েশা (রা.) বর্ণনা করেন, “মহানবী (সা.) আমার কোলে মাথা রেখে হেলান দিতেন এবং পবিত্র কোরআন পাঠ করতেন, এমনকি আমি ঋতুবতী থাকা অবস্থায়ও।” (সহিহ বুখারি, হাদিস: ২৯৭)
এই বর্ণনাটি জাহেলি যুগের সেই কুসংস্কার গুঁড়িয়ে দিয়েছিল, যেখানে নারীদের ঋতুস্রাবের সময় অপবিত্র ভেবে দূরে সরিয়ে রাখা হতো। মহানবী (সা.) শরীরবৃত্তীয় এই সময়ে স্ত্রীর আরও কাছে এসে তাঁকে পরম ভালোবাসায় জড়িয়ে রাখতেন।
৬. একই পাত্রের পানিতে গোসল করা
দাম্পত্যের গভীর নৈকট্যের আরেকটি দৃষ্টান্ত ছিল স্বামী-স্ত্রীর একান্তে স্নান করা। আয়েশা (রা.) বলেন, “আমি এবং আল্লাহর রাসুল একই পাত্র থেকে গোসল করতাম; আমাদের হাতগুলো একটির পর একটি পাত্রের পানিতে নামত।” (সহিহ বুখারি, হাদিস: ২৫০)
মাইমুনা (রা.) থেকেও অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। (সুনান ইবনে মাজাহ, হাদিস: ৩৭৯)
দাম্পত্য জীবনে মতবিরোধ হলে নবীজি (সা.) কী করতেন
সহিহ বুখারি, হাদিস: ৩৮১৮যখনই ঘরে কোনো ছাগল বা দুম্বা জবাই করা হতো, নবীজি (সা.) খাদিজার বান্ধবীদের খুঁজে খুঁজে মাংসের অংশ উপহার পাঠাতেন।
৭. স্ত্রীর শখের প্রতি সম্মান প্রদর্শন
একবার ঈদের দিনে একদল হাবশি যুবক মসজিদে নববীর প্রাঙ্গণে ঐতিহ্যবাহী বর্শা ও ঢালের মহড়া দেখাচ্ছিল। আয়েশা (রা.) সেই খেলা দেখতে চাইলেন।
মহানবী (সা.) দাঁড়িয়ে নিজের চাদর দিয়ে আয়েশাকে আড়াল করে রাখলেন, যাতে তিনি নির্বিঘ্নে খেলা দেখতে পারেন। আয়েশা (রা.) বলেন, “আমি নবীজির কাঁধের ওপর চিবুক রেখে খেলা দেখতে থাকলাম, যতক্ষণ না আমি নিজে ক্লান্ত হয়ে দেখতে বিরত হলাম।” (সহিহ বুখারি, হাদিস: ৪৫৪, ৯৫০)
৮. স্ত্রীর প্রিয়জনদের মূল্যায়ন করা
প্রথম স্ত্রী খাদিজার ইন্তেকালের বহু বছর পরও মহানবী (সা.) তাঁর ভালোবাসা ও অবদানকে পরম শ্রদ্ধায় স্মরণ করতেন। আয়েশা (রা.) বলেন, “খাদিজার জীবদ্দশায় আমি তাঁকে দেখিনি, তবুও মহানবী যেভাবে তাঁর আলোচনা করতেন, অন্য কোনো সতিনের প্রতি আমি এতটা ঈর্ষাবোধ করিনি। যখনই ঘরে কোনো ছাগল বা দুম্বা জবাই করা হতো, নবীজি (সা.) খাদিজার বান্ধবীদের খুঁজে খুঁজে মাংসের অংশ উপহার পাঠাতেন।” (সহিহ বুখারি, হাদিস: ৩৮১৮)
৯. গৃহস্থালির কাজে স্ত্রীকে সহযোগিতা করা
অনেক পুরুষ মনে করেন ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা পৌরুষের পরিপন্থী। কিন্তু নবীজি (সা.) এই মিথ্যা অহমিকা ভেঙে দিয়েছেন।
তাবেয়ি আল-আসওয়াদ (রহ.) আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ‘মহানবী নিজ ঘরে কী কাজ করতেন?’ তিনি বললেন, ‘তিনি পরিবারের কাজে গৃহস্থালির কাজে নিয়োজিত থাকতেন (নিজের কাপড় নিজে সেলাই করতেন, জুতো মেরামত করতেন ও পরিচ্ছন্নতায় হাত লাগাতেন); অতঃপর যখন নামাজের সময় হতো, তখন তিনি নামাজের জন্য বের হয়ে যেতেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৭৬)
১০. সুন্দর ও মধুর সম্বোধনে ডাকা
স্ত্রীর মনে আনন্দ জাগাতে তাকে প্রিয় ও আদুরে নামে ডাকা সুন্নতের অংশ। নবীজি (সা.) আয়েশাকে আদর করে ‘হুমাইরা’ (গোলাপী বা সুন্দর লাবণ্যময়ী) বলে ডাকতেন। (সুনান ইবনে মাজাহ, হাদিস: ২৪৭৪)
সুখী দাম্পত্য জীবন গড়তে মহানবী (সা.)–এর শেখানো ৪ কৌশল
এমবাপ্পের গোলে তুরস্কের বিপক্ষে জয়, ফ্রান্সে শুরু হলো জিদান-যুগ
তুরস্ক ০ : ১ ফ্রান্স
ফ্রান্সের ডাগআউটে আজ নতুন একজন। ১৪ বছর ধরে যে চেয়ারে বসেছিলেন দিদিয়ের দেশম, সেখানে এবার জিনেদিন জিদান। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ তুরস্ক। নতুন কোচ, নতুন শুরু, নতুন ভাবনা। তবে সেই নতুন শুরুর গল্পের নায়কও পুরোনো একজন, কিলিয়ান এমবাপ্পে। তাঁর একমাত্র গোলেই তুরস্কের বিপক্ষে জয়। এভাবেই শুরু হলো ফ্রান্সে জিনেদিন জিদান-যুগ।
নতুন কোচের ৪-৩-৩ ছকে মানিয়ে নিতে সময় লাগছিল ফ্রান্সের। দুই বছর ধরে জাতীয় দলের জার্সিতে যার বাঁ প্রান্তে খেলা হয়নি, সেই এমবাপ্পের ওপর এর প্রভাব পড়ল সবচেয়ে বেশি। ম্যাচের শুরু থেকেই দুই ডিফেন্ডারের কড়া পাহারায় বন্দি ছিলেন ফরাসি অধিনায়ক। উসমান দেম্বেলে ফাঁকা জায়গা খুঁজে পেতে হাঁসফাঁস করলেন, মাইকেল ওলিসেও ছিলেন নিজের ছায়া হয়ে।
ফ্রান্সের জয়ে একমাত্র গোলটা এমবাপ্পের।
ম্যাচের শুরুতে তুরস্কের চোখে চোখ রেখে লড়ার মানসিকতা ফরাসি রক্ষণকে বেশ ভালোই কাঁপিয়ে দিল। চতুর্থ মিনিটে ইলমাজের শট ঠেকিয়ে দিলেন মাইক মাইনিয়ঁ, এরপর গোললাইন থেকে বল ফেরালেন ডিফেন্ডাররা। ২৮ মিনিটে কাদিয়োগ্লুর আরেকটি জোরালো শট পাখির মতো উড়ে রুখে দিলেন সেই মাইনিয়ঁ। তুর্কিদের হাই-প্রেসিং ফুটবল থেকে বের হয়ে বল পায়ে রাখার প্রতিটি চেষ্টাতেই ঘাম ছুটে গেল ফ্রান্সের খেলোয়াড়দের।
ফেরাটা সুখের হলো না মানচিনির, বেলজিয়ামের কাছে হার ইতালির
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঠিকই খোলস ছেড়ে বের হলো ফ্রান্স। ফাইনাল থার্ডে এমবাপ্পে ক্রমশ প্রভাব বিস্তার করতে লাগলেন, আর মাঝমাঠে রায়ান শেরকি নিজের মতো করে জায়গা খুঁজে নিয়ে কিছু ঝলক দেখালেন; যদিও ফিনিশিংয়ে ছিল নিখুঁত ছোঁয়ার বড় অভাব চোখে পড়ছিল। বিরতির ঠিক আগে ওলিসের চমৎকার শটটি রুখে দেন তুর্কি গোলকিপার চাকির।
বিরতির পর তুরস্ক আবারও চড়াও হলো। তবে ম্যাচের মীমাংসাটা তখনই হওয়ার ছিল। জুলস কুন্দে ও শেরকির সম্মিলিত প্রেসিংয়ে ডি-বক্সে বল পেয়ে যান ওলিসে, আর সেখান থেকে বাঁ প্রান্তে বল বাড়িয়ে দেন এমবাপ্পের কাছে। নিখুঁত শটে ফরাসি জার্সিতে নিজের ৬৭তম গোলটি তুলে নিলেন ফরাসি অধিনায়ক।
গোলের পর চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে।
কিন্তু সেই আনন্দের স্থায়ীত্ব হলো মাত্র কয়েক পলক। বল জালে জড়ানোর মুহূর্তেই এমবাপ্পের মুখে ভেসে উঠল যন্ত্রণার ছাপ। বসে পড়লেন মাটিতে। ৫৯ মিনিটে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হলো তাঁকে, বদলি হিসেবে নামলেন দেজিরে দুয়ে। মাঠে নামার তিন মিনিটের মধ্যেই প্রতিপক্ষের পোস্টে ভীতি ছড়িয়ে নিজের উপস্থিতি জানান দিলেন এই তরুণ।
ব্যবধান বাড়ানোর নেশায় ফ্রান্স চাপ বজায় রাখল। ৬৯ মিনিটে কুন্দের শট পোস্টে লেগে ফিরে না এলে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি পেয়ে যেতে পারতেন এই ডিফেন্ডার। এরপর ব্র্যাডলি বারকোলা নামার পর ফরাসি আক্রমণের গতি বহুগুণ বেড়ে গেল, ম্যাচের শেষ মিনিট পর্যন্ত তুর্কি রক্ষণকে ব্যতিব্যস্ত রাখল তাঁর গতি।
ফ্রান্সের কোচ হিসেবে জয়ে শুরু হলো জিদানের।
ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি এল ৮৮ মিনিটে। বারকোলা বল নিয়ে একা ডিফেন্স ভেদ করে বেরিয়ে যাওয়ার সময় ডি-বক্সের বাইরে হাত দিয়ে বল আটকে লাল কার্ড দেখলেন তুর্কি গোলকিপার চাকির। তবে সেই সুযোগ আর নিতে পারল না ফরাসিরা।