Rajbari

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক
রাজবাড়ী শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের সোনাপুর এলাকার কামারদা গ্রামের আব্দুল আলীর ছেলে মাসুম মোল্লা এবং একই ইউনিয়নের খালকোলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে সাবিত মোল্লা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। ঘটনার সময় কনস্টেবল মো. আসাদ দায়িত্ব পালনকালে একটি দাঁড়িয়ে থাকা ইজিবাইক সরিয়ে নিতে বলেন। এ সময় তিনি হাতে থাকা লাঠি দিয়ে ইজিবাইকের পেছনে হালকা আঘাত করে চালককে সরে যেতে নির্দেশ দেন। এতে ইজিবাইকের যাত্রী মাসুম মোল্লা ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেন। এক পর্যায়ে তার পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন তারা। ঘটনার পরপরই উপস্থিত পুলিশ সদস্যরা মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, “১ নম্বর রেলগেট এলাকায় যানজট নিরসনে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্য ইজিবাইক সরাতে বললে যাত্রী নেমে এসে তাকে মারধর করে এবং ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।” তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

The post রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক appeared first on Rajbari.

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দক্ষিণ বাগমারা এলাকার মোঃ মুসা মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৮) ও বেথুলিয়া ডাঙ্গিপাড়া গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ সজিবুর রহমান (৩৩)। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে সদর উপজেলার বেথুলিয়া ডাঙ্গিপাড়া এলাকায়  অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ সজিবুর রহমান সজিবের মুরগির খামার ঘেরাও করে ভেতরে অবস্থানরত দুইজনের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তিনি আরও বলেন, আটককৃত দুইজন কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

The post রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার appeared first on Rajbari.

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সদর উপজেলার রায়নগর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহমেদ শেখের ছেলে বাবুল শেখ (৪৮) এবং বালিয়াকান্দি উপজেলার ভেল্লাবাড়ীয়া গ্রামের মোকসেদ শেখের ছেলে মোঃ ইদ্রিস শেখ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই (নিঃ) মোঃ সাহাবুদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে রায়নগর কাজীবাধা গামী পাকা সড়কে গনি মিয়ার বাড়ির সামনে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় দুইজনকে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৩৬, তারিখ: ২৮ এপ্রিল ২০২৬)। তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

The post রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার appeared first on Rajbari.

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, চর লক্ষীপুর এলাকার মোঃ উজ্জল খানের স্ত্রী মোছাঃ আছমা, যিনি একটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী, দূর্গাপুর এলাকার রওশন ফকিরের ছেলে মোঃ আশরাফুল, যার বিরুদ্ধে ৪টি সিআর ওয়ারেন্ট রয়েছে, এবং শ্রীপুর এলাকার নৈমদ্দিন খান ওরফে নয়ন খানের ছেলে আব্দুল মতিন খান, যার বিরুদ্ধে একটি সিআর ওয়ারেন্ট রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতেএসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান, এসআই (নিঃ) সিহাব আহমেদ, এসআই (নিঃ) সোহেবুর রহমান ও এসআই (নিঃ) সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

The post রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার appeared first on Rajbari.

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’
‘আজ (শনিবার) সহালে ডাইল দিয়া ভাত খাইছি, লগে আলু ভর্তাও ছিল। যা কামাই হয় হেতা দিয়া ভাতই জোটে না, মাছ কিনবো কেবে কইরা। তয় দিন ১৫ আগে জাটকা ইলিশ কিনছিলাম। হেরপর আর মাছ কেনা অয়নাই।’ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এভাবেই কথা গুলো বলছিলেন ষাটোর্ধো বয়সী দৌলতদিয়া লঞ্চ ঘাটের কুলি শ্রমিক আব্দুল কুদ্দুস মোল্লা। তার বাড়ি দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হোসেন মন্ডলের পাড়া গ্রামে।

কত দিন আগে মাংস দিয়ে ভাত খেয়েছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘গেল বছর কোরমানীর ঈদের সুমায় গরুর গোস্ত খাইছিলাম, হের পর আর খাওন হয় নাই। তয় কয়েকদিন আগে বাড়িতে কুটুম আইছিল, তহন ছোট এটা ফারামের মুরগী (ব্রয়লার) কিনছিলাম।’

আলাপকালে আব্দুল কুদ্দুস মোল্লা আরো জানান, এক সময় তাদের বাড়ি ছিল গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেথুরী গ্রামে। সামান্য কিছু জায়গা-জমিও ছিল। ২০ বছর আগে বাড়িঘর সহ জমিজমা নদীতে বিলীন হয়ে যায়। তারপর দৌলতদিয়ায় এসে অন্যের জমি ভাড়া নিয়ে ঝুপড়ি ঘর করে বসবাস করেন এবং দৌলতদিয়া লঞ্চঘাটে কুলি শ্রমিকের কাজ শুরু করেন। তিন ছেলে ও এক মেয়ের বাবা আ. কুদ্দুস মোল্লা। মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলেরা রাজ মিস্ত্রির কাজ করেন। ছেলেরা পৃথক হয়ে আলাদা আলাদা সংসার করেন। আ. কুদ্দুস মোল্লার মা ও স্ত্রীর ভরনপোষন করতে হয় তার। আক্ষেপ করে আব্দুল কুদ্দস বলেন, ‘এই জামানার পুলাপান, উরা মা-বাপরে আলাদা কইরা দিছে, তয় আমি তো আর আমার মারে ফ্যালাইতে পারবো না।’

কয়েক বছর আগে আ. কুদ্দুস মোল্লা টং দোকান ঘর স্থানান্তর করার সময় ঘরের নিচে পড়ে আহত হন। এসময় তার মেরুদন্ড ভেঙে যায়। টাকার অভাবে যথাযথ চিকিৎসাও করাতে পারেননি আ. কুদ্দুস মোল্লা। প্রায় এক বছর করিরাজি চিকিৎসা করিয়ে আজীবনের জন্য কুঁজো হয়ে এক মুঠো ভাতের জোগার করতে ফিরে এসেছেন তার আগের পেশায়। কুঁজো অবস্থায়ই তিনি যাত্রীদের বড় বড় বোঝা বহন করে তুলে দিচ্ছেন লঞ্চে। শারীরিক প্রতিবন্ধি আব্দুল কুদ্দুসের ভাগ্যে আজ পর্যন্ত জোটেনি সরকারের কোন প্রকার ভাতা।

কোন প্রকার ভাতা পান নাকি? জিজ্ঞাসা করতেই তিনি উচ্ছোসিত হয়ে পকেট থেকে একটি কাগজ (প্রতিবন্দ্বি সনদ) বের করে জবাব দেন, ‘আগে কুনো দিন পাইনি, তয় এইবার পাব।’ এ ব্যাপারে তিনি প্রচন্ড আশাবাদি, এবার তার প্রতিবন্দ্বি ভাতা চালু হবে।

কাক ডাকা ভোরে আব্দুল কুদ্দুস মোল্লা যাত্রীদের ব্যাগ-বোঝা লঞ্চে তুলি দিতে চলে আসেন দৌলতদিয়া লঞ্চ ঘাটে। রাত ৯টা পর্যন্ত তিনি লঞ্চ ঘাটেই থাকেন। সারাদিন কোথায় খাওয়া-দাওয়া করেন জানতে চাইলে আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, কুনো কুনো দিন বাড়িত্যা আসনের সময় ভাত নিয়্যা আসি, আর না আনলে পাউরুটি-কলা খাইয়া দিন পারকরি।’ আলাপকালে তিনি আরো বলেন, ‘কয়দিন আগেও লঞ্চ ঘাটে কুলির কাম কইর ডেইলি হাজার টাহা কামাইতাম, এহুন ২/৩শ টাহাও অয় না। গাড়ি-গোরা কম, যাত্রীও কম, তাই কামাইও কম।’

গোয়ালন্দ বাজারে বিভিন্ন পণ্যবাহি ট্রাক থেকে মালামাল খালাস করে জীবিকা নির্বাহ করে ৪০ বছর বয়সী মো. উজ্জল শেখ। তার নিজের কোন আবাদি জমি নেই, তাই ট্রাক থেকে মাল খালাস করে যে টাকা আয় হয় তাতেই চলে তার সংসারের চাকা। পরিবার নিয়ে থাকেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকায়। এই কাজ করে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ পাঁচজনের সংসার চালান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ খাদ্যগুদামের সামনে ট্রাক থেকে মালামাল খালাসের সময় কথা হয় মো. উজ্জল শেখের সাথে। তিনি জানান, তিনিসহ তারা ১০/১২ মিলে একটি দলে কাজ করেন। কিছুদিন আগেও গোয়ালন্দ বাজারে যে পরিমাণ পণ্যবাহি ট্রাক আসতো তাতে তারা দলের প্রত্যেকেরই ৭শ থেকে ১ হাজার টাকা আয় হতো। কিন্তু শুনছি জ¦লানী তেল না পাওয়ায় গত ২/৩ সপ্তাহ ধরে আগত ট্রাকের সংখ্যা কমে গেছে। এতে তারা একেক জনের ৫শ টাকাও আয় হতে চায় না। হঠাৎ আয় কমে তারা প্রত্যেকেরই স্বাভাবিক জীবনের ছন্দ পতন হয়েছে।

তিনি বলেন, ‘তিন ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়ে পাঁচজনের সংসার। আমার আয়েই চলে। শ্রমিকের কাজ করে এমনি সময়ে যে টাকা ইনকাম হতো, তাতে মোটামুটি ভালোই চলছিল। কিন্তু এরকম চললে পরিবার-পরিজন নিয়ে ক্যামনে চলবো? এই কাম ছাড়া আর কোন কামও আমার জানা নেই, চাইলেও অন্য কিছু করবার পারব না।’

তিনি আরো বলেন, ‘ম্যায়ডা একটু লেহা-পড়া শিখতেছে। শুক্কুরবার হইলে একটু ভালো কিছু খাওয়ার আবদার করে। অনেক দিন ধরেই প্রেত্যেক শুক্কুরবারে অন্তত পক্ষে একটা বয়লার মুরগী বাজার করি। মাঝে মধ্যে একটু কষ্ট হইলেও গরুর মাংস কিনতাম। গত দুই শুক্কুরবার ছাওলা-ম্যায়ার পাতে একটু বয়লারও দিবার পারতিছি না।’

গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৩২ বছর বয়সী রিক্সা চালক মো. জাহিদুল ইসলাম। জীবনের চাকা সচল রাখতে ব্যাটারী চালিত রিক্সাই তার সঙ্গী। কিন্তু ভয়াবহ লোডসেডিংয়ের কবলে পড়ে একদিকে তার রিক্সা চার্জ হচ্ছে না, অপরদিকে প্রচন্ড গরমে বিদ্যুতের আসা-যাওয়ায় কাটে তার নির্ঘুম রাত। শরীর জুড়ে রাজ্যের ক্লান্তি তারপরও জীবিকার তাগিদে তপ্ত রোদ তিনি বের হয়েছেন রাস্তায়। একটু পরপর গামছা দিয়ে ঘাম মুচছেন। শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আলাপকালে জাহিদুল ইসলাম বলেন, ‘রিক্সায় চার্জ নাই, গাঁয়ে জোর নাই, হের পরও পেটের দায়ে দুইডা পয়সার আসায় রাস্তায় নামিছি। মনে হইতাছে, আকাশ থেইকা আগুন পড়তেছে। কারেন্ট যা নাগাইছে, আমাগো মনে অয় বাছবার দিবো না। গাড়িতে ঠিকমত চার্জ দিতে পারিনা, গরমে হারারাত ঘুমাইবার পারি না, হারাদিন খালি ঝিম আসে। এর মধ্যেই রিকশা চালাই। না চালাইলে খাব কী? আগে দিনে হাজার/বারোশ টাকার কামাই করতাম। এহন হাজার টাকার কামাই চার-পাঁচশতে ঠেকছে।’

The post শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’ appeared first on Rajbari.

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গোয়ালন্দ সিএসএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ফারজানা আক্তার (মেরী) (এমবিবিএস, ঢাকা), সিএমইউ (আল্ট্রা), মেডিকেল অফিসার, আরোগ্য সদন (প্রাঃ) হাসপাতাল, ফরিদপুর। এ সময় উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো. রফিকুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. হামিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী আজ আমাদের মাঝে না থাকলেও তার মানবিক উদ্যোগগুলো এখনো চলমান রয়েছে। তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করতেন। তিনি আরও বলেন, “তার স্মরণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে আমরা তার আদর্শ ধরে রাখতে চাই। এভাবেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।”

The post গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প appeared first on Rajbari.

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে আয়োজিত এ টুর্নামেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ১০টি বিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান খান, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের ও নাসরিন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

টুর্নামেন্টের প্রথম খেলায় উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে জয় লাভ করেন।

আয়োজকরা জানান, শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোতেও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

The post গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন appeared first on Rajbari.

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
রাজবাড়ীর পাংশায় কৃষি পণ্য বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধ করা, ফসলের লাভজনক দাম নিশ্চিত, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র ও শষ্য বীমা চালুকরা সহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে পাংশা উপজেলা কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন। সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান।

বক্তারা বলেন, বর্তমান বাজারে সার-ডিজেল-বীজ-কীটনাশক-বিদ্যুতের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। যা পেঁয়াজ, রসুন, ধান, পাটসহ অন্যান্য ফসলের দাম বৃদ্ধির অনুপাতের চেয়ে বেশি। ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকসহ সাধারণ মানুষ। পাংশা উপজেলা একটি কৃষিপণ্য এলাকা। এখানে পেঁয়াজ, পাট, ধানসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। এসব উৎপাদিত পণ্য পাংশা উপজেলাসহ আশেপাশের বিভিন্ন হাটবাজারে বিক্রি করতে হয়। কিন্তু হাটবাজারে এসব পণ্য বিক্রি করতে গিয়ে প্রতিনিয়ত কৃষককে প্রতারণার শিকার হতে হচ্ছে। হাটে পেঁয়াজ বিক্রি করতে গেলে প্রতিমণে আড়াই কেজি ধলতা (নির্দিষ্ট ওজনের চেয়ে অতিরিক্ত পরিমাণ) ও এক কেজি তোলা বাবদ অতিরিক্ত পেঁয়াজ দিতে হয়। এছাড়া কোন ফসলের ওজন যদি ৩৯ কেজি ৯০০ গ্রাম হয় তাহলে ফসলের ৯০০ গ্রাম বাদ দিয়ে ওজন ধরা হয়। বিভিন্ন সময় কৃষকরা এই ধলতা নেওয়া নিয়ে প্রতিবাদ করে আসছে। কিন্তু এর কোন প্রতিকার মিলছে না। আমরা আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে অবহিত করছি। যদি এরপরও হাটবাজারে পণ্য বিক্রয়ের সময় ধলতা নেওয়া বন্ধ না করা হয় তাহলে কৃষকদের ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এই ধলতা নেওয়া বন্ধ করা হবে।

এসময় খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করা, বোরো মৌসুমে ধান আমদানি স্থগিত করা, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ বিএডিসিকে সচল, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধের দাবি তুলে ধরেন তারা। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

The post পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ appeared first on Rajbari.

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় রাতের আধারে বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত খনন যন্ত্র (ভেকু) বিকল এবং এর ব্যাটারী জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গত শনিবার দিনগত রাত ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস অভিযান পরিচালনা করে মাটি কাটার ওই ভেকু মেশিনটি ধ্বংস করেন। এ সময় দৌলতদিয়া নৌ-পুলিশের ওসি ত্রিনাথ সাহা সহ সংশ্লিষ্টরা উপস্হিত ছিলেন।

অভিযানের বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, প্রশাসন কাউকে নদী,খাল বা চরের মাটি ও বালু কাটার অনুমতি দেয়নি। যেটা কাটা হচ্ছিল তা রাতের আধারে এবং অবৈধভাবে। আমরা অভিযোগ পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নিয়েছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

The post বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান appeared first on Rajbari.

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে হাম-রুবেলা রোগে আক্রান্ত হয়ে আরিশা (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স ফকিরপাড়া এলাকার মো. উজ্জল ফকিরের মেয়ে। মৃত্যুর পর একই দিন রাতে গ্রামের বাড়িতে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে হাউলি কেউটিল ঈদগাহ ময়দানে প্রথম  জানাজা ও রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া খানকা শরীফে দ্বিতীয় জানাজা শেষে খানকা শরীফ কবরস্থানে শিশুটির দাফন করা হয়।

শিশুটির পিতা উজ্জল ফকির জানান, প্রায় এক মাস আগে তার মেয়ে হাম-রুবেলায় আক্রান্ত হলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

জানাজায় উপস্থিত গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ বলেন, হাম-রুবেলায় আক্রান্ত শিশুদের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে হয়। এতে অনেক সময় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অজানা থেকে যায়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান বলেন, সারাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে গোয়ালন্দে এই প্রথম কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর আগে এ রোগে কোনো শিশুর মৃত্যুর তথ্য তাদের কাছে নেই। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং আইসোলেশনের জন্য দুই বেড প্রস্তুত আছে। উপসর্গ নিয়ে কোনো শিশু এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

The post গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু appeared first on Rajbari.