kolkata24x7 | Read Latest Bengali News, বাংলা সংবাদ, বাংলা খবর

‘চাপের কাছে আত্মসমর্পণ নয়’- ১১ ঘণ্টার জেরা শেষে ‘বিস্ফোরক’ অভিষেক
কলকাতা, ১৫ জুন: প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ! তারপর ইডি দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি দাবি করেন, বিরোধী শক্তিকে দুর্বল করতে এবং “বিরোধীশূন্য পশ্চিমবঙ্গ” গড়ার লক্ষ্যে ধারাবাহিক চাপ সৃষ্টি করা হচ্ছে। একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “যারা জনগণের স্বার্থে লড়াই করে, তারা কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।”

আরও পড়ুন: মমতা কালে কাটমানি-তোলা! পালাবদলে সিভিকদের ময়লা পরিষ্কারের কাজে লাগাচ্ছে পুরসভা

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি একাধিকবার তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছি। আমাকে দু’বার দিল্লিতেও তলব করা হয়েছিল এবং দু’বারই হাজিরা দিয়েছি। সব মিলিয়ে প্রায় ১০-১২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছি।” তিনি জানান, তদন্ত চলাকালীন তাঁকে করা প্রতিটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং ভবিষ্যতেও পূর্ণ সহযোগিতা করবেন।

তদন্তের নেপথ্যে রাজনৈতিক চাপ রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, “বিজেপি সম্পর্কে যত কম বলা যায়, ততই ভালো।” তবে তাঁর অভিযোগ, গত এক মাস ধরে বিরোধী শক্তিকে ভয় দেখানো, দমন করা এবং দুর্বল করার ধারাবাহিক চেষ্টা চলছে।

অভিষেকের দাবি, এফআইআর ও প্রশাসনিক ব্যবস্থার অজুহাতে যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি চাপ সৃষ্টি করে বিরোধী দলের গণনা এজেন্টদের গণনা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। নির্বাচন-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যে সহিংসতা হয়েছে, তা আমরা সবাই প্রত্যক্ষ করেছি।”

তিনি আরও অভিযোগ করেন, ষড়যন্ত্র, দলত্যাগ করানো এবং সাংসদ-বিধায়কদের বিভক্ত করার মাধ্যমে বিরোধী দলকে দুর্বল করার চেষ্টা চলছে। তবে সেই প্রচেষ্টা সফল হবে না বলেই দাবি তাঁর। অভিষেক বলেন, “আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হলেও আমরা আত্মসমর্পণকারী মানুষ নই, আমরা প্রতিরোধকারী মানুষ।”

আরও পড়ুন: ২০ সাংসদ যোগ দিয়েছে! দলের প্রতিষ্টাতা জানলেন সোশ্যাল মিডিয়া থেকে

যে মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছে, সেটি চার বছর আগে দায়ের হওয়া একটি এফআইআর-এর ভিত্তিতে শুরু হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, সিবিআই ২০২২ সালের জুন মাসে তদন্ত শুরু করে এবং পরের মাসেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আমরা সবসময় চেয়েছি যে যোগ্য ও মেধাবী প্রার্থীরা দ্রুত নিয়োগ পাক। পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য এবং মেধার ভিত্তিতে হওয়া উচিত।”

শেষে তিনি আবারও জানান, তদন্তকারী সংস্থার সঙ্গে তিনি সম্পূর্ণ সহযোগিতা করে যাবেন এবং ভবিষ্যতে ডাক পড়লে হাজিরা দেবেন।

The post ‘চাপের কাছে আত্মসমর্পণ নয়’- ১১ ঘণ্টার জেরা শেষে ‘বিস্ফোরক’ অভিষেক appeared first on Kolkata24x7.

Siliguri: সরকারি জমিতে ‘অনুপ্রবেশ’ অভিযোগ, বুলডোজারের মুখে মাল্লাগুড়ির হোটেল
পারমিতা রায়, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri ) অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল পুর নিগম। সোমবার সকালে মাল্লাগুড়ি এলাকার একটি বেসরকারি হোটেলের অংশ ভেঙে ফেলা হয় পুরসভার উদ্যোগে। অভিযোগ, হোটেলের পিছনের একটি অংশ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) সরকারি জমির মধ্যে ঢুকে পড়েছিল।

পুর নিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে অবৈধ দখল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত সোমবার ভাঙার সিদ্ধান্ত কার্যকর করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুরসভার একাধিক আধিকারিক ও কর্মী।

তবে এই অভিযানের তীব্র বিরোধিতা করেছেন হোটেলের মালিক মুকেশ পোদ্দার। তাঁর অভিযোগ, মাত্র এক ইঞ্চি জমি দখলের কথা বলা হলেও বাস্তবে অনেক বড় অংশ ভেঙে ফেলা হয়েছে। এতে ভবনের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোটা হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি তাঁর।

মুকেশ পোদ্দারের আরও অভিযোগ, অভিযানের আগে তাঁকে নতুন করে কোনও নোটিশ দেওয়া হয়নি। আচমকাই পুর নিগম এসে ভাঙচুর শুরু করে বলে দাবি করেছেন তিনি। এই হোটেলের উপরই তাঁর পরিবারের জীবিকা নির্ভরশীল বলেও জানান তিনি। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামার পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হোটেল মালিক।

এখানেই শেষ নয়, পুর নিগমের পদক্ষেপের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, পাশের আরও একটি বেসরকারি হোটেলের অংশও নির্ধারিত সীমানার বাইরে রয়েছে, কিন্তু সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বেছে বেছে অভিযান চালানো হচ্ছে বলেই অভিযোগ তাঁর।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে বিষয়টি নিয়ে আইনি লড়াই এবং বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত মিলেছে হোটেল মালিকের বক্তব্যে।

The post Siliguri: সরকারি জমিতে ‘অনুপ্রবেশ’ অভিযোগ, বুলডোজারের মুখে মাল্লাগুড়ির হোটেল appeared first on Kolkata24x7.

কড়া পদক্ষেপ! পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে শিখ ধর্ম থেকে বহিস্কার করল অকাল তখ্ত
অমৃতসর: পঞ্জাবের রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে শিখদের (Bhagwant Mann)সর্বোচ্চ ধর্মীয় ও প্রশাসনিক প্রতিষ্ঠান অকাল তখ্ত র সাম্প্রতিক সিদ্ধান্ত। ১৫ জুন অমৃতসরের স্বর্ণ মন্দির চত্বরে পাঁচজন শিখ প্রধান পুরোহিতের গুরুত্বপূর্ণ বৈঠকের পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ‘গুরু দ্রোহী’ এবং ‘পন্থ বিরোধী’ ঘোষণা করে ধর্মীয় ফরমান বা হুকমনামা জারি করা হয়েছে। অকাল তখতের ভারপ্রাপ্ত জাতেদার জ্ঞানী কুলদীপ সিং গাজরাজ শিখ সম্প্রদায়কে ভগবন্ত মানের সঙ্গে সামাজিক ও ধর্মীয় সম্পর্ক পরিহারের আহ্বান জানান।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে একটি বিতর্কিত ভিডিও। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ভগবন্ত মানের মতো দেখতে একজন ব্যক্তিকে শিখ গুরুদের ছবির সঙ্গে আপত্তিকর আচরণ করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই ভিডিওটিকে ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বলে দাবি করেছিলেন। তবে অকাল তখতের বক্তব্য অনুযায়ী, ভিডিওটি নিয়ে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর শিখ ধর্মীয় নেতৃত্ব কঠোর অবস্থান গ্রহণ করেছে।

আরও দেখুনঃ https://kolkata24x7.in/kolkata/kajari-banerjee-and-jui-biswas-seen-at-suvendu-adhikaris-public-programme/

শুধু ভিডিও বিতর্কই নয়, সম্প্রতি পঞ্জাব সরকারের প্রণীত ধর্মীয় অবমাননা বিরোধী আইন নিয়েও অকাল তখত ও রাজ্য সরকারের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। অকাল তখতের অভিযোগ, আইনটির কিছু ধারা শিখ ধর্মীয় অনুভূতি এবং পন্থিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আগে সরকারকে সংশোধনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে আইনটি সংবিধানসম্মত প্রক্রিয়ায় পাস হয়েছে এবং তা প্রত্যাহার বা সংশোধনের কোনো প্রশ্ন নেই।

নতুন ফরমান অনুযায়ী, শুধু মুখ্যমন্ত্রীই নন, পঞ্জাব মন্ত্রিসভার সদস্য এবং যেসব শিখ বিধায়ক ওই আইনের পক্ষে স্বাক্ষর করেছিলেন, তাঁদেরও আগামী ২৯ জুন অকাল তখত সচিবালয়ে হাজির হতে বলা হয়েছে। ধর্মীয় নেতৃত্বের এই পদক্ষেপকে অনেকেই পঞ্জাবের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জানুয়ারিতেও ভগবন্ত মানকে শিখ ধর্মীয় রীতি ও কিছু মন্তব্য সংক্রান্ত অভিযোগের জবাব দিতে অকাল তখতে হাজির হতে হয়েছিল। সে সময় তিনি নিজেকে একজন ‘নম্র শিখ’ হিসেবে উপস্থাপন করে অকাল তখতের কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা জানান। তবে সাম্প্রতিক ঘটনাবলি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঞ্জাবে আগামী নির্বাচনের আগে এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাবও গভীর হতে পারে। শিখ ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত নতুন মাত্রা পাওয়ায় তা ভোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, আম আদমি পার্টির পক্ষ থেকে এখনও এই নতুন ধর্মীয় ফরমান নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে আগামী কয়েক সপ্তাহে পঞ্জাবের রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সবার।

The post কড়া পদক্ষেপ! পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে শিখ ধর্ম থেকে বহিস্কার করল অকাল তখ্ত appeared first on Kolkata24x7.

কালীঘাটে কুণালকে লক্ষ্য করে ডিম, পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ তৃণমূল নেতার
তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের অদূরেই ঘটল এক নজিরবিহীন ঘটনা। প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh)  লক্ষ্য করে ডিম ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বেরিয়ে আসার সময় এই অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কুণাল ঘোষ (Kunal Ghosh)  যখন মমতার বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে এগোচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকাই কালো জামা পরিহিত এক যুবক তাঁর কাছে চলে আসে। এরপর কোনও কিছু বোঝার আগেই ওই ব্যক্তি কুণাল ঘোষের মাথা লক্ষ্য করে একটি ডিম ছুড়ে মারে। তবে ঘটনাটি যে নিরাপত্তা ব্যবস্থার বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, কালীঘাটের এই এলাকা (Kunal Ghosh)  দীর্ঘদিন ধরেই অত্যন্ত স্পর্শকাতর এবং উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে সর্বক্ষণ পুলিশি নজরদারি এবং নিরাপত্তা কর্মীদের উপস্থিতি থাকে। সেই জায়গায় কীভাবে একজন ব্যক্তি এত সহজে একজন শীর্ষ নেতার কাছে পৌঁছে এমন কাজ করতে পারলেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার পরেই তীব্র প্রতিক্রিয়া জানান কুণাল ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন, এই ঘটনাকে কোনওভাবেই সাধারণ মানুষের ক্ষোভ বা জনরোষ বলে ব্যাখ্যা করা যাবে না। তাঁর মতে, এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত হামলা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “এটা কোনও জনরোষ নয়, এটা পুরোপুরি গুন্ডামি এবং মস্তানি। অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা দরকার।”

The post কালীঘাটে কুণালকে লক্ষ্য করে ডিম, পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ তৃণমূল নেতার appeared first on Kolkata24x7.

বাংলাদেশের নিষিদ্ধ পার্টি বিজেপির হয়ে কাজ করছে! দাবি অধীরের
কলকাতা: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিস্ফোরক মন্তব্য (Adhir Ranjan)। সম্প্রতি তৃণমূলের ২০ সাংসদের NCPI দলে যোগ দেওয়া নিয়ে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে তিনি। তিনি বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ জন্ম নিয়েছিল, সেই একই দল এখন ভারতে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই) নামে কাজ করছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে।

অধীরবাবু বলেন, “বাংলাদেশের প্রতিবাদ আন্দোলনের মধ্যে জন্ম নেওয়া ন্যাশনাল সিটিজেন পার্টি এখন ভারতে বিজেপির সঙ্গে কাজ করছে। এটা খুবই গুরুতর বিষয়।” তাঁর এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ২০ জন বিধায়ক এনসিপিআই-তে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর এই আলোচনা আরও জোরালো হয়েছে।

আরও দেখুনঃ https://kolkata24x7.in/india/owaisi-aimim-support-up-elections/

এনসিপিআই-এর প্রতিষ্ঠাতা শান্তনু দে ইতিমধ্যে জানিয়েছেন, তিনি এই যোগদানকে স্বাগত জানিয়েছেন এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি এনডিএ-র সঙ্গে কাজ করার আগ্রহও দেখিয়েছেন। অধীর চৌধুরী এই ঘটনাকে ‘বহিরাগত শক্তির হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, বাংলাদেশের অস্থিরতার সময় গড়ে ওঠা একটি দল এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করছে, যা চিন্তার বিষয়।

অধীরের মতে , “যারা বাংলাদেশের অস্থিরতার সুবিধা নিয়ে এখানে এসে রাজনীতি করছে, তাদের সঙ্গে হাত মেলানো উচিত নয়।”এনসিপিআই অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতারা জানিয়েছেন, তাঁরা একটি জাতীয়তাবাদী দল এবং ভারতের স্বার্থে কাজ করতে চান। শান্তনু দে বলেছেন, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেন এবং দেশের উন্নয়নে এনডিএ-র সঙ্গে থাকতে চান।

The post বাংলাদেশের নিষিদ্ধ পার্টি বিজেপির হয়ে কাজ করছে! দাবি অধীরের appeared first on Kolkata24x7.

হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে সবচেয়ে দরকারি ফিচার, করতে পারবেন গ্রুপ কল
WhatsApp Web: হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য শীঘ্রই একটি বড় আপডেট আসছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা খুব শীঘ্রই সরাসরি ব্রাউজার থেকেই সর্বোচ্চ ৩২ জনের সাথে গ্রুপ ভয়েস ও ভিডিও কল করতে পারবেন। এতদিন এই সুবিধাটি শুধুমাত্র মোবাইল এবং ডেস্কটপ অ্যাপেই সীমাবদ্ধ ছিল। নতুন এই ফিচারটি চালু হলে গ্রুপ কলের জন্য ব্যবহারকারীদের আর আলাদা কোনো অ্যাপ খোলার প্রয়োজন হবে না। বর্তমানে বিটা ব্যবহারকারীদের মাধ্যমে এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে।

এখন সরাসরি ব্রাউজার থেকেই গ্রুপ কল করা সম্ভব হবে। WABetaInfo-র একটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ওয়েবে (WhatsApp Web) গ্রুপ কলিংয়ের সুবিধা যুক্ত করা হচ্ছে। এই আপডেটের ফলে, ব্যবহারকারীরা যেকোনো গ্রুপ চ্যাট খুলে ওপরের দিকে থাকা কল বাটনটি ব্যবহার করে সরাসরি ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারবেন। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ওয়েবে শুধুমাত্র ব্যক্তিগত (ওয়ান-অন-ওয়ান) কলের সুবিধা ছিল; গ্রুপ কলের জন্য মোবাইল বা ডেস্কটপ অ্যাপ ব্যবহারের প্রয়োজন হতো। নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা বয়ে আনবে। বিশেষ করে, এতে পুরো গ্রুপকে কল না করে শুধুমাত্র নির্দিষ্ট সদস্যদের কলে যুক্ত করার সুযোগ থাকবে।

সর্বোচ্চ ৩২ জন যুক্ত হতে পারবেন; নিরাপত্তা ব্যবস্থা অটুট থাকবে

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ওয়েবে গ্রুপ ভয়েস ও ভিডিও কলে সর্বোচ্চ ৩২ জন অংশগ্রহণকারী যুক্ত হতে পারবেন। এই সীমা মোবাইল ও ডেস্কটপ সংস্করণের মতোই হবে। এছাড়া কোম্পানিটি স্পষ্ট করেছে যে, ওয়েবের মাধ্যমে করা সব কলই ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ দ্বারা সুরক্ষিত থাকবে। এর অর্থ হলো, কলে অংশগ্রহণকারী ব্যক্তিরা ছাড়া অন্য কেউ এই কথোপকথন শুনতে বা দেখতে পারবে না। এমনকি হোয়াটসঅ্যাপ এবং এর মূল কোম্পানি মেটাও এই কলগুলোর বিষয়বস্তু বা তথ্যের নাগাল পাবে না। এটি ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা নিশ্চিত করে।

কল লিঙ্ক, ওয়েটিং রুম এবং স্ক্রিন শেয়ারিং-এর সুবিধা

হোয়াটসঅ্যাপ ওয়েবে একটি ‘কল লিঙ্ক’ সুবিধাও যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি ইউনিক বা অনন্য লিঙ্ক তৈরি করে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, যা অন্যদের সহজেই কলে যুক্ত হতে সহায়তা করবে। ৩০ দিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকলে এই লিঙ্কগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। এছাড়া, এতে একটি ‘ওয়েটিং রুম’ বা অপেক্ষাগারের সুবিধা থাকবে, যার মাধ্যমে হোস্ট বা আয়োজক অংশগ্রহণকারীদের কলে যুক্ত হওয়ার অনুমতি দিতে পারবেন। ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারিং-এর সুবিধাও থাকবে, ফলে ব্যবহারকারীরা তাদের স্ক্রিনে থাকা প্রেজেন্টেশন, নথিপত্র বা অন্য যেকোনো কিছু শেয়ার করতে পারবেন। বর্তমানে এই ফিচারটি নির্বাচিত বিটা টেস্টারদের জন্য উপলব্ধ রয়েছে; যদিও কোম্পানিটি এর স্থিতিশীল সংস্করণ (stable version) চালুর কোনো সময়সীমা প্রকাশ করেনি, তবুও আশা করা হচ্ছে যে আগামী সপ্তাহগুলোতে এটি আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

The post হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে সবচেয়ে দরকারি ফিচার, করতে পারবেন গ্রুপ কল appeared first on Kolkata24x7.

বেলাগাম চুরি! দুর্নীতি দমন শাখার জালে শ্রীরামপুরের তৃণমূল নিমাই
হুগলি: শ্রীরামপুরের পিয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে (Nimai Mondal)বিশাল দুর্নীতি, অবৈধ জমি দখল এবং নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করার সময় স্থানীয় জনতা তাঁকে দেখে ‘চোর চোর’ বলে চিৎকার করে ধিক্কার জানায়। এই ঘটনা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগগুলোকে নতুন করে সামনে এনেছে।

Nimai Mandal, the Deputy Pradhan of Piarapur Panchayat in Serampore, Hooghly, has been arrested for massive corruption, illegal land grabbing, and post-poll violence

The public welcomed him with chants of chor chor pic.twitter.com/dnP8HjS8nG

— Hindavi Swarajya(Bengali Hindu) (@harcoresanatani) June 15, 2026

নিমাই মণ্ডল পিয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ তিনি পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন, সরকারি জমি ও ব্যক্তিগত জমি অবৈধভাবে দখল করেছেন এবং নির্বাচনের পর বিরোধীদের উপর হামলা চালিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল। দুর্নীতি দমন শাখা ও স্থানীয় থানা যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

আরও দেখুনঃ https://kolkata24x7.in/india/meerut-cyber-crime-akram-nizamuddin-arrest/

গ্রেফতারের পরে নিমাই মণ্ডলকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারিকেড করে তাকে নিয়ে যাওয়া হয়। নিমাই মণ্ডলকে আদালত পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, নিমাই মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ।

পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প যেমন রাস্তা নির্মাণ, নর্দমা, আলো ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধ বালি ব্যবসা ও জমি দখলের সঙ্গেও তাঁর যোগসাজশের অভিযোগ উঠেছে। নির্বাচনের পর বিরোধী পক্ষের কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়ি ভাঙচুর এবং হুমকির অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে।

নিমাই মন্ডলের গ্রেফতারের সঙ্গে সগেই রাজনৈতিক মহলে ফের গুঞ্জন। একাংশের দাবি তৃণমূলের জমানাতে বেলাগাম দুর্নীতির ফসল এই নিমাই মণ্ডলরা। সারা পশ্চিমবঙ্গ জুড়েই এদের দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে বলেও দাবি তাদের। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই ধরণের গ্রেফতারিকে প্রতিহিংসা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতারা।

The post বেলাগাম চুরি! দুর্নীতি দমন শাখার জালে শ্রীরামপুরের তৃণমূল নিমাই appeared first on Kolkata24x7.

আইনজীবীর পর এবার বিচারপতি সরে দাঁড়ালেন, অভিষেকের মামলায় বড় ধাক্কা
কালীঘাটে (Calcutta HC) তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সিআইডি তল্লাশি ঘিরে তৈরি হওয়া মামলায় নতুন মোড়। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াই এবার পৌঁছেছে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে, যেখানে একের পর এক পরিবর্তন ঘটছে বিচার প্রক্রিয়ায়। বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই সময় তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি করে।

এরপর এবার আরও এক বড়(Calcutta HC) ঘটনা ঘটল বিচারব্যবস্থার স্তরে। সইজাল কাণ্ড সংক্রান্ত এই মামলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়ের করা আবেদন থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কালীঘাটে তৃণমূলের পার্টি অফিসে সিআইডি তল্লাশি অভিযানকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। আদালতের এই সিদ্ধান্তে নতুন করে শুরু হয়েছে জল্পনা ও রাজনৈতিক বিতর্ক।

বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, এই মামলার সঙ্গে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি ফৌজদারি মামলার সরাসরি সম্পর্ক রয়েছে। ওই মামলার ভিত্তিতেই সিআইডি কালীঘাটে তল্লাশি অভিযান চালিয়েছিল বলে জানা যায়। বিচারপতি তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, ইতিমধ্যেই একই ধরনের বিষয়ের ওপর বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে শুনানি হয়েছে এবং সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। ফলে একই বিষয় নিয়ে একাধিক বেঞ্চে শুনানি হলে বিচার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এই প্রেক্ষাপটেই বিচারপতি সৌগত ভট্টাচার্য মনে করেন, বিষয়টি তাঁর বেঞ্চে রাখা যথাযথ হবে না। সেই কারণেই তিনি নিজে থেকে মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এখন প্রধান বিচারপতি সুজয় পাল এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবেন এবং কোন নির্দিষ্ট বেঞ্চে এটি পাঠানো হবে তা ঠিক করবেন।

আইন বিশেষজ্ঞদের মতে, এই ধরনের  মামলা থেকে বিচারপতির সরে দাঁড়ানো বিচারব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো কারণে যদি বিচারপতি মনে করেন যে একই বিষয়ে অন্য বেঞ্চে ইতিমধ্যেই শুনানি হয়েছে বা ভবিষ্যতে দ্বন্দ্ব তৈরি হতে পারে, তাহলে তিনি স্বেচ্ছায় মামলা থেকে সরে দাঁড়াতে পারেন। এই ক্ষেত্রেও সেই যুক্তিই উল্লেখ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যাচ্ছে।

The post আইনজীবীর পর এবার বিচারপতি সরে দাঁড়ালেন, অভিষেকের মামলায় বড় ধাক্কা appeared first on Kolkata24x7.

চলছিল মানুষকে ঠকিয়ে ফতুর করার কাজ! যোগী রাজ্যে দাওয়াই চলছে আকরাম-নিজামুদ্দিনের
মীরাট: যোগিরাজ্য উত্তরপ্রদেশ পুলিশের সাইবার ক্রাইম শাখা আরও এক বড় সাফল্যের দোরগোড়ায়(Meerut)। মীরাট থেকে দুই সাইবার অপরাধী আকরাম ও নিজামুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল নথিপত্র ও সংবেদনশীল ডকুমেন্ট। পুলিশ জানিয়েছে, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে জালিয়াতির এক বিশাল নেটওয়ার্ক চালিয়ে আসছিলেন।

পুলিশের অভিযানে আকরাম ও নিজামুদ্দিনের ডেরা থেকে উদ্ধার হয়েছে ৯২টি ব্যাংক কার্ড, ১৩৯টি ভোটার আইডি কার্ড, ১৮০টি আধার কার্ড, ৯৭টি প্যান কার্ড, ১৬টি খালি হেলথ কার্ড, ১০টি পাসবই, ৫টি চেকবই এবং বিভিন্ন সরকারি অফিসের সিলমোহর। এছাড়া উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম।

আরও দেখুনঃ https://kolkata24x7.in/west-bengal/civic-volunteers-west-bengal-controversy/

পুলিশ সূত্রে জানা গেছে, এই জাল নথিগুলো দিয়ে তারা ব্যাংক লোন, সরকারি সুবিধা, আধার লিঙ্কড প্রতারণা এবং অনলাইন জালিয়াতির কাজ করত।এই দুই অপরাধী দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় ছিল। তারা জাল আধার ও প্যান কার্ড তৈরি করে সাধারণ মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলত এবং সেগুলো দিয়ে প্রতারণা করত। কখনও কখনও তারা ব্যক্তিগত তথ্য চুরি করে অনলাইনে বিক্রি করত বলেও অভিযোগ উঠেছে।

পুলিশের তদন্তে জানা গেছে, এই নেটওয়ার্কের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের খোঁজে অভিযান চলছে।মীরাটের সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, “আমরা দীর্ঘদিন ধরে এই চক্রের উপর নজর রাখছিলাম। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া নথিগুলো দেখে বোঝা যাচ্ছে যে, এটি একটি সংঘবদ্ধ চক্র। সাধারণ মানুষের পরিচয় চুরি করে তারা বড় ধরনের আর্থিক প্রতারণা করছিল।”

এই গ্রেপ্তারের ঘটনা সাইবার অপরাধের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের কঠোর অবস্থানের প্রমাণ দিচ্ছে। যোগী আদিত্যনাথের সরকার সাইবার ক্রাইমকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। সাম্প্রতিক সময়ে অনলাইন প্রতারণা, ফিশিং, জাল নথি তৈরি এবং ডিজিটাল আর্থিক অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশের এই ধরনের অভিযান জনমনে স্বস্তি এনেছে।

The post চলছিল মানুষকে ঠকিয়ে ফতুর করার কাজ! যোগী রাজ্যে দাওয়াই চলছে আকরাম-নিজামুদ্দিনের appeared first on Kolkata24x7.

‘সুপার নিউ মুন’ কি সূর্যগ্রহণের কারণ হবে?
সূর্য ও চন্দ্রের অবস্থানের যেকোনো পরিবর্তন—বিশেষ করে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ—দীর্ঘকাল ধরেই বিশ্বজুড়ে জ্যোতির্বিদদের আগ্রহের বিষয় হয়ে রয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনা একে অপরের সাথে সম্পর্কিত; যেমন—’সুপার নিউ মুন’ (Super New Moon) এবং সূর্যগ্রহণের কথা প্রায়শই একসাথে উল্লেখ করা হয়। যেহেতু উভয় ঘটনার ক্ষেত্রেই অমাবস্যার (New Moon) পর্যায়টি জড়িত, তাই অনেক সময় এমন ধারণা করা হয় যে একটি ঘটনা সরাসরি অন্যটির কারণ।

প্রতিটি সূর্যগ্রহণই অমাবস্যা দিয়ে শুরু হয়, কিন্তু সব অমাবস্যাতেই (এমনকি ‘সুপার নিউ মুন’ বা বিশেষ অমাবস্যার ক্ষেত্রেও) সূর্যগ্রহণ হয় না। তাই প্রশ্ন জাগে, ২০২৬ সালের ‘সুপার নিউ মুন’ কি কোনো সূর্যগ্রহণ ঘটাবে? যেহেতু এ বছর বিশ্ববাসী একটি ‘সুপার নিউ মুন’ ঘটনার সাক্ষী হতে চলেছে, তাই এর ফলে কি কোনো সূর্যগ্রহণও হবে?

‘সুপার নিউ মুন’ (Super New Moon) কী?

যখন অমাবস্যা এবং চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থানের সময়টি একই সময়ে ঘটে, তখন ‘সুপার নিউ মুন’-এর সৃষ্টি হয়। জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে, এটি সমুদ্রের জোয়ার-ভাটায় প্রভাব ফেলতে পারে। আর ‘সুপার নিউ মুন’-এর কারণে সূর্যগ্রহণ হয় কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর হলো ‘না’।

‘সুপার নিউ মুন’ (Super New Moon) বলতে কেবল পৃথিবীর চারদিকে চাঁদ তার কক্ষপথে ঠিক কোন অবস্থানে রয়েছে, তা-ই বোঝায়। অন্যদিকে, সূর্যগ্রহণ সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়ের ওপর নির্ভর করে—আর তা হলো সূর্য, চাঁদ ও পৃথিবীর নিখুঁত এক সরলরেখায় অবস্থান। ‘সুপার নিউ মুন’ বা অতি-অমাবস্যার সময় সাধারণত কোনো গ্রহণ হয় না, কারণ চাঁদ সচরাচর পৃথিবীর কক্ষপথের সমতলের সামান্য ওপর দিয়ে বা নিচ দিয়ে পরিভ্রমণ করে। যখন এই thẳng বা সরলরৈখিক বিন্যাসটি নিখুঁত হয় না, তখন চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে না এবং কোনো সূর্যগ্রহণও ঘটে না।

২০২৬ সালের ‘সুপার নিউ মুন’-এর সময় কি সূর্যগ্রহণ ঘটবে?

চলতি বছরের ১২ আগস্ট যে ‘সুপার নিউ মুন’ বা ‘সুপার অমাবস্যা’ ঘটতে যাচ্ছে, তার সাথে একটি সূর্যগ্রহণেরও সংযোগ ঘটবে। এক্ষেত্রে, অমাবস্যার চাঁদটি চাঁদের কক্ষপথের সংযোগবিন্দু বা ‘নোড’-গুলোর (lunar nodes) এতটাই কাছাকাছি অবস্থান করবে যে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসবে। এই বিশেষ বিন্যাসের ফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়বে এবং ‘সুপার নিউ মুন’-এর পাশাপাশি একটি সূর্যগ্রহণও সংঘটিত হবে।

The post ‘সুপার নিউ মুন’ কি সূর্যগ্রহণের কারণ হবে? appeared first on Kolkata24x7.

মমতা কালে কাটমানি-তোলা! পালাবদলে সিভিকদের ময়লা পরিষ্কারের কাজে লাগাচ্ছে পুরসভা
কলকাতা: বঙ্গে সিভিক ভলান্টিয়ার্সদের দাপটে চোখে সর্ষেফুল দেখত সাধারণ মানুষ (Civic Volunteers)। একদিকে তৃণমূল কংগ্রেসের আমলে এই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁরা যানবাহন থেকে কাটমানি আদায়, অবৈধ বালি-পাথর খনি থেকে টোল আদায় এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার কাজে ব্যবহৃত হয়েছেন। এখন রাজ্যে পালা বদলের কালে দেখা গিয়েছে বিপরীত চিত্র। এখন বিজেপি সরকারের আমলে একই সিভিক ভলান্টিয়ার্সদের ময়লা তোলা ও পরিচ্ছন্নতার কাজে লাগানো হচ্ছে।

এই বৈপরীত্য রাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।তৃণমূল শাসনকালে সিভিক ভলান্টিয়ার্সদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল তীব্র। অনেকে বলতেন, এঁরা নিজেদেরকে আইপিএস অফিসার ভাবতেন। রাস্তায় গাড়ি থামিয়ে ‘চাঁদা’ আদায়, ট্রাক থেকে জোর করে টাকা তোলা, অবৈধ বালি ও পাথরের খাদান থেকে নিয়মিত টোল আদায় এসব অভিযোগ প্রায় প্রতিদিনই উঠত।

আরও দেখুনঃ https://kolkata24x7.in/india/cbs-disaster-alert-service-suspended-india/

বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় অবৈধ খনি মাফিয়াদের সঙ্গে তাঁদের যোগসাজশের অভিযোগ ছিল সরব। স্থানীয় ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলতেন না। অনেক ড্রাইভার জানিয়েছেন, রাতের অন্ধকারে বা নির্জন রাস্তায় সিভিক ভলান্টিয়ার্সদের দেখলেই আতঙ্ক লাগত।একাধিক ঘটনায় সিভিক ভলান্টিয়ার্সদের বিরুদ্ধে মারধর, হুমকি এবং অসদাচরণের অভিযোগ উঠেছে।

তাঁদের পোশাক ও আচরণ দেখে সাধারণ মানুষ মনে করতেন, এঁরা পুলিশের চেয়েও বেশি ক্ষমতাশালী। মমতা বন্দোপাধ্যায়ের সরকার এঁদেরকে বিভিন্ন দলীয় কর্মসূচিতেও ব্যবহার করত বলে অভিযোগ। তৎকালীন বিরোধীরা বারবার অভিযোগ করে বলেন এটি ছিল এক ধরনের ‘প্যারা-পুলিশ’ বাহিনী তৈরি করা, যার মাধ্যমে দলীয় স্বার্থ ও অর্থ উপার্জন চলত।

তৃণমূল উচ্ছেদ করে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিভিক ভলান্টিয়ার্সদের ভূমিকায় পরিবর্তন এসেছে। এখন তাঁদেরকে মূলত পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় ময়লা-আবর্জনা সংগ্রহ, রাস্তা পরিষ্কার এবং স্বাস্থ্যবিধি রক্ষার কাজে লাগানো হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যেভাবে এদের দৌরাত্ম বেড়ে গিয়েছিল এখন বিজেপির সরকার এসে তাদের ডানা ছাঁটার কাজ করছে।

The post মমতা কালে কাটমানি-তোলা! পালাবদলে সিভিকদের ময়লা পরিষ্কারের কাজে লাগাচ্ছে পুরসভা appeared first on Kolkata24x7.

মাঝরাতে ফোন বেজে ঘুম ভাঙল মোদীর! সাময়িকভাবে স্থগিত হল জরুরি দুর্যোগ সতর্কতা
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের হঠাৎ নেওয়া সিদ্ধান্তে সাময়িক ভাবে বন্ধ (Cell Broadcasting)হল দেশজুড়ে জরুরি দুর্যোগ সতর্কতা পাঠানোর আধুনিক ব্যবস্থা ‘সেল ব্রডকাস্টিং সার্ভিসেস’ (সিবিএস) । জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) ১২ জুন একটি আদেশ জারি করে জানিয়েছে, কিছু প্রযুক্তিগত ও প্রশাসনিক সমস্যার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি অস্বস্তিকর ঘটনা, সূত্রের খবরে এমনটাই জানা গিয়েছে।

এই সেল ব্রডকাস্টিং সিস্টেমটি সম্প্রতি দেশজুড়ে চালু করা হয়েছিল। এর বিশেষত্ব হল কোনো দুর্যোগের সময় (যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা বা ভয়ংকর আবহাওয়া) সংশ্লিষ্ট এলাকার সব মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে জোরে অ্যালার্ট বাজিয়ে সতর্কবার্তা পাঠানো। ফোন সাইলেন্ট থাকলেও বা বন্ধ থাকলেও এই অ্যালার্ট জোরালো শব্দে বেজে ওঠে। এটি জাপান, আমেরিকার মতো দেশে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে এবং ভারতে এটিকে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছিল।

আরও দেখুনঃ https://kolkata24x7.in/politics/tmc-rebel-mps-join-ncpi-controversy/

কিন্তু চালু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় এই ব্যবস্থা সমস্যায় পড়ল। সূত্র অনুসারে, হরিয়ানা ও উত্তরপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট থেকে একটি মাঝরাতের টেস্ট অ্যালার্ট পাঠানো হয়। এই অ্যালার্টটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত মোবাইল নম্বরেও পৌঁছে যায়। মাঝরাতে হঠাৎ জোরালো অ্যালার্টের শব্দে ঘুম ভেঙে যাওয়ার ঘটনায় অস্বস্তিতে পড়েন প্রধানমন্ত্রী।

এরপরই এনডিএমএ দ্রুত পদক্ষেপ নিয়ে সার্ভিসটি স্থগিত করে।সরকারি আদেশে স্পষ্ট করে কোনো কারণ উল্লেখ করা হয়নি, শুধু বলা হয়েছে ‘কম্পিটেন্ট অথরিটির ফ্ল্যাগ করা কিছু সমস্যা’র কথা। তবে সূত্রগুলো জানিয়েছে, হাই-সিকিউরিটি নম্বরগুলোকে টেস্ট ডাটাবেস থেকে বাদ দেওয়ার ব্যবস্থা এখনও পুরোপুরি না হওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে। অনেকেই এটিকে ‘টেকনিক্যাল গ্লিচ’ বলে বর্ণনা করছেন।

এই সিস্টেম চালুর পর থেকেই বিভিন্ন রাজ্যে, বিশেষ করে দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় একাধিক অ্যালার্ট এসেছে। কখনও কখনও রাতের বেলাতেও একাধিকবার অ্যালার্ট আসায় সাধারণ মানুষের মধ্যে বিরক্তি দেখা দিয়েছিল। অনেকে বলছেন, “জরুরি সতর্কতা দরকার, কিন্তু তার জন্য ঘুমের ব্যাঘাত হওয়া উচিত নয়।” আবার কেউ কেউ এই ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, প্রকৃত দুর্যোগের সময় এটি অনেক প্রাণ বাঁচাতে পারত।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্থগিতাদেশ সাময়িক। শিগগিরই প্রয়োজনীয় সংশোধন করে আবার চালু করা হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনা কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নম্বরকে এই সিস্টেমের বাইরে রাখার টেকনিক্যাল সমাধান খুঁজে বের করতে হবে। এছাড়া অ্যালার্টের ফ্রিকোয়েন্সি ও সময় নিয়ন্ত্রণের বিষয়েও আরও সতর্কতা অবলম্বন করা দরকার।

The post মাঝরাতে ফোন বেজে ঘুম ভাঙল মোদীর! সাময়িকভাবে স্থগিত হল জরুরি দুর্যোগ সতর্কতা appeared first on Kolkata24x7.

স্নাতকদের জন্য সুবর্ণ সুযোগ, সেন্ট্রাল ব্যাংকে ৪,৫০০টি শূন্যপদ
সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ৪,৫০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে (Central Bank of India Recruitment 2026)। সারা দেশ থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

এই নিয়োগ প্রক্রিয়াটি সেইসব তরুণ-তরুণীর জন্য একটি সুবর্ণ সুযোগ, যারা ব্যাংকিং খাতে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের ক্যারিয়ারের একটি বলিষ্ঠ সূচনা করতে চান। আবেদনের প্রক্রিয়াটি ১২ জুন, ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং প্রার্থীরা ২২ জুন, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। নিয়োগের জন্য অনলাইন পরীক্ষাটি ২০২৬ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

৪,৫০০টি পদে নিয়োগ

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪,৫০০টি অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীরা ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ পাবেন, যা তাঁদের ভবিষ্যতে ব্যাংকিং ও আর্থিক খাতে আরও ভালো সুযোগ লাভের পথ সুগম করবে।

কারা আবেদন করতে পারবেন?

অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ভারত সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বয়সসীমার ক্ষেত্রে, প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে; অর্থাৎ, তাঁদের জন্ম ৩১ মে ১৯৯৮-এর আগে বা ৩১ মে ২০০৬-এর পরে হওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থাও থাকবে।

নির্বাচন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে?

প্রথম ধাপে, BFSI SSC-এর তত্ত্বাবধানে একটি অনলাইন পরীক্ষা হবে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর। পরীক্ষার মোট সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৬০ মিনিট। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয় ভাষা পরীক্ষায় (Local Language Test) অংশগ্রহণের জন্য ডাকা হবে। যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন করেছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক।

আবেদন ফি

জেনারেল, ইডব্লিউএস (EWS) এবং ওবিসি (OBC) (পুরুষ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৯৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই ফি ৭০৮ টাকা। এসসি (SC), এসটি (ST), বিশেষ চাহিদাসম্পন্ন এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের ২৩৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের প্রথমে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। এরপর, নিয়োগ-সংক্রান্ত লিঙ্কে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় সব তথ্য সতর্কতার সাথে পূরণ করুন, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন এবং নির্ধারিত ফি জমা দিন। ফর্মটি জমা দেওয়ার পর এর একটি প্রিন্ট-আউট নিজের কাছে রেখে দিন।

The post স্নাতকদের জন্য সুবর্ণ সুযোগ, সেন্ট্রাল ব্যাংকে ৪,৫০০টি শূন্যপদ appeared first on Kolkata24x7.

দিল্লিতে প্রবেশ-জট! ভারতে না ঢুকেই ঢাকায় ফিরলেন তারেকের উপদেষ্টা
নয়াদিল্লি: নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে। রবিবার সন্ধ্যায় দীর্ঘ আড়াই ঘণ্টা তাঁকে আটকে রাখে ভারতীয় অভিবাসন দফতর। পরে উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে প্রবেশের ছাড়পত্র মিললেও, তিনি ভারতে না ঢুকে কলম্বো হয়ে ঢাকায় ফিরে যান। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে বিএনপি (BNP) সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম দুই দেশের মধ্যে এমন কূটনৈতিক অস্বস্তির ঘটনা ঘটল।

কেন এই বিপত্তি?

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (IORA) উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন জাহেদ। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী, গত শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রককে তাঁর সফরের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশন। তা সত্ত্বেও বিমানবন্দরে তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। একটি রিপোর্ট অনুযায়ী, যাচাইকরণের সময় জাহেদের নাম একটি ‘নিরাপত্তা সংক্রান্ত ওয়াচলিস্টে’ দেখা যায়। তাছাড়া তাঁর কাছে কূটনৈতিক পাসপোর্টের বদলে ‘সার্ক’ স্টিকার লাগানো সাধারণ সবুজ পাসপোর্ট ছিল।

কে এই জাহেদ উর রহমান?

পেশায় চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ। গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম সদস্য ছিলেন তিনি।

কূটনৈতিক সমীকরণ

ইউনূস সরকারের আমলে ভারত-বাংলাদেশ সম্পর্কে যে ফাটল ধরেছিল, বিএনপি ক্ষমতায় আসার পর তা মেরামতের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে তারেক রহমানকে ভারতে আসার আমন্ত্রণও জানানো হয়েছে। কিন্তু আঞ্চলিক ভূ-রাজনীতির কথা মাথায় রেখে তারেক রহমান প্রথম বিদেশ সফরের জন্য ভারত বা চিনের বদলে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন বলে খবর। এর মধ্যেই বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আবহে ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ম করে ডিজেল সরবরাহ করে সাহায্য করে চলেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলাদেশ প্রশাসনে ভারত-বিরোধী ও ইসলামি শক্তির প্রভাব বৃদ্ধির কারণেই নয়াদিল্লি এবার কড়া অবস্থান নিচ্ছে। বিমানবন্দরে উপদেষ্টাকে আটকে রাখার ঘটনাটি সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে শেষমেশ ছাড়পত্র দেওয়ায় স্পষ্ট যে সরকারি স্তরে সমস্যাটি মেটানো হয়েছিল। কিন্তু জাহেদের ফিরে যাওয়ার সিদ্ধান্ত আগামী দিনে দুই দেশের সম্পর্কে নতুন করে কোনও প্রভাব ফেলে কি না, সেদিকেই কড়া নজর রাখছে কূটনৈতিক মহল।

The post দিল্লিতে প্রবেশ-জট! ভারতে না ঢুকেই ঢাকায় ফিরলেন তারেকের উপদেষ্টা appeared first on Kolkata24x7.

খোলা পাঞ্জাবি থেকে আপত্তিকর সামগ্রী, ক্লায়েন্ট বেসিস ‘রেটচার্ট’! উদ্ধার অনন্যার পার্টি অফিসে
কলকাতা পুরনিগমের ১০৯ নম্বর ওয়ার্ড ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee) যখন মুখ্যমন্ত্রীর একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠিক সেই সময় মুকুন্দপুর এলাকায় তাঁর ওয়ার্ড অফিসে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। অভিযোগ, হঠাৎ করেই সেখানে পৌঁছে যায় একটি দল এবং অফিসের ভেতরে শুরু হয় তল্লাশি। সেই তল্লাশিতেই নাকি উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও নথি।

প্রথম তলায় অফিসের ভেতর থেকে উদ্ধার হয় একটি ডায়েরি, যাকে ঘিরেই মূলত শুরু হয় বিতর্ক। সেই ডায়েরিকে ঘিরে দাবি করা হচ্ছে, সেখানে নাকি বিস্তারিতভাবে লেখা ছিল এক ধরনের “রেট চার্ট”। বিভিন্ন ক্লায়েন্টের নাম আলাদা আলাদা সেকশনে ভাগ করা ছিল বলে অভিযোগ। সেই তালিকায় নাকি ছিল একাধিক প্রোমোটারের নাম, যাঁদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়ার উল্লেখ রয়েছে। শুধু তাই নয়,(Ananya Banerjee) চাকরিপ্রার্থীদের থেকেও টাকা নেওয়ার কথা নাকি ওই নথিতে বিস্তারিতভাবে লেখা ছিল কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, কোথায় যোগাযোগ করা হয়েছে, সবই নাকি নাম-ঠিকানা সহ লিপিবদ্ধ।

অভিযোগ আরও গুরুতর আকার(Ananya Banerjee) নেয় যখন দাবি করা হয়, ওই তালিকায় বেসরকারি হাসপাতালগুলোর নামও রয়েছে। সেখানে নাকি নিয়মিতভাবে টাকা তোলার একটি আলাদা ব্যবস্থা চালু ছিল বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। পুরো বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোড়ন। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখানেই শেষ নয়, ওয়ার্ড অফিসে ঢুকে রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় সকলের। এক তলায় যখন এসব, দোতলায় উঠতেই ঝাঁ চকচকে মেক আপ রুম। সেখানে যেমন রয়েছে মেক আপের সামগ্রী, ঠিক তার পাশ থেক উদ্ধার হয়েছে গাদা গাদা কন্ডোমের প্যাকেট এবং গর্ভনিরোধক সামগ্রী। এমনকি কিছু পাঞ্জাবিও পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। এই ধরনের জিনিসপত্র একটি ওয়ার্ড অফিসে কেন রাখা হয়েছিল, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। প্রশাসনিক কাজের জায়গায় এই ধরনের আলাদা সেটআপ কী উদ্দেশ্যে ছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

The post খোলা পাঞ্জাবি থেকে আপত্তিকর সামগ্রী, ক্লায়েন্ট বেসিস ‘রেটচার্ট’! উদ্ধার অনন্যার পার্টি অফিসে appeared first on Kolkata24x7.

জেল থেকে ছাড়া পেয়ে খান স্যারকে দেখে নেব হুমকি রওশন আনন্দের
পটনার বহুল আলোচিত কোচিং সেন্টার বিরোধ নতুন মোড় নিল। (Khan Sir)১৫ জুন তারিখে পটনা সিভিল কোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ‘জ্ঞান বিন্দু’ কোচিং সেন্টারের ডিরেক্টর রওশন আনন্দ, যিনি শিক্ষার্থীদের কাছে ‘রওশন স্যার’ নামে পরিচিত, সরাসরি প্রতিদ্বন্দ্বী শিক্ষক খান স্যারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

আদালত চত্বরের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তাঁর ছোট ভাই প্রিন্স আনন্দের মৃত্যু স্বাভাবিক নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে খান স্যারের ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।

আরও দেখুনঃ https://kolkata24x7.in/west-bengal/big-reform-in-job-examinations-as-candidates-can-now-retain-their-omr-answer-sheets/

জামিনে মুক্তি পাওয়ার পর রওশন স্যার অত্যন্ত আবেগপ্রবণ ও ক্ষুব্ধ অবস্থায় সাংবাদিকদের বলেন, “উনি কোনো শিক্ষক নন, উনি আমার ভাইয়ের হত্যাকারী। আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন এবং কোনো অবস্থাতেই আপস করবেন না। তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল যে ভাইয়ের মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং তিনি বিষয়টিকে ব্যক্তিগত ও ন্যায়বিচারের লড়াই হিসেবে দেখছেন।

ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। পাটনার দুই জনপ্রিয় কোচিং প্রতিষ্ঠান ‘খান গ্লোবাল স্টাডিজ’ এবং ‘জ্ঞান বিন্দু জিএস একাডেমি’-র মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার টপারদের কৃতিত্ব দাবি করা এবং শিক্ষার্থী আকর্ষণকে কেন্দ্র করে দুই প্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে জুন মাসের শুরুতে খান স্যারের কোচিং সেন্টারে হামলা, ভাঙচুর এবং গুলিবর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশের তদন্তের ভিত্তিতে রওশন আনন্দকে গ্রেফতার করা হয়। প্রায় ১২ দিন জেলে থাকার পর অবশেষে তিনি জামিন পান।

এদিকে এই মামলার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন রওশন স্যারের ছোট ভাই প্রিন্স আনন্দ। পুলিশ সূত্রে জানা যায়, খান স্যারের কোচিং সেন্টারে হামলার ঘটনায় প্রিন্স আনন্দও অন্যতম অভিযুক্ত ছিলেন। অভিযোগের পর গ্রেফতারি এড়াতে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে নেপালে চলে যান। কিন্তু ১৪ জুন, ২০২৬ তারিখে নেপালের একটি হোটেলে রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নেপাল এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

The post জেল থেকে ছাড়া পেয়ে খান স্যারকে দেখে নেব হুমকি রওশন আনন্দের appeared first on Kolkata24x7.

আগামী ২ ঘণ্টায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! তিন জেলায় রেড অ্যালার্ট
কলকাতা: আগামী দুই ঘণ্টার মধ্যে রাজ্যের একাধিক জেলায় আছড়ে পড়তে পারে প্রবল ঝড় ও বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় জরুরি ভিত্তিতে ‘রেড’ ও ‘হলুদ’ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আকস্মিক এই দুর্যোগের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে এই সময়ে নিরাপদ আশ্রয়ে থাকার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, আগামী ঘণ্টা দুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। দুর্যোগের তীব্রতার কথা মাথায় রেখেই এই দুই জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। পাশাপাশি একই সময়ে মালদহ জেলাতেও প্রবল ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে প্রাণহানি বা বিপত্তি এড়াতে সাধারণ মানুষকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, একা দাঁড়িয়ে থাকা বড় গাছ বা জলাশয়ের কাছাকাছি যেতে কড়াভাবে নিষেধ করেছেন আবহাওয়াবিদরা।

এই তিন জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও দুই জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুই ঘণ্টায় বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে আকাশের মুখ ভার করে শুরু হতে পারে প্রবল বজ্রপাত। তাই এই দুই জেলার বাসিন্দাদেরও সতর্ক থাকার এবং এই নির্দিষ্ট সময়ে অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, খাতায়কলমে গোটা দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলেও, এখনই টানা বা সার্বিকভাবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই বর্ধমানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে এখনই ভারী বর্ষণের দেখা মিলবে না। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল থাকলেও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট অব্যাহত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া, বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার-সহ উত্তরের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে।

The post আগামী ২ ঘণ্টায় ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! তিন জেলায় রেড অ্যালার্ট appeared first on Kolkata24x7.

শুভেন্দুর ডাকে সাড়া দিয়ে সভায় উপস্থিত মমতার ভ্রাতৃবধূ, পাশে দেবাশিস কুমার
পালাবদলের পর রাজ্য রাজনীতিতে পুরনিগম (Suvendu Adhikari at Municipality) ও প্রশাসনিক কর্মকাণ্ডকে ঘিরে একের পর এক বিতর্ক এবং পাল্টা রাজনৈতিক বার্তার আবহ ক্রমেই তীব্র হচ্ছে। সাম্প্রতিক সময়ে পুরনিগমের পক্ষ থেকে বিভিন্ন নোটিস জারি করা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে উঠে এসেছে অভিষেক বন্দ‌্যোপাধ‌্যায়-এর নাম। বিভিন্ন সংবাদ সূত্র ও রাজনৈতিক মহলের আলোচনায় দাবি করা হচ্ছে, পুরনিগমের তরফ থেকে বেআইনি নির্মাণ সংক্রান্ত একাধিক নোটিস তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয়েছে।

যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও মন্তব্য পাওয়া যায়নি, তবে বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। শাসক দল এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করছে, অন্যদিকে বিরোধীরা এটিকে প্রশাসনিক স্বচ্ছতার অংশ হিসেবে তুলে ধরছে। এই বিতর্কের আবহেই আরও একটি রাজনৈতিক চমক নজরে এসেছে। সম্প্রতি একটি পুরনিগমের অনুষ্ঠানে উপস্থিত হন কাজরী বন্দ‌্যোপাধ‌্যায়।তিনি শুধু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরই নন, বরং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‌্যোপাধ‌্যায় -এর ভ্রাতৃবধূ হিসেবেও পরিচিত। রাজনৈতিক মহলে তাঁর এই উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানটি আয়োজিত হয় শুভেন্দু অধিকারী এর উপস্থিতিতে, যেখানে তিনি আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করেন বলে জানা যায়। সেই অনুষ্ঠানে কেবল কাজরী বন্দ্যোপাধ্যায়ই নন, আরও একাধিক তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জুই বিশ্বাস এবং দেবাশীয় কুমার সহ আরও কয়েকজন জনপ্রতিনিধি।

এই এক মঞ্চে বিরোধী শিবিরের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে শাসক দলের জনপ্রতিনিধিদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে প্রশাসনিক সমন্বয়ের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এর পেছনে রয়েছে স্থানীয় স্তরের উন্নয়নমূলক কাজের বাস্তব প্রয়োজনীয়তা, যেখানে দলীয় রাজনীতির সীমারেখা কিছুটা হলেও শিথিল হয়েছে।

The post শুভেন্দুর ডাকে সাড়া দিয়ে সভায় উপস্থিত মমতার ভ্রাতৃবধূ, পাশে দেবাশিস কুমার appeared first on Kolkata24x7.

এনডি-এর পথে সুদীপ! বিদ্রোহের জল্পনা উড়িয়ে ‘মমতা-অনুগত’ই রইলেন নয়না
কলকাতা: তাঁর স্বামী তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রবিবারই বিদ্রোহী সাংসদদের সঙ্গে নতুন দল এনসিপিআই-তে (NCPI) যোগ দিয়েছেন। স্পিকারকে চিঠি দিয়ে এনডিএ-কে সমর্থনের কথাও জানিয়েছেন। এরপরই জল্পনা শুরু হয়, তবে কি সুদীপের পথ ধরে দল ছাড়ছেন তাঁর স্ত্রী তথা চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও? তবে সোমবার সমস্ত জল্পনায় জল ঢেলে নয়না স্পষ্ট করে দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং তৃণমূল কংগ্রেস ছাড়ছেন না। (Nayana Bandyopadhyay reaffirms loyalty to Mamata Banerjee)

‘যাঁকে দুর্গা ডাকি, তাঁকে কীভাবে ছাড়ব!’

দলনেত্রীর প্রতি অবিচল আনুগত্য প্রকাশ করে এদিন আবেগপ্রবণ হয়ে পড়েন নয়না। তিনি স্পষ্ট ভাষায় জানান, মমতাকে তিনি নেত্রী মেনে এসেছেন, সেটাই তাঁর কাছে চরম সত্য। তাঁর কথায়, “আমি দৃঢ়ভাবে দিদির সঙ্গেই আছি। তিনি আমাকে ছেড়ে যেতে পারেন, কিন্তু আমি তাঁকে ছেড়ে যাব না। যাঁকে আমি আমার দুর্গা বলে ডেকেছি, তাঁকে কীভাবে ছেড়ে যেতে পারি? আমি কোনওদিন তাঁর পাশ ছেড়ে যাব না।”

ব্যক্তিগত আক্রমণে ক্ষুব্ধ বিধায়ক

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহ এবং বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের খবর সামনে আসার পরই নয়নাকে আক্রমণ করেছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। অনেকেই দাবি করেছিলেন, নয়নার শিবির বদল নাকি স্রেফ সময়ের অপেক্ষা। এই ধরনের মন্তব্য যে তিনি একেবারেই ভালোভাবে নেননি, তা এদিন সাফ করে দেন বিধায়ক। তিনি জানান, দলেরই কিছু সহকর্মীর এই ব্যক্তিগত আক্রমণে তিনি গভীরভাবে মর্মাহত। গোটা বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন।

কী বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?

রবিবার লোকসভার ২০ জন বিদ্রোহী সাংসদ ‘আসল তৃণমূল’ দাবি থেকে সরে এসে নিজেদের নতুন দল এনসিপিআই-এর আত্মপ্রকাশ ঘটিয়েছেন। স্ত্রী নয়নার রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে বর্ষীয়ান নেতা সুদীপ জানান, তিনি নয়নাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে নয়না শিবির বদলাবেন না, তিনি তৃণমূলেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। একই পরিবারের সদস্য হয়েও পৃথক রাজনৈতিক দলে থাকার একাধিক দৃষ্টান্তও নিজের বক্তব্যের সপক্ষে তুলে ধরেন বিদ্রোহী সাংসদ।

The post এনডি-এর পথে সুদীপ! বিদ্রোহের জল্পনা উড়িয়ে ‘মমতা-অনুগত’ই রইলেন নয়না appeared first on Kolkata24x7.

পর্যটন দপ্তরের দায়িত্বে শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গে উন্নয়নে বড় আশ্বাস
পারমিতা রায়, শিলিগুড়ি: আজ, সোমবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের পর্যটন দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। নতুন দায়িত্ব গ্রহণের পরই পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গ থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গের পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক, আকর্ষণীয় এবং পর্যটক-বান্ধব করে তোলাই এখন প্রধান লক্ষ্য।

দায়িত্ব নেওয়ার পর শঙ্কর ঘোষ বলেন, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হবে। পর্যটকদের সুবিধার্থে উন্নত যাতায়াত ব্যবস্থা, পর্যাপ্ত পরিষেবা এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাজগঞ্জে তৈরি হোল্ডিং সেন্টারে ২৬ জন বাংলাদেশি নাগরিক, তুঙ্গে নিরাপত্তা ও নজরদারি

বিশেষ করে দার্জিলিং ও পাহাড়ি এলাকার দীর্ঘদিনের পর্যটন সংক্রান্ত সমস্যাগুলির সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। পাহাড়ে পর্যটনের অন্যতম বড় সমস্যা যানজট মোকাবিলার জন্য স্থায়ী সমাধানের দিকেও নজর দেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি পর্যটকদের যাতে কোনও রকম হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও প্রশাসনিক নজরদারি বাড়ানোর কথা বলেন।

শঙ্কর ঘোষ আরও জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে ওঠা রিসর্ট ও পর্যটন কেন্দ্রগুলির উপর কড়া নজরদারি চালানো হবে। নতুন প্রকল্পের ক্ষেত্রে যথাযথ যাচাই ও পরিবেশগত ভারসাম্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তাঁর কথায়, “পর্যটনের বিকাশের সঙ্গে পরিবেশ রক্ষার ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই ইকো-ট্যুরিজমের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

মন্ত্রী মনে করেন, নতুন নতুন অফবিট পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এতে একদিকে যেমন পর্যটকের সংখ্যা বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও পর্যটন দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন পর্যটনমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের পর্যটন শিল্পে নতুন গতি আসবে বলেই মনে করছে বিভিন্ন মহল।

The post পর্যটন দপ্তরের দায়িত্বে শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গে উন্নয়নে বড় আশ্বাস appeared first on Kolkata24x7.

মিমকে সমর্থন করুন ভালোবাসা বিক্রি করব না! তৃণমূলকে কটাক্ষ ওয়াইসির
লখনউ: সামনের বছরেই বিধানসভা নির্বাচন যোগী রাজ্যে। (AIMIM)তার আগেই উত্তর প্রদেশের মানুষকে মিম সমর্থনের আহ্বান জানালেন আসাদুদ্দিন ওয়াইসি। উদাহরণ দিতে গিয়ে তিনি তৃণমূলের বিদ্রোহীদের কটাক্ষ করে বলেন যারা এতদিন তৃণমূলের প্রতীক নিয়ে মানুষের ভোটে জিতেছে, এখন তারাই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপির অনুগ্রহ চাইছে।

ওয়াইসি উত্তরপ্রদেশের জনগণের কাছে আবেদন জানিয়ে বলেছেন, এআইএমআইএম-কে সমর্থন করুন। আমরা সম্মান বিক্রি করব না, আপনাদের ভালোবাসা বিক্রি করব না তার চেয়ে মরে যাওয়া ভালো।ওয়াইসি বলেন, “প্রত্যেকেই মাথা নিচু করে বিজেপিতে যোগ দিয়েছে। আমি উত্তরপ্রদেশের মানুষের কাছে আবেদন করছি এআইএমআইএম-কে সমর্থন করুন।

আরও দেখুনঃhttps://kolkata24x7.in/west-bengal/local-bjp-leadership-removed-biswa-bangla-logo-from-chandrakona-bus-stand/

আমরা সম্মান ও আপনাদের স্নেহ বিক্রি করে দেব না। তার চেয়ে মৃত্যু ভালো।” তিনি অখিলেশ যাদবকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আখিলেশ যাদব, বলুন তো মমতা ব্যানার্জির ২০ জন সাংসদ যখন চলে গেলেন, তাঁরা কেন গেলেন? কেউ তো এ নিয়ে কথা বলছে না।” ওয়াইসি সমাজবাদী পার্টির নেতাদেরও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “আপনারা যাদের ভোট দিয়েছেন, সেই সমাজবাদী পার্টির নেতারা এলাকার উন্নয়নে কী করেছেন? কিছুই করেননি।”

তাঁর মতে, ভোটের রাজনীতিতে মুসলিম ভোটব্যাঙ্ককে ব্যবহার করা হলেও বাস্তবে তাদের উন্নয়ন বা কল্যাণে কোনো কাজ হয়নি। বাহরাইচের মতো এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কোনো ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে তিনি অভিযোগ করেন।সম্প্রতি উত্তর ২৪ পরগনা থেকে তৃণমূলের ২০ জন বিধায়ক এনসিপিআই-তে যোগ দেওয়ার খবরে বাংলার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

ওয়েইসি এই ঘটনাকে তুলে ধরে বলেছেন, এটি তৃণমূলের অভ্যন্তরীণ দুর্বলতা ও সাংগঠনিক সংকটের প্রমাণ। তিনি দাবি করেন, যেসব নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাঁরা নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন। ওয়েইসির এই বক্তব্য উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনী প্রস্তুতির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

The post মিমকে সমর্থন করুন ভালোবাসা বিক্রি করব না! তৃণমূলকে কটাক্ষ ওয়াইসির appeared first on Kolkata24x7.

চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে কড়া উদ্যোগ, ওএমআর শিট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা
তৃণমূল জমানায় শিক্ষক ও পুরসভা নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ এবং স্বজনপোষণের বিতর্কের আবহে রাজ্যের নতুন সরকার এবার নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করেছে। সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি চাকরির পরীক্ষায় এক ঐতিহাসিক পরিবর্তনের কথা জানান, যা ইতিমধ্যেই প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে রাজ্যের সমস্ত প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা নিজেদের ওএমআর (OMR) শিটের কপি সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবেন। এতদিন পরীক্ষার পর ওএমআর শিট শুধু পরীক্ষাকেন্দ্রের নিয়ন্ত্রণে থাকত, ফলে স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন উঠত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার্থী নিজের উত্তরপত্র যাচাই করে রাখার সুযোগ পাবেন, যা ভবিষ্যতে ফল প্রকাশ নিয়ে কোনও ধরনের বিভ্রান্তি বা অভিযোগ কমাতে সাহায্য করবে বলে মনে করছে প্রশাসন।

এই ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণ ও অনিয়ম রুখতে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার নম্বরের গুরুত্ব কিছুটা কমিয়ে লিখিত পরীক্ষার উপরই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। তাঁর মতে, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে মৌখিক পরীক্ষার মাধ্যমে অপ্রয়োজনীয় প্রভাব খাটিয়ে কিছু প্রার্থীকে সুবিধা দেওয়া হয়েছে। তাই সেই জায়গায় স্বচ্ছতা আনার জন্য লিখিত মূল্যায়নকেই প্রধান মানদণ্ড করা হচ্ছে।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকার প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষা এবং পুরসভা স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, পূর্ববর্তী জমানায় শিক্ষক নিয়োগ এবং পুরসভা নিয়োগ কেলেঙ্কারির মতো ঘটনা রাজ্যের প্রশাসনিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছিল। সেই “অস্বচ্ছতা ও বেনিয়মের সংস্কৃতি” দূর করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

এর আগে শিয়ালদহে আয়োজিত ‘রোজগার মেলা’-তে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে পরীক্ষার ওএমআর শিটের কার্বন কপি বা অনুলিপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেদিন তিনি বলেছিলেন, দীর্ঘদিন ধরে পরীক্ষার্থীরা নিজেদের উত্তরপত্র যাচাইয়ের সুযোগ পাননি, যার ফলে অনেক সময়ই সন্দেহ ও বিতর্ক তৈরি হয়েছে। তাঁর মতে, স্বচ্ছতার অভাব থেকেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ জন্ম নিয়েছে।

The post চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে কড়া উদ্যোগ, ওএমআর শিট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা appeared first on Kolkata24x7.

UAN ভুলে গেছেন? UMANG অ্যাপ ব্যবহার করে এভাবে খুঁজে পান
EPFO: আপনি যদি চাকরিজীবী হন এবং পিএফ (PF)-এ অবদান রাখেন, তবে আপনার জন্য ইউএএন (UAN – Universal Account Number) অত্যন্ত জরুরি। পিএফ-এর ব্যালেন্স দেখা, পাসবুক দেখা, দাবি (claim) দাখিল করা এবং অন্যান্য ইপিএফও (EPFO) পরিষেবা ব্যবহারের জন্য আপনার এই ইউএএন-এর প্রয়োজন হবে। মানুষ প্রায়ই তাদের UAN ভুলে যান এবং তা ফিরে পেতে EPFO অফিস বা HR বিভাগের দ্বারস্থ হন। তবে সুখবর হলো, UMANG অ্যাপ ব্যবহার করে আপনি ঘরে বসেই আপনার UAN খুঁজে পেতে পারেন।

আপনার UAN ভুলে গেছেন? UMANG অ্যাপ ব্যবহার করে এটি খুঁজে বের করার উপায় নিচে দেওয়া হলো।

আপনি যদি চাকরিজীবী হন এবং পিএফ (PF)-এ অবদান রাখেন, তবে আপনার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএফ ব্যালেন্স চেক করা, পাসবুক দেখা, দাবি (claim) দাখিল করা এবং অন্যান্য EPFO পরিষেবা ব্যবহারের জন্য আপনার UAN-এর প্রয়োজন হবে। মানুষ প্রায়ই তাদের UAN ভুলে যান এবং তা ফিরে পেতে EPFO অফিস বা HR বিভাগের দ্বারস্থ হন। তবে সুখবর হলো, UMANG অ্যাপ ব্যবহার করে আপনি ঘরে বসেই আপনার UAN খুঁজে পেতে পারেন।

UAN কী?

UAN হলো EPFO-র পক্ষ থেকে কর্মীদের প্রদান করা একটি অনন্য ১২-সংখ্যার নম্বর। চাকরি পরিবর্তনের পরেও এই নম্বরটি অপরিবর্তিত থাকে এবং এটি আপনার বিভিন্ন PF অ্যাকাউন্টকে পরস্পরের সাথে সংযুক্ত করে।

UAN খুঁজে পেতে কী কী প্রয়োজন?

আপনার UAN খোঁজার আগে নিচের তথ্যগুলো আপনার কাছে থাকা উচিত:

আধার নম্বর, প্যান (PAN) বা মেম্বার আইডি

EPFO-তে নিবন্ধিত মোবাইল নম্বর

UMANG অ্যাপ ব্যবহার করে কীভাবে আপনার UAN খুঁজে পাবেন?

ধাপ ১: আপনার ফোনে UMANG অ্যাপটি খুলুন এবং লগ ইন করুন। যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে, তবে প্রথমে রেজিস্টার বা নিবন্ধন করুন।

ধাপ ২: সার্চ বক্সে ‘EPFO’ লিখুন এবং EPFO পরিষেবাগুলিতে যান।

ধাপ ৩: EPFO বিভাগের অন্তর্গত ‘Know Your UAN’ (আপনার UAN জানুন) বিকল্পটি নির্বাচন করুন।

ধাপ ৪: আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিন এবং OTP যাচাই (verify) করুন।

ধাপ ৫: এবার, আপনার আধার নম্বর, প্যান (PAN) বা মেম্বার আইডি-র মতো প্রয়োজনীয় তথ্যগুলি দিন।

ধাপ ৬: তথ্য যাচাই হয়ে গেলে, আপনার UAN স্ক্রিনে দেখা যাবে।

আপনার UAN পাওয়ার পর আপনি কী করতে পারেন?

আপনার UAN পাওয়ার পর আপনি যা করতে পারেন:

পিএফ ব্যালেন্স দেখুন

ইপিএফ পাসবুক ডাউনলোড করুন

পিএফ দাবির অবস্থা দেখুন

অনলাইনে পিএফ দাবি দাখিল করুন

কেওয়াইসি আপডেট করুন

ইউএএন সক্রিয় করুন

যদি EPFO-র নথিতে আপনার মোবাইল নম্বর আপডেট করা না থাকে, তবে আপনার UAN পুনরুদ্ধার করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে, আপনি HR বিভাগ অথবা ১৪৪৭০ (14470) নম্বরে EPFO হেল্পলাইনের সাথে যোগাযোগ করতে পারেন।

The post UAN ভুলে গেছেন? UMANG অ্যাপ ব্যবহার করে এভাবে খুঁজে পান appeared first on Kolkata24x7.

খাইবার পাখতুনখোয়ায় ফের ভেঙে পড়ল বিমান! নিহত ২ পাক পাইলট
ইসলামাবাদ: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (Mardan)প্রদেশের মর্দান জেলার সাওয়ালধের এলাকায় সোমবার (১৫ জুন) একটি পাকিস্তান বিমান বাহিনীর (PAF) প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় ভেঙে পড়ে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ কাসিম আবদুল্লাহ এবং পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট ত্বহা আব্বাসি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও দেখুনঃhttps://kolkata24x7.in/west-bengal/cm-suvendu-adhikari-inaugurates-jan-kalyan-shivir-in-nandigram-reyapara/

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নে অংশ নিয়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই প্রযুক্তিগত বা যান্ত্রিক সমস্যার কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্দানের একটি উন্মুক্ত এলাকায় ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, বিমান বাহিনীর সদর দফতর ইতিমধ্যে একটি বোর্ড অব ইনকোয়ারি গঠন করেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, বিমানের ধ্বংসাবশেষ পড়ার ফলে মাটিতে থাকা অন্তত তিনজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গভীর শোক প্রকাশ করেছেন। নিহত দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের আত্মত্যাগের প্রশংসা করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি দ্রুত ছড়িয়ে পড়ে যে গত দুই থেকে তিন দিনের মধ্যে পাকিস্তানে চারটি বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। তবে উপলব্ধ তথ্য ও নির্ভরযোগ্য সংবাদসূত্র অনুযায়ী এই দাবি সঠিক নয়। বর্তমানে এমন কোনও প্রমাণ বা সরকারি তথ্য নেই যা গত ২-৩ দিনের মধ্যে চারটি পৃথক বিমান দুর্ঘটনার কথা নিশ্চিত করে।

তবে এর আগে, ১০ জুন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি Mi-17 হেলিকপ্টার উড্ডয়নের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সকল সেনাসদস্যের মৃত্যু হয়। পরবর্তীতে পাকিস্তানি কর্তৃপক্ষ জানায়, ওই ঘটনায় ২২ জন সেনাকর্মী প্রাণ হারিয়েছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তখনও একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছিল।

The post খাইবার পাখতুনখোয়ায় ফের ভেঙে পড়ল বিমান! নিহত ২ পাক পাইলট appeared first on Kolkata24x7.

গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
কলকাতা হাইকোর্টে এবার আগাম জামিনের আবেদন জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (sumit roy) । সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তাঁর আইনজীবী জরুরি ভিত্তিতে আগাম জামিনের মামলা দায়ের করার অনুমতি চান। আদালতের কাছে দ্রুত শুনানির আবেদনও জানানো হয়। সব দিক বিবেচনা করে আদালত মামলাটি দায়েরের অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা। কারণ, একই দিনে সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিম মেদিনীপুর জেলার একটি আদালত থেকে সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ফলে আইনি জটিলতা আরও ঘনীভূত হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ঘটনার সূত্রপাত গত শনিবার ভোরে।(sumit roy) অভিযোগ, ওই দিন পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ তল্লাশি চালায় কলকাতার কালীঘাট এলাকায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পুলিশ সূত্রে জানা যায়, এই তল্লাশির মূল উদ্দেশ্য ছিল সুমিত রায়ের খোঁজ করা। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছিল, এবং সেই সূত্র ধরেই এই অভিযান বলে দাবি করা হয়।

তদন্তকারীদের দাবি অনুযায়ী, সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে। পাশাপাশি জমি সংক্রান্ত দুর্নীতি, আর্থিক প্রতারণা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে। যদিও এসব অভিযোগ এখনও বিচারাধীন এবং প্রমাণিত নয়, তবে পুলিশি তদন্তে একাধিক ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে জানা যায়।

আরও জানা যায়, প্রযুক্তিগত তদন্তের অংশ হিসেবে সুমিত রায়ের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছিল কালীঘাট এলাকায়। সেই সূত্র ধরেই শনিবার ভোরে সেখানে তল্লাশি চালায় পুলিশ। তবে তল্লাশির সময় তাঁকে সেখানে পাওয়া যায়নি বলে সূত্রের খবর। এরপর থেকেই তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

The post গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায় appeared first on Kolkata24x7.

হাওড়ার NCPI অফিসের ভিতরে কী কাজ হয়? কী তাঁদের দায়িত্ব?
তৃণমূলের ২০ জন সাংসদের শিবির (Howrah) এনসিপিআই (NCPI) নামে এক রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। রবিবারের এই রাজনৈতিক ঘটনাপ্রবাহ ঘিরে রাজ্য থেকে জাতীয় স্তর পর্যন্ত নানা মহলে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে প্রশ্ন উঠছে কী এই এনসিপিআই? কোথা থেকে পরিচালিত হয় দলটি? কারা রয়েছেন নেতৃত্বে? আর হঠাৎ করেই বা কীভাবে জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এল এই সংগঠনের নাম?

এনসিপিআই বা ন্যাশনাল কংগ্রেস পার্টি অফ ইন্ডিয়া নামে পরিচিত দলটি দেশের মূলধারার রাজনীতিতে খুব বেশি পরিচিত নয়। জাতীয় বা রাজ্যস্তরের বড় নির্বাচনে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে না। ফলে তৃণমূলের একাংশের সঙ্গে এই দলের নাম জড়িয়ে যেতেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বহুগুণ বেড়েছে। রাজনৈতিক মহলের অনেকের কাছেও দলটির কার্যকলাপ এবং সাংগঠনিক কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্ট নয়।

খবর প্রকাশ্যে আসার পর থেকেই এনসিপিআই-এর মূল কার্যালয় নিয়ে শুরু হয়েছে খোঁজখবর। দলটির যে ঠিকানাকে কেন্দ্রীয় অফিস হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেখানে ভিড় জমাতে শুরু করেছেন কৌতূহলী মানুষ। কেউ জানতে চাইছেন দলের ইতিহাস, কেউ বা খুঁজছেন নেতৃত্বের পরিচয়। স্থানীয়দের একাংশের দাবি, এতদিন এই অফিসের নাম খুব কম মানুষই জানতেন। কিন্তু রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসার পর হঠাৎ করেই সেই ঠিকানা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তবে সোমবার পর্যন্ত হাওড়ার ওই কার্যালয়ে গিয়ে দলের কোনও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির দেখা মেলেনি বলে জানা গিয়েছে। অফিসের দরজা বন্ধ ছিল বলেও দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। ফলে কৌতূহল আরও বেড়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, যে দলের সঙ্গে এত বড় রাজনৈতিক যোগসূত্রের দাবি করা হচ্ছে, তাদের সাংগঠনিক উপস্থিতি কোথায়? দলের সদস্যসংখ্যা কত? দেশের কোন কোন রাজ্যে তাদের কার্যক্রম রয়েছে? এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

The post হাওড়ার NCPI অফিসের ভিতরে কী কাজ হয়? কী তাঁদের দায়িত্ব? appeared first on Kolkata24x7.

যোগ দিবসের প্রস্তুতি: টানা বন্ধ রেড রোড, কোন পথে গাড়ি ঘোরাল পুলিশ?
কলকাতা: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এবছর কলকাতার রেড রোডে মহাসমারোহে এই বিশেষ দিনটি পালিত হতে চলেছে। আর এই মেগা অনুষ্ঠানের প্রস্তুতির জন্যই শহরজুড়ে কড়া ট্র্যাফিক অ্যাডভাইজারি জারি করল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তার কারণে ১৪ জুন রাত ১০টা থেকেই রেড রোড-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হচ্ছে। আগামী ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে আগামী এক সপ্তাহ দক্ষিণ ও মধ্য কলকাতার বহু রুটে যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের হয়রানি রুখতে একাধিক বিকল্প রাস্তার কথাও জানিয়েছে পুলিশ।

যোগ দিবসের দিন অর্থাৎ ২১ জুন ট্র্যাফিক নিয়ন্ত্রণ আরও কড়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন রাত ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বেশ কিছু রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই রাস্তাগুলির মধ্যে রয়েছে মৌলালি মোড় থেকে এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ, সেন্ট জর্জেস গেট রোড, সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ এবং জওহরলাল নেহরু রোডের উভয় দিক। এছাড়া স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট কিছু অংশেও ভারী বা পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পাশাপাশি, ২১ জুন রাত ২টো থেকে সাধারণ যান চলাচলের জন্য বেশ কয়েকটি রাস্তা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্র্যাফিক পুলিশ। হসপিটাল রোডের পূর্ব ও পশ্চিম অংশ, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কিংসওয়ে বা গোষ্ঠ পাল সরণি, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং আউটরাম রোড সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ এবং এসপ্ল্যানেড র‌্যাম্পের একাংশ দিয়েও ওই সময় গাড়ি যাতায়াত করতে পারবে না। মেয়ো রোড বন্ধ থাকলেও, অনুষ্ঠানের বিশেষ পারমিট স্টিকার লাগানো গাড়িগুলিকে ওই রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে।

টানা এক সপ্তাহ রেড রোড বন্ধ থাকায় যানজট এড়াতে বিকল্প রুটের রূপরেখা তৈরি করেছে পুলিশ। ডালহৌসি ও হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ এবং এজেসি র‌্যাম্প হয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে, দক্ষিণ কলকাতাগামী যানবাহনগুলিকে মেয়ো রোড, ডাফরিন রোড এবং জওহরলাল নেহরু রোড হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, ২১ জুন শহরের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অন্যান্য সংযোগকারী রাস্তাতেও যান চলাচলের রুট তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা হতে পারে। যানজটের আশঙ্কা থাকায় যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে রাস্তায় বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

The post যোগ দিবসের প্রস্তুতি: টানা বন্ধ রেড রোড, কোন পথে গাড়ি ঘোরাল পুলিশ? appeared first on Kolkata24x7.

চন্দ্রকোণা রোড বাসস্ট্যান্ড থেকে সরলো বিশ্ববাংলার লোগো
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রোডের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে থাকা প্রাক্তন সরকারের বিতর্কিত ‘বিশ্ববাংলা’লোগোটি (Biswa Bangla Logo) সরিয়ে ফেলল স্থানীয় বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভকে মান্যতা দিয়ে বিজেপির এই বলিষ্ঠ ও জনমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

লোগোটি অপসারিত হওয়ায় দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বিজেপি নেতৃত্বের স্পষ্ট দাবি, সরকারি অর্থ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার বা প্রতীকের আদলে তৈরি লোগো বসানোর কাজে অপচয় করা উচিত নয়। এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সরকারি সম্পত্তিকে দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে রেখে তার পবিত্রতা রক্ষা করার একটি সৎ ও আদর্শগত প্রচেষ্টা।

বিজেপি কর্মীরা জানিয়েছেন, লোগোটি সরিয়ে সেখানে দেশের কোনো বরেণ্য মহাপুরুষের মূর্তি বা সর্বজনীন কোনো প্রতীক বসানো হবে, যা দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য ও অনুপ্রেরণাদায়ক হবে। বিজেপির এই গঠনমূলক চিন্তাভাবনা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে।

বিজেপির এই সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহলে ব্যাপক খুশির আমেজ দেখা গেছে। তাঁদের মতে, বিজেপি নেতৃত্ব জনগণের প্রকৃত দাবিকে মর্যাদা দিয়ে বাসস্ট্যান্ডটিকে রাজনৈতিক কলঙ্কমুক্ত করেছে। দীর্ঘদিন ধরে চলা এই অন্যায়ের বিরুদ্ধে বিজেপি যেভাবে সরব হয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি বিজেপি কর্মীরাও সদা সতর্ক রয়েছেন।

The post চন্দ্রকোণা রোড বাসস্ট্যান্ড থেকে সরলো বিশ্ববাংলার লোগো appeared first on Kolkata24x7.

ছড়াচ্ছে ভয়ঙ্কর দূষণ! তামিলনাড়ুতে বন্ধের মুখে টাটার আইফোন তৈরির কারখানা
চেন্নাই: তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক্সের আইফোন কম্পোনেন্টস (Hosur Plant)তৈরির কারখানা এখন গুরুতর সংকটের মুখে। তামিলনাড়ু পলিউশন কন্ট্রোল বোর্ড (টিএনপিসিবি) অভিযোগ করেছে যে, কারখানা থেকে নির্গত বর্জ্যজল আশেপাশের কৃষিজমি ও ভূগর্ভস্থ জলকে দূষিত করেছে। এর ফলে কারখানাটি বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই ঘটনা রাজ্যের শিল্প পরিবেশকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এবং বিনিয়োগকারীদের মনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।টাটা গ্রুপের এই প্ল্যান্ট অ্যাপলের আইফোনের ব্যাক প্যানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে। ভারতে আইফোন উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত। কিন্তু গত কয়েক মাস ধরে আশেপাশের কৃষকরা অভিযোগ করে আসছিলেন যে, কারখানার বর্জ্যজল তাদের খোলা কুয়ো ও জমির জলকে দূষিত করছে।

আরও দেখুনঃ https://kolkata24x7.in/west-bengal/abhishek-banerjee-at-ed-office/

ডিসেম্বর ২০২৫ থেকে মে ২০২৬ পর্যন্ত একাধিকবার পরিদর্শন করে টিএনপিসিবি জানিয়েছে, কারখানার ভিতরের বৃষ্টির জল সংরক্ষণ পুকুরে বর্জ্যজল ফেলা হয়েছে এবং সেটি উপচে পড়ে আশেপাশের কৃষিজমিতে ছড়িয়ে পড়েছে। বোর্ড টাটাকে শো-কজ নোটিশ দিয়ে সন্তোষজনক ব্যাখ্যা চেয়েছে, অন্যথায় কারখানা বন্ধ বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

টাটা কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, স্বাধীন ল্যাবরেটরির রিপোর্ট অনুসারে কারখানাটি সম্পূর্ণ পরিবেশগত নিয়ম মেনে চলছে। প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে তারা দাবি করেছে। টাটার পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি রুটিন প্রক্রিয়া এবং কারখানার উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে।এই ঘটনা অনেকের মনে স্টারলাইট কপার প্ল্যান্টের কথা মনে করিয়ে দিয়েছে।

কয়েক বছর আগে থুথুকুডিতে স্টারলাইট কপার কারখানা পরিবেশ দূষণের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। সেই কারখানা ভারতের মোট কপার উৎপাদনের প্রায় ৪০ শতাংশ জোগান দিত, প্রতি বছর প্রায় ৫,০০০ কোটি টাকার রাজস্ব আয় করত এবং ৪০,০০০-এরও বেশি মানুষের জীবিকা নির্বাহ করত। তার বন্ধের ফলে দেশ কপার আমদানিকারক হয়ে পড়ে, হাজার হাজার কর্মী চাকরি হারান এবং অর্থনৈতিক ক্ষতি হয় ব্যাপক। অনেকে আশঙ্কা করছেন, টাটার প্ল্যান্টের ক্ষেত্রেও যদি একই পরিণতি হয়, তাহলে ভারতে আইফোন উৎপাদনের লক্ষ্য এবং হাজার হাজার কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে।

The post ছড়াচ্ছে ভয়ঙ্কর দূষণ! তামিলনাড়ুতে বন্ধের মুখে টাটার আইফোন তৈরির কারখানা appeared first on Kolkata24x7.

PA-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অভিষেককে ঘিরে বাড়ছে প্রশ্নের পাহাড়
প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (পিএ) (Sumit Roy) তথা দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অভিযোগ, আর্থিক প্রতারণা ও জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্তে সহযোগিতা না করায় তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে পরোয়ানা জারি হওয়ার পরও এখনও অধরা রয়েছেন সুমিত রায়।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং জমি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অগ্রগতির স্বার্থে একাধিকবার তাঁকে খোঁজার চেষ্টা করা হলেও তাঁর অবস্থান নিশ্চিত করা যায়নি। এরপর আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সুমিত রায়ের নাম এর আগেও একাধিক বিতর্কিত মামলায় উঠে এসেছে। ২০২২ সালে বহুচর্চিত কয়লা পাচার মামলার তদন্তে তাঁর নাম সামনে আসে। ওই মামলায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে চিহ্নিত ছিলেন বলে জানা যায়। সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে একাধিকবার তলব করেছিল। যদিও সেই মামলায় তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও অপরাধ প্রমাণিত হয়নি, তবুও তদন্তকারীদের নজরে ছিলেন তিনি।

দলীয় এবং ব্যক্তিগত বিভিন্ন কাজের দায়িত্ব দীর্ঘদিন ধরে সামলাতেন সুমিত রায়। ঘনিষ্ঠ মহলের দাবি, অভিষেকের সময়সূচি থেকে শুরু করে প্রশাসনিক সমন্বয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজের দেখভাল করতেন তিনি। এমনকি ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও অভিষেককে ‘স্যর’ বলেই সম্বোধন করতেন সুমিত।

এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পর গত শনিবার সুমিত রায়ের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তদন্তকারীরা বিভিন্ন সূত্র ধরে তাঁর সম্ভাব্য অবস্থান খুঁজতে শুরু করেন। তদন্তের সময় মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, সুমিতের ফোনের সর্বশেষ অবস্থান ছিল কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ায় অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশে।

The post PA-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অভিষেককে ঘিরে বাড়ছে প্রশ্নের পাহাড় appeared first on Kolkata24x7.